< যিহোশূয়ের বই 8 >

1 পরে সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি ভয় পেয়ো না, নিরাশ হয়ো না; সমস্ত সৈন্যকে সঙ্গে করে নাও, ওঠ, অয়ে যাও; দেখ, আমি অয়ের রাজাকে ও তার প্রজাদের এবং তার নগর ও তার দেশ তোমার হাতে সমর্পণ করেছি।
Sai Ubangiji ya ce wa Yoshuwa, “Kada ka ji tsoro; kada ka karaya. Ka ɗauki dukan sojojin ku kai wa Ai hari, gama na ba ka nasara a kan sarkin Ai, mutanensa, birninsa da kuma ƙasarsa.
2 তুমি যিরীহোর ও সেখানের রাজার প্রতি যেমন করেছিলে, অয়ের ও সেখানের রাজার প্রতিও তেমনই করবে, কিন্তু তার লুটদ্রব্য ও পশু তোমরা তোমাদের জন্য নেবে। তুমি নগরের বিরুদ্ধে পিছনের দিকে তোমার এক দল সৈন্য গোপনে রাখ।”
Za ku yi wa Ai yadda kuka yi wa Yeriko da sarkinta, sai dai za ku kwashe ganima da dabbobinta su zama naku. Ku yi kwanto a bayan birnin.”
3 তখন যিহোশূয় ও সমস্ত যোদ্ধা উঠে অয়ের বিরুদ্ধে যাত্রা করলেন; যিহোশূয় ত্রিশ হাজার বলবান বীর মনোনীত করলেন এবং তাদেরকে রাতে পাঠিয়ে দিলেন।
Yoshuwa da dukan sojojin suka fita su kai wa Ai hari. Sai ya zaɓi sojojinsa waɗanda suka fi saura duka iya yaƙi guda dubu talatin, ya tura su da dad dare
4 তিনি এই আদেশ দিলেন, “দেখ, তোমরা নগরের পিছনে নগরের বিরুদ্ধে লুকিয়ে থাকবে; নগর থেকে বেশী দূরে যাবে না, কিন্তু সবাই প্রস্তুত থাকবে।
ya ba su umarni ya ce, “Ku ji da kyau, za ku yi kwanto a bayan birnin, kada ku yi nisa da birnin. Kowannenku yă kasance a faɗake.
5 পরে আমি ও আমার সমস্ত সঙ্গীরা নগরের কাছে উপস্থিত হব; আর তারা যখন আগের মত আমাদের বিরুদ্ধে বের হয়ে আসবে, তখন আমরা তাদের সামনে থেকে পালিয়ে যাব।
Ni da waɗanda suke tare da ni za mu nufi birnin, a lokacin da mutanen suka taso mana yadda suka yi dā, sai mu guje musu.
6 আর তারা বের হয়ে আমাদের পিছন পিছন আসবে, শেষে আমরা তাদেরকে নগর থেকে দূরে আকর্ষণ করব; কারণ তারা বলবে, এরা আগের মত আমাদের সামনে দিয়ে পালিয়ে যাচ্ছে; এই ভাবে আমরা তাদের সামনে থেকে পালিয়ে যাব;
Za su bi mu har su yi nisa da birnin, gama za su ce, ‘Suna gudu kamar yadda suka yi dā.’ Saboda haka lokacin da muka guje musu,
7 আর তোমরা সেই গোপন জায়গা থেকে উঠে নগর অধিকার করবে; কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তা তোমাদের হাতে সমর্পণ করবেন।
sai ku tashi daga inda kuka yi kwanto, ku ci birnin da yaƙi, Ubangiji Allahnku zai ba da shi a hannunku.
8 নগর আক্রমণ করার সঙ্গে সঙ্গে তোমরা নগরে আগুন লাগিয়ে দেবে; তোমরা সদাপ্রভুর বাক্য অনুসারে কাজ করবে; দেখ, আমি তোমাদেরকে আদেশ করলাম।”
Lokacin da kuka ƙwace birnin, sai ku sa masa wuta. Ku yi abin da Ubangiji ya umarta. Ku tabbata kun yi abubuwan da na ce.”
9 এই ভাবে যিহোশূয় তাদেরকে পাঠালেন; আর তারা গিয়ে অয়ের পশ্চিমে বৈথেলের ও অয়ের মাঝে লুকিয়ে থাকল; কিন্তু যিহোশূয় লোকদের মধ্যে সেই রাত কাটালেন।
Sai Yoshuwa ya sallame su, suka kuma tafi wurin da za su yi kwanto, suka kwanta suna fako tsakanin Betel da Ai, yamma da Ai, amma Yoshuwa ya kwana tare da mutanen.
10 ১০ পরে যিহোশূয় খুব ভোরে উঠে লোক সংগ্রহ করলেন, আর তিনি ও ইস্রায়েলের প্রাচীনেরা লোকদের আগে আগে অয়ে গেলেন।
Kashegari da sassafe Yoshuwa ya tattara mutanensa, sai shi da shugabannin Isra’ilawa suka sha gaba suka taka zuwa Ai.
11 ১১ আর তার সঙ্গী, সমস্ত যোদ্ধারা গেল এবং কাছে গিয়ে নগরের সামনে উপস্থিত হল, আর অয়ের উত্তরদিকে শিবির স্থাপন করল; তাঁর ও অয়ের মধ্যে এক উপত্যকা ছিল।
Dukan sojojin da suke tare da shi suka nufi birnin, da suka kai kuwa sai suka kafa sansaninsu a arewancin Ai. Tsakaninsu da Ai akwai kwari.
12 ১২ আর তিনি প্রায় পাঁচ হাজার লোক নিয়ে নগরের পশ্চিম দিকে বৈথেলের ও অয়ের মধ্যে লুকিয়ে রাখলেন।
Yoshuwa ya sa mutum dubu biyar suka yi kwanto tsakanin Betel da Ai, a yammancin birnin.
13 ১৩ এই ভাবে লোকেরা নগরের উত্তর দিকের গুপ্ত দলকে স্থাপন করল এবং যিহোশূয় ঐ রাতে উপত্যকার মধ্যে গেলেন।
Mutanen suka kafa sansaninsu arewa da birnin, sansani na’yan kwanto kuwa yana yamma da birnin, amma Yoshuwa ya kwana a kwarin.
14 ১৪ পরে যখন অয়ের রাজা তা দেখলেন, তখন নগরের লোকেরা, রাজা ও তাঁর সকল লোক, তাড়াতাড়ি খুব ভোরে উঠে ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করতে বের হয়ে নির্ধারিত স্থানে অরাবা উপত্যকার সামনে গেলেন; কিন্তু তাঁর বিরুদ্ধে এক দল সৈন্য নগরের পিছনে লুকিয়ে আছে, তা তিনি জানতেন না।
Sa’ad da sarkin Ai ya ga haka, shi da duk mutanen birnin suka hanzarta da sassafe don su gamu da Isra’ilawa, su yi yaƙi da su a wani wurin da yake fuskantar Araba. Amma bai san cewa an yi masa kwanto a bayan birnin ba.
15 ১৫ যিহোশূয় ও সমস্ত ইস্রায়েল তাদের সামনে নিজেদেরকে পরাজিতদের মত দেখিয়ে মরুপ্রান্তের রাস্তা দিয়ে পালিয়ে গেল।
Yoshuwa da duk Isra’ilawa suka bari aka fafare su, sai suka gudu zuwa cikin jeji.
16 ১৬ তাতে নগরে অবস্থিত সব লোককে ডাকা হল, যেন তারা তাদের পেছনে দৌড়িয়ে যায়। আর তারা যিহোশূয়ের পিছন পিছন যেতে যেতে নগর থেকে দূরে আকর্ষিত হল;
Aka kira duk mazan Ai su fafare su, suka kuwa fafari Yoshuwa, aka yaudare su suka yi nisa da birnin.
17 ১৭ বের হয়ে ইস্রায়েলের পিছনে গেল না, এমন এক জনও অয়ে বা বৈথেলে অবশিষ্ট থাকল না; সবাই নগরের দরজা খোলা রেখে ইস্রায়েলের পিছন পিছন দৌড়াল।
Ba namijin da ya rage a Ai ko Betel da bai fita don yă fafari Isra’ilawa ba. Suka bar birnin a buɗe, suka tafi fafarar Isra’ilawa.
18 ১৮ তখন সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি তোমার হাতের বর্শা অয়ের দিকে বিস্তার কর; কারণ আমি সেই নগর তোমার হাতে দেব।” তখন যিহোশূয় তার হাতের বর্শা নগরের দিকে বিস্তার করল।
Sai Ubangiji ya ce wa Yoshuwa, “Ka riƙe māshin da yake hannunka ka nuna wajen Ai, gama zan ba da birnin a hannunka.” Yoshuwa kuwa ya miƙa māshin ta wajen Ai.
19 ১৯ তিনি হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে গোপনে অবস্থিত সৈন্যদল অমনি তাদের জায়গা থেকে উঠে দ্রুত গেল ও নগরে প্রবেশ করে তা অধিকার করল এবং তাড়াতাড়ি নগরে আগুন লাগিয়ে দিল।
Da yin haka kuwa sai mutanen da suka yi kwanto suka tashi nan da nan daga inda suke, suka nufi birnin a guje, suka shiga suka ci birnin da yaƙi, suka kuma cinna mata wuta da sauri.
20 ২০ পরে অয়ের লোকেরা পিছন ফিরে দেখল, আর দেখ, নগরের ধোঁয়া আকাশে উঠছে, কিন্তু তারা এদিকে কি ওদিকে কোন দিকেই পালানোর উপায় পেল না; আর মরুপ্রান্তে যে লোকেরা পালিয়ে যাচ্ছিল তারা সেই লোকদের দিকে ফিরে আক্রমণ করতে লাগল যারা তাদেরকে তাড়া করছিল।
Mutanen Ai suka juya suka ga hayaƙin birninsu yana tashi sama, amma ba yadda za su iya tsira ta ko’ina, gama Isra’ilawan da suke gudu zuwa cikin jeji suka juya suka fara fafarar waɗanda suke fafararsu.
21 ২১ যখন গোপনে অবস্থিত সৈন্যদল নগর অধিকার করেছে ও নগরের ধোঁয়া উঠছে, তা দেখে যিহোশূয় ও সমস্ত ইস্রায়েল ফিরে অয়ের লোকদেরকে হত্যা করতে লাগলেন;
Lokacin da Yoshuwa da dukan Isra’ilawa suka ga waɗanda suka yi kwanto sun ci birnin da yaƙi, hayaƙi kuwa ya cika birnin, sai suka juya suka kai wa mutanen Ai hari.
22 ২২ আর অন্য দলও নগর থেকে তাদের বিরুদ্ধে আসছিল; সুতরাং তারা ইস্রায়েলের মধ্যে পড়ল, কয়েকজন এপাশে কয়েকজন ওপাশে; আর তারা তাদেরকে এমন আঘাত করল যে, তাদের কেউই অবশিষ্ট বা রক্ষা পেল না।
Mutanen da suka yi kwanto su ma suka fito daga birnin suka tasar musu, ya zama an kama su a tsakiya, ga Isra’ilawa daga kowane gefe. Isra’ilawa kuwa suka karkashe su duka ba su bar wani da rai ba, ba kuma wanda ya tsere.
23 ২৩ আর তারা অয়ের রাজাকে জীবিত ধরে যিহোশূয়ের কাছে নিয়ে গেল।
Amma suka tafi da sarkin Ai da rai suka kawo shi wurin Yoshuwa.
24 ২৪ এই ভাবে ইস্রায়েল তাদের সবাইকে মাঠে, অর্থাৎ যে মরুপ্রান্তে অয়ে বসবাসকারী যে লোকেরা তাদের তাড়া করেছিল, সেখানে তাদেরকে সম্পূর্ণরূপে হত্যা করল; তাদের সবাই তরোয়ালের আঘাতে মারা গেল, পরে সমস্ত ইস্রায়েল ফিরে অয়ে গিয়ে তরোয়াল দিয়ে সেখানকার লোকদেরকেও হত্যা করল।
Da Isra’ilawa suka gama kashe duk mutanen Ai a filaye da kuma a cikin jeji inda suka fafare su, kuma da aka karkashe kowane mutumin Ai da takobi sai dukan Isra’ilawa suka koma Ai suka karkashe duk waɗanda suke cikinsa.
25 ২৫ সেই দিনের অয়ে বসবাসকারী সমস্ত লোক অর্থাৎ মহিলা পুরুষ সবাইকে মিলিয়ে মোট বার হাজার লোক মারা গেল।
A ranan nan, dukan mutanen Ai da aka kashe, mutum dubu goma sha biyu ne maza da mata.
26 ২৬ কারণ অয়ে বসবাসকারী সবাই যতক্ষণ না সম্পূর্ণভাবে ধ্বংস হল, ততক্ষণ যিহোশূয় তাঁর বাড়ানো বর্শা ধরা হাত নামাতে পারলেন না।
Gama Yoshuwa bai janye hannunsa da yake riƙe da māshinsa ba har sai da ya hallaka dukan mazaunan Ai.
27 ২৭ যিহোশূয়ের প্রতি সদাপ্রভুর দেওয়া কথা অনুযায়ী ইস্রায়েল শুধু ঐ নগরের পশু ও সমস্ত লুটদ্রব্য নিজেদের জন্য গ্রহণ করল।
Amma Isra’ilawa suka kwashe ganima da dabbobin birnin nan yadda Ubangiji ya umarci Yoshuwa.
28 ২৮ আর যিহোশূয় অয় নগর পুড়িয়ে দিয়ে চিরস্থায়ী ঢিবি এবং ধ্বংসের স্থান করলেন, তা আজও সেই রকম আছে।
Yoshuwa kuwa ya ƙone Ai, ya mai da ita tarin ƙasa, ta zama kufai har wa yau.
29 ২৯ আর তিনি অয়ের রাজাকে সন্ধ্যা পর্যন্ত গাছে টাঙ্গিয়ে রাখলেন, পরে সূর্যাস্তের দিনের লোকেরা যিহোশূয়ের আদেশে তাঁর মৃত দেহ গাছ থেকে নামিয়ে নগরের দরজার-প্রবেশের স্থানে ফেলে তার উপরে পাথরের এক বড় ঢিবি করল; তা আজও আছে।
Ya rataye sarkin Ai a kan itace, ya bar shi a can har yamma. Da rana ta fāɗi, Yoshuwa ya umarta a ɗauke gawar sarkin a jefa a gaban ƙofar birnin. Suka kuma tara manyan duwatsu a kan gawar, tsibin na nan har wa yau.
30 ৩০ তখন যিহোশূয় এবল পর্বতে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্য এক যজ্ঞবেদি তৈরী করলেন।
Yoshuwa kuwa ya yi wa Ubangiji, Allah na Isra’ila bagade a Dutsen Ebal,
31 ৩১ সদাপ্রভুর দাস মোশি ইস্রায়েল-সন্তানদেরকে যেমন আদেশ করেছিলেন, তেমনি তারা মোশির ব্যবস্থার বইতে লেখা আদেশ অনুসারে গোটা পাথরে, যার উপরে কেউ লোহা উঠায় নি, এমন পাথরে ঐ যজ্ঞবেদি তৈরী করল এবং তার উপরে সদাপ্রভুর উদ্দেশ্য হোম করল ও মঙ্গলার্থে বলি উৎসর্গ করল।
kamar yadda Musa bawan Ubangiji ya umarci Isra’ilawa. Ya gina bisa ga abin da yake a rubuce a cikin Littafin Dokoki na Musa, bagade na duwatsun da ba a sassaƙa su ba, waɗanda ba wani ƙarfen da ya taɓa su. Suka miƙa wa Ubangiji hadayu na ƙonawa da hadayu na salama a kai.
32 ৩২ আর সেখানে পাথরগুলির উপরে ইস্রায়েল-সন্তানদের সামনে তিনি মোশির লেখা ব্যবস্থার এক অনুরূপ লিপি লিখলেন।
A can, a gaban Isra’ilawa, Yoshuwa ya rubuta dokokin Musa a kan duwatsun.
33 ৩৩ আর ইস্রায়েলের লোকদের সবার প্রথমে আশীর্বাদ করার জন্য, সদাপ্রভুর দাস মোশি যেমন আদেশ করেছিলেন, তেমন সমস্ত ইস্রায়েল, তাদের প্রাচীনেরা, কর্মচারীরা ও বিচারকর্তারা, স্বজাতীয় কি প্রবাসী সমস্ত লোক সিন্দুকের এদিকে ওদিকে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক-বহনকারী লেবীয় যাজকদের সামনে দাঁড়াল; তাদের অর্ধেক গরীষীম পর্বতের সামনে, অর্ধেক এবল পর্বতের সামনে থাকল।
Sai Isra’ilawa duka, da baƙi, da haifaffun gida, da dattawansu, da shugabanninsu, da alƙalansu, suka tsaya a gefe-gefen akwatin alkawarin Ubangiji, suna fuskantar waɗanda suke ɗauke da shi, wato, firistoci waɗanda su ne Lawiyawa. Rabin mutanen suka tsaya a gaban Dutsen Gerizim, rabinsu kuma suka tsaya a gaban Dutsen Ebal, kamar yadda Musa bawan Ubangiji ya riga ya umarta, cewa su sa wa mutanen Isra’ilawa albarka.
34 ৩৪ পরে ব্যবস্থার বইতে যা যা লেখা আছে, সেই অনুযায়ী তিনি ব্যবস্থার সমস্ত কথা, আশীর্বাদের ও অভিশাপের কথা, পাঠ করলেন।
Bayan haka, Yoshuwa ya karanta duk abin da yake a cikin Dokoki, albarku da la’anoni, kamar yadda suke a rubuce a cikin Littafin Dokoki.
35 ৩৫ মোশি যা যা আদেশ করেছিলেন, যিহোশূয় ইস্রায়েলের সমস্ত সমাজের এবং মহিলাদের, ছোট ছেলে-মেয়েদের ও তাদের মধ্য প্রবাসীদের সামনে সেই সমস্ত পাঠ করলেন, একটি বাক্যেরও ত্রুটি করলেন না।
Babu wata kalmar da Musa ya umarta da Yoshuwa bai karanta wa dukan taron Isra’ilawa ba, haɗe da mata, da yara, da baƙin da suke zama tare da su.

< যিহোশূয়ের বই 8 >