< যিহোশূয়ের বই 20 >

1 পরে সদাপ্রভু যিহোশূয়কে বললেন,
Sai Ubangiji ya ce wa Yoshuwa,
2 “তুমি ইস্রায়েল-সন্তানদেরকে বল; আমি মোশির মাধ্যমে তোমাদের কাছে যে সমস্ত নগরের কথা বলেছি, তোমরা তোমাদের জন্য সেই সমস্ত আশ্রয়-নগর নির্দিষ্ট কর।
“Ka gaya wa Isra’ilawa su keɓe waɗansu birane su zama biranen mafaka kamar yadda na umarce ku ta wurin Musa,
3 তাতে যে ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে ও অজান্তে কাউকে হত্যা করে, সেই হত্যাকারী সেখানে পালাতে পারবে এবং সেই নগরগুলি রক্তের প্রতিশোধদাতা থেকে তোমাদের রক্ষার স্থান হবে।
domin idan wani ya kashe wani bisa kuskure ba da niyyar yin kisankai ba, mutumin zai iya gudu zuwa can yă fake don kada a kashe shi.
4 আর সে তার মধ্যে কোন এক নগরে পালিয়ে যাবে এবং নগরের দরজার প্রবেশ স্থানে দাঁড়িয়ে নগরের প্রাচীনদের কাছে তার কথা বলবে; পরে তারা নগরের মধ্যে তাদের কাছে তাকে নিয়ে এসে তাদের মধ্যে বাস করতে স্থান দেবে।
Lokacin da ya gudu zuwa ɗaya daga cikin biranen nan, sai yă tsaya a ƙofar birnin yă gaya wa dattawan wannan birni damuwarsa. Sa’an nan su karɓe shi su ba shi wurin zama a cikin birninsu.
5 আর রক্তের প্রতিশোধদাতা দৌড়ে তার পিছনে এলে তারা তার হাতে সেই হত্যাকারীকে সমর্পণ করবে না; কারণ সে অজান্তে তার প্রতিবেশীকে আঘাত করেছিল, সে আগে তাকে ঘৃণা করে নি।
In mai neman yă kashe shi don ramako ya bi shi zuwa can, ba za su miƙa shi ba domin ba da niyya ya kashe wani ba, kuma ba fushi ne ya sa ya yi kisan ba.
6 অতএব যতক্ষণ না সে বিচারের জন্য মণ্ডলীর সামনে দাঁড়ায় এবং সেই দিনের র মহাযাজকের মৃত্যু না হয়, ততদিন সে ঐ নগরে বাস করবে; পরে সেই হত্যাকারী তার নগরে ও তার বাড়িতে, যে নগর থেকে সে পালিয়ে এসেছিল, সেই স্থানে ফিরে যাবে।”
Zai zauna a wannan birni har sai taron jama’a sun yi masa shari’a, kuma har sai lokacin da babban firist wanda yake aiki a lokacin ya mutu, sa’an nan zai iya koma garinsa na dā.”
7 তাতে তারা নপ্তালির পাহাড়ি অঞ্চলের গালীলের কেদশ, ইফ্রয়িমের পাহাড়ি অঞ্চলের শিখিম ও যিহূদার পাহাড়ি অঞ্চলের কিরিয়ৎ-অর্ব অর্থাৎ হিব্রোণ আলাদা করল।
Saboda haka suka keɓe Kedesh a Galili a ƙasar kan tudu ta Naftali, Shekem a ƙasar kan tudu ta Efraim, da Kiriyat Arba (wato, Hebron) a ƙasar kan tudu ta Yahuda.
8 আর যিরীহোর কাছে যর্দ্দনের (নদীর) পূর্বপারে তারা রূবেণ বংশের অধিকার থেকে সমভূমির মরুপ্রান্তে অবস্থিত বেৎসর ও গাদ বংশের অধিকার থেকে গিলিয়দে অবস্থিত রামোৎ ও মনঃশি বংশের অধিকার থেকে বাশনে অবস্থিত গোলন নির্ণয় করল।
A hayin Urdun, gabas da Yeriko, suka keɓe Bezer ta jeji a kan tudu a cikin yankin kabilar Ruben, Ramot cikin Gileyad a kabilar Gad, da Golan cikin Bashan a kabilar Manasse.
9 কেউ অনিচ্ছাকৃতভাবে মানুষ হত্যা করলে, যতক্ষণ না মণ্ডলীর সামনে দাঁড়ায়, ততদিন যেন সেই স্থানে পালিয়ে যেতে পারে ও রক্তের প্রতিশোধদাতার হাতে না মরে, এই জন্য সমস্ত ইস্রায়েল-সন্তানদের জন্য ও তাদের মধ্যে বসবাসকারী বিদেশীদের জন্য এই সমস্ত নগর নির্দিষ্ট করা হল।
In wani mutumin Isra’ila ko kuma wani baƙon da yake zama a cikinsu, ya yi kisankai cikin kuskure, zai iya gudu zuwa biranen da aka keɓe, ba za a bari mai neman ramako yă kashe shi kafin jama’a su yi masa shari’a ba.

< যিহোশূয়ের বই 20 >