< যোনা ভাববাদীর বই 1 >

1 সদাপ্রভুর এই বাক্য অমিত্তয়ের ছেলে যোনার কাছে উপস্থিত হল,
Ndipo neno la Bwana lilimjia Yona mwana wa Amittai, kusema,
2 “তুমি ওঠ, নীনবীতে, সেই মহানগরে যাও, আর নগরের বিরুদ্ধে ঘোষণা কর, কারণ তাদের দুষ্টতা আমার সামনে প্রকাশিত হয়েছে।”
“Simama uende Ninawi, mji kuu, na ukapaze sauti dhidi yake, kwa sababu uovu wao umeinuka mbele yangu.”
3 কিন্তু যোনা সদাপ্রভুর সামনে থেকে তর্শীশে পালাবার জন্য উঠলেন; তিনি যাফোতে নেমে গিয়ে, তর্শীশে যাবে এমন এক জাহাজ পেলেন; তখন জাহাজের ভাড়া দিয়ে সদাপ্রভুর সামনে থেকে নাবিকদের সঙ্গে তর্শীশে যাবার জন্য সেই জাহাজে প্রবেশ করলেন।
Lakini Yona akaondoka kukimbia kutoka mbele ya Bwana na kwenda Tarshishi. Akatelemka mpaka Yafa na akaona melikebu inayokwenda Tarshishi. Kwa hiyo alilipa nauli na akapanda melikebu kwenda nayo Tarishishi, mbali na uwepo wa Yahweh.
4 কিন্তু সদাপ্রভু সমুদ্রে প্রচন্ড ঝড়ো বায়ু পাঠিয়ে দিলেন, সমুদ্রে ভীষণ ঝড় উঠল, এমন কি, জাহাজ ভেঙে যাবার মত হল।
Lakini Bwana akatuma upepo mkubwa juu ya bahari, ikawa tufani juu ya bahari. Hivi karibuni ikaonekana kwamba meli ilikuwa inataka kuvunjika.
5 তখন নাবিকেরা ভয় পেল, প্রত্যেকে নিজের নিজের দেবতার কাছে কাঁদতে লাগল, আর ওজন কমানোর জন্য জাহাজের মাল সমুদ্রে ফেলে দিল। কিন্তু যোনা জাহাজের তলায় নেমেছিলেন এবং এমন ঘুমিয়ে ছিলেন যে গভীর ঘুমে মগ্ন ছিলেন।
Wale baharia waliogopa sana na kila mtu alilia kwa mungu wake mwenyewe. Wakatupa mizigo bahari iliyokuwa merikebuni ili kuifungua. Yona alikuwa ameshuka hapa pande za ndani ya melikebu, naye alikuwa amelala huko usingizi.
6 তখন জাহাজের মালিক তাঁর কাছে এসে বললেন, “ওহে, তুমি যে ঘুমাচ্ছ তোমার কি হল? ওঠ, তোমার দেবতাকে ডাক; হয় তো দেবতা আমাদের বিষয়ে চিন্তা করবেন ও আমরা বিনষ্ট হব না।”
Basi nahoza akamwendea akamwambia, “kwa nini unalala? Amka! ukamwombe mungu wako! Labda mungu wako atatutambua na hatutapotea.”
7 পরে নাবিকেরা একে অপরকে বলল, “এস, আমরা গুলিবাঁট করি, তাহলে জানতে পারবে কার দোষে আমাদের প্রতি এই অমঙ্গল ঘটছে? পরে তারা গুলিবাঁট করল, আর যোনার নামে গুলি উঠল।”
Wote wakaambiana, 'Njoni, tupige kura, ili tujue ni nani ndiye sababu ya mabaya haya yanayotupata.' Basi wakapiga kura, na kura ikaangukia kwa Yona.
8 তখন তারা তাকে বলল, “বল দেখি, কার দোষে আমাদের প্রতি এই অমঙ্গল ঘটছে? তোমার পেশা কি? কোন জায়গা থেকে এসেছ? তুমি কোন দেশের লোক? কোন জাতি?”
Kisha wakamwambia Yona, “Tafadhali tuambie ni nani ndiye sababu ya mabaya haya yanayotupata. Unafanya kazi gani, na umetoka wapi? Nchi yako ni ipi, na kutoka kwa watu wa kabila gani?”
9 তিনি তাদেরকে বললেন, “আমি ইব্রীয়; আমি সদাপ্রভুকে ভয় করি, তিনি স্বর্গের ঈশ্বর, তিনি সমুদ্র ও শুকনো ভূমি সৃষ্টি করেছেন।”
Yona akawaambia, Mimi ni Mhebrania; Nami namuogopa Bwana, Mungu wa mbinguni, aliyeifanya bahari na nchi kavu.
10 ১০ তখন সেই লোকেরা খুব ভয় পেয়ে তাঁকে বলল, “তুমি এ কি কাজ করেছ?” কারণ তিনি যে সদাপ্রভুর সামনে থেকে পালিয়ে যাচ্ছেন, এটা তারা জানত, কারণ তিনি তাদেরকে বলেছিলেন।
Ndipo watu hao waliogopa zaidi, wakamwambia Yona, Ni jambo gani hili ulilolifanya? Kwa maana hao watu walijua kwamba alikuwa akikimbia mbele ya Bwana, kwa sababu alikuwa amewaambia.
11 ১১ পরে তারা তাঁকে বলল, “আমরা তোমাকে কি করলে সমুদ্র আমাদের প্রতি শান্ত হতে পারে?” কারণ সমুদ্র তখন আরো ভয়াবহ হয়ে উঠছিল।
Ndipo wakamwambia Yona, Tukufanyie nini ili bahari iweze kutulia? Kwa maana bahari ilikuwa imechafuka zaidi na zaidi.
12 ১২ তিনি তাদেরকে বললেন, “আমাকে ধরে সমুদ্রে ফেলে দাও, তাতে সমুদ্র তোমাদের জন্য শান্ত হবে; কারণ আমি জানি, আমারই দোষে তোমাদের উপরে এই ভীষণ ঝড় এসেছে।”
Yona akawaambia, “Nikamateni na nitupeni baharini. Kisha bahari itatulia kwa ajili yenu, kwa maana najua kwamba ni kwa sababu yangu kwamba tufani hii kubwa iwapate.”
13 ১৩ তবুও সেই লোকেরা জাহাজ ফিরিয়ে ডাঙায় নিয়ে যাবার জন্য ঢেউ কাটতে চেষ্টা করল; কিন্তু পারল না, কারণ সমুদ্র তাদের বিপরীতে আরো ভয়াবহ হয়ে উঠছিল।
Hata hivyo, watu hao wavuta makasia kwa bidii ili kurudi nchi kavu, lakini hawakuweza kufanya hivyo kwa sababu bahari ilikuwa imechafuka zaidi dhidi yao.
14 ১৪ এই জন্য তারা সদাপ্রভুকে ডাকতে লাগল আর বলল, “অনুরোধ করি, হে সদাপ্রভু, অনুরোধ করি, এই ব্যক্তির প্রাণের জন্য আমাদের বিনাশ না হোক এবং আমাদের উপরে নির্দোষের রক্তের ভাগীদার কর না; কারণ, হে সদাপ্রভু, তুমি নিজের ইচ্ছামতো কাজ করেছ।”
Basi wakamwomba Bwana, wakasema, Tunakuomba, Bwana, tunakuomba, usiache tuangamize kwa sababu ya maisha ya mtu huyu; wala usituwekee hatia ya kufa kwake, kwa kuwa wewe, Bwana, umefanya kama ulivyopenda.
15 ১৫ পরে তারা যোনাকে ধরে সমুদ্রে ফেলে দিল, তাতে সমুদ্র থামল, আর ভয়াবহ হল না।
Basi wakamchukua Yona wakamtupa baharini, nayo bahari ikaacha kuchafuka.
16 ১৬ তখন সেই লোকেরা সদাপ্রভুর থেকে খুব ভয় পেল; আর তারা সদাপ্রভুর উদ্দেশ্যে বলিদান করল এবং নানা মানত করল।
Ndipo watu wale wakamuogopa Bwana sana. Wakamtolea dhabihu Bwana na kuweka nadhiri.
17 ১৭ আর সদাপ্রভু যোনাকে গিলে ফেলার জন্য একটা বড় মাছ ঠিক করে রেখেছিলেন; সেই মাছের পেটে যোনা তিন দিন ও তিন রাত কাটালেন।
Bwana alikuwa ameandaa samaki mkubwa kummeza Yona, na Yona alikuwa ndani ya tumbo lasamaki siku tatu na usiku wa tatu.

< যোনা ভাববাদীর বই 1 >