< বিচারকর্ত্তৃগণের বিবরণ 1 >

1 যিহোশূয়ের মৃত্যুর পরে ইস্রায়েলের লোকেরা সদাপ্রভুর কাছে এই কথা জিজ্ঞাসা করল, “কনানীয়দের বিরুদ্ধে, তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য, প্রথমে আমাদের কে যাবে?”
Bayan da Yoshuwa ya rasu, Isra’ilawa suka tambayi Ubangiji suka ce, “Wane ne zai fara tafiya don yă yaƙi Kan’aniyawa dominmu?”
2 সদাপ্রভু বললেন, “যিহূদা যাবে; দেখ, আমি তার হাতে দেশ সমর্পণ করেছি।”
Sai Ubangiji ya ce, “Yahuda zai tafi. Na riga na ba da ƙasar a hannunsu.”
3 পরে যিহূদা তার ভাই শিমিয়োনকে বলল, “তুমি আমার জায়গায় আমার সঙ্গে এস, আমরা কনানীয়দের সঙ্গে যুদ্ধ করি; পরে আমিও তোমার জায়গায় তোমার সঙ্গে যাব।” তাতে শিমিয়োন তার সঙ্গে গেল।
Sa’an nan mutane Yahuda suka ce wa mutanen Simeyon “Ku zo tare da mu a yankin da aka ba mu rabon mu don mu yaƙi Kan’aniyawa. Mu ma mu bi ku wurin naku.” Saboda haka mutanen Simeyon suka tafi tare da su.
4 যিহূদা গেলেন, আর সদাপ্রভু তাদের হাতে কনানীয় ও পরিষীয়দেরকে সমর্পণ করলেন; আর তারা বেষকে তাদের দশহাজার লোককে হত্যা করল।
Sa’ad da Yahuda ya fāɗa musu, Ubangiji kuwa ya ba da Kan’aniyawa da Ferizziyawa a hannunsu, suka kuwa kashe mutum dubu goma a Bezek.
5 তারা বেষকে অদোনী-বেষককে পেয়ে তাঁর সঙ্গে যুদ্ধ করল এবং কনানীয় ও পরিষীয়দেরকে আঘাত করল।
A can suka iske Adoni-Bezek, suka yaƙe shi, suka fatattaki Kan’aniyawa da Ferizziyawa.
6 তখন অদোনী-বেষক পালিয়ে গেল; আর তারা তার পিছন পিছন দৌড়িয়ে গিয়ে তাঁকে ধরল এবং তাঁর হাত ও পায়ের বুড়ো আঙ্গুল কেটে দিল।
Sai Adoni-Bezek ya gudu, amma suka bi shi suka kama shi, suka yayyanka manyan yatsotsinsa na hannu da na ƙafa.
7 তখন অদোনী-বেষক বললেন, “যাদের হাত ও পায়ের বুড়ো আঙ্গুল বাদ দেওয়া হয়েছিল, এমন সত্তর জন রাজা আমার মেজের (টেবিলের) নীচে খাবার কুড়াতেন; আমি যেমন কাজ করেছি, ঈশ্বর আমাকেও সেরকম প্রতিফল দিয়েছেন।” পরে লোকেরা তাকে যিরুশালেমে আনলে তিনি সেই জায়গায় মারা গেলেন।
Sa’an nan Adoni-Bezek ya ce, “Sarakuna saba’in waɗanda aka yayyanka manyan yatsotsinsu na hannu da na ƙafa, sun yi kalan abinci a ƙarƙashin teburina. Ga shi yanzu Allah ya rama abin da na yi musu.” Suka zo da shi Urushalima, a can kuwa ya mutu.
8 আর যিহূদার লোকেরা যিরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করে তা নিজেদের অধিকারে নিল ও তরোয়াল দিয়ে আঘাত করল এবং আগুন দিয়ে নগর পুড়িয়ে দিল।
Mutanen Yahuda suka yaƙi Urushalima ita ma suka ci ta. Suka karkashe mutanen birnin suka cinna mata wuta.
9 পরে যিহূদা সন্তানরা কনানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমে গেল যারা পাহাড়ের দক্ষিণ দিকে এবং পশ্চিমীয় পাদদেশে বাস করত।
Bayan wannan, mutanen Yahuda suka gangara suka yaƙi Kan’aniyawan da suke zaune a ƙasar tudu, Negeb, da gindin tuddai a yammanci.
10 ১০ আর যিহূদা হিব্রোণবাসী কনানীয়দের বিরুদ্ধে যাত্রা করে শেশয়, অহীমান ও তলময়কে আঘাত করল; আগে ঐ হিব্রোণের নাম কিরিয়ৎ সেফর ছিল।
Suka ci gaba suka yaƙi Kan’aniyawan da suke zaune a Hebron (wadda dā ake kira Kiriyat Arba) suka kuma ci Sheshai, Ahiman da Talmai da yaƙi.
11 ১১ সেখান থেকে সে দবীরবাসীদের বিরুদ্ধে যাত্রা করল; আগে দবীরের নাম কিরিয়ৎ-সেফর ছিল।
Daga nan kuma suka ci gaba suka yaƙi mutanen da suke zaune a Debir (da ake kira a dā Kiriyat Sefer).
12 ১২ আর কালেব বললেন, “যে কেউ কিরিয়ৎ-সেফরকে আঘাত করে নিজের অধিকারে আনবে, তার সঙ্গে আমি নিজের মেয়ে অক্‌ষার বিয়ে দেব।”
Sai Kaleb ya ce, “Duk wanda ya fāɗa wa Kiriyat Sefer ya kuma ci ta da yaƙi, zan ba shi’yata Aksa yă aura.”
13 ১৩ এবং কালেবের ছোট ছেলে কনসের ছেলে অৎনীয়েল তা নিজের অধিকারে আনলে তিনি তার সঙ্গে নিজের মেয়ে অক্‌ষার বিয়ে দিলেন।
Sai Otniyel ɗan Kenaz, ƙanen Kaleb ya ci birnin, saboda haka Kaleb ya ba shi’yarsa Aksa ya aura.
14 ১৪ আর ঐ মেয়ে এসে তার বাবার কাছে একখানি জমি চাইতে স্বামীকে পরামর্শ দিল এবং সে গাধার পিঠ থেকে নামল; কালেব তাকে বললেন, “তুমি কি চাও?”
Wata rana da ta zo wurin Otniyel, sai ta zuga shi yă roƙi mahaifinta fili. Sa’ad da ta sauko daga jakinta, sai Kaleb ya ce mata, “Me zan yi miki?”
15 ১৫ সে তাকে বলল, “আপনি আমাকে এক উপহার দিন; দক্ষিণাঞ্চল ভূমি আমাকে দিয়েছেন, জলের উনুইগুলিও আমাকে দিন।” তাতে কালেব তাকে উচ্চতর উনুইগুলি ও নিম্নতর উনুইগুলি দিলেন।
Sai ta ce, “Ka yi mini alheri na musamman. Da yake ka ba ni ƙasa a Negeb, to, sai ka ba ni maɓulɓulan ruwa kuma.” Sai Kaleb ya ba ta maɓulɓulan bisa da kuma na ƙasa.
16 ১৬ পরে মোশির সম্বন্ধীয় কেনীয়ের লোকেরা যিহূদার লোকদের সঙ্গে খর্জ্জূরপুর থেকে অরাদের দক্ষিণদিকে অবস্থিত যিহূদা মরুপ্রান্তে উঠে গেল; তারা গিয়ে লোকদের মধ্যে বাস করল।
Zuriyar surukin Musa, Keniyawa, suka haura daga Birnin dabino tare da mutanen Yahuda don su zauna cikin mutanen Hamadan Yahuda a cikin Negeb kusa da Arad.
17 ১৭ আর যিহূদা নিজের ভাই শিমিয়োনের সঙ্গে গেল এবং তারা সফাৎবাসী কনানীয়দেরকে আঘাত করে ওই নগর নিঃশেষে বিনষ্ট করল। আর সেই নগরের নাম হর্মা [বিনষ্ট] হল।
Sa’an nan mutanen Yahuda suka tafi tare da’yan’uwansu mutanen Simeyon suka fāɗa wa Kan’aniyawan da suke zaune cikin Zefat, suka kuwa hallaka birnin gaba ɗaya. Saboda haka aka kira wurin Horma.
18 ১৮ আর যিহূদা ঘসা ও তার অঞ্চল, অস্কিলোন ও তার অঞ্চল এবং ইক্রোণ ও তার অঞ্চল অধিকার করল।
Mutanen Yahuda kuma suka ci Gaza, Ashkelon, da Ekron, kowace birni tare da yankinsa.
19 ১৯ সদাপ্রভু যিহূদার সহবর্ত্তী ছিলেন, সে পাহাড়ী অঞ্চলগুলি অধিকার করল; কিন্তু সে তলভূমি-নিবাসীদেরকে অধিকার থেকে বঞ্চিত করতে পারল না, কারণ তাদের লোহার রথ ছিল।
Ubangiji kuwa yana tare da mutane Yahuda. Suka mallaki ƙasar tudu, amma ba su iya suka kori mutanen daga filaye ba, domin suna da keken yaƙin ƙarfe.
20 ২০ আর মোশি যেমন বলেছিলেন, সেই অনুসারে তারা কালেবকে হিব্রোণ দিল এবং তিনি সেখান থেকে অনাকের তিন ছেলেকে তাড়িয়ে দিলেন।
Yadda Musa ya yi alkawari, sai aka ba Kaleb Hebron, wanda ya kori daga cikinta’ya’ya maza uku na Anak.
21 ২১ কিন্তু বিন্যামীনের লোকেরা যিরুশালেম-নিবাসী যিবূষীয়দেরকে তাড়ালো না; যিবূষীয়েরা আজ পর্যন্ত যিরুশালেমে বিন্যামীন লোকদের সঙ্গে বাস করছে।
Ko da yake mutanen Benyamin sun kāsa su kori Yebusiyawa, waɗanda suke zaune a Urushalima; har yă zuwa yau, Yebusiyawa suna zaune a can tare da mutanen Benyamin.
22 ২২ আর যোষেফের বংশও বৈথেলের বিরুদ্ধে যাত্রা করল এবং সদাপ্রভু তাদের সহবর্ত্তী ছিলেন।
To, gidan Yusuf suka auka wa Betel, Ubangiji kuwa yana tare da su.
23 ২৩ যোষেফের লোকেরা বৈথেলের খোঁজ-খবর নিতে লোক পাঠালেন। আগে ঐ নগরের নাম লূস ছিল।
Sa’ad da suka aike mutane don su leƙi asirin Betel (da dā ake kira Luz),
24 ২৪ আর সেই গুপ্তচরেরা ঐ নগর থেকে এক জনকে বাইরে আসতে দেখে তাকে বলল, “অনুরোধ করি, নগর প্রবেশের পথ আমাদেরকে দেখিয়ে দাও; দিলে আমরা তোমার প্রতি দয়া করব।”
’yan leƙen asirin suka ga wani ya fito daga birnin sai suka ce masa, “Ka nuna mana yadda za mu shiga birnin, mu kuwa za mu yi maka alheri.”
25 ২৫ তাতে সে তাদেরকে নগরে প্রবেশ করার রাস্তা দেখিয়ে দিল, আর তারা খড়গের আঘাতে সেই নগরবাসীদেরকে আঘাত করল, কিন্তু ঐ ব্যক্তিকে ও তার সমস্ত পরিবারকে ছেড়ে দিল।
Saboda haka ya nuna musu, suka kuwa hallaka birnin, suka bar mutumin da dukan iyalinsa da rai.
26 ২৬ পরে ঐ ব্যক্তি হিত্তীয়দের দেশে গিয়ে এক নগর সৃষ্টি করে তার নাম লূস রাখল; তা আজ পর্যন্ত সেই নামে পরিচিত আছে।
Sa’an nan ya tafi ƙasar Hittiyawa, inda ya gina birni ya kuma kira shi Luz, haka ake kira birnin har wa yau.
27 ২৭ আর মনঃশি গ্রামগুলোর সঙ্গে বৈৎ-শান, গ্রামগুলোর সঙ্গে তানক, গ্রামগুলোর সঙ্গে দোর, গ্রামগুলোর সঙ্গে যিব্লিয়ম, ও গ্রামগুলোর সঙ্গে মগিদ্দো, এই সব জায়গার বসবাসকারীদের তাড়াল না; কনানীয়েরা সে দেশে বাস করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল।
Amma Manasse ba su kori mutane Bet-Sheyan ko Ta’anak ko Dor ko Ibileyam ko Megiddo tare da ƙauyukansu ba, gama Kan’aniyawa sun dāge su zauna a wannan ƙasa.
28 ২৮ পরে ইস্রায়েল যখন শক্তিশালী হল, তখন সেই কনানীয়দেরকে তাদের দাস করল, কিন্তু সম্পূর্ণভাবে তাড়াল না।
Sa’ad da Isra’ila ta yi ƙarfi, sai suka tilasta Kan’aniyawa yin aikin gandu amma ba su kore su gaba ɗaya ba.
29 ২৯ আর ইফ্রয়িম গেষর-নিবাসী কনানীয়দেরকে বঞ্চিত করল না; কনানীয়েরা গেষরে তাদের মধ্যে বাস করতে লাগল।
Haka Efraim ma bai kori Kan’aniyawa da suke zaune a Gezer ba, amma Kan’aniyawa suka ci gaba da zama tare da su.
30 ৩০ সবূলূন কিটরোণ ও নহলোল নিবাসীদেরকে তাড়াল না; কনানীয়েরা তাদের মধ্যে বাস করতে লাগল, আর তাদের দাস হল।
Haka kuma Zebulun bai kori Kan’aniyawa da suke zaune a Kitron da Nahalol, waɗanda suka rage a cikinsu ba; sai dai sun sa su aikin gandu.
31 ৩১ আশের অক্কো, সীদোন, অহলব, অকষীব, হেল্‌বা, অফীক ও রহোব নিবাসীদের বঞ্চিত করল না।
Haka Asher ma bai kori waɗanda suke zama a Akko ko Sidon ko Ahlab ko Akzib ko Helba ko Afik ko kuma Rehob ba,
32 ৩২ আশেরীয়েরা কনানীয়দের মধ্যে বাস করল, কারণ তারা তাদেরকে তাড়াল না।
kuma saboda wannan ne mutanen Asher suke zaune cikin mazaunan ƙasar Kan’aniyawa.
33 ৩৩ নপ্তালি বৈৎ-শেমশের ও বৈৎ-অনাত-নিবাসীদেরকে তাড়িয়ে দিল না; তারা কনানীয়দের মধ্যে বাস করল, আর বৈৎ-শেমশের ও বৈৎ-অনাতনিবাসীরা তাদের দাস হল।
Haka kuma Naftali bai kori waɗanda suke zaune a Bet-Shemesh ko Bet-Anat; amma mutanen Naftali su ma suna zama a ciki Kan’aniyawa mazaunan ƙasar, waɗanda suke zaune a Bet-Shemesh da Bet-Anat kuwa suka zama masu yi musu aikin gandu.
34 ৩৪ আর ইমোরীয়েরা দানের বংশদেরকে পাহাড়ী অঞ্চলে থাকতে বাধ্য করল, উপত্যকা নেমে আসতে দিল না;
Amoriyawa suka matsa wa mutanen Dan a ƙasar tudu, ba su yarda musu su gangaro zuwa filaye ba.
35 ৩৫ ইমোরীয়েরা হেরস পর্বত, অয়ালোনে ও শালবীমে বসবাস করতে থাকল; কিন্তু যোষেফ-কুল তাদের পরাজিত করল, তাতে তারা তাদের দাস হল।
Su Amoriyawa kuma suka dāge su zauna a Dutsen-Heres, Aiyalon, da Sha’albim. Amma yayinda mutanen Yusuf suka ƙara ƙarfi, sai suka su yin musu aikin gandu.
36 ৩৬ অক্রব্বীম পাহাড়ী অঞ্চল থেকে সেলা পর্যন্ত উপরের দিকে ইমোরীয়দের অধিকারে ছিল।
Iyakar Amoriyawa kuwa daga Mashigin Kunama zuwa Sela da kuma zuwa gaba.

< বিচারকর্ত্তৃগণের বিবরণ 1 >