< বিচারকর্ত্তৃগণের বিবরণ 10 >

1 অবীমেলকের (অবীমেলকের নৃত্যুর পরে) পরে তোলয় ইস্রায়েলীয়দের উদ্ধারের জন্য উৎপন্ন হলেন; তিনি ইষাখর বংশীয় দোদয়ের নাতি পূয়ার ছেলে; তিনি পর্বতময় ইফ্রয়িম প্রদেশে অবস্থিত শামীরে বাস করতেন।
Baada ya Abimeleki, Tola mwana wa Pua mwana wa Dodo, mtu wa Isakari, aliyeishi huko Shamiri, katika nchi ya vilima ya Efraimu, akainuka kuokoa Israeli.
2 তিনি তেইশ বছর ইস্রায়েলের বিচার করলেন; পরে তিনি মারা গেলেন এবং শামীরে (শহরে) তার কবর দেওয়া হল।
Akaamua Israeli kwa miaka ishirini na mitatu. Ndipo akafa, naye akazikwa huko Shamiri.
3 তাঁর (তোলয়ের মৃত্যুর পরে) পরে গিলিয়দীয় যায়ীর উৎপন্ন হয়ে বাইশ বছর পর্যন্ত ইস্রায়েলের বিচার করলেন।
Baada yake akafuatiwa na Yairi, Mgileadi, ambaye aliamua Israeli kwa miaka ishirini na miwili.
4 তাঁর ত্রিশটী ছেলে ছিল, তারা (নিজের নিজের) ত্রিশটি গাধায় চড়ে বেড়াত; এবং তাদের ত্রিশটি নগর ছিল; গিলিয়দ দেশস্থ সেই সকল নগরকে এখন হবোৎ-যায়ীর বলা যায়।
Alikuwa na wana thelathini waliopanda punda thelathini. Nao walikuwa na miji thelathini iliyoko Gileadi, inayoitwa Hawoth-Yairi mpaka leo.
5 পরে যায়ীর মারা গেলেন এবং কামোন (শহরে) তাঁর কবর দেওয়া হল।
Yairi akafa, naye akazikwa huko Kamoni.
6 পরে ইস্রায়েলীয়রা সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ, তাই পুনরায় করল এবং বালদেবতাদের, অষ্টারোৎ দেবীদের, অরামের দেবতাদের, সীদোনের দেবতাদের, মোয়াবের দেবতাদের, অম্মোন-সন্তানদের দেবতাদের ও পলেষ্টীয়দের দেবতাদের সেবা করতে লাগল; তারা সদাপ্রভুকে ত্যাগ করল, তাঁর সেবা করল না।
Wana wa Israeli wakatenda tena maovu machoni pa Bwana. Wakaabudu Mabaali na Maashtorethi, miungu ya Aramu, miungu ya Sidoni, miungu ya Moabu, miungu ya Waamoni na miungu ya Wafilisti. Kwa kuwa Waisraeli walimwacha Bwana wala hawakuendelea kumtumikia,
7 তখন ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর রাগ প্রজ্বলিত হল, আর তিনি পলেষ্টীয়দের হাতে ও অম্মোন-সন্তানদের হাতে তাদেরকে বিক্রয় (সঁপে দিলেন) করলেন।
hivyo hasira ya Bwana ikawaka dhidi ya Israeli, naye akawatia mikononi mwa Wafilisti na Waamoni,
8 আর এরা ঐ বছর ইস্রায়েল সন্তানদের অত্যাচার ও চূর্ণ করল; আঠার বছর পর্যন্ত যর্দন-পারস্থ গিলিয়দের অন্তঃপাতী ইমোরীয় দেশনিবাসী সমস্ত ইস্রায়েলীয়দেরকে চূর্ণ করল।
ambao waliwaonea na kuwatesa mwaka ule. Kwa miaka kumi na minane wakawatesa Waisraeli wote upande wa mashariki ya Mto Yordani katika Gileadi, nchi ya Waamori.
9 আর অম্মোন-সন্তানরা যিহূদার ও বিন্যামীনের এবং ইফ্রয়িম কুলের সঙ্গে যুদ্ধ করতে যর্দ্দন পার হয়ে আসত; এই ভাবে ইস্রায়েল খুব কষ্ট পেতে লাগল।
Waamoni nao wakavuka Yordani ili kupigana na Yuda, Benyamini na nyumba ya Efraimu, nayo nyumba ya Israeli ikawa katika taabu kubwa.
10 ১০ পরে ইস্রায়েলীয়রা সদাপ্রভুর কাছে কেঁদে বলল, আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি, কারণ আমরা নিজেদের ঈশ্বরকে ত্যাগ করেছি এবং বাল দেবতাদের (মূর্তির) সেবা করেছি।
Ndipo Waisraeli wakamlilia Bwana wakasema, “Tumetenda dhambi dhidi yako, kumwacha Mungu wetu na kutumikia Mabaali.”
11 ১১ তাতে সদাপ্রভু ইস্রায়েলীয়দেরকে বললেন, মিস্রীয়দের থেকে, ইমোরীয়দের থেকে, অম্মোন-সন্তানদের থেকে ও পলেষ্টীয়দের থেকে আমি কি তোমাদেরকে [নিস্তার করি] নি?
Bwana akawaambia, “Wakati Wamisri, Waamori, Waamoni, Wafilisti,
12 ১২ আর সীদোনীয়, অমালেকীয় ও মায়োনীয়রা তোমাদের উপরে অত্যাচার করেছিল এবং তোমরা আমার কাছে কাঁদলে আমি তাদের হাত থেকে তোমাদেরকে নিস্তার করলাম।
Wasidoni, Waamaleki na Wamaoni walipowaonea na ninyi mkanililia na kuomba msaada, je, sikuwaokoa kutoka mikononi mwao?
13 ১৩ তবুও তোমরা আমাকে ত্যাগ করে অন্য দেবতাদের সেবা করলে, অতএব আমি আর তোমাদের উদ্ধার করব না; যাও,
Lakini ninyi mmeniacha mimi na kutumikia miungu mingine, kwa hiyo sitawaokoa tena.
14 ১৪ নিজেদের মনোনীত ঐ দেবতাদের কাছে কাঁদ; সঙ্কটের দিনের তারাই তোমাদেরকে উদ্ধার করুক।
Nendeni mkaililie ile miungu mlioichagua. Hiyo miungu na iwaokoe mnapokuwa katika taabu!”
15 ১৫ তখন ইস্রায়েলীয়রা সদাপ্রভুকে বলল, আমরা পাপ করেছি; এখন তোমার দৃষ্টিতে যা ভাল মনে হয়, তাই আমাদের প্রতি কর; অনুরোধ করি, কেবল আজ আমাদেরকে উদ্ধার কর।
Lakini Waisraeli wakamwambia Bwana, “Tumetenda dhambi. Ututendee lile unaloona kuwa jema kwako, lakini twakusihi utuokoe sasa.”
16 ১৬ পরে তারা নিজেদের মধ্য থেকে বিজাতীয় দেবতাদেরকে দূর করে সদাপ্রভুর সেবা করল; তাতে ইস্রায়েলের কষ্টে তাঁর প্রাণ দুঃখিত হল।
Nao wakaiondoa hiyo miungu migeni katikati yao nao wakamtumikia Bwana. Naye akahuzunika kwa sababu ya taabu ya Israeli.
17 ১৭ ঐ দিনের অম্মোন-সন্তানরা জড়ো হয়ে গিলিয়দে শিবির তৈরী করল। আর ইস্রায়েলীয়রা জড়ো হয়ে মিস্‌পাতে শিবির তৈরী করল।
Ndipo Waamoni wakaitwa vitani na kupiga kambi huko Gileadi, Waisraeli wakakusanyika na kupiga kambi huko Mispa.
18 ১৮ তাতে লোকেরা, গিলিয়দের অধ্যক্ষরা, পরস্পর বলল, অম্মোন-সন্তানদের সঙ্গে যুদ্ধ করতে কোন্‌ ব্যক্তি আরম্ভ করবে? সে গিলিয়দ-নিবাসী সমস্ত লোকের প্রধান হবে।
Viongozi wa watu wa Gileadi wakaambiana wao kwa wao, “Yeyote yule atakayeanzisha mashambulizi dhidi ya Waamoni atakuwa kiongozi wa wote wakaao Gileadi.”

< বিচারকর্ত্তৃগণের বিবরণ 10 >