< যিহোশূয়ের বই 24 >

1 যিহোশূয় ইস্রায়েলের সমস্ত বংশকে শিখি মে একত্র করলেন ও ইস্রায়েলের প্রাচীনবর্গ, নেতাদের, বিচারকর্তাদের ও শাসকদের ডাকলেন, তাতে তাঁরা ঈশ্বরের সামনে উপস্থিত হলেন।
Yoshuwa ya tattara dukan kabilan Isra’ila a Shekem. Ya aika a kira dattawa, shugabanni, alƙalai da manyan ma’aikatan Isra’ila, suka kai kansu gaban Allah.
2 তখন যিহোশূয় সমস্ত লোককে বললেন, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন, অতীতে তোমাদের পূর্বপুরুষেরা, অব্রাহামের পিতা ও নাহোরের পিতা তেরহ [ফরাৎ] নদীর ওপারে বাস করতেন; আর তারা অন্য দেবতাদের সেবা করতেন।”
Yoshuwa ya ce wa dukan mutanen, “Ga abin da Ubangiji, Allah na Isra’ila ya ce, ‘Dā can, kakanninku, Tera mahaifin Ibrahim, da Nahor sun zauna a hayin Kogin Yuferites suka yi wa waɗansu alloli sujada.
3 পরে আমি তোমাদের পিতা অব্রাহামকে সেই নদীর ওপার থেকে এনে কনান দেশের সব জায়গায় ভ্রমণ করালাম এবং তার বংশ বৃদ্ধি করলাম, আর তাকে ইসহাককে দিলাম।
Amma na ɗauki mahaifinku Ibrahim, daga ƙasar da take can a hayin Kogin Yuferites, na kawo shi ƙasar Kan’ana, na kuma ba shi’ya’ya masu yawa. Na ba shi Ishaku,
4 আর আমি এষৌকে অধিকার করার জন্য সেয়ীর পর্বত দিলাম; কিন্তু যাকোব ও তার সন্তানেরা মিশরে নেমে গেল।
ga Ishaku kuwa na ba shi Yaƙub da Isuwa. Na ba Isuwa ƙasar kan tudu ta Seyir, amma Yaƙub da’ya’yansa maza suka gangara zuwa Masar.
5 পরে আমি মোশি ও হারোণকে পাঠালাম এবং মিশরের মধ্যে যে কাজ করেছিলাম, তার মাধ্যমে সেই দেশকে শাস্তি দিলাম; তারপরে তোমাদেরকে বার করে আনলাম।
“‘Sai na aiki Musa da Haruna, na aukar wa Masarawa annobai, ta wurin abin da na yi ne na fitar da ku.
6 আমি মিশর থেকে তোমাদের পূর্বপুরুষদের বার করার পর তোমরা সমুদ্রের কাছে উপস্থিত হলে; তখন মিস্রীয়রা অনেক রথ ও অশ্বারোহী সৈন্য নিয়ে সূফসাগর (লোহিত সাগর) পর্যন্ত তোমাদের পূর্বপুরুষদের পেছনে অনুসরণ করার জন্য এল।
Lokacin da na fitar da iyayenku daga Masar, suka zo teku, sai Masarawa suka fafare su da kekunan yaƙi da dawakai har zuwa Jan Teku.
7 তাতে তারা সদাপ্রভুর কাছে কাঁদল ও তিনি মিস্রীয়দের ও তোমাদের মধ্যে অন্ধকার স্থাপন করলেন এবং তাদের উপরে সমুদ্রকে এনে তাদের আচ্ছন্ন করলেন; আমি মিশরে কি করেছি, তা তোমরা নিজেদের চোখে দেখেছ; পরে অনেকদিন মরুপ্রান্তে বাস করলে।
Amma suka yi kuka ga Ubangiji don taimako, ya kuwa sa duhu ya raba tsakaninsu da Masarawa; ya sa teku ya rufe Masarawa. Kun gani da idanunku abin da na yi wa Masarawa, sa’an nan kuka zauna a jeji na tsawon lokaci.
8 তারপর আমি তোমাদের যর্দ্দনের অন্য পারে বসবাসকারী ইমোরীয়দের দেশে নিয়ে গেলাম; তারা তোমাদের সঙ্গে যুদ্ধ করল; আর আমি তোমাদের হাতে তাদেরকে সমর্পণ করলাম, তাতে তোমরা তাদের দেশ অধিকার করলে; এই ভাবে আমি তোমাদের সামনে থেকে তাদেরকে ধ্বংস করলাম।
“‘Na kawo ku ƙasar Amoriyawa waɗanda suke gabas da Urdun. Suka yi yaƙi da ku, amma na ba da su a hannunku, na hallaka su a gabanku, kuka kuma mallaki ƙasarsu.
9 পরে সিপ্পোরের ছেলে মোয়াবরাজ বালাক উঠে ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করল এবং লোক পাঠিয়ে তোমাদেরকে শাপ দেওয়ার জন্য বিয়োরের পুত্র বিলিয়মকে ডেকে আনল।
Lokacin da Balak ɗan Ziffor, sarkin Mowab, ya yi shiri yă yaƙi Isra’ila, ya aiki Bala’am ɗan Beyor don yă la’anta ku.
10 ১০ কিন্তু আমি বিলিয়মের কথা শুনতে অসম্মত হলাম, তাতে সে তোমাদেরকে শুধু আশীর্বাদই করল; এই ভাবে আমি তার হাত থেকে তোমাদেরকে উদ্ধার করলাম।
Amma ban saurari Bala’am ba, saboda haka sai ya ma sa muku albarka, na kuɓutar da ku daga hannunsa.
11 ১১ পরে তোমরা যর্দ্দন পার হয়ে যিরীহোতে উপস্থিত হলে; আর যিরীহোর লোকেরা, ইমোরীয়, পরিষীয়, কনানীয়, হিত্তীয়, গির্গাশীয়, হিব্বীয় ও যিবূষীয়েরা তোমাদের সঙ্গে যুদ্ধ করল, আর আমি তোমাদের হাতে তাদেরকে সমর্পণ করলাম।
“‘Sai kuka ƙetare Urdun kuka isa Yeriko. Mutanen Yeriko suka yi faɗa da ku, kamar yadda Amoriyawa, Ferizziyawa, Kan’aniyawa, Hittiyawa, Girgashiyawa, Hiwiyawa, da Yebusiyawa suka yi, amma na ba da su a hannunku.
12 ১২ আর তোমাদের আগে আগে ভিমরুল পাঠালাম; তারা তোমাদের সামনে থেকে সেই জনগণকে, ইমোরীয়দের সেই দুই রাজাকে দূর করে দিল; তোমার তরোয়াল বা ধনুকে তা হয়নি।
Na aika rina ta kore su a idonku, haka kuma sarakunan Amoriyawan nan. Ba da takobinku ko bakanku ne kuka yi haka ba.
13 ১৩ আর তোমরা যে জায়গায় পরিশ্রম কর নি, এমন এক দেশ ও যার স্থাপন কর নি, এমন অনেক নগর আমি তোমাদেরকে দিলাম; তোমরা সেখানে বাস করছ; তোমরা যে আঙ্গুর গাছ ও জিতবৃক্ষ (অলিভ গাছ) রোপণ কর নি, তার ফল ভোগ করছ।
Na ba ku ƙasar da ba ku yi wata wahala kafin ku samu ba, na ba ku kuma biranen da ba ku gina ba; kuka kuma zauna a cikinsu, kuka ci daga’ya’yan itacensu da’ya’yan zaitun da ba ku ne kuka shuka ba.’
14 ১৪ অতএব এখন তোমরা সদাপ্রভুকে ভয় কর, সরলতায় ও সত্যে তাঁর সেবা কর, আর তোমাদের পূর্বপুরুষেরা [ফরাৎ] নদীর পরপারে ও মিশরে যে দেবতাদের সেবা করত, তাদেরকে দূর করে দাও এবং সদাপ্রভুর সেবা কর।
“Yanzu, sai ku ji tsoron Ubangiji, ku bauta masa da dukan aminci. Ku zubar da allolin da kakanninku suka yi musu sujada a hayin Kogin Yuferites da kuma a Masar, ku bauta wa Ubangiji.
15 ১৫ যদি সদাপ্রভুর সেবা করা তোমাদের মন্দ বোধ হয়, তবে যার সেবা করবে, তাকে আজ মনোনীত কর; (ফরাৎ) নদীর ওপারে (পরপারে) তোমাদের পূর্বপুরুষদের (পিতা) সেবিত দেবতারা হয় হোক, কিম্বা যাদের দেশে তোমরা বাস করছ, সেই ইমোরীয়দের দেবতারা হয় হোক; কিন্তু আমি ও আমার পরিবার আমরা সদাপ্রভুর সেবা করব।
Amma in kuka ga ba za ku iya bauta wa Ubangiji ba, sai ku zaɓa yau wanda za ku bauta masa, ko allolin da kakanninku suka bauta musu a hayin Kogin Yuferites, ko kuma allolin Amoriyawa, waɗanda kuke zama a cikin ƙasarsu. Amma da ni da gidana, Ubangiji ne za mu bauta wa.”
16 ১৬ লোকেরা এর উত্তরে বলল, “আমরা যে সদাপ্রভুকে ত্যাগ করে অন্য দেবতাদের সেবা করব, তা দূরে থাকুক।
Sai mutanen suka amsa suka ce, “Allah ya kiyashe mu da rabuwa da Ubangiji Allahnmu, har a ce mu bauta wa waɗansu alloli!
17 ১৭ কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু, তিনিই আমাদের ও আমাদের পূর্বপুরুষদের (পিতা) মিশর দেশ থেকে, দাসত্বের-বাড়ি থেকে, বার করে নিয়ে এসেছেন ও আমাদের চোখের সামনে সেই সমস্ত আশ্চর্য্য চিহ্ন-কাজ করেছেন এবং আমরা যে পথে এসেছি, সেই সমস্ত পথে ও যে সমস্ত জাতির মধ্য দিয়ে এসেছি, তাদের মধ্যে আমাদের রক্ষা করেছেন;
Ubangiji Allahnmu ne da kansa ya fitar da iyayenmu daga Masar, daga ƙasar bauta, ya yi manyan abubuwan al’ajabi, a idanunmu. Ya kiyaye mu cikin dukan hanyar da muka bi, da cikin ƙasashen da muka ratsa;
18 ১৮ আর সদাপ্রভু এই দেশে বসবাসকারী ইমোরীয় প্রভৃতি সমস্ত জাতিকে আমাদের সামনে থেকে দূর করে দিয়েছেন; অতএব আমরাও সদাপ্রভুর সেবা করব; কারণ তিনিই আমাদের ঈশ্বর।”
Ubangiji kuwa ya kore mana dukan Amoriyawa, waɗanda suke zaune a ƙasar. Don haka mu ma za mu bauta wa Ubangiji, gama shi ne Allahnmu.”
19 ১৯ যিহোশূয় লোকদেরকে বললেন, “তোমরা সদাপ্রভুর সেবা করতে পার না; কারণ তিনি পবিত্র ঈশ্বর, নিজের গৌরব রক্ষা করতে উদ্যোগী ঈশ্বর; তিনি তোমাদের অধর্ম্ম ও পাপ ক্ষমা করবেন না।
Yoshuwa ya ce wa mutanen, “Ba za ku iya bauta wa Ubangiji ba gama shi Allah mai tsarki ne; mai kishi kuma. Ba zai gafarta muku zunubin tawaye ba.
20 ২০ তোমরা যদি সদাপ্রভুকে ত্যাগ করে অন্য জাতীর দেবতাদের সেবা কর, তবে আগে তোমাদের মঙ্গল করলেও তিনি পিছন ফিরে দাঁড়াবেন, তোমাদের অমঙ্গল করবেন ও তোমাদেরকে ধ্বংস করবেন।”
In kuka juya wa Ubangiji baya, kuka bauta wa waɗansu alloli, zai juya yă kawo muku bala’i, yă hallaka ku, yă kawo ƙarshenku.”
21 ২১ তখন লোকেরা যিহোশূয়কে বলল, “না, আমরা সদাপ্রভুরই সেবা করব।”
Amma mutanen suka ce wa Yoshuwa, “Mu dai! Za mu bauta wa Ubangiji.”
22 ২২ যিহোশূয় লোকদেরকে বললেন, “তোমরা তোমাদের বিষয়ে নিজেরাই সাক্ষী হলে যে, তোমরা সদাপ্রভুর সেবা করার জন্য তাঁকেই মনোনীত করেছ।” তারা বলল, “সাক্ষী হলাম।”
Yoshuwa kuwa ya ce musu, “Ku ne shaidun kanku cewa kun zaɓi ku bauta wa Ubangiji.” Suka amsa suka ce, “I, mu ne shaidun kanmu.”
23 ২৩ [তিনি বললেন, ] “তবে এখন তোমাদের মধ্য অবস্থিত অন্য জাতীর দেবতাদের দূর করে দাও ও তোমাদের হৃদয় ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর দিকে রাখ।”
Yoshuwa ya ce musu, “Yanzu sai ku zubar da allolin da suke cikinku, ku miƙa wa Ubangiji, Allah na Isra’ila zuciyarku.”
24 ২৪ তখন লোকেরা যিহোশূয়কে বলল, “আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুরই সেবা করব ও তাঁর কথা শুনব।”
Mutanen kuma suka ce, “Za mu bauta wa Ubangiji Allahnmu, mu kuma yi masa biyayya.”
25 ২৫ তাতে যিহোশূয় সেই দিন লোকদের সঙ্গে নিয়ম স্থাপন করলেন, তিনি শিখিমে তাদের জন্য বিধি ব্যবস্থা ও শাসন স্থাপন করলেন।
A wannan rana Yoshuwa ya yi alkawari saboda mutanen, kuma a can Shekem ya tsara musu ƙa’idodi da dokoki.
26 ২৬ পরে যিহোশূয় ঐ সমস্ত কথা ঈশ্বরের ব্যবস্থাগ্রন্থে লিখলেন এবং একটি বড় পাথর নিয়ে সদাপ্রভুর পবিত্র-স্থানের কাছে এলা গাছের তলায় স্থাপন করলেন।
Yoshuwa kuwa ya rubuta abubuwan nan a cikin Littafin Dokoki na Allah. Sa’an nan ya ɗauki babban dutse ya ajiye a ƙarƙashin itacen oak kusa da tsattsarkan wuri na Ubangiji.
27 ২৭ পরে যিহোশূয় সমস্ত লোককে বললেন, “দেখ, এই পাথরটি আমাদের বিষয়ে সাক্ষী হবে; কারণ সদাপ্রভু আমাদের যে যে কথা বলেছিলেন, তাঁর সেই সমস্ত কথা এ শুনল; অতএব এ তোমাদের বিষয়ে সাক্ষী হবে, ফলে তোমরা তোমাদের ঈশ্বরকে অস্বীকার কর।”
Ya ce wa duka mutanen, “Ku gani! Wannan dutse zai zama mana shaida, ya ji duk maganar da Ubangiji ya yi mana, zai zama muku shaida in ba ku yi wa Allahnku gaskiya ba.”
28 ২৮ পরে যিহোশূয় লোকদেরকে নিজের নিজের অধিকারে বিদায় করলেন।
Sai Yoshuwa ya sallami mutane, kowa ya tafi ƙasar da aka ba shi gādo.
29 ২৯ এই সমস্ত ঘটনার পরে নূনের পুত্র, সদাপ্রভুর দাস যিহোশূয় একশ দশ বছর বয়সে মারা গেলেন।
Bayan waɗannan abubuwa, Yoshuwa ɗan Nun, bawan Ubangiji, ya mutu yana da shekaru ɗari da goma.
30 ৩০ পরে লোকেরা গাশ পর্বতের উত্তরে ইফ্রয়িমের পাহাড়ি অঞ্চলে তিন্নৎ-সেরহে তাঁর অধিকারের অঞ্চলে তাঁর কবর দিল।
Suka kuma binne shi a ƙasarsa ta gādo, a Timnat Sera a ƙasar kan tudu ta Efraim, arewa da Dutsen Ga’ash.
31 ৩১ যিহোশূয়ের সমস্ত জীবনকালে এবং যে প্রাচীনেরা যিহোশূয়ের মৃত্যুর পরে জীবিত ছিলেন ও ইস্রায়েলের জন্য সদাপ্রভুর করা সমস্ত কাজ দেখেছিলেন, তাঁদেরও সমস্ত জীবনকালে ইস্রায়েল সদাপ্রভুর সেবা করল।
Isra’ilawa kuwa sun bauta wa Ubangiji dukan kwanakin Yoshuwa, da kuma kwanakin dattawan da ya bari, da waɗanda suka ga duk abin da Ubangiji ya yi wa Isra’ila.
32 ৩২ আর ইস্রায়েল-সন্তানেরা যোষেফের হাড়, যা মিশর থেকে এনেছিল, তা শিখিমে সেই মাটিতে পুঁতে দিল, যা যাকোব একশ রৌপ্য-মুদ্রায় শিখিমের পিতা হমোরের সন্তানদের কাছ থেকে কিনে নিয়েছিলেন; আর তা যোষেফ-সন্তানদের অধিকার হল।
Aka kuma binne ƙasusuwan Yusuf da aka kawo daga Masar, a Shekem a wurin da Yaƙub ya saya da azurfa ɗari daga’ya’yan Hamor, babban Shekem. Wurin ya zama gādon zuriyar Yusuf.
33 ৩৩ পরে হারোণের ছেলে ইলীয়াসর মারা গেলেন; আর লোকেরা তাঁকে তাঁর পুত্র পীনহসের পাহাড়ে কবর দিল, ইফ্রয়িমের পাহাড়ি অঞ্চলের সেই পাহাড় তাঁকে যা দেওয়া হয়েছিল।
Eleyazar ɗan Haruna, ya mutu aka binne shi a Gibeya, wurin da aka ba ɗansa Finehas a ƙasar kan tudu ta Efraim.

< যিহোশূয়ের বই 24 >