< যোহন 2 >

1 তৃতীয় দিনের গালীলের কান্না শহরে এক বিয়ে ছিল এবং যীশুর মা সেখানে ছিলেন;
A rana ta uku sai aka yi bikin aure a Kana ta Galili. Mahaifiyar Yesu kuwa tana can,
2 আর সেই বিয়েতে যীশুর ও তাঁর শিষ্যদেরও নিমন্ত্রণ হয়েছিল।
aka gayyaci Yesu da almajiransa su ma a auren.
3 যখন আঙ্গুর রস শেষ হয়ে গেল যীশুর মা তাঁকে বললেন, ওদের আঙ্গুর রস নেই।
Da ruwan inabi ya ƙare, sai mahaifiyar Yesu ta ce masa, “Ba su da sauran ruwan inabi.”
4 যীশু তাঁকে বললেন, হে নারী এই বিষয়ে তোমার সঙ্গে আমার কি কাজ আছে? আমার দিন এখনও আসেনি।
Yesu ya ce, “Mace, me ya sa kike haɗa ni a wannan? Lokacina bai yi ba tukuna.”
5 তাঁর মা চাকরদের বললেন, ইনি তোমাদের যা কিছু করতে বলেন তাই কর।
Sai mahaifiyarsa ta ce wa bayin, “Ku yi duk abin da ya faɗa.”
6 সেখানে ইহূদি ধর্মের নিয়ম অনুযায়ী বিশুদ্ধ করার জন্য পাথরের ছয়টি জালা বসান ছিল, তার এক একটিতে প্রায় তিন মণ করে জল ধরত।
Nan kusa kuwa akwai tulunan ruwa shida na dutse a ajiye, irin da Yahudawa suke amfani da su don tsarkakewa bisa ga al’ada, kowace kan ci gallon kusan ashirin zuwa talatin.
7 যীশু তাদেরকে বললেন “ঐ সব জালাগুলি জল দিয়ে ভর্তি কর।” সুতরাং তারা সেই পাত্রগুলি কাণায় কাণায় জলে ভর্তি করল।
Sai Yesu ya ce wa bayin, “Ku ciccika tulunan da ruwa.” Suka kuwa ciccika su fal.
8 পরে তিনি সেই চাকরদের বললেন, এখন কিছুটা এখান থেকে তুলে নিয়ে ভোজন কর্তার কাছে নিয়ে যাও। তখন তারা তাই করলো।
Sa’an nan ya ce musu, “Yanzu ku ɗiba ku kai wa uban bikin.” Suka yi haka.
9 সেই আঙ্গুর রস যা জল থেকে করা হয়েছে, ভোজন কর্তা পান করে দেখলেন এবং তা কোথা থেকে নিয়ে আসা হয়েছে তা জানতেন না কিন্তু যে চাকরেরা জল তুলেছিল তারা জানতো তখন ভোজন কর্তা বরকে ডাকলেন
Uban bikin kuwa ya ɗanɗana ruwan da aka juya ya zama ruwan inabi. Bai san daga ina ya fito ba, ko da yake bayin da suka ɗiba ruwan sun sani. Sai ya kira angon waje ɗaya
10 ১০ এবং তাকে বললেন, সবাই প্রথমে ভালো আঙ্গুর রস পান করতে দেয় এবং পরে যখন সবার পান করা হয়ে যায় তখন প্রথমের থেকে একটু নিম্নমানের আঙ্গুর রস পান করতে দেয়; কিন্তু তুমি ভালো আঙ্গুর রস এখন পর্যন্ত রেখেছ।
ya ce, “Kowa yakan kawo ruwan inabi mafi kyau da fari, sa’an nan marar kyan bayan baƙin sun sha da yawa; amma ka ajiye ruwan inabi mafi kyau sai yanzu.”
11 ১১ এই ভাবে যীশু গালীল দেশের কান্নাতে এই প্রথম চিহ্ন হিসাবে আশ্চর্য্য কাজ করে নিজের মহিমা প্রকাশ করলেন; তখন তাঁর শিষ্যেরা তাঁকে বিশ্বাস করলেন।
Wannan shi ne na fari cikin abubuwan banmamakin da Yesu ya yi a Kana ta Galili. Ta haka ya bayyana ɗaukakarsa, almajiransa kuwa suka ba da gaskiya gare shi.
12 ১২ এই সব কিছুর পরে তিনি, তাঁর মা ও ভাইয়েরা এবং তাঁর শিষ্যরা কফরনাহূমে নেমে গেলেন এবং সেখানে কিছুদিন থাকলেন।
Bayan wannan sai ya tafi Kafarnahum tare da mahaifiyarsa da’yan’uwansa da kuma almajiransa. A can suka zauna’yan kwanaki.
13 ১৩ ইহূদিদের নিস্তারপর্ব্ব খুব কাছে তখন যীশু যিরূশালেমে গেলেন।
Da lokacin Bikin Ƙetarewa na Yahudawa ya yi kusa, sai Yesu ya haura zuwa Urushalima.
14 ১৪ পরে তিনি মন্দিরের মধ্যে দেখলেন যে লোকে গরু, মেষ ও পায়রা বিক্রি করছে এবং টাকা বদল করার লোকও বসে আছে;
A filin haikali ya sami mutane suna sayar da shanu, tumaki da tattabaru, waɗansu kuma zaune a tebur suna canjin kuɗi.
15 ১৫ তখন তিনি ঘাস দিয়ে একটা চাবুক তৈরী করলেন এবং সেইটি দিয়ে সব গরু, মেষ ও মানুষদেরকে উপাসনা ঘর থেকে বের করে দিলেন এবং টাকা বদল করার লোকদের টাকা তিনি ছড়িয়ে দিয়ে টেবিলগুলিও উল্টে দিলেন;
Saboda haka ya tuƙa bulala ta igiyoyi, ya kori duka daga filin haikali, har da tumaki da shanu; ya watsar da kuɗin masu canjin, ya birkice teburansu.
16 ১৬ তিনি পায়রা বিক্রেতাদের উদ্দেশ্যে বললেন, “এই জায়গা থেকে এই সব নিয়ে যাও; আমার পিতার গৃহকে ব্যবসার জায়গা বানানো বন্ধ করো।”
Ga masu sayar da tattabaru kuwa ya ce, “Ku kwashe waɗannan daga nan! Don me za ku mai da gidan Ubana kasuwa!”
17 ১৭ তাঁর শিষ্যদের মনে পড়ল যে, পবিত্র শাস্ত্রে লেখা আছে, “তোমার গৃহের উদ্যোগ আমাকে গ্রাস করবে।”
Sai almajiransa suka tuna cewa a rubuce yake, “Himma saboda gidanka zai cinye ni.”
18 ১৮ তখন ইহূদিরা উত্তর দিয়ে যীশুকে বললেন, তুমি আমাদেরকে কি চিহ্ন দেখাবে যে কি ক্ষমতায় এই সব কাজ তুমি করছ?
Sai Yahudawa suka tambaye shi, “Wace abar banmamaki za ka nuna mana ka tabbatar mana ikonka na yin duk waɗannan?”
19 ১৯ যীশু উত্তর দিয়ে তাদেরকে বললেন, তোমরা এই মন্দির ভেঙে ফেল, আমি তিন দিনের মধ্যে আবার সেটা ওঠাব।
Yesu ya amsa musu ya ce, “Ku rushe wannan haikali, zan kuwa sāke tā da shi cikin kwana uku.”
20 ২০ তখন ইহূদিরা বলল, এই মন্দির তৈরী করতে ছেচল্লিশ বছর লেগেছে আর তুমি কি তিন দিনের মধ্যে সেটা ওঠাবে?
Yahudawa suka ce, “Sai fa da aka shekara arba’in da shida ana ginin haikalin nan, kai kuwa a cikin kwana uku za ka tā da shi?”
21 ২১ যদিও ঈশ্বরের মন্দির বলতে তিনি নিজের শরীরের কথা বলছিলেন।
Amma haikalin da ya yi magana jikinsa ne.
22 ২২ সুতরাং যখন তিনি মৃতদের মধ্য থেকে উঠলেন তখন তাঁর শিষ্যদের মনে পড়ল যে, তিনি এই কথা আগে বলেছিলেন এবং তাঁরা শাস্ত্রের কথায় এবং যীশুর বলা কথার উপর বিশ্বাস করলেন।
Bayan da ya tashi daga matattu, sai almajiransa suka tuna da abin da ya faɗa. Sa’an nan suka gaskata Nassi da kuma kalmomin da Yesu ya yi.
23 ২৩ তিনি যখন উদ্ধার পর্বের দিন যিরূশালেমে ছিলেন, তখন যে সব অলৌকিক কাজ করেছিলেন, তা দেখে অনেকে তাঁর নামে বিশ্বাস করল।
To, yayinda yake a Urushalima a Bikin Ƙetarewa, mutane da yawa suka ga abubuwan banmamakin da yake aikata suka kuma gaskata da sunansa.
24 ২৪ কিন্তু যীশু নিজে তাদের ওপরে নিজের সম্বন্ধে বিশ্বাস করলেন না, কারণ তিনি সবাইকে জানতেন,
Sai dai Yesu bai amince da su ba, don ya san dukan mutane.
25 ২৫ এবং কেউ যে মানুষ জাতির সমন্ধে সাক্ষ্য দেয়, এতে তার প্রয়োজন ছিল না; কারণ মানুষ জাতির অন্তরে কি আছে তা তিনি নিজে জানতেন।
Ba ya bukatar shaidar mutum game da mutum, don yă san abin da yake cikin zuciyar mutum.

< যোহন 2 >