< যিহূদা 1 >

1 যিহূদা, যীশু খ্রীষ্টের প্রিয় দাস এবং যাকোবের ভাই, যাদের পিতা ঈশ্বর ভালবাসেন ও যীশু খ্রীষ্টের জন্য রেখেছেন, তাদের জন্য এই চিঠি লিখছি।
Yuda, mtumwa wa Yesu Kristo, na ndugu yake Yakobo, kwa wale ambao wameitwa, wapendwao katika Mungu Baba, na waliotunzwa kwa ajili ya Yesu Kristo:
2 দয়া, শান্তি, ও ভালবাসা প্রচুররূপে তোমাদের উপর আসুক।
rehema na amani na upendo viongezwe kwenu.
3 প্রিয়, বন্ধুরা, আমাদের সাধারণ পরিত্রানের বিষয়ে তোমাদেরকে কিছু লিখতে আমি আগ্রহী ছিলাম, পবিত্র লোকদের কাছে একবারে দৃঢ়ভাবে সমর্পিত বিশ্বাসের জন্য প্রাণপণে চেষ্টা কর, সেই উত্সাহ তোমাদেরকে দেবার জন্য আমার রচনার প্রয়োজন।
Wapenzi, wakati nilipokuwa nikifanya kila juhudi kuwaandikia ninyi kuhusu wokovu wetu sote, ilinilazimu kuwaandikia kwa ajili ya kuwashauri ili mshindanie kwa uaminifu imani ambayo ilikuwa imekabidhiwa mara moja tu kwa waamini.
4 যেহেতু এমন কয়েক জন চুপি-চুপি প্রবেশ করেছে, যারা এই শাস্তির যোগ্য তাদের বিষয়ে পবিত্র শাস্ত্রে আগেই লেখা হয়েছিল; তাদের ঈশ্বরের প্রতি ভক্তি নেই, আমাদের ঈশ্বরের অনুগ্রহ তুচ্ছ করে এবং আমাদের একমাত্র অধিপতি ও প্রভু যীশু খ্রীষ্টকে অস্বীকার করে।
Kwa sababu watu fulani wamejiingiza kwa siri kati yenu - watu ambao walitiwa alama kwa ajili ya hukumu - watu wasio wataua ambao hubadili neema ya Mungu wetu kuwa ufisadi, na kumkana Bwana wetu pekee na Bwana Yesu Kristo.
5 কিন্তু যদিও তোমরা সবই একবারে জেনে নিয়েছ, তা সত্বেও আমার ইচ্ছা এই, যেন তোমাদেরকে স্মরণ করিয়ে দিই যে, প্রভু মিশর দেশ থেকে প্রজাদেরকে উদ্ধার করে যারা বিশ্বাস করে নি পরে তাদের বিনষ্ট করেছিলেন।
Sasa napenda kuwakumbusha ninyi ingawa kuna wakati mlijua kwa ukamilifu kwamba Bwana aliwaokoa watu kutoka nchi ya Misri, lakini baadaye kuwaangamiza wale ambao hawakuamini.
6 আর যে স্বর্গ দূতেরা নিজেদের আধিপত্য রক্ষা না করে নিজ বাসস্থান ত্যাগ করেছিল, তাদেরকে তিনি মহাদিনের বিচারের জন্য ঘোর অন্ধকারের মধ্যে অনন্তকালের শিঁকলে বেঁধে রেখেছেন। (aïdios g126)
Na malaika ambao hawakuilinda enzi yao wenyewe lakini wakaacha makao yao maalum Mungu amewaweka katika minyororo ya milele, ndani ya giza, kwa ajili ya hukumu ya siku ile kuu. (aïdios g126)
7 সেইভাবে সদোম ও ঘমোরা এবং তার আশেপাশের শহর সব এদের মতো অত্যন্ত ব্যাভিচারগ্রস্ত এবং বিজাতীও মাংসিক চেষ্টায় বিপথগামী, তারা অনন্ত আগুনে পুড়বার শাস্তি পাবে, তাদের নমুনা রয়েছে। (aiōnios g166)
Kama vile Sodoma na Gomora na miji iliyoizunguka, ambayo pia ilijiingiza yenyewe katika uasherati na wakafuata tamaa isiyo ya asili. Walioneshwa kama mifano ya wale ambao huteseka katika hukumu ya moto wa milele. (aiōnios g166)
8 তা সত্বেও এরাও সেইভাবে স্বপ্ন দেখতে দেখতে নিজের দেহকে অপবিত্র করে, কর্তৃত্ব অমান্য করে, যারা গৌরবের পাত্র সেই স্বর্গদূতকে নিন্দা করে।
Hali kadhalika, kwa njia ile ile waota ndoto hawa pia huchafua miili yao, na hukataa mamlaka, na wananena uongo dhidi ya mtukufu.
9 কিন্তু প্রধান স্বর্গদূত মীখায়েল যখন মোশির মৃতদেহের বিষয়ে দিয়াবলের সাথে তর্ক বিতর্ক করলেন, তখন স্বর্গদূতকে নিন্দা করে দোষী করতে সাহস করলেন না, কিন্তু বললেন, “প্রভু তোমাকে ধমক দিন।”
Lakini hata Mikaeli malaika mkuu, wakati alipokuwa akishindana na ibilisi na kuhojiana naye kwa ajili ya mwili wa Musa, hakuthubutu kuleta hukumu ya uongo dhidi yake, lakini badala yake alisema, “Bwana akukemee!”
10 ১০ কিন্তু এরা না বুঝে স্বর্গদূতকে নিন্দা করে; এবং বুদ্ধিবিহীন পশুদের মত যা স্বভাবতঃ জানে, তাতেই নষ্ট হয়।
Lakini watu hawa huleta uongo dhidi ya chochote wasicho kifahamu. Na kile wasicho kifahamu- kile ambacho wanyama wasio na akili hujua kwa silika- haya ndiyo yaliyo waharibu.
11 ১১ ধিক তাদেরকে! কারণ তারা কয়িনের পথে চলে গিয়েছে এবং টাকার লোভে বিলিয়মের ভুল পথে গিয়ে পড়েছে এবং কোরহের প্রতিবাদে বিনষ্ট হয়েছে।
Ole wao! Kwa kuwa wametembea katika njia ya Kaini, na kulifuata kosa la Balaamu. Wameangamia katika uasi wa Kora.
12 ১২ তারা তোমাদের সাথে খাবার খাওয়ার দিনের তোমাদের প্রীতিভোজে ব্যাঘাত সৃষ্টিকারীর মত, তারা এমন পালক যে নির্ভয়ে নিজেদেরকে চালায়; তারা বাতাসে ভাসমান নির্জল মেঘ; হেমন্তকালের ফলহীন, দুই বার মৃত ও নির্মূল গাছ;
Hawa ni miamba katika sherehe zenu za upendo, wakisherehekea bila aibu, wakijilisha tu wenyewe. Ni mawingu yasiyo na maji, yanayobebwa na upepo, ni miti iliyopukutika isiyo na matunda iliyo kufa mara mbili, iliyong'olewa mizizi
13 ১৩ তারা নিজ লজ্জারূপ ফেনা বের করার মত প্রচন্ড সামুদ্রিক তরঙ্গের মত; ভ্রমণকারী তারা, যাদের জন্য অনন্তকালের ঘোরতর অন্ধকার অপেক্ষা করছে। (aiōn g165)
Ni mawimbi ya bahari yenye kelele yakitoa aibu yao wenyewe, Ni nyota zinazorandaranda ambazo weusi wa giza umetunzwa kwa ajili yao milele. (aiōn g165)
14 ১৪ আর আদম পর্যন্ত সাত পুরুষ যে হনোক, তিনিও এই লোকদের উদ্দেশ্যে এই ভাববাণী বলেছিলেন “দেখ, প্রভু নিজের দশ হাজার পবিত্র দূতদের সাথে আসলেন, যেন সবার বিচার করেন;
Enoko, wa saba katika orodha ya Adamu, alitabiri kuhusu wao, akisema, “Tazama! Bwana anakuja na maelfu kwa maelfu ya watakatifu wake,
15 ১৫ আর ভক্তিহীন সবাই নিজেদের যে সব ভক্তিবিরুদ্ধ কাজের মাধ্যমে ভক্তিহীনতা দেখিয়েছে এবং ভক্তিহীন পাপীরা তাঁর বিরুদ্ধে যে সব কঠোর কথা বলেছে তার জন্য তাদেরকে যেন ভর্ত্সনা করেন।”
ili afanye hukumu juu ya kila mtu, na kutia hatia wote wasiomcha Mungu juu ya matendo yao yote waliyokwishafanya katika njia zisizo za kitauwa, na kwa maneno yote ya ukali ambayo wasio watauwa wameyanena dhidi yake.”
16 ১৬ এরা বচসাকারী, নিজের নিজের ভাগ্যকে দোষ দেয় ও খারাপ কামনা-বাসনার অনুগামী; আর তাদের মুখ মহাগর্বের কথা বলে এবং তারা লাভের জন্য মানুষদের পক্ষপাত করে।
Hawa ni wale wanung'unikao, walalamikao ambao hufuata tamaa zao za uovu, wajivunao mno, ambao kwa faida yao hudanganya wengine.
17 ১৭ কিন্তু, প্রিয় বন্ধুরা, এর আগে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের প্রেরিতরা যে সব কথা বলেছেন, তোমরা সে সব মনে কর;
Lakini ninyi, wapenzi, kumbukeni maneno ambayo yalinenwa zamani na mitume wa Bwana Yesu Kristo.
18 ১৮ তাঁরা ত তোমাদেরকে বলতেন, শেষ দিনের, উপহাসকারীরা উপস্থিত হবে, তারা নিজের নিজের ভক্তিবিরুদ্ধ অভিলাষ অনুসারে চলবে।
Walisema kwenu, “Katika wakati wa mwisho kutakuwa na watu wanaodhihaki ambao hufuata tamaa zao zisizo za kitauwa.”
19 ১৯ ওরা দলভেদকারী, প্রাণিক, আত্মাবিহীন।
Watu hawa ni watenganishaji, wanatawaliwa na tamaa za asili, na hawana Roho.
20 ২০ কিন্তু, প্রিয় বন্ধুরা, তোমরা নিজেদের পরম পবিত্র শাস্ত্রের উপরে নিজেদেরকে গেঁথে তুলতে তুলতে, পবিত্র আত্মাতে প্রার্থনা করতে করতে,
Lakini ninyi, wapenzi, kama mjijengavyo katika imani yenu takatifu sana, na kama muombavyo katika Roho Mtakatifu,
21 ২১ ঈশ্বরের ভালবাসায় নিজেদেরকে রক্ষা কর এবং অনন্ত জীবনের জন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের দয়ার অপেক্ষায় থাক। (aiōnios g166)
jitunzeni katika upendo wa Mungu, na msubiri rehema ya Bwana wetu Yesu Kristo ambayo huwapatia uzima wa milele. (aiōnios g166)
22 ২২ আর কিছু লোকের প্রতি, যারা কোন শিক্ষায় বিশ্বাস করা উচিত সে বিষয়ে সন্দেহ করে তাদের প্রতি দয়া কর,
Onesheni rehema kwa wale walio na shaka.
23 ২৩ আগুন থেকে টেনে নিয়ে রক্ষা কর; আর কিছু লোকের প্রতি সভয়ে দয়া কর; দেহের মাধ্যমে কলঙ্কিত জামা-কাপড়ও ঘৃণা কর।
Waokoeni wengine kwa kuwanyakua kutoka katika moto. Kwa wengine onesheni huruma kwa hofu, mkichukia hata vazi lililotiwa doa na mwili.
24 ২৪ আর যিনি তোমাদেরকে হোঁচট খাওয়া থেকে রক্ষা করতে এবং নিজের মহিমার উপস্থিতির সামনে নির্দোষ অবস্থায় আনন্দে উপস্থিত থাকতে পারেন,
Sasa kwake awezaye kuwalinda msijikwae, na kuwasababisha msimame mbele ya utukufu wake, bila mawaa na kuwa na furaha kuu,
25 ২৫ যিনি একমাত্র ঈশ্বর আমাদের উদ্ধারকর্তা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে তাঁরই উপস্স্থিতি, মহিমা, পরাক্রম ও কর্তৃত্ব হোক, আর এখন এবং চিরকাল হোক। আমেন। (aiōn g165)
kwake Mungu pekee mwokozi kupitia Yesu Kristo Bwana wetu, utukufu uwe kwake, ukuu, uwezo na nguvu kabla ya nyakati zote, na sasa na hata milele. Amina. (aiōn g165)

< যিহূদা 1 >