< যোহন 1 >

1 শুরুতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন।
A cikin farko akwai Kalma, Kalmar kuma tana tare da Allah, wannan Kalma kuwa Allah ne.
2 এই এক বাক্য শুরুতে ঈশ্বরের সাথে ছিলেন।
Shi kuwa tare da Allah yake tun farko.
3 সব কিছুই তাঁর মাধ্যমে সৃষ্টি হয়েছে, যা হয়েছে, তার কোনো কিছুই তাঁকে ছাড়া সৃষ্টি হয়নি।
Dukan abu ta wurinsa aka yi su, babu abin da aka halitta sai ta wurin sa.
4 তাঁর মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মানবজাতির আলো ছিল।
A cikinsa rai ya ke, kuma wannan rai ya zama haske ga dukan mutane.
5 সেই আলো অন্ধকারের মধ্যে দীপ্তি দিচ্ছে, আর অন্ধকার আলোকে জয় করতে পারল না।
Hasken ya haskaka a cikin duhu, kuma duhun bai rinjaye shi ba.
6 ঈশ্বর একজন মানুষকে পাঠালেন তাঁর নাম ছিল যোহন।
Akwai wani mutum wanda Allah ya aiko, mai suna Yahaya.
7 তিনি স্বাক্ষী হিসাবে এসেছিলেন সেই আলোর জন্য সাক্ষ্য দিতে, যেন সবাই তাঁর সাক্ষ্য শুনে বিশ্বাস করে।
Ya zo a matsayin mai ba da shaida game da hasken, domin kowa ya ba da gaskiya ta wurinsa.
8 যোহন সেই আলো ছিলেন না, কিন্তু তিনি এসেছিলেন যেন সেই আলোর বিষয়ে তিনি সাক্ষ্য দিতে পারেন।
Ba Yahaya ne hasken ba, amma ya zo ne domin ya shaida hasken.
9 তিনিই প্রকৃত আলো যিনি পৃথিবীতে আসছিলেন এবং যিনি সব মানুষকে আলোকিত করবেন।
Wannan shine haske na gaskiya mai ba da haske ga dukan mutane, da ke zuwa cikin duniya.
10 ১০ তিনি পৃথিবীর মধ্যে ছিলেন এবং পৃথিবী তাঁর দ্বারা সৃষ্টি হয়েছিল আর পৃথিবী তাঁকে চিনত না।
Yana cikin duniya, kuma an halicci duniya ta wurinsa, amma duniya bata san shi ba.
11 ১১ তিনি তাঁর নিজের জায়গায় এসেছিলেন আর তাঁর নিজের লোকেরাই তাঁকে গ্রহণ করল না।
Ya zo wurin nasa, amma nasa basu karbe shi ba.
12 ১২ কিন্তু যতজন মানুষ তাঁকে গ্রহণ করল, যারা তাঁর নামে বিশ্বাস করল, সেই সব মানুষকে তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিলেন,
Amma duk iyakar wadanda suka karbe shi, suka kuma ba da gaskiya ga sunansa, ya ba su 'yanci su zama 'ya'yan Allah.
13 ১৩ যাদের জন্ম রক্ত থেকে নয়, মাংসিক অভিলাস থেকেও নয়, মানুষের ইচ্ছা থেকেও নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছা থেকেই হয়েছে।
Wadanda aka haife su ba ta wurin jini ba, ko ta wurin nufin jiki, ko nufin mutum, amma ta wurin Allah.
14 ১৪ এখন সেই বাক্য দেহে পরিণত হলেন এবং আমাদের সাথে বসবাস করলেন। আমরা তাঁর মহিমা দেখেছি, যা পিতার কাছ থেকে আসা একমাত্র পুত্রের যে মহিমা, সেই অনুগ্রহে ও সত্যে পূর্ণ মহিমা আমরা দেখেছি।
Kalmar kuma ya zama jiki ya zauna cikin mu. Mun ga daukakarsa, daukaka irin ta makadaici shi kadai wanda ya zo daga Uban, cike da alheri da gaskiya.
15 ১৫ যোহন তাঁর বিষয়ে সাক্ষ্য দিয়ে চিত্কার করে বললেন, “ইনি সে জন যাঁর সম্বন্ধে আমি আগে বলেছিলাম, যিনি আমার পরে আসছেন, তিনি আমার থেকে অনেক মহান, কারণ তিনি আমার আগে ছিলেন।”
Yahaya ya yi shaida akansa yana kira da karfi, cewa, “Wannan shine wanda na yi magana a kansa cewa, 'Shi wanda ke zuwa bayana, ya fi ni, domin ya kasance kafin ni.'”
16 ১৬ কারণ তাঁর পূর্ণতা থেকে আমরা সবাই অনুগ্রহের উপর অনুগ্রহ পেয়েছি।
Domin daga cikarsa ne muka karbi alheri akan alheri.
17 ১৭ কারণ ব্যবস্থা মোশির মাধ্যমে দেওয়া হয়েছিল আর অনুগ্রহ ও সত্য যীশু খ্রীষ্টর মাধ্যমে এসেছে।
Gama shari'a ta zo daga wurin Musa. Alheri da gaskiya sun zo ta wurin Yesu Almasihu.
18 ১৮ ঈশ্বরকে কেউ কখনও দেখেনি। সেই এক ও একমাত্র ব্যক্তি, যিনি নিজে ঈশ্বর, যিনি পিতার সঙ্গে আছেন, তিনিই তাঁকে প্রকাশ করেছেন।
Babu lokacin da wani ya taba ganin Allah, shi wanda shi kadai ne Allah, wanda ke jingine da kirjin Uba, shi ya bayyana shi.
19 ১৯ এখন যোহনের সাক্ষ্য হল, যখন ইহূদি নেতারা কয়েক জন যাজক ও লেবীয়কে যিরূশালেম থেকে যোহনের কাছে এই কথা জিজ্ঞাসা করতে পাঠাল, আপনি কে?
Wannan ita ce shaidar Yahaya sa'adda Yahudawa suka aika da Firistoci da Lawiyawa zuwa gareshi don su tambaye shi, “Wanene kai?”
20 ২০ তিনি অস্বীকার না করে স্পষ্ট কথায় উত্তর দিলেন, “আমি সেই খ্রীষ্ট নই।”
Ya fada dalla dalla, kuma bai musunta ba, yana amsa masu cewa, “ba nine Almasihu ba.”
21 ২১ আর তারা তাঁকে জিজ্ঞাসা করল, “তবে আপনি কে? আপনি কি এলিয়?” তিনি বললেন, “আমি না।” তারা বলল, “আপনি কি ভাববাদী?” তিনি উত্তরে বললেন, “না”
Sai suka tambaye shi, “To kai wanene? Kai Iliya ne?” Yace, “Ba ni ba ne.” Suka ce, “Kai ne anabin?” Ya amsa, “A'a”.
22 ২২ তখন তারা তাঁকে বলল, “আপনি কে বলুন, যাতে, যাঁরা আমাদের পাঠিয়েছেন, তাঁদেরকে আমরা উত্তর দিতে পারি। আপনি আপনার নিজের বিষয়ে কি বলেন?”
Sai suka ce masa, “Kai wanene, domin mu bada amsa ga wadanda suka aiko mu? Me kake fadi game da kanka?”
23 ২৩ তিনি বললেন, “মরূপ্রান্তে একজন চিত্কার করে ঘোষণা করছে, আমি হলাম তাঁর রব; যেমন যিশাইয় ভাববাদীর বইতে যেমন লেখা আছে, তোমরা প্রভুর রাজপথ সোজা কর,”।
Yace, “Ni murya ne, da ke kira cikin jeji, 'Ku daidaita hanyar Ubangiji,' kamar yadda annabi Ishaya ya fada.”
24 ২৪ আর যাদেরকে যোহনের কাছে পাঠানো হয়েছিল তারা ছিল ফরীশী। তারা তাঁকে জিজ্ঞাসা করলো এবং বলল
Su wadanda aka aika daga wurin Farisawa suke. Sai suka tambaye shi cewa,
25 ২৫ আপনি যদি সেই খ্রীষ্ট না হন, এলিয় না হন, সেই ভাববাদীও না হন, তবে বাপ্তিষ্ম দিচ্ছেন কেন?
“To don me kake baftisma idan kai ba Almasihu bane, ko Iliya, ko annabin?”.
26 ২৬ যোহন উত্তর দিয়ে তাদের বললেন, আমি জলে বাপ্তিষ্ম দিচ্ছি। কিন্তু তোমাদের মধ্যে এমন একজন আছেন, যাকে তোমরা চেনো না।
Yahaya ya amsa masu, cewa, “Ina baftisma ne da ruwa. Amma a cikinku akwai wani tsaye wanda ba ku sani ba,
27 ২৭ ইনি হলেন সেই যিনি আমার পরে আসছেন; আমি তাঁর জুতোর দড়ির বাঁধন খোলবার যোগ্যও নই।
shi wanda ke zuwa bayana, wanda ko igiyar takalminsa ban isa in kwance ba.”
28 ২৮ যর্দ্দন নদীর অপর পারে বৈথনিয়া গ্রামে যেখানে যোহন বাপ্তিষ্ম দিচ্ছিলেন সেই জায়গায় এই সব ঘটনা ঘটেছিল।
Wadannan abubuwa sun faru ne a Baitanya, a dayan ketaren Urdun, a wurin da Yahaya ke Baftisma.
29 ২৯ পরের দিন যোহন যীশুকে নিজের কাছে আসছে দেখে বললেন, ঐ দেখ ঈশ্বরের মেষশাবক, যিনি পৃথিবীর সব পাপ নিয়ে যান।
Washegari, Yahaya ya ga Yesu yana zuwa wurinsa ya ce, “Duba, ga Dan Ragon Allah wanda ke dauke zunubin duniya!
30 ৩০ ইনিই সেই মানুষ, যাঁর সম্বন্ধে যে আমি আগে বলেছিলাম, আমার পরে এমন একজন মানুষ আসছেন, যিনি আমার থেকে মহান কারণ তিনি আমার আগে থেকেই ছিলেন।
Wannan shine wanda na fada maku cewa, “Shi wanda ke zuwa bayana ya fi ni, domin ya kasance kafin ni.'
31 ৩১ আর আমি তাঁকে চিনতাম না, কিন্তু তিনি যাতে ইস্রায়েলীয়দের কাছে প্রকাশিত হন, সেইজন্য আমি এসে জলে বাপ্তিষ্ম দিচ্ছি।
Ban san shi ba, amma saboda a bayyana shi ga Isra'ila ne nazo ina baftisma da ruwa. “
32 ৩২ আর যোহন সাক্ষ্য দিয়ে বললেন, আমি পবিত্র আত্মাকে পায়রার মতো স্বর্গ থেকে নেমে আসতে দেখেছি এবং তাঁর উপরে থাকতে দেখেছি।
Yahaya ya shaida, cewa, “Na ga Ruhu yana saukowa kamar kurciya daga sama, ya kuma zauna a kansa.
33 ৩৩ আমি তাঁকে চিনতাম না, কিন্তু যিনি আমাকে জলে বাপ্তিষ্ম দিতে পাঠিয়েছেন তিনিই আমাকে বললেন, তুমি যাঁর উপরে পবিত্র আত্মাকে নেমে এসে থাকতে দেখবে, তিনিই সেই মানুষ যিনি পবিত্র আত্মায় বাপ্তিষ্ম দেন।
Ban gane shi ba, amma shi wanda ya aiko ni in yi baftisma cikin ruwa ya fada mani cewa, 'duk wanda ka ga Ruhun ya sauka kuma ya zauna a kansa, shine wanda ke yin baftisma cikin Ruhu mai tsarki.'
34 ৩৪ আর আমি দেখেছি ও সাক্ষ্য দিয়েছি যে, ইনিই হলেন ঈশ্বরের পুত্র।
Na gani, na kuma shaida cewa wannan shine Dan Allah.”
35 ৩৫ পরের দিন আবার যেমন যোহন তাঁর দুই জন শিষ্যের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন;
Kuma, washegari, da Yahaya na tsaye da biyu daga cikin almajiransa,
36 ৩৬ তখন যীশু হেঁটে যাচ্ছেন এমন দিন দেখতে পেয়ে যোহন বললেন ঐ দেখো ঈশ্বরের মেষশাবক।
suka ga Yesu na wucewa, sai Yahaya ya ce, “Duba, ga Dan rago na Allah!”
37 ৩৭ সেই দুই শিষ্য যোহনের কাছে এই কথা শুনে যীশুর পিছন পিছন চলতে লাগলেন।
Sai almajiransa biyu suka ji ya fadi haka, suka kuwa bi Yesu.
38 ৩৮ তখন যীশু পিছনের দিকে তাকিয়ে তাদেরকে তাঁর পিছন পিছন আসতে দেখে বললেন, তোমরা কি চাও? তাঁরা উত্তর দিয়ে বললেন, “রব্বি (অনুবাদ করলে এর মানে হল গুরু) আপনি কোথায় থাকেন?”
Da Yesu ya waiwaya ya gan su suna bin sa, sai ya ce masu, “Me kuke so?” Suka amsa, “Rabbi (wato 'Mallam'), ina kake da zama?”
39 ৩৯ যীশু তাঁদেরকে বললেন, “এসো এবং দেখো।” তিনি যে জায়গায় থাকতেন তখন তারা সেই জায়গায় গিয়ে দেখলেন এবং সেই দিন তাঁর সঙ্গে থাকলেন; তখন বেলা অনুমানে বিকাল চারটা।
Yace masu, “Zo ku gani.” Sai suka zo suka ga inda yake zama; suka zauna da shi ranan nan, gama wajen sa'a ta goma ne.
40 ৪০ যোহনের কথা শুনে যে দুই জন যীশুর সঙ্গে চলে গিয়েছিল তাঁদের মধ্যে একজন ছিল শিমোন পিতরের ভাই আন্দ্রিয়।
Daya daga cikin wadanda suka ji maganar Yahaya suka kuma bi Yesu shine Andarawus, dan'uwan Siman Bitrus.
41 ৪১ তিনি প্রথমে নিজের ভাই শিমোনকে খুঁজে পান এবং তাঁকে বলেন, “আমরা মশীহের দেখা পেয়েছি” (অনুবাদ করলে যার মানে হয় খ্রীষ্ট)
Ya fara neman dan'uwansa Siman yace masa, “Mun sami Almasihu” (wanda ake kira 'Kristi').
42 ৪২ তিনি তাঁকে যীশুর কাছে আনলেন। যীশু তাঁর দিকে দেখলেন এবং বললেন, “তুমি যোহনের ছেলে শিমোন। তোমাকে কৈফা নামে ডাকা হবে” (অনুবাদ করলে যার মানে হয় পিতর)
Ya kawo shi wurin Yesu. Yesu ya dube shi yace, “Kai ne Siman dan Yahaya. Za a kira ka Kefas,” (ma'ana, 'Bitrus').
43 ৪৩ পরের দিন যখন যীশু গালীলে যাওয়ার জন্য ঠিক করলেন, তিনি ফিলিপের খোঁজ পেলেন এবং তাঁকে বললেন, আমার সঙ্গে এসো।
Washegari, da Yesu yana shirin tafiya zuwa Galili, sai ya sami Filibus, ya ce masa, “ka biyo ni.”
44 ৪৪ ফিলিপ ছিলেন বৈৎসৈদার লোক; আন্দ্রিয় ও পিতরও সেই একই শহরের লোক।
Filibus dan asalin Baitsaida ne, garin Andarawus da Bitrus.
45 ৪৫ ফিলিপ নথনেলকে খুঁজে পেলেন এবং তাঁকে বললেন, মোশির ব্যবস্থা ও ভবিষ্যৎ বক্তারা যাঁর কথা লিখেছিলেন, আমরা তাঁকে পেয়েছি; তিনি যোষেফের ছেলে নাসরতীয় যীশু।
Filibus ya sami Natana'ilu yace masa, “Mun same shi, shi wanda Musa ya rubuta shi a cikin attaura, da annabawa: Yesu Dan Yusufu, Ba-Nazarat.”
46 ৪৬ নথনেল তাঁকে বললেন, নাসরৎ থেকে কি ভালো কিছু আসতে পারে? ফিলিপ তাঁকে বললেন, এসো এবং দেখ।
Natana'ilu ya ce masa, “za a iya samun wani abu nagari a Nazarat?” Filibus yace masa, “Zo ka gani.”
47 ৪৭ যীশু নথনেলকে নিজের কাছে আসতে দেখে তাঁর সমন্ধে বললেন, ঐ দেখ একজন প্রকৃত ইস্রায়েলীয়, যার মনে কোনো ছলনা নেই।
Yesu ya ga Natana'ilu yana zuwa wurinsa sai yayi magana game da shi, “Duba, Ba-Isra'ile na hakika wanda babu yaudara a cikinsa.”
48 ৪৮ নথনেল তাঁকে বললেন, কেমন করে আপনি আমাকে চিনলেন? যীশু উত্তর দিয়ে তাঁকে বললেন, ফিলিপ তোমাকে ডাকবার আগে যখন তুমি সেই ডুমুরগাছের নিচে ছিলে তখন তোমাকে আমি দেখেছিলাম।
Natana'ilu yace masa, “Ta yaya ka san ni?” Sai Yesu ya amsa masa yace, “Tun kafin Filibus ya kira ka, sa'adda kake a gindin baure, na gan ka.”
49 ৪৯ নথনেল তাঁকে উত্তর করে বললেন, রব্বি, আপনিই হলেন ঈশ্বরের পুত্র, আপনিই হলেন ইস্রায়েলের রাজা।
Natana'ilu ya amsa, “Rabbi, Kai Dan Allah ne! Kai Sarkin Isra'ila ne!”
50 ৫০ যীশু উত্তর দিয়ে তাঁকে বললেন, কারণ আমি তোমাকে বললাম, সেই ডুমুরগাছের নিচে আমি তোমাকে দেখেছিলাম এই কথা বলার জন্যই তুমি কি বিশ্বাস করলে? এর সব কিছুর থেকেও মহৎ কিছু দেখতে পাবে।
Yesu ya amsa masa yace, “Don na ce maka, 'Na gan ka a gindin Baure', ka gaskanta? Za ka ga abubuwa da suka fi wannan girma.”
51 ৫১ যীশু বললেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলছি, তোমরা দেখবে স্বর্গ খুলে গেছে এবং ঈশ্বরের দূতেরা মনুষ্যপুত্রের উপর দিয়ে উঠছেন এবং নামছেন।
Sai yace, 'Hakika, hakika ina gaya maka, zaka ga sammai a bude, mala'ikun Allah kuma suna hawa suna sauka akan Dan Mutum.”

< যোহন 1 >