< যিহোশূয়ের বই 3 >

1 যিহোশূয় অনেক ভোরে ঘুম থেকে উঠে সমস্ত ইস্রায়েল-সন্তানদের সঙ্গে শিটীম থেকে যাত্রা শুরু করে যর্দ্দনের কাছে উপস্থিত হলেন, কিন্তু তখন পার না হয়ে সেই স্থানেই রাত কাটালেন।
Kashegari Yoshuwa da dukan Isra’ilawa suka tashi daga Shittim suka nufi Urdun inda suka sauka kafin su haye.
2 তিন দিনের র পর আধিকারিকরা শিবিরের মধ্য দিয়ে গেলেন;
Bayan kwana uku sai shugabannin suka zazzaga sansani, suna
3 তাঁরা লোকদের এই আজ্ঞা দিলেন; তোমরা যখন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম সিন্দুক ও লেবীয় যাজকদের তা বহন করতে দেখবে, তখন নিজের নিজের স্থান থেকে যাত্রা শুরু করবে ও তার পেছনে পেছনে যাবে।
ba da umarni ga mutane, suna cewa, “Lokacin da kuka ga akwatin alkawari na Ubangiji Allahnku, da firistoci waɗanda su ne Lawiyawa, suna ɗauke da shi, sai ku tashi daga inda kuke, ku bi shi.
4 সেখানে তার ও তোমাদের মধ্যে প্রায় দুই হাজার হাতের দূরত্ব থাকবে; তার কাছে যাবে না; যেন তোমরা তোমাদের গন্তব্য পথ জানতে পার, কারণ এর আগে তোমরা এই পথ দিয়ে যাও নি।
A ta haka za ku san inda za ku bi, gama ba ku taɓa bin hanyar ba. Sai dai ku ɗan ba da rata wajen yadi ɗari tara tsakaninku da akwatin alkawari, kada ku kusace shi.”
5 পরে যিহোশূয় লোকদের বললেন, “তোমরা নিজেদের পবিত্র কর, কারণ কালকে সদাপ্রভু তোমাদের মধ্যে আশ্চর্য্য কাজ করবেন।”
Yoshuwa ya ce wa mutane, “Ku tsarkake kanku, gama gobe Ubangiji zai yi abubuwan al’ajabi a cikinku.”
6 এর পরে যিহোশূয় যাজকদের বললেন, “তোমরা নিয়ম সিন্দুক তুলে নিয়ে লোকদের আগে আগে যাও৷” তাতে তারা নিয়ম সিন্দুক তুলে নিয়ে লোকদের আগে আগে গেল।
Yoshuwa ya ce wa firistoci, “Ku ɗauki akwatin alkawari ku sha gaba.” Sai suka ɗauki akwatin alkawari suka wuce gaban sauran jama’a.
7 তখন সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “আজ থেকে আমি সমস্ত ইস্রায়েলের সামনে তোমাকে মহিমান্বিত করব, যেন তারা জানতে পারে যে আমি যেমন মোশির সঙ্গে সঙ্গে ছিলাম, তেমনি তোমারও সঙ্গে সঙ্গে থাকব।
Ubangiji kuwa ya ce wa Yoshuwa, “Yau, zan fara ɗaukaka ka a gaban Isra’ilawa duka don su sani cewa ina tare da kai kamar yadda na kasance tare da Musa.
8 তুমি নিয়ম-সিন্দুকবাহক যাজকদের এই আদেশ দাও, যর্দ্দনের জলের কাছে উপস্থিত হলে, তোমরা যর্দ্দন নদীর সামনে দাঁড়িয়ে থাকবে।”
Ka ce wa firistoci waɗanda suke ɗauke da akwatin alkawari, ‘Sa’ad da kuka kai bakin Urdun, ku shiga cikin ruwan ku tsaya.’”
9 তখন যিহোশূয় ইস্রায়েল-সন্তানদের বললেন, “তোমরা এখানে এস, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বাক্য শোন।”
Yoshuwa ya ce wa Isra’ilawa, “Ku zo nan ku ji maganar Ubangiji Allahnku.
10 ১০ এবং যিহোশূয় বললেন, “জীবন্ত ঈশ্বর যে তোমাদের মধ্যে উপস্থিত এবং কনানীয়, হিত্তীয়, হিব্বীয়, পরিষীয়, গির্গাশীয়, ইমোরীয় ও যিবূষীয়দের তোমাদের সামনে থেকে নিশ্চয়ই তাড়িয়ে দেবেন, তা তোমরা এর মাধ্যমে জানতে পারবে।
Ta haka ne za ku san cewa Allah mai rai yana tare da ku, kuma ba shakka a gabanku za ku gani zai kore Kan’aniyawa, Hittiyawa, Hiwiyawa, Ferizziyawa, Girgashiyawa, Amoriyawa da Yebusiyawa.
11 ১১ দেখ, সমস্ত পৃথিবীর প্রভুর নিয়ম সিন্দুক তোমাদের আগে যর্দনে যাচ্ছে।
Ku duba, akwatin alkawarin Ubangiji na dukan duniya zai yi gaba cikin Urdun kafin ku.
12 ১২ এখন তোমরা ইস্রায়েলের প্রত্যেক বংশ থেকে একজন করে অর্থাৎ বার বংশ থেকে বার জনকে, গ্রহণ কর।
Yanzu sai ku zaɓi mutum goma sha biyu daga kabilan Isra’ila, ɗaya daga kowace kabila.
13 ১৩ পরে এইরকম হবে, সমস্ত ভূমণ্ডলের প্রভু সদাপ্রভুর নিয়ম সিন্দুক বহনকারী যাজকদের পা যর্দ্দনের জলে ডোবার সঙ্গে সঙ্গে যর্দ্দনের জল, অর্থাৎ উপর থেকে যে জল বয়ে আসছে, তা স্থির হবে এবং এক রাশি হয়ে দাঁড়িয়ে থাকবে।”
Kuma da firistoci waɗanda suke ɗauke da akwatin alkawarin Ubangiji, Ubangiji dukan duniya, sun sa ƙafa cikin ruwan kogin Urdun, ruwan da yake gudu a rafin zai tsaya cik yă taru a wuri ɗaya.”
14 ১৪ তখন লোকেরা যর্দ্দন পার হবার জন্য নিজেদের তাঁবু থেকে যাত্রা শুরু করল, আর যাজকরা নিয়ম সিন্দুক বহন করার জন্য লোকদের সামনে গেল।
Saboda haka sa’ad da mutanen suka tashi don su ƙetare Urdun, firistocin da suke ɗauke da akwatin alkawarin suka sha gaba.
15 ১৫ আর সিন্দুক-বাহকেরা যখন যর্দ্দনের সামনে উপস্থিত হল এবং জলের কাছে সিন্দুক বহনকারী যাজকদের পা জলে ডুবে গেল, প্রকৃত পক্ষে ফসল কাটার দিনের যর্দ্দনের সমস্ত জল তীরের উপরে থাকে৷
Da kaka Urdun yakan cika makil da ruwa. Duk da haka da zarar firistoci masu ɗauke da akwatin alkawari suka tsoma ƙafafunsu a gefen ruwa,
16 ১৬ তখন উপর থেকে আসা সমস্ত জল দাঁড়াল, অনেক দূরে সর্ত্তনের কাছে আদম নগরের কাছে এক রাশি হয়ে স্থির হয়ে থাকল এবং অরাবা তলভূমির সমুদ্রে অর্থাৎ লবণ সমুদ্রে যে জল নেমে যাচ্ছিল, তা সম্পূর্ণভাবে বন্ধ হল; তাতে লোকেরা যিরীহোর সামনে দিয়েই পার হল।
sai ruwan da yake gangarowa ya tsaya, ya tattaru a wuri ɗaya ya yi tudu daga nan har zuwa wani garin da ake kira Adam kusa da Zaretan, ruwan da yake gangarowa zuwa Tekun Araba (Tekun Gishiri) kuma ya yanke gaba ɗaya. Sai mutane suka ƙetare kusa da Yeriko.
17 ১৭ আর যে পর্যন্ত না সমস্ত লোক যর্দ্দন পার হল, সেই পর্যন্ত সদাপ্রভুর নিয়ম সিন্দুক বহনকারী যাজকরা যর্দ্দনের মধ্যে শুকনো জমিতে দাঁড়িয়ে রইল এবং সমস্ত ইস্রায়েল শুকনো জমি দিয়ে পার হয়ে গেল।
Firistocin kuwa da suke ɗauke da akwatin alkawarin Ubangiji suka tsaya daram a kan busasshiyar ƙasa a tsakiyar Urdun a lokacin da Isra’ilawa suka ƙetarewa, har sai da dukan mutane suka gama ƙetarewa.

< যিহোশূয়ের বই 3 >