< যিহোশূয়ের বই 9 >

1 আর যর্দ্দনের (নদীর) অন্য পারের সমস্ত রাজা, পাহাড়ি অঞ্চলে ও উপত্যকায় বসবাসকারী এবং লিবানোনের সামনে মহাসমুদ্রের তীরে বসবাসকারী সমস্ত হিত্তীয়, ইমোরীয়, কনানীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়ের রাজারা এই কথা শুনতে পেয়ে,
To, sa’ad da dukan sarakunan yammancin Urdun suka ji waɗannan abubuwa, sai waɗanda suke kan tudu, da na cikin kwari a yammanci, da dukan waɗanda suke gefen Bahar Rum har zuwa Lebanon (sarakunan Hittiyawa, Amoriyawa, Kan’aniyawa, Ferizziyawa, Hiwiyawa da Yebusiyawa)
2 একসঙ্গে যিহোশূয়ের ও ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করার জন্য একত্র হলেন।
suka haɗa kansu don su yaƙi Yoshuwa da Isra’ila.
3 কিন্তু যিরীহোর প্রতি ও অয়ের প্রতি যিহোশূয় যা করেছিলেন, তা যখন গিবিয়োনে বসবাসকারীরা শুনল,
Amma da mutanen Gibeyon suka ji abin da Yoshuwa ya yi wa Yeriko da Ai,
4 তখন তারাও বুদ্ধির সঙ্গে কাজ করল; তারা গিয়ে রাজদূতের বেশ ধারণ করে নিজেদের গাধার উপরে পুরনো বস্তা এবং আঙ্গুরের রসের পুরনো, জীর্ণ ও তালি দেওয়া থলি চাপাল।
sai suka shirya wata dabara ta ruɗu, suka shirya ɗan abinci don tafiya, suka ɗauki tsofaffin buhuna a kan jakunansu da tsofaffin salkuna na ruwan inabi, yagaggu da suka sha ɗinki.
5 আর পায়ে পুরনো ও তালি দেওয়া জুতো ও গায়ে পুরনো পোশাক দিল এবং সমস্ত শুকনো ও ছাতাপড়া রুটি সঙ্গে নিল।
Suka sa tsofaffin takalman da suka sha gyara, suka sa tsofaffin tufafi. Dukan abincinsu na tafiya ya bushe ya yi fumfuna.
6 পরে তারা গিল্‌গলে অবস্থিত শিবিরে যিহোশূয়ের কাছে গিয়ে তাকে ও ইস্রায়েলের লোকদেরকে বলল, “আমরা দূরদেশ থেকে এসেছি; অতএব এখন আপনারা আমাদের সঙ্গে নিয়ম স্থাপন করুন।”
Sai suka je wurin Yoshuwa a sansanin Gilgal suka ce masa da mutanen Isra’ila, “Daga ƙasa mai nisa muka fito, yanzu fa, sai ku yi alkawari da mu.”
7 তখন ইস্রায়েলের লোকেরা সেই হিব্বীয়দের বলল, “কি জানি, তোমরা আমাদেরই মধ্যে বাস করছ; তা হলে আমরা তোমাদের সঙ্গে কিভাবে নিয়ম স্থাপন করতে পারি?”
Mutanen Isra’ila kuwa suka ce wa Hiwiyawa, “Wataƙila kuna kusa da mu, ta yaya za mu yi alkawari da ku?”
8 যিহোশূয়কে বলল, “আমরা আপনার দাস।” তখন যিহোশূয় জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? কোথা থেকে এসেছ?
Suka ce wa Yoshuwa, “Mu bayinku ne.” Amma Yoshuwa ya tambaye su ya ce, “Ku wane ne, kuma daga ina kuka zo?”
9 তারা বলল, “আপনার দাস আমরা আপনার ঈশ্বর সদাপ্রভুর নাম শুনে অনেক দূরের দেশ থেকে এসেছি, কারণ তার কীর্ত্তি এবং তিনি মিশর দেশে যে কাজ করেছেন,
Suka amsa suka ce, “Bayinka sun zo ne daga ƙasa mai nisa gama Ubangiji Allahnka ya yi suna sosai. Gama mun ji labarin abubuwan da ya yi. Dukan abubuwan da ya yi a Masar
10 ১০ আর যর্দ্দনের ওপারের দুই ইমোরীয় রাজার প্রতি, হিষ্‌বোনের রাজা সীহোনের ও বাশনের রাজা অষ্টারোৎ-নিবাসী ওগের প্রতি যে কাজ করেছেন, সমস্তই আমরা শুনেছি।”
da kuma duk abubuwan da ya yi wa sarakuna biyu na Amoriyawa gabas da Urdun, Sihon sarkin Heshbon, da Og sarkin Bashan wanda ya yi mulki a Ashtarot.
11 ১১ আর আমাদের প্রাচীনেরা ও দেশে বসবাসকারী সমস্ত লোক আমাদের বলল, “তোমরা যাওয়ার জন্য হাতে প্রয়োজনীয় দ্রব্য নিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে যাও এবং তাদেরকে বল, আমরা আপনাদের দাস, অতএব এখন আপনারা আমাদের সঙ্গে নিয়ম স্থাপন করুন।”
Dattawanmu da duk mazaunan ƙasar, suka ce mana, ‘Ku ɗauki abincin tafiyar da za ku riƙe; ku je ku same su ku ce musu, “Mu bayinku ne, ku yi alkawari da mu.”’
12 ১২ আপনাদের কাছে আসার জন্য যে দিন যাত্রা করি, সেই দিন আমরা বাড়ি থেকে যে গরম রুটি খাবার জন্য এনেছিলাম, এই দেখুন, আমাদের সেই রুটি এখন শুকনো ও ছাতাপড়া।
Abincin tafiyan nan namu yana da ɗumi lokacin da muka kintsa tashi daga gida a ranar da za mu kama hanya zuwa wurinku. Amma yanzu duba yadda ya bushe, ya yi fumfuna.
13 ১৩ আর যে সব থলি আঙ্গুরের রসে পূর্ণ করেছিলাম, সেগুলিও নূতন ছিল, এই দেখুন, সে সব ছিঁড়ে গিয়েছে। আর আমাদের এই সব পোশাক ও জুতো পুরনো হয়ে গেছে, কারণ রাস্তার দূরত্ব অনেক।
Waɗannan salkuna kuma da muka cika ruwan inabi, sababbi ne amma duba yadda suka yayyage. Tufafinmu da takalmanmu duk sun yayyage don doguwar tafiya.”
14 ১৪ তাতে লোকেরা তাদের খাদ্য দ্রব্য গ্রহণ করল, কিন্তু সদাপ্রভুর ইচ্ছা কি তা জিজ্ঞাসা করল না।
Mutanen Isra’ila suka ɗiba daga cikin abincin tafiyar amma ba su nemi nufin Ubangiji ba.
15 ১৫ আর যিহোশূয় তাদের সঙ্গে সন্ধি করে যাতে তারা বাঁচে, এমন নিয়ম করলেন এবং মণ্ডলীর অধ্যক্ষগণ তাদের কাছে শপথ করলেন।
Sa’an nan Yoshuwa ya yi alkawari zaman salama da su, cewa ba zai kashe su ba, sai shugabannin mutanen Isra’ila kuwa suka tabbatar musu da haka ta wurin yin rantsuwa.
16 ১৬ এই ভাবে তাদের সঙ্গে নিয়ম স্থাপন করার পরে তিন দিন পরে তারা শুনতে পেল, তারা আমাদের কাছের এবং আমাদের মধ্যে বাস করছে।
Kwana uku bayan sun yi alkawari da Gibeyonawa, sai Isra’ilawa suka ji cewa Gibeyonawa maƙwabtansu ne, waɗanda suke zaune kurkusa da su.
17 ১৭ পরে ইস্রায়েল-সন্তানেরা যাত্রা করে তৃতীয় দিনের তাদের নগরগুলির কাছে উপস্থিত হল। সেই সব নগরের নাম গিবিয়োন, কফারা, বেরোৎ ও কিরিয়ৎ-যিয়ারীম।
Saboda haka Isra’ilawa suka tashi a rana ta uku suke je biranen mutanen, wato, Gibeyon, Kefira, Beyerot da Kiriyat Yeyarim.
18 ১৮ মণ্ডলীর নেতারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামে তাদের কাছে শপথ করেছিলেন বলে ইস্রায়েল-সন্তানেরা তাদেরকে আঘাত করল না, কিন্তু সমস্ত মণ্ডলী নেতাদের বিরুদ্ধে বচসা করতে লাগল।
Amma Isra’ilawa ba su kai musu hari ba domin shugabanninsu sun rantse musu da sunan Ubangiji, Allah na Isra’ila. Mutane Isra’ila duka kuwa suka yi gunaguni a kan shugabannin.
19 ১৯ তাতে সব নেতারা সমস্ত মণ্ডলীকে বললেন, “আমরা ওদের কাছে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামে শপথ করেছি, অতএব এখন ওদেরকে স্পর্শ করতে পারি না।
Amma shugabanni suka amsa musu suka ce, “Mun rantse musu da sunan Ubangiji, Allah na Isra’ila, saboda haka ba za mu taɓa su ba yanzu.
20 ২০ আমরা ওদের প্রতি এটাই করব, এদেরকে জীবিত রাখব, নাহলে এদের কাছে যে শপথ করেছি, তার জন্য আমাদের প্রতি ক্রোধ উপস্থিত হবে।”
Ga abin da za mu yi musu, za mu bar su da rai don kada fushin Allah yă sauka a kanmu gama mun riga mun rantse musu.”
21 ২১ অতএব নেতারা তাদেরকে বললেন, “ওরা জীবিত থাকুক; কিন্তু নেতাদের কথা অনুযায়ী তারা সমস্ত মণ্ডলীর জন্য কাঠুরিয়া ও জল বহনকারী হল।”
Suka ƙara da cewa, “Mu bar su da rai, amma bari su zama masu yankan itace da masu ɗibo mana ruwa.” Haka shugabannin suka cika alkawarinsu.
22 ২২ আর যিহোশূয় তাদেরকে ডেকে বললেন, “তোমরা তো আমাদেরই মধ্যে বাস করছ; তবে আমরা তোমাদের থেকে অনেক দূরে থাকি, এই কথা বলে কেন আমাদের ঠকালে?
Yoshuwa kuwa ya aika aka kira Gibeyonawa ya ce musu, “Don me kuka ruɗe mu kuka ce, ‘Mun zo ne daga wuri mai nisa,’ bayan kuwa kuna nan kurkusa da mu?
23 ২৩ এই জন্য তোমরা শাপগ্রস্ত হলে; আমার ঈশ্বরের বাড়ির জন্য কাঠ কাটা ও জলবহন, এই দাসত্বের থেকে তোমরা কখনও মুক্তি পাবে না।”
Yanzu ku la’anannu ne. Ba za ku daina zama mana masu yankan itace da kuma masu ɗebo ruwa domin haikalin Allahnmu ba.”
24 ২৪ তারা যিহোশূয়কে এর উত্তরে বলল, “আপনাদেরকে এই সমস্ত দেশ দেওয়ার জন্য ও আপনাদের সামনে থেকে এই দেশে বসবাসকারী সমস্ত লোককে ধ্বংস করার জন্য আপনার ঈশ্বর সদাপ্রভু তাঁর দাস মোশিকে যে আদেশ করেছিলেন, তার নিশ্চিত সংবাদ আপনার দাস আমরা পেয়েছিলাম, এই জন্য আমরা আপনাদের কাছ থেকে প্রাণ হারানোর ভয়ে, খুবই ভয় পেয়ে এই কাজ করেছি।
Suka amsa wa Yoshuwa suka ce, “An gaya wa bayinka dalla-dalla yadda Ubangiji Allahnka ya umarci bawansa Musa yă ba ka ƙasar duka, ka kuma kashe duk masu zama a cikinta, muka ji tsoro cewa za ka kashe mu shi ya sa muka yi haka.
25 ২৫ এখন দেখুন, আমরা আপনারি অধীনে, আমাদের প্রতি যা করা আপনার ভাল ও ন্যায্য মনে হয়, তাই করুন।”
Yanzu, a hannunka muke, ka yi duk abin da ka ga ya yi maka kyau.”
26 ২৬ পরে তিনি তাদের প্রতি তাই করলেন ও ইস্রায়েল-সন্তানদের হাত থেকে তাদেরকে রক্ষা করলেন, তাতে তারা তাদেরকে বধ করল না।
Yoshuwa kuwa ya cece su daga hannun Isra’ilawa, har ba su kashe su ba.
27 ২৭ আর সদাপ্রভুর মনোনীত স্থানে মণ্ডলীর ও সদাপ্রভুর যজ্ঞবেদির জন্য কাঠ কাটার ও জলবহনের কাজে যিহোশূয় সেই দিনের তাদেরকে নিযুক্ত করলেন; তারা আজও তাই করছে।
A ranar Yoshuwa ya sa Gibeyonawa suka zama masu yankan itace da ɗebo ruwa wa jama’ar Isra’ila da kuma domin haikalin Ubangiji a inda Ubangiji zai zaɓa. Abin da suke ke nan har wa yau.

< যিহোশূয়ের বই 9 >