< যোহন 19 >

1 তারপর পীলাত যীশুকে নিয়ে তাঁকে চাবুক মারলেন।
Bai Pilato atikumtola ni kumkombwa.
2 সৈন্যরা কাঁটা বাঁকিয়ে একসঙ্গে করে মুকুট তৈরী করলো। তারা এটা যীশুর মাথায় পরাল এবং তাঁকে বেগুনী কাপড় পরাল।
Balo askari kabasokota miimwa ni kulichenga litaji. Baibeka nnani ya ntwe wa Yesu ni kun'walisha livazi lya rangi ya dhambarau.
3 তারা তাঁর কাছে এল এবং বলল, “ওহে ইহুদীদের রাজা!” এবং তারা তাঁকে তাদের হাত দিয়ে আঘাত করতে লাগল।
Kabaisa ni kubaya, “Wenga mpwalume wa Ayahudi! ni boka po kunkombwa kwa maboko yabe.
4 তারপর পীলাত আবার বাইরে বেরিয়ে গেলেন এবং লোকদের বললেন, “দেখ, আমি যে মানুষটিকে তোমাদের কাছে বাইরে এনেছি তোমরা জান যে আমি তাঁর কোন দোষ দেখতে পাইনি।”
Pilato kaboka panja ni kuabakiya bandu, “Linga nialetya mundu yoo kwinu ili mutange kuwa nenga niiboniya kwaa hatia yoyote nkati yake.”
5 সুতরাং যীশু বাইরে এলেন; তিনি কাঁটার মুকুট এবং বেগুনী কাপড় পরে ছিলেন। তারপর পীলাত তাদের বললেন, “দেখ, এখানে মানুষটিকে!”
Kwa eyo Yesu kaboka panja; abile atiwala litaji lya miimwa ni ngobo ya zambarau. Pilato kammakiya, Mulinge mundu uyu pano!
6 যখন প্রধান যাজকেরা এবং আধিকারিকরা যীশুকে দেখল, তারা চিত্কার করে উঠে বলল, “তাকে ক্রুশে দাও, তাকে ক্রুশে দাও!” পীলাত তাদের বললেন, “তোমরা নিজেরাই তাঁকে নিয়ে যাও এবং তাঁকে ক্রুশে দাও, কারণ আমি তাঁর কোন দোষ দেখতে পাচ্ছি না।”
Kwa eyo muda kuhani nkolo ni akolo pabamweni Yesu, kabakombwa lilobe no baya, “Mmulage, mmulage.” Pilato kaamakiya “Muntole mwenga mwabene mukammulage, kwa kuwa nenga niibweni kwaa hatia nkati yake.
7 ইহুদীরা পীলাতকে উত্তর দিলেন, “আমাদের একটা আইন আছে এবং সেই আইন অনুসারে তাঁর মরা উচিত কারণ তিনি নিজেকে ঈশ্বরের পুত্র মনে করেন।”
Ayahudi kabanyangwa Pilato, “Twenga twabile ni saliya, ni kwa saliya eyo impalika kuwaa kwa sababu ywembe aipangite kuwa mwana wa Nnongo.”
8 পীলাত যখন এই কথা শুনলেন, তিনি তখন আরও ভয় পেলেন,
Pilato paayowine maneno aga ayogopile muno,
9 এবং তিনি আবার রাজবাড়িতে ঢুকলেন এবং যীশুকে বললেন, “তুমি কোথা থেকে এসেছ?” তা সত্বেও, যীশু তাঁকে কোন উত্তর দিলেন না।
kayingya Praitorio kae ni kummakiya Yesu, “Wenga uboka kwako? Hata nyo, Yesu anyangwa kwaa.
10 ১০ তারপরে পীলাত তাঁকে বললেন, “তুমি আমার সঙ্গে কথা বলছ না কেন? তুমি কি জান না যে তোমাকে ছেড়ে দেবার ক্ষমতাও আমার আছে এবং তোমাকে ক্রুশে দেবারও ক্ষমতাও আমার আছে?”
Boka po Pilato kammakiya, “Je wenga ulongela kwaa ni nenga? Je, wenga utangite kwaa kuwa nenga nabile ni mamlaka ga kukuyongoli ni mamlaka ga kukusulubisha?”
11 ১১ যীশু তাঁকে উত্তর দিলেন, “যদি স্বর্গরাজ্য থেকে তোমাকে দেওয়া না হত, তবে আমার বিরুদ্ধে তোমার কোন ক্ষমতা থাকত না। সুতরাং যে লোক তোমার হাতে আমাকে সমর্পণ করেছে তারই পাপ হত বেশি।”
Yesu kanyangwa, “Mana ubile kwaa ni likakala dhidi yango kati upeyelwa kwaa boka kunani. Kwa eyo, mundu ywanibokite kwako abile ni sambi ngolo.”
12 ১২ এই উত্তরে, পীলাত তাঁকে ছেড়ে দিতে চেষ্টা করলেন, কিন্তু ইহুদীরা চিত্কার করে বলল, “আপনি যদি এই মানুষটিকে ছেড়ে দেন, তবে আপনি কৈসরের বন্ধু নন: প্রত্যেকে যারা নিজেকে রাজা মনে করে, সে কৈসরের বিপক্ষে কথা বলে।”
Bokana na lijibu lee, Pilato apala kunneka huru, lkini Ayahudi akombwile lilobe kabaya, “Kati unneka huru baai wenga wa rafiki kwaa ba Kaisari: Kila ywapangaye kuwa upwalume ubaya kunchogo ya Kaisari.”
13 ১৩ যখন পীলাত এই কথাগুলো শুনেছিলেন, তিনি যীশুকে বাইরে এনেছিলেন এবং পাথর দিয়ে বাঁধানো একটা জায়গায় বিচারের আসনে বসেছিলেন, ইব্রীয়তে, গব্বথা।
Pilato paayowine maneno aga, kamnetya Yesu panja boka atama mu'itego sa hukumu mahali palo payowanike kati sakafu, lakini kwa Kiebrania Gabatha.
14 ১৪ এই দিন টি ছিল নিস্তারপর্ব্বের আয়োজনের দিন, বেলা প্রায় বারোটা। পীলাত ইহুদীদের বললেন, “দেখ, এখানে তোমাদের রাজা!”
Lisoba lya maandalizi lya mashaka yaiikite, pabile muda wa saa ya sita. Pilato aabakiya Ayahudi, “Mulinge mpwalume winu ayoo pano!”
15 ১৫ তারা চিত্কার করে উঠল, “তাকে দূর কর, তাকে দূর কর; তাকে ক্রুশে দাও!” পীলাত তাদের বললেন, “তোমাদের রাজাকে কি ক্রুশে দেব?” প্রধান যাজক উত্তর দিলেন, “কৈসর ছাড়া আমাদের অন্য কোনো রাজা নেই।”
Kabakombwa ndoti, “Mboywe, mboywe, mmulage!” Pilato kaabakiya, “Je, nimmulage mpwalume winu?” N i ywembe kuhani nkolo kayangwa, “Twenga twabile kwaa ni mpwalume ila Kaisari.”
16 ১৬ তারপর পীলাত যীশুকে তাদের হাতে সমর্পণ করলেন যেন তাঁকে ক্রুশে দেওয়া হয়।
Nga Pilato abapeile Yesu ili bam'bulage.
17 ১৭ তারপর তারা যীশুকে নিল এবং তিনি নিজের ক্রুশ নিজে বহন করে বেরিয়ে গেলেন, জায়গাটাকে বলত মাথার খুলির জায়গা, ইব্রীয় ভাষায় সেই জায়গাকে গলগথা বলে।
Ni bembe kabantoloa Yesu, ni ywembe kaboka, abile autweti msalaba wake mwene mpaka ku'lieneo lyakemelwa Fuvu lya ntwe, kwa kiebrania ukemwa Golgotha.
18 ১৮ তারা সেখানে যীশুকে ক্রুশে দিল এবং তাঁর সঙ্গে আর দুই জন মানুষকে দিল, দুই দিকে দুই জনকে, মাঝখানে যীশুকে।
Nga kabamsulubisha Yesu, pamope ni yweme analomea bele, yumo upande wa kummalyo ni ywenge upange wenge, ni Yesu nkati yabe.
19 ১৯ পীলাত আরও একখানা দোষপত্র লিখে ক্রুশের উপর দিকে লাগিয়ে দিলেন। সেখানে লেখা ছিল: নাসরতের যীশু, ইহুদীদের রাজা।
Boka po Pilato atiandika alama ni kuibeka nnani ya msalaba. Palyo paandikilwe: YESU YWANAZARETH, MPWALUME AYAHUDI.
20 ২০ ইহুদীরা অনেকে সেই দোষপত্র পড়লেন, কারণ যেখানে যীশুকে ক্রুশে দেওয়া হয়েছিল সেই জায়গাটা নগরের কাছে। দোষপত্রটি ইব্রীয়, রোমীয় ও গ্রীক ভাষায় লেখা ছিল।
Baingi ba Ayahudi baisomite alama yee mana mahali palyo paasubilishwe Yesu pabile papipi ni mji. Alama yee iandikilwe kwa Kiebrania, kwa Kirumi ni kwa Kiyunani.
21 ২১ তারপর ইহুদীদের প্রধান যাজকরা পীলাতকে বললেন, লিখবেন না, ইহুদীদের রাজা কিন্তু লিখুন যে, বরং তিনি বললেন, “আমি ইহুদীদের রাজা।”
Boka poo akolo ba makuhani ba'Ayahudi kabammakiya Pilato, “Kana uandike,'Mpwalume wa Ayahudi; ila ywembe abayite nenga na mfalme wa Ayahudi.”
22 ২২ পীলাত উত্তর দিলেন, “আমি যা লিখেছি, তা লিখেছি।”
Ni ywembe Pilato kanyangwa, “Yaniiandikiye niiandikyange.”
23 ২৩ পরে সৈন্যরা যীশুকে ক্রুশে দিল, তারা তাঁর কাপড় নিল এবং সেগুলোকে চার টুকরো করলো, প্রত্যেক সৈন্য এক একটা অংশ নিল এবং জামাটিও নিল। ঐ জামাটায় সেলাই ছিল না, উপর থেকে সবটাই বোনা।
Baada ya askari kum'bulaga Yesu, kabantola ngobo gake ni kuagawa mu'mafungu ncheche, kila askari lifingu limo, nyonyonyo ni nganju, Nambeambe yelo nganju yabile kwaa itishonwa ila yabile ipumilwe yote boka kunani.
24 ২৪ তারপর তারা একে অন্যকে বলল, “এটা আমরা পৃথকভাবে ছিঁড়ব না, পরিবর্তে এস আমরা ভাগ্য পরীক্ষা করে দেখি, এটা কার হবে।” এই ঘটেছিল যেন শাস্ত্রের বাক্য পূর্ণ হয় বলে, “তারা নিজেদের মধ্যে আমার কাপড় ভাগ করেছিল এবং আমার কাপড়ের জন্য তারা ভাগ্য পরীক্ষা করেছিল।”
Boka po kabakokeyana bene kwa bene, “Kana tuipapue ila tuipigiye kura ili kubona yabi ya nyai.” Lee lapangite ili lelo liandiko litimye, lelo lyabaya kabagawana ngobo yango, ni nganju yangu waipigiya kura.
25 ২৫ সৈন্যরা এই সব করেছিল। যীশুর মা, তার মায়ের বোন, ক্লোপার স্ত্রী মরিয়ম এবং মগ্দলীনী মরিয়ম এই স্ত্রীলোকেরা যীশুর ক্রুশের পাশে দাঁড়িয়ে ছিলেন।
Askari bapangite makowe aga. Mao bake Yesu, dada wa mao bake, Mariamu nnyumbo bake Kleopa ni Mariamu Magdalena-anwawa aba babile bayemile papipi ni msalaba wa Yesu.
26 ২৬ যখন যীশু তাঁর মাকে দেখেছিলেন এবং যাকে তিনি প্রেম করতেন সেই শিষ্য কাছে দাঁড়িয়ে আছেন দেখে, তিনি তাঁর মাকে বললেন, “নারী, দেখ, এখানে তোমার ছেলে!”
Yesu paamweni mao bake pamope ni yolo mwanapunzi bake ywampendile bayemite papipi, kamakiya mao bake, “Nwawa, linga, lola mwana wako ayoo pano!”
27 ২৭ তারপর তিনি সেই শিষ্যকে বললেন, “দেখ, এখানে তোমার মা!” সেই দিন থেকে ঐ শিষ্য তাঁকে নিজের বাড়িতে নিয়ে গেলেন।
Boka po kammakiya yolo mwanapunzi, “Linga, aywoo pano mao bako.”Boka saa yee yolo mwanapunzi kamtoloa kuyenda munyumba yake.
28 ২৮ এর পরে যীশু জানতেন যে সব কিছু এখন শেষ হয়েছে, শাস্ত্রের বাক্য যেন পূর্ণ হয়, এই জন্য বললেন, “আমার পিপাসা পেয়েছে।”
Baada ya lelo, Yesu abile atangite kuwa yote yayomwike ili kugatimiza maandiko, kabaya, “Nabona kiu.”
29 ২৯ সেই জায়গায় সিরকায় ভর্তি একটা পাত্র ছিল, সুতরাং তারা সিরকায় ভর্তি একটা স্পঞ্জ এসোব নলে লাগাল এবং এটা উঁচুতে তুলে তাঁর মুখে ধরল।
Iombo yaibile imejaa Siki chabile kibekilwe palyo, kwa eyo bakabeka sifongo yaijaile siki nnani ya ufito wa hisopo, kabambekeya mu'nkanwa wake.
30 ৩০ যখন যীশু সিরকা গ্রহণ করলেন, তিনি বললেন, “শেষ হল।” তিনি তাঁর মাথা নীচু করলেন এবং আত্মা সমর্পণ করলেন।
Ni ywembe Yesu aionjile yoo, kabaya, “Iyomwike.” Boka po kaiinamisha ntwe wake, ni kumpeya roho yake.
31 ৩১ এটাই ছিল আয়োজনের দিন এবং আদেশ ছিল যে বিশ্রামবারে সেই মৃতদেহগুলো ক্রুশের ওপরে থাকবে না (কারণ বিশ্রামবার ছিল একটা বিশেষ দিন), ইহুদীরা পীলাতকে জিজ্ঞাসা করলেন যে লোকদের পা গুলি ভেঙে ফেলে এবং তাদের দেহগুলো নিচে নামানো হবে।
Kwa kuwa ibile ni muda wa maandalio, na kwa kuwa yega ipalikwa kwaa kubaki nnani ya msalaba muda wa sabato(kwa mana Sabato yabile siku ya muhimu), Ayahudi bamloba Pilato kuwa magolo gake balo babile batisulubishwa itekwanike, ni kuwa yega yabe itombolewe pae.
32 ৩২ তারপর সৈন্যরা এসেছিল এবং প্রথম লোকটী পা গুলি ভাঙলো এবং দ্বিতীয় লোকটিরও যাদের যীশুর সঙ্গে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল।
Nga askari bapaisile ni kugatekwana magolo ga bandu ba kwanza na wa ibele ywabile atisulubiwa pamope ni Yesu.
33 ৩৩ তখন যারা যীশুর কাছে এসেছিল, তারা দেখল যে তিনি মারা গেছেন, সুতরাং তারা তাঁর পা গুলি ভাঙলো না।
Pamuikile Yesu, batimkuta tayari ywabile tayari atiwaa, kwa eyo kabatekwana kwaa magolo gake.
34 ৩৪ তা সত্বেও সৈন্যদের মধ্যে একজন বল্লম দিয়ে তাঁর পাঁজরে খোঁচা দিল এবং তখনই রক্ত এবং জল বেরিয়ে এল।
Hata nyo, yumo wa askari atikunchoma Yesu mu'ubavu wake kwa mkuki, ni mara kababoka mase ni damu.
35 ৩৫ একজন যে দেখেছিল সে প্রত্যক্ষ সাক্ষ্য দিয়েছে এবং তার সাক্ষ্য সত্য; তিনি জানতেন যে তিনি যা বলছেন সত্য যেন তোমরাও বিশ্বাস করতে পার।
Ni ywembe ywalibonekeya lee aboite ushuhuda, ni ushuhuda bake ni wa kweli. Ywembe ywatangite kuwa chaakibaya ni cha kweli ili mwenga muamini kae.
36 ৩৬ এই সব আসল যেন এই শাস্ত্রীয় বাক্য পূর্ণ হয়, “তাঁর একখানা হাড়ও ভাঙা হবে না।”
Makowe aga gapangite ili litimye lelo lineno lyalibayite lipate timya, “Ntopo hata wake yumo wautekwanike.”
37 ৩৭ আবার, অন্য শাস্ত্রীয় বাক্য বলে, “তারা যাকে বিদ্ধ করেছে তারা তাঁকে দেখবে।”
Kae liandiko lyenge gabaya, “Balowa kulinga ywembe ywamchomile.”
38 ৩৮ এর পরে অরিমাথিয়ার যোষেফ, যিনি যীশুর একজন শিষ্য ছিলেন, কিন্তু ইহুদীদের ভয়ে লুকিয়ে ছিলেন, তিনি পীলাতকে জিজ্ঞাসা করলেন যে তিনি যীশুর দেহ নিয়ে যেতে পারেন। পীলাত তাঁকে অনুমতি দিলেন। সুতরাং যোষেফ এলেন এবং তাঁর মৃতদেহ নিয়ে গেলেন।
Baada ya makowe aga Yusufu wa Arimathaya, kwa kuwa abile mwanapunzi wa Yesu, lakini kwa siri kwa kuaogopa Ayahudi, atikunloba Pilato kuwa autole yega wa Yesu. Ni ywembe Pilato kampeya Ruhusa. Kwa eyo Yusufu kaisa kuuboywa yega wa Yesu.
39 ৩৯ যিনি প্রথমে রাতেরবেলা যীশুর কাছে এসেছিলেন, সেই নীকদীমও এলেন। তিনি মেশানো গন্ধরস এবং অগুরু প্রায় চৌত্রিশ কিলোগ্রাম নিয়ে এলেন।
Ni ywembe Nikodemo ywabile hapo awali atikunkengama Yesu kilo ni ywembe kaisa. Ywembe aaletike mchanganyiko wa manemane ni udi, yapata uzito wa ratili mia jimo.
40 ৪০ সুতরাং তাঁরা যীশুর মৃতদেহ নিলেন এবং ইহুদীদের কবর দেবার নিয়ম মত সুগন্ধ জিনিস দিয়ে লিনেন কাপড় দিয়ে জড়ালেন।
Kwa eyo kabautola yega wa Yesu bautabile mu'sanda ya kitani pamope ni galo manukato, kati yaibile desturi ya ayahudi muda wa kusika.
41 ৪১ যেখানে তাঁকে ক্রুশে দেওয়া হয়েছিল সেখানে একটা বাগান ছিল; এবং সেই বাগানের মধ্যে একটা নতুন কবর ছিল, যার মধ্যে কোন লোককে কখন কবর দেওয়া হয়নি।
Mahali ambapo Yesu atisulubilwa pabile ni bustani; nkati ya yelo bustani pabile ni likaburi lyaayambe ambalo ntopo mundu ywabile amewai kusikwa mu likaburi lee.
42 ৪২ কারণ এটা ছিল ইহুদীদের আয়োজনের দিন কারণ কবরটা খুব কাছে ছিল, তাঁরা এটার মধ্যে যীশুকে রাখলেন।
Bai kwa kuwa yabile ni lisoba lya maandalio kwa Ayahudi, ni kwa nyonyonyo likaburi lyalibile papipi, bai kabam'beka Yesu nkati yake.

< যোহন 19 >