< যোহন 7 >

1 এই সবের পরে যীশু গালীলের মধ্যে ঘোরাফেরা করতে লাগলেন, কারণ ইহূদিরা তাঁকে মেরে ফেলবার চেষ্টা করেছিল বলে তিনি যিহূদিয়াতে যেতে চাইলেন না।
Na baada ya makowe aga Yesu atisafiri mu'Galilaya, kwa sababu apendile kwaa kuyenda Uyahudi kwa sababu Bayahudi babile bakipanga mipango ya kummulaga.
2 তখন ইহূদিদের কুটিরবাস পর্বের দিন প্রায় এসে গিয়েছিল।
Nambeambe sikukuu ya Ayahudi, sikukuu ya vibanda, yabile papipi.
3 অতএব তাঁর ভাইয়েরা তাঁকে বলল, এই জায়গা ছেড়ে যিহূদিয়াতে চলে যাও; যেন তুমি যে সব কাজ করছ তা তোমার শিষ্যেরাও দেখতে পায়।
Nga alongo bake batikummakiya, “Uboke pandu hapa uyende Uyahudi, ili kwamba anapunzi bako nyonyonyo bayabone makowe uyapangayo.
4 কেউ গোপনে কাজ করে না যদি সে নিজেকে অপরের কাছে খোলাখুলি জানাতে চায়। যদি তুমি এই সব কাজ কর তবে নিজেকে জগতের মানুষের কাছে দেখাও।
Ntopo ywapanga lolote kwa siri iwapo ywembe mwene apala kutangikana wazi. Iwapo upanga makowe aga, ujibonekeye wamwene kwa ulimwengu.”
5 কারণ এমনকি তাঁর ভাইয়েরাও তাঁকে বিশ্বাস করত না।
Hata nnongo bake bamwaminiye kwaa.
6 তখন যীশু তাদের বললেন, আমার দিন এখনও আসেনি, কিন্তু তোমাদের দিন সবদিন প্রস্তুত।
Nga Yesu kammakiya, “Muda wango uikite kwaa bado, lakini muda winu kila mana ubile tayari.
7 পৃথিবীর মানুষ তোমাদেরকে ঘৃণা করতে পারে না কিন্তু আমাকে ঘৃণা করে কারণ আমি তার সম্বন্ধে এই সাক্ষ্য দিই যে তার সব কাজ অসৎ।
Ulimwengu waweza kwaa kubachukiya mwenga, ila wanichukiya nenga kwa kuwa niashuhudia kuwa makowe gake ni mabou.
8 তোমরাই তো উত্সবে যাও; আমি এখন এই উত্সবে যাব না, কারণ আমার দিন এখনও সম্পূর্ণ হয়নি।
Mubokange kuyenda mu'sikukuu: nenga niyenda kwaa mu'sikukuu yee kwa sababu muda wangu ukamilika bado.”
9 তাদেরকে এই কথা বলার পর তিনি গালীলে থাকলেন।
Baada ya kulongela makowe ago kwabe, atami Galilaya.
10 ১০ যদিও তাঁর ভাইয়েরা উত্সবে যাবার পর তিনিও গেলেন, খোলাখুলি ভাবে নয় কিন্তু গোপনে গেলেন।
Hata nyoo, nongo bake pababile mu'sikukuu, nga ni ywembe atiyenda, sio kwa wazi bali kwa siri.
11 ১১ ইহূদিরা উত্সবের মধ্যে তাঁর খোঁজ করল এবং বলল, তিনি কোথায়?
Ayahudi pabile pakimpala mu'sikukuu no baya, “Abile kwaako?”
12 ১২ ভিড়ের মধ্যে মানুষেরা তাঁর সম্পর্কে অনেক আলোচনা করতে লাগলো। অনেকে বলল, তিনি একজন ভাল লোক; আবার কেউ বলল, না, তিনি মানুষদেরকে বিপথে নিয়ে যাচ্ছে।
Pabile ni malongelo ganyansima nkati ya makutano nnani yake. Benge batibaya, “Ni mundu mwema,” Benge babayite, “Hapana, uwapotosha bandu.”
13 ১৩ কিন্তু ইহূদিদের ভয়ে কেউ তাঁর সম্পর্কে খোলাখুলি কিছু বলল না।
Hata nyoo ntopo ywalongela wazi nnani yake kwa kuwaogopa Ayahudi.
14 ১৪ যখন উত্সবের অর্ধেক দিন পার হয়ে গেল তখন যীশু উপাসনা ঘরে গিয়ে শিক্ষা দিতে লাগলেন।
Muda wa sikukuu waikite katikati, Yesu kayenda mu'hekalu ni kuanza kupundisha.
15 ১৫ ইহূদিরা আশ্চর্য্য হয়ে গেল এবং বলতে লাগলো, এই মানুষটি শিক্ষা না নিয়ে কিভাবে এই রকম শাস্ত্র জ্ঞানী হয়ে উঠল?
Ayahudi babile batishangala no kubaya, “Kwa jinsi yanamani mundu yee ayatangite makowe ganyansima? Asoma kwaa kamwe.”
16 ১৬ যীশু তাদেরকে উত্তর দিয়ে বললেন, আমার শিক্ষা আমার নয় কিন্তু তাঁর যিনি আমাকে পাঠিয়েছেন।
Yesu kabayangwa ni kuamakiya, “Mapundisho gango nga yango kwaa, ila ni ya yolo ywanitumile.
17 ১৭ যদি কেউ তাঁর ইচ্ছা পালন করবে মনে করে, সে এই শিক্ষার বিষয় জানতে পারবে, এই সকল ঈশ্বর থেকে এসেছে কিনা, না আমি নিজের থেকে বলি।
Iwapo yeyote ywapenda panga mapenzi gake ywembe, atangite kuhusu mapundisho aga, kati yatiboka kwa Nnongo, au kati nialongela kuoma kwango mwene.
18 ১৮ যারা নিজের থেকে বলে তারা নিজেদেরই গৌরব খোঁজ করে কিন্তু যারা তাঁর সম্মান খোঁজ করে যিনি তাদের পাঠিয়েছেন তিনিই সত্য এবং তাঁতে কোন অধর্ম্ম নেই।
Kila ywalongela yaboite kwake mwene upala utukufu wake, ila kila yaa aupala utukufu wake ywembe ywamtumile, mundu yoo nga wa kweli, ni nkati yake ntopo kutenda ubou.
19 ১৯ মোশি কি তোমাদেরকে কোনো নিয়ম কানুন দেননি? যদিও তোমাদের মধ্যে কেউই এখনো সেই নিয়ম পালন করে না। কেন তোমরা আমাকে মেরে ফেলার চেষ্টা করছ?
Musa awapeile kwaa mwenga saliya? Lakini ntopo hata yumo nkati yinu ywaipangite saliya. Mwanja namani mwapala kunibualaga?
20 ২০ সেই মানুষের দল উত্তর দিল, তোমাকে ভূতে ধরেছে, কে তোমাকে মেরে ফেলার চেষ্টা করছে?
Bandu kabannyangwa, “Ubile ni nchela, nyai ywapala kukubulaga?
21 ২১ যীশু উত্তর দিয়ে তাদেরকে বললেন, আমি একটা কাজ করেছি, আর সেজন্য তোমরা সকলে আশ্চর্য্য হচ্ছ।
Yesu kayangwa ni kuamakiya, nipangite kazi yimo, ni mwenga mwabote mwatishangala kwa sababu ya yelo kazi.
22 ২২ মোশি তোমাদেরকে ত্বকছেদ করার নিয়ম দিয়েছেন, তা যে মোশি থেকে নয় কিন্তু পূর্বপুরুষদের থেকে হয়েছে এবং তোমরা বিশ্রামবারে শিশুদের ত্বকছেদ করে থাক।
Musa atikuwapea mwenga tohara (iboite kwaa boka kwa Musa, ila yelo yaboite kwa tate), ni nkati ya Sabato mwastahili mundu.
23 ২৩ মোশির নিয়ম যেন না ভাঙে সেইজন্য যদি বিশ্রামবারে মানুষের ত্বকছেদ করা হয়, তবে আমি বিশ্রামবারে একজন মানুষকে সম্পূর্ণভাবে সুস্থ করেছি বলে আমার উপরে কেন রাগ করছ?
Mana abile mundu ywapokya tohara mu'siku ya Sabato ili saliya ya Musa itekwanike, kwa mwanja namani mwanikasirikya nenga kwa sababu nimpangite mundu kuwa nkoto kabisa mu'sabato?
24 ২৪ বাইরের চেহারা দেখে বিচার করো না কিন্তু ন্যায়ভাবে বিচার কর।
Kana mhukumu lengana na mwonekano, ila muhukumu kwa haki.
25 ২৫ যিরূশালেম বসবাসকারীদের মধ্যে থেকে কয়েক জন বলল, এই কি সে নয় যাকে তারা মেরে ফেলার চেষ্টা করছিল?
Baadhi yabe baboka Yerusalemu kababaya, “Yolo kwaaa wampala kummulaga?
26 ২৬ আর দেখ, সে তো খোলাখুলি ভাবে কথা বলছে আর তারা ওনাকে কিছুই বলছে না। কারণ এটা হতে পারে না যে শাসকেরা জানত যে ইনিই সেই খ্রীষ্ট, তাই নয় কি?
No linga, alongela waziwazi, nga balongela kwaa chochote nnani yake. Iwezekana kwaa ibile kwamba atawala batangite kweli kuwa ayoo nga Kristo, yawezana batangite?
27 ২৭ কিন্তু আমরা জানি এই মানুষটি কোথা থেকে এলো; কিন্তু খ্রীষ্ট যখন আসেন তখন তিনি কোথা থেকে আসেন তা কেউ জানে না।
Twayowine kuwa mundu yolo aboka kwaako. Kristo paaisa, hata nyoo, ntopo ywatangite abokakwaako.
28 ২৮ যীশু মন্দিরে খুব চিত্কার করে উপদেশ দিলেন এবং বললেন, তোমরা আমাকে চেন এবং আমি কোথা থেকে এসেছি তাও জান। আমি নিজে থেকে আসিনি কিন্তু আমাকে পাঠিয়েছেন তিনি সত্য যাকে তোমরা চেন না।
Yesu abile akombwa lilobe lyake mu'hekalu, kapundisha no baya, “Mwenga mwabote mtangite paniboka. Niisile kwaa kwa nafasi yango, ila ywembe ywanitumile nga wa kweli, na muntangite kwaa ywembe.
29 ২৯ আমি তাঁকে জানি কারণ আমি তাঁর কাছ থেকে এসেছি এবং তিনিই আমাকে পাঠিয়েছেন।
Nintangite ywembe kwa mana niboka kwake nga anitumite.”
30 ৩০ তারা তাঁকে ধরার জন্য চেষ্টা করছিল কিন্তু কেউ তাঁর গায়ে হাত দিল না কারণ তখনও তাঁর সেই দিন আসেনি।
Babile kabajaribu kuntaba, lakini ntopo hata yumo ywauluwa luboko lwake nnani yake kwa kuwa saa yake yabile bado iikite.
31 ৩১ যদিও মানুষের দলের মধ্যে থেকে অনেকে তাঁতে বিশ্বাস করল এবং বলল, খ্রীষ্ট যখন আসবেন তখন এই মানুষটির করা কাজ থেকে কি তিনি বেশি আশ্চর্য্য কাজ করবেন?
Hata nyoo, baingi mu'bandu baaminiya. Kababaya, “Kristo paaisile, alowa panga ishara zanyansima kuliko za azipangite mundu yolo?”
32 ৩২ ফরীশীরা তাঁর সম্পর্কে জনগনের মধ্যে এই সব কথা ফিসফিস করে বলতে শুনল এবং প্রধান যাজকেরা ও ফরীশীরা তাঁকে ধরে আনবার জন্য কয়েক জন আধিকারিককে পাঠিয়ে দিল।
Mafarisayo babayowine bandu kabalongela bembe makowe aga husu Yesu, ni akolo ba makuhani ni Mafarisayo watikubatuma maafisa ili kuntaba.
33 ৩৩ তখন যীশু বললেন, আমি এখন অল্প দিনের জন্য তোমাদের সঙ্গে আছি এবং তারপর যিনি আমাকে পাঠিয়েছেন তাঁর কাছে চলে যাব।
Palyo Yesu kabaya, “Bado kwabile ni muda nchunu nabile pamope ni mwenga, ni baadae nalowa boka kuyenda kwake ywembe ywanitumile.
34 ৩৪ তোমরা আমাকে খোঁজ করবে কিন্তু আমাকে পাবে না; আমি যেখানে যাব সেখানে তোমরা আসতে পারবে না।
Mwalowa kunipala ila munibweni kwaa; kolyo kaniyenda, muweza kwaa kuisa.
35 ৩৫ তখন ইহূদিরা একে অপরকে বলতে লাগল, এই মানুষটি কোথায় যাবে যে আমরা তাকে খুঁজে পাব না? তিনি কি গ্রীকদের মধ্যে ছিন্নভিন্ন ইহূদি মানুষের কাছে যাবে এবং সেই সকল মানুষদের শিক্ষা দেবেন?
Kwa nyo Ayahudi kabalongela bene kwa bene, “Mundu yoo ayenda kwaako ambako twaweza kwaa kummona? Ayenda kwa batawanyike nkati ya Ayunani ni kubapundisha Ayunani?
36 ৩৬ তিনি যে কথা বললেন, “আমার খোঁজ করবে কিন্তু আমাকে পাবে না এবং আমি যেখানে যাই সেখানে তোমরা আসতে পারবে না” এটা কি কথা?
Ni neno lyaako lee alibayite,'Mwalowa kunipala wala mwanibweni kwaa, kolyo niyenda muweza kwaa kuisa?”
37 ৩৭ এখন শেষ দিন, উত্সবের মহান দিন, যীশু দাঁড়িয়ে চিত্কার করে বললেন, কারুর যদি পিপাসা পায় তবে আমার কাছে এসে পান করুক।
Nambeambe mu'lisiku lya mwisho, lisoba likolo lya sikukuu, Yesu ayemi kakombwa lilobe, kabaya, “Mana itei yeyote abile na kiu, aise kwango anywe.
38 ৩৮ যে কেউ আমাতে বিশ্বাস করে, যেমন শাস্ত্রে বলা আছে, তার হৃদয়ের মধ্য থেকে জীবন জলের নদী বইবে।
Ywembe ywaniaminiye nenga, kati maandiko gabayite, kuoma nkati yake yatitiririka mito ya mase ya ukoto.
39 ৩৯ কিন্তু তিনি পবিত্র আত্মার সমন্ধে এই কথা বললেন, যারা তাঁতে বিশ্বাস করত তারা সেই আত্মাকে পাবে, তখনও সেই আত্মা দেওয়া হয়নি কারণ সেই দিন পর্যন্ত যীশুকে মহিমান্বিত করা হয়নি।
Lakini abayite aga kuhusu Roho, ywabile wao watikumwamini walowa kumpoteza; Roho abile bado tolewa kwa sababu Yesu abile atukuzwa kwaa bado.
40 ৪০ যখন জনগনের মধ্য থেকে অনেকে এই কথা শুনল তখন তারা বলল ইনি সত্যিই সেই ভাববাদী।
Baadhi ya bandu, pabayowine maneno aga, babayite, “Kweli yolo ni nabii.”
41 ৪১ অনেকে বলল, ইনি হলেন সেই খ্রীষ্ট। কিন্তু কেউ কেউ বলল, কেন? খ্রীষ্ট কি গালীল থেকে আসবেন?
Benge babayite, “Ayoo nga Kristo.” Lakini benge babayite, “Kristo aweza kwaa boka Galilaya?
42 ৪২ শাস্ত্রের বাক্যে কি বলে নি, খ্রীষ্ট দায়ূদের বংশ থেকে এবং দায়ূদ যেখানে ছিলেন সেই বৈৎলেহম গ্রাম থেকে আসবেন?
Maandiko gabayite kwaa kuwa Kristo aboka mu'lukolo lwa Daudi ni kuoma Bethlehemu, kijiji ambacho Daudi abile?
43 ৪৩ এই ভাবে জনগনের মধ্যে যীশুর বিষয় নিয়ে মতভেদ হলো।
Nyo, patiuluka mgawanyiko nkati ya bandu kwa ajili yake.
44 ৪৪ তাদের মধ্যে কিছু লোক তাঁকে ধরবে বলে ঠিক করলো কিন্তু তার গায়ে কেউই হাত দিল না।
Benge nkati yabe balowa kuntaba, lakini ntopo ywauluwa maboko gake nnani yake.
45 ৪৫ তখন আধিকারিকরা প্রধান যাজকদের ও ফরীশীদের কাছে ফিরে আসলে তাঁরা তাদের বললেন তাকে নিয়ে আসনি কেন?
Nga balo maofisa kababuyangine kwa akolo ba makuhani ni mafarisayo, nabo wakaakokeya, “Kwa mwanja namani munletike kwaa?
46 ৪৬ আধিকারিকরা উত্তর দিয়ে বলল, এই মানুষটি যেভাবে কথা বলেন অন্য কোন মানুষ কখনও এই রকম কথা বলেননি।
Maofisa kaayangwa, “Ntopo mundu ywaweza longela kati yolo kabla.”
47 ৪৭ ফরীশীরা তাদেরকে উত্তর দিল, তোমরাও কি বিপথে চালিত হলে?
Nga mafarisayo kabayangwa, “Ni mwenga pia mwatipotoshwa?
48 ৪৮ কোনো শাসকেরা অথবা কোনো ফরীশী কি তাঁতে বিশ্বাস করেছেন?
Kwabile ni yoyoti nkati ya atawala amwaminiye, au yeyote wa Mafarisayo?
49 ৪৯ কিন্তু এই যে মানুষের দল কোনো নিয়ম জানে না এরা অভিশাপ গ্রস্থ।
Ila aba bandu baitangite kwaa saliya-balaanilwe.”
50 ৫০ নীকদীম ফরীশীদের মধ্যে একজন, যিনি আগে যীশুর কাছে এসেছিলেন, তিনি তাদেরকে বললেন,
Nikodemo kaabakiya (ywembe atikunyendea Yesu zamani, abile yumo ywa Mafarisayo),
51 ৫১ আগে কোনো মানুষের তার নিজের কথা না শুনে এবং সে কি করে তা না জেনে, আমাদের আইন কানুন কি কাহারও বিচার করে?
“Je saliya yitu yaweza kumhukumu mundu ila abile atikusikilizwa kwanza ni kuyowa chaakipangite?
52 ৫২ তারা উত্তর দিয়ে তাঁকে বলল, তুমিও কি গালীল থেকে এসেছ? খোঁজ নিয়ে দেখ গালীল থেকে কোন ভাববাদী আসে না।
Kabanyangwa ni kummakiya, “Ni wenga uboka Galilaya? Tafuta ni ubone kwamba ntopo nabii ywaboka Galilaya.”
53 ৫৩ তখন প্রত্যেকে তাদের নিজের বাড়িতে চলে গেলেন।

< যোহন 7 >