< যোনা ভাববাদীর বই 2 >

1 তখন যোনা ঐ মাছের পেট থেকে নিজের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন।
Kisha Yona akamwomba Bwana Mungu wake kutoka katika tumbo la samaki.
2 তিনি বললেন, “আমি বিপদের জন্য সদাপ্রভুকে ডাকলাম, আর তিনি আমাকে উত্তর দিলেন; আমি পাতালের পেট থেকে চিত্কার করলাম, তুমি আমার রব শুনলে। (Sheol h7585)
Akasema, Nimemwita Bwana juu ya shida yangu naye akanijibu; kutoka tumbo la Kuzimu nililia kwa msaada! Uliisikia sauti yangu. (Sheol h7585)
3 তুমি আমাকে গভীর জলে, সমুদ্রে নিক্ষেপ করলে, আর স্রোত আমাকে বেষ্টন করল, তোমার সব ঢেউ, তোমার সব তরঙ্গ, আমার ওপর দিয়ে গেল।”
Ulikuwa umenitupa ndani ya kina, ndani ya moyo wa bahari, na maji yaliyonizunguka; mawimbi yako yote na gharika yalipita juu yangu.
4 আমি বললাম, “আমি তোমার দৃষ্টি থেকে দূরে চলে গেছি, তবুও আবার তোমার পবিত্র মন্দিরের দিকে দেখব।
Nikasema, 'Nimefukuzwa mbele ya macho yako; lakini nitaangalia tena juu ya hekalu lako takatifu. '
5 জলরাশি আমাকে ঘিরে ফেলল, প্রাণ পর্যন্ত উঠল, জলরাশি আমাকে ঘিরে ফেলল, সমুদ্রের উদ্ভিদ আমার মাথায় জড়াল।
Maji yalifunika kunizunguka karibu na shingo yangu; kina kilinizunguka; mwani ukakizinga kichwa changu.
6 আমি পর্বতের গোড়া পর্যন্ত নেমে গেলাম; আমার পিছনে পৃথিবীর সমস্ত দরজা একেবারে বন্ধ হল; তবুও, হে আমার ঈশ্বর সদাপ্রভু তুমি আমার প্রাণকে গভীর গর্ত থেকে উঠালে।
Nilikwenda chini ya milima; nchi na baa zake zimefungwa juu yangu milele. Lakini wewe umeinua uhai wangu shimoni, Bwana, Mungu wangu!
7 আমার মধ্যে প্রাণ অচেতন হলে আমি সদাপ্রভুকে স্মরণ করলাম, আর আমার প্রার্থনা তোমার কাছে, তোমার পবিত্র মন্দিরে, উপস্থিত হল।
Wakati nafsi yangu ilipozimia ndani yangu, nikamwita Bwana; basi sala yangu ilikujia, katika hekalu lako takatifu.
8 যারা মিথ্যা মূর্ত্তি দেবতা মানে, তারা নিজের অনুগ্রহকে পরিত্যাগ করে;
Wote ambao huzingatia miungu isiyofaa hukataa uaminifu wako wao wenyewe.
9 কিন্তু আমি তোমার উদ্দেশ্যে ধন্যবাদ সহ বলিদান করব; আমি যে মানত করেছি, তা পূর্ণ করব; পরিত্রান সদাপ্রভুরই কাছে।”
Lakini mimi, nitakuchinjia kwa sauti ya shukrani; Nitayatimiza yale niliyoapa. Wokovu hutoka kwa Bwana!
10 ১০ পরে সদাপ্রভু সেই মাছকে বললেন, আর সে যোনাকে শুকনো ভূমির ওপরে উগরে দিল।
Kisha Bwana akanena na samaki, akamtapika Yona juu ya nchi kavu.

< যোনা ভাববাদীর বই 2 >