< যোহন 3 >

1 ফরীশীদের মধ্যে নীকদীম নামে একজন মানুষ ছিলেন; তিনি একজন ইহূদি সভার নেতা।
Basi kulikuwa na Farisayo ambaye jina lake Nikodemo, mmoja wa wajumbe wa baraza la Wayahudi.
2 এই মানুষটি রাত্রিতে যীশুর কাছে এসে তাঁকে বললেন, রব্বি, আমরা জানি যে আপনি একজন গুরু এবং ঈশ্বরের কাছ থেকে এসেছেন; কারণ আপনি এই যে সব আশ্চর্য্য কাজ করছেন তা ঈশ্বর সঙ্গে না থাকলে কেউ করতে পারে না।
Mtu huyu alimwendea Bwana Yesu usiku na akamwambia, “Rabi, tunajua ya kuwa u mwalimu kutoka kwa Mungu, kwa maana hakuna mtu awezaye kutenda ishara hizi zote Mungu asipokuwa pamoja naye.”
3 যীশু উত্তর দিয়ে তাকে বললেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, কারুর নতুন জন্ম না হওয়া পর্যন্ত সে ঈশ্বরের রাজ্য দেখতে পারে না।
Yesu akamjibu, “Amini, amini, mtu hawezi kuingia katika ufalme wa Mungu asipozaliwa mara ya pili.”
4 নীকদীম তাঁকে বললেন, মানুষ যখন বুড়ো হয় তখন কেমন করে তার আবার জন্ম হতে পারে? সে তো আবার মায়ের গর্ভে ফিরে গিয়ে দ্বিতীয়বার জন্ম নিতে পারে না, সে কি তা পারে?
Nikodemo akasema,” Mtu anawezaje kuzaliwa akiwa mzee? Hawezi kuingia tumboni mwa mama yake mara ya pili na kuzaliwa, je anaweza?”
5 যীশু উত্তর দিলেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, যদি কেউ জল এবং আত্মা থেকে না জন্ম নেয় তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না।
Yesu akajibu, “Amini, amini mtu sipozaliwa kwa maji na kwa Roho, hawezi kuingia katika ufalme wa Mungu.
6 যা মানুষ থেকে জন্ম নেয় তা মাংসিক এবং যা আত্মা থেকে জন্ম নেয় তা আত্মাই।
Kilichozaliwa kwa mwili ni mwili, na kilichozaliwa kwa Roho ni roho.
7 তোমাদের অবশ্যই নতুন জন্ম হতে হবে এই কথা আমি বললাম বলে তোমরা বিষ্মিত হয়ো না।
Usishangae kwa sababu nilikuwambia, 'ni lazima kuzaliwa mara ya pili.'
8 বাতাস যে দিকে ইচ্ছা করে সেই দিকে বয়ে চলে। তুমি শুধু তার শব্দ শুনতে পাও কিন্তু কোন দিক থেকে আসে অথবা কোন দিকে চলে যায় তা জান না; আত্মা থেকে যারা জন্ম নেয় প্রত্যেক জন সেই রকম।
Upepo huvuma popote upendapo na sauti yake mwaisikia, lakini hamjui utokako wala uendako. Ndivyo ilivyo hali ya kila aliyezaliwa na roho.
9 নীকদীম উত্তর করে তাঁকে বললেন, এ সব কেমন ভাবে হতে পারে?
Nikodemo akajibu, kwa kusema, “Mambo haya yawezekanaje?”
10 ১০ যীশু তাঁকে উত্তর দিয়ে বললেন, তুমি একজন ইস্রায়েলের গুরু, আর তুমি এখনো এ সব বুঝতে পারছ না?
Yesu akamjibu, “Wewe u mwalimu wa Israeli, hata hauyajui mambo haya?
11 ১১ সত্য, সত্যই, আমরা যা জানি তাই বলছি এবং যা দেখেছি তারই সাক্ষ্য দিই। আর তোমরা আমাদের সাক্ষ্য গ্রাহ্য কর না।
Amini, amini, nakuambia, kile tunachokifahamu twakishuhudia kwa kile tulichokiona. Lakini hampokei ushuhuda wetu.
12 ১২ আমি যদি জাগতিক বিষয়ে তোমাদের বলি এবং তোমরা বিশ্বাস না কর, তবে যদি স্বর্গের বিষয়ে বলি তোমরা কেমন করে বিশ্বাস করবে?
Kama nimewambia mambo ya hapa duniani na hamuamini, mtawezaje kuamini kama nikiwambia mambo ya mbinguni?
13 ১৩ আর স্বর্গে কেউ ওঠেনি শুধুমাত্র যিনি স্বর্গ থেকে নেমে এসেছিলেন তিনি ছাড়া, আর তিনি হলেন মনুষ্যপুত্র।
Maana hakuna aliyepanda juu kutoka mbinguni isipokuwa yeye aliyeshuka, Mwana wa Adamu.
14 ১৪ আর মোশি যেমন মরূপ্রান্তে সেই সাপকে উঁচুতে তুলেছিলেন, ঠিক তেমনি মানবপুত্রকেও উঁচুতে অবশ্যই তুলতে হবে,
Kama vile Musa alivyomwinua nyoka jangwani, vivyo hivyo Mwana wa Adamu lazima ainuliwe,
15 ১৫ সুতরাং যারা সবাই তাঁতে বিশ্বাস করবে তারা অনন্ত জীবন পাবে। (aiōnios g166)
ili kwamba wote watakaomwamini wapate uzima wa milele. (aiōnios g166)
16 ১৬ কারণ ঈশ্বর জগতকে এত ভালবাসলেন যে, নিজের একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাঁতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। (aiōnios g166)
Kwa maana jinsi hii Mungu aliupenda ulimwengu, kwamba akamtoa mwanae wa pekee, ili kwamba mtu yeyote amwaminiye asiangamie bali awe na uzima wa milele. (aiōnios g166)
17 ১৭ কারণ ঈশ্বর জগতকে দোষী প্রমাণ করতে পুত্রকে জগতে পাঠাননি কিন্তু জগত যেন তাঁর মাধ্যমে পরিত্রান পায়।
Kwa sababu Mungu hakumtuma mwanae duniani ili auhukumu ulimwengu, bali kwamba ulimwengu uokolewe katika yeye.
18 ১৮ যে তাঁতে বিশ্বাস করে তাকে দোষী করা হয় না। যে বিশ্বাস না করে তাকে দোষী বলে আগেই ঠিক করা হয়েছে কারণ সে অদ্বিতীয় ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করে নি।
Amwaminiye Yeye hatahukumiwa. Yeye asiyemwamini tayari ameshahukumiwa kwa sababu hajaliamini jina la Mwana pekee wa Mungu.
19 ১৯ বিচারের কারণ হলো এই যে, পৃথিবীতে আলো এসেছে এবং মানুষেরা আলো থেকে অন্ধকার বেশি ভালবেসেছে, কারণ তাদের কর্মগুলি ছিল মন্দ।
Hii ndiyo sababu ya hukumu, ya kwamba nuru imekuja ulimwenguni, lakini wanadamu wakapenda giza zaidi ya nuru kwa sababu matendo yao yalikuwa maovu.
20 ২০ কারণ প্রত্যেকে যারা মন্দ কাজ করে তারা আলোকে ঘৃণা করে এবং তাদের সব কর্ম্মের দোষ যাতে প্রকাশ না হয় তার জন্য তারা আলোর কাছে আসে না।
kila mtu atendaye mabaya huichukia nuru wala haji nuruni ili matendo yake yasije yakawekwa wazi.
21 ২১ যদিও, যে সত্য কাজ করে সে আলোর কাছে আসে, যেন তার সব কাজ ঈশ্বরের ইচ্ছামত করা হয়েছে বলে প্রকাশ পায়।
Lakini, yeye atendaye kweli huja kwenye nuru ili matendo yake yaonekane kwamba yametendwa kwa utiifu wa Mungu.
22 ২২ তারপরে যীশু এবং তাঁর শিষ্যরা যিহূদিয়া দেশে গেলেন, আর তিনি সেখানে তাঁদের সঙ্গে থাকলেন এবং বাপ্তিষ্ম দিতে লাগলেন।
Baada ya haya, Yesu pamoja na wanafunzi walienda katika nchi ya Yudea. Huko alitumia muda pamoja nao na alikuwa akibatiza.
23 ২৩ আর যোহনও শালীম দেশের কাছে ঐনোন নামে একটি জায়গায় বাপ্তিষ্ম দিচ্ছিলেন, কারণ সেই জায়গায় অনেক জল ছিল। আর মানুষেরা তাঁর কাছে আসতো এবং বাপ্তিষ্ম নিত।
Sasa Yohana pia alikuwa akibatiza huko Ainea karibu na Salim maana kulikuwa na maji mengi pale. Watu walikuwa wakija kwake na kubatizwa,
24 ২৪ কারণ তখনও যোহনকে জেলখানায় পাঠানো হয়নি।
kwa kuwa Yohana alikuwa hajatupwa gerezani.
25 ২৫ তখন একজন ইহূদির সঙ্গে বিশুদ্ধ হওয়ার বিষয় নিয়ে যোহনের শিষ্যদের তর্ক বিতর্ক হল।
Kisha palitokea mabishano kati ya wanafunzi wa Yohana na Myahudi kuhusu sikukuuu za utakaso.
26 ২৬ তারা যোহনের কাছে গিয়ে তাঁকে বলল রব্বি, যিনি যর্দ্দনের অপর পারে আপনার সঙ্গে ছিলেন এবং যাঁর সমন্ধে আপনি সাক্ষ্য দিয়েছিলেন, দেখুন তিনি বাপ্তিষ্ম দিচ্ছেন এবং সবাই তাঁর কাছে যাচ্ছে।
Wakaenda kwa Yohana wakamwambia, “Rabi, yeye uliyekuwa naye ng'ambo ya Mto Yorodani, yeye uliyeshuhudia habari zake, tazama, anabatiza na wote wanaenda wanamfuata.”
27 ২৭ যোহন উত্তর দিয়ে বললেন, স্বর্গ থেকে যতক্ষণ না মানুষকে কিছু দেওয়া হয়েছে ততক্ষণ তা ছাড়া সে আর কিছুই পেতে পারে না।
Yohana akajibu mtu hawezi kupokea kitu chochote isipokuwa kama amepewa kutoka mbinguni.
28 ২৮ তোমরা নিজেরাই আমার সাক্ষী যে, আমি বলেছি আমি সেই খ্রীষ্ট নই, কিন্তু আমি বলেছি তাঁর আগে আমাকে পাঠানো হয়েছে।
Ninyi wenyewe mwashuhudia kuwa nalisema kuwa, 'mimi sio Kristo', badala yake nilisema, 'nimetumwa mbele yake.'
29 ২৯ যার কাছে কনে আছে সেই বর; কিন্তু বরের বন্ধু যে দাঁড়িয়ে বরের কথা শুনে, সে তাঁর গলার আওয়াজ শুনে খুব আনন্দিত হয়; ঠিক সেইভাবে আমার এই আনন্দ পূর্ণ হল।
Yeye aliye na bibi arusi ni bwana harusi. Sasa rafiki wa bwana arusi, asimamaye na kusikiliza hufurahia sana kwa sababu ya sauti ya bwana arusi. Hii sasa ni furaha yangu iliyotimilika.
30 ৩০ তিনি অবশ্যই বড় হবেন, আমি অবশ্যই ছোট হব।
Anapaswa kuzidi, nami napaswa kupungua.
31 ৩১ যিনি উপর থেকে আসেন, তিনি সব কিছুর প্রধান; যে পৃথিবী থেকে আসেন সে পৃথিবীর এবং সে পৃথিবীর জিনিষেরই কথাই বলে; যিনি স্বর্গ থেকে আসেন, তিনি সব কিছুর প্রধান।
Yeye atokaye juu, yu juu ya yote. Yeye aliye wa ulimwengu anatoka ulimwenguni na huongea mambo ya ki ulimwengu. Yeye atokaye mbinguni yuko juu ya yote.
32 ৩২ তিনি যা কিছু দেখেছেন ও শুনেছেন, তারই সাক্ষ্য দিচ্ছেন, আর তাঁর সাক্ষ্য কেউ গ্রহণ করে না।
Yeye hushuhudia yale aliyoyaona na kuyasikia, lakini hakuna apokeaye ushuhuda wake.
33 ৩৩ যে তাঁর সাক্ষ্য গ্রহণ করেছে, সে নিশ্চিত করেছে যে ঈশ্বর সত্য।
Yeye aliye pokea ushuhuda wake amehakikisha kuwa Mungu ni mkweli.
34 ৩৪ কারণ ঈশ্বর যাকে পাঠিয়েছেন তিনি ঈশ্বরের বাক্য বলেন; কারণ ঈশ্বর আত্মা মেপে দেন না।
Kwa sababu yeye aliyetumwa na Mungu huongea maneno ya Mungu. Kwa kuwa hampi Roho kwa kipimo.
35 ৩৫ পিতা পুত্রকে ভালবাসেন এবং সব কিছুই তাঁর হাতে দিয়েছেন।
Baba humpenda Mwana na amempa vitu vyote mikononi mwake.
36 ৩৬ যে কেউ পুত্রের ওপর বিশ্বাস করেছে, সে অনন্ত জীবন পেয়েছে; কিন্তু যে কেউ পুত্রকে না মেনে চলে সে জীবন দেখতে পাবে না কিন্তু ঈশ্বরের ক্রোধ তার উপরে থাকবে। (aiōnios g166)
Yeye amwaminiye Mwana anao uzima wa milele, lakini kwa yeye asiye mtii Mwana hatauona uzima, bali ghadhabu ya Mungu hushikamana juu yake. (aiōnios g166)

< যোহন 3 >