< যোহন 16 >

1 আমি তোমাদের এই সব কথা বলেছি যেন তোমরা বাধা না পাও।
“Na faɗa muku wannan duka, domin kada ku bauɗe.
2 তারা তোমাদের সমাজঘর থেকে বের করে দেবে; সম্ভবত, দিন আসছে, যখন যে কেউ তোমাদের হত্যা করে তোমরা মনে করবে যে সে ঈশ্বরের জন্য সেবা কাজ করেছে।
Za su kore ku daga majami’a; lalle, lokaci yana zuwa da duk wanda ya kashe ku, zai ɗauka yana yin wa Allah hidima ne.
3 তারা এই সব করবে কারণ তারা পিতাকে অথবা আমাকে জানে না।
Za su yi waɗannan abubuwa ne domin ba su san Uba ko ni ba.
4 কিন্তু যখন দিন আসবে, যেন তাদের তোমরা মনে করতে পার যে, আমি তোমাদের এই সবের বিষয় বলেছি, সেই জন্য আমি তোমাদের এই সব কথা বলেছি। আমি প্রথম থেকে তোমাদের এই সব বিষয় বলিনি, কারণ আমি তোমাদের সঙ্গে ছিলাম।
Na faɗa muku wannan, domin in lokacin ya yi, ku tuna na gargaɗe ku. Ban faɗa muku wannan tun da fari ba domin ina tare da ku.
5 তাসত্ত্বেও, যিনি আমাকে পাঠিয়েছেন এখন আমি তাঁর কাছে যাচ্ছি; যদিও তোমাদের মধ্যে কেউ আমাকে জিজ্ঞাসা কর নি, “আপনি কোথায় যাচ্ছেন?”
“Yanzu zan tafi wurin wanda ya aiko ni, duk da haka ba waninku da ya tambaye ni, ‘Ina za ka?’
6 কারণ আমি তোমাদের এই সব কথা বলেছি বলে তোমাদের হৃদয় দুঃখে পূর্ণ হয়েছে।
Saboda na faɗa waɗannan abubuwa ga shi kun cika da baƙin ciki.
7 তথাপি, আমি তোমাদের সত্যি বলছি: আমার চলে যাওয়া তোমাদের জন্য ভাল; যদি আমি না যাই, সহায়ক তোমাদের কাছে আসবেন না; কিন্তু আমি যদি যাই, তবে তোমাদের কাছে তাঁকে পাঠিয়ে দেব।
Amma gaskiya nake gaya muku. Don amfaninku ne zan tafi. Sai ko na tafi, in ba haka ba Mai Taimakon nan ba zai zo muku ba. Amma in na tafi, zan aiko shi gare ku.
8 যখন তিনি আসবেন, সাহায্যকারী জগতকে অপরাধী করবে পাপের বিষয়ে, ন্যায়পরায়নতা বিষয়ে এবং বিচারের বিষয়ে,
Sa’ad da ya zo kuwa, zai kā da duniya a kan zunubi da adalci da kuma hukunci,
9 পাপের বিষয়ে, কারণ তারা আমাকে বিশ্বাস করে না;
a kan zunubi, domin mutane ba su gaskata da ni ba;
10 ১০ ন্যায়পরায়নতা বিষয়ে, কারণ আমি পিতার কাছে যাচ্ছি এবং তোমরা আমাকে আর দেখতে পাবে না;
a kan adalci, domin zan tafi wurin Uba, inda ba za ku ƙara ganina ba;
11 ১১ এবং বিচারের বিষয়ে, কারণ এ জগতের শাসনকর্ত্তা বিচারিত হয়েছেন।
a kan hukunci kuma, domin an yanke hukunci a kan mai mulkin duniyan nan.
12 ১২ তোমাদের বলবার আমার অনেক কিছু আছে, কিন্তু তোমরা এখন তাদের বুঝতে পারবে না।
“Ina da sauran abubuwa da yawa da zan faɗa muku, amma ba za ku iya ɗauka a yanzu ba.
13 ১৩ তথাপি, তিনি সত্যের আত্মা, যখন আসবেন তিনি তোমাদের সব সত্যের উপদেশ দেবেন; তিনি নিজের থেকে কথা বলবেন না, কিন্তু তিনি যা কিছু শোনেন সেগুলোই বলবেন; এবং যে সব ঘটনা আসছে তিনি সে সব বিষয়ে তোমাদের কাছে ঘোষণা করবেন।
Amma sa’ad da shi, Ruhun gaskiya ya zo, zai bi da ku zuwa ga dukan gaskiya. Ba zai yi magana don kansa ba; zai faɗi abin da ya ji ne kaɗai, zai kuma faɗa muku abin da bai faru ba tukuna.
14 ১৪ তিনি আমাকে মহিমান্বিত করবেন, কারণ আমার যা কিছু আছে, সে সব তিনি নিয়ে তোমাদের কাছে ঘোষণা করবেন।
Zai kawo ɗaukaka gare ni ta wurin ɗaukan abin da yake nawa, ya bayyana muku.
15 ১৫ পিতার যা কিছু আছে সে সবই আমার; তা সত্বেও আমি বলছি যে, আত্মা আমার কাছে যা কিছু আছে, সে সব নিয়ে তোমাদের কাছে ঘোষণা করবেন।
Duk abin da yake na Uba nawa ne. Shi ya sa na ce, ‘Ruhun zai ɗauko daga abin da yake nawa, yă bayyana muku.’”
16 ১৬ কিছু দিন পরে তোমরা আমাকে আর দেখতে পাবে না; আবার কিছু দিন পরে, তোমরা আমাকে দেখতে পাবে।
Yesu ya ci gaba da cewa, “Jim kaɗan, ba za ku ƙara ganina ba, sa’an nan bayan an jima kaɗan kuma, za ku gan ni.”
17 ১৭ তারপর তাঁর কিছু শিষ্য নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, তিনি আমাদের একি বলছেন, কিছু কাল পরে তোমরা আমাকে আর দেখতে পাবে না, এবং আবার, “কিছু কাল পরে আবার, তোমরা আমাকে দেখতে পাবে,” এবং, “কারণ আমি পিতার কাছে যাচ্ছি?”
A nan fa sai waɗansu almajiransa suka ce wa juna, “Me yake nufi da cewa, ‘Jim kaɗan ba za ku ƙara ganina ba, kuma bayan an jima kaɗan, za ku gan ni,’ da kuma, ‘Domin zan tafi wurin Uba’?”
18 ১৮ অতএব তারা বলল, “এটা কি যা তিনি বলছেন, কিছু কাল?, আমরা কিছু বুঝতে পারছি না তিনি কি বলছেন।”
Suka yi ta tambaya, “Me yake nufi da ‘jim kaɗan’? Ba mu fahimci abin da yake faɗi ba.”
19 ১৯ যীশু দেখলেন যে তাঁরা তাঁকে আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করতে চাইছেন এবং তিনি তাঁদের বললেন, আমি যা বলেছি, তোমরা কি এটা নিজেদের মধ্যে আলোচনা করেছ, যে আমি কি বলেছি, “কিছু কালের মধ্যে, তোমরা আমাকে আর দেখতে পাবে না; আবার কিছু কাল পরে, আমাকে দেখতে পাবে?”
Yesu ya gane suna so su tambaye shi game da wannan, sai ya ce musu, “Kuna tambayar juna game da abin da nake nufi da na ce, ‘Jim kaɗan ba za ku ƙara ganina ba, da kuma bayan an jima kaɗan, za ku gan ni’?
20 ২০ সত্যি, সত্যি, আমি তোমাদের বলছি, তোমরা কাঁদবে এবং বিলাপ করবে, কিন্তু জগত আনন্দ করবে; তোমরা দুঃখার্ত হবে, কিন্তু তোমাদের দুঃখ আনন্দে পরিণত হবে।
Gaskiya nake gaya muku, za ku yi kuka da kuma gunji, yayinda duniya take murna. Za ku yi baƙin ciki, amma baƙin cikinku zai koma farin ciki.
21 ২১ একজন স্ত্রীলোক দুঃখ পায় যখন তার প্রসব বেদনা হয় কারণ তার প্রসব কাল এসে গেছে; কিন্তু যখন সে সন্তান প্রসব করে, সে আর তার ব্যাথার কথা কখনো মনে করে না কারণ জগতে একটি শিশু জন্মালো এটাই তার আনন্দ।
Macen da za tă haihu takan yi naƙuda domin lokacinta ya yi; amma sa’ad da ta haihu, sai ta manta da wahalar domin farin ciki an haifi jariri a duniya.
22 ২২ তোমরাও, তোমরা এখনও দুঃখ পাচ্ছ, কিন্তু আমি তোমাদের আবার দেখব; এবং তোমাদের হৃদয় আনন্দিত হবে এবং কেউ তোমাদের কাছ থেকে সেই আনন্দ নিতে পারবে না।
Haka ku ma, yanzu ne lokacin baƙin cikinku, amma zan sāke ganinku za ku kuma yi farin ciki, ba kuwa wanda zai ɗauke muku farin cikinku.
23 ২৩ ওই দিনের তোমরা আমাকে কোন প্রশ্ন জিজ্ঞাসা করবে না। সত্যি, সত্যি, আমি তোমাদের বলছি, যদি তোমরা পিতার কাছে কিছু চাও, তিনি আমার নামে তোমাদের তা দেবেন।
A ranan nan, ba za ku sāke tambaya ta kome ba. Gaskiya nake gaya muku, Ubana zai ba ku kome da kuka roƙa cikin sunana.
24 ২৪ এখন পর্যন্ত তোমরা আমার নামে কিছু চাওনি; চাও এবং তোমরা গ্রহণ করবে সুতরাং তোমরা আনন্দে পূর্ণ হবে।
Har yanzu dai ba ku roƙi kome cikin sunana ba. Ku roƙa za ku kuwa samu, farin cikinku kuwa zai zama cikakke.
25 ২৫ আমি অস্পষ্ট ভাষায় এই সব বিষয় তোমাদের বললাম, কিন্তু দিন আসছে, যখন আমি তোমাদের আর অস্পষ্ট ভাষায় কথা বলব না, কিন্তু পরিবর্তে পিতার বিষয় তোমাদের সোজা ভাবে বলব।
“Ko da yake ina magana da misalai, lokaci yana zuwa da ba zan ƙara yin magana da misalai ba, sai dai in faɗa muku a fili game da Ubana.
26 ২৬ ওই দিন তোমরা আমার নামেই চাইবে এবং আমি তোমাদের বলব না যে, আমি পিতার কাছে তোমাদের জন্য প্রার্থনা করব;
A ranan nan, za ku roƙa a cikin sunana. Ban ce zan roƙi Uba a madadinku ba.
27 ২৭ কারণ পিতা নিজেই তোমাদের ভালবাসেন, কারণ তোমরা আমাকে ভালবেসেছ এবং কারণ তোমরা বিশ্বাস করেছ যে আমি পিতার কাছ থেকে এসেছি।
Ai, shi Uban kansa yana ƙaunarku domin kun ƙaunace ni kun kuma gaskata cewa daga Allah na fito.
28 ২৮ আমি পিতার কাছ থেকে এসেছি এবং জগতে এসেছি; আবার একবার, আমি জগত ত্যাগ করছি এবং পিতার কাছে যাচ্ছি।
Na fito daga wurin Uba, na kuma shigo duniya, yanzu kuwa zan bar duniya in koma wurin Uba.”
29 ২৯ তাঁর শিষ্যরা বললেন, দেখুন, এখন আপনি সোজা ভাবে কথা বলছেন, আপনি অস্পষ্ট ভাষায় কথা বলছেন না।
Sai almajiran Yesu suka ce, “Haba, yanzu ne fa kake magana a sarari ba tare da misalai ba.
30 ৩০ এখন আমরা জানি যে আপনি সব কিছুই জানেন এবং আপনি দরকার মনে করেন না যে কেউ আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে। কারণ এই, আমরা বিশ্বাস করি যে, আপনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন।
Yanzu mun gane cewa ka san kome ba sai wani ya tambaye ka ba. Wannan ya sa muka gaskata ka fito daga Allah.”
31 ৩১ যীশু তাঁদের উত্তর দিলেন, “তোমরা এখন বিশ্বাস করছ?”
Yesu ya amsa ya ce, “A ƙarshe kun gaskata!
32 ৩২ দেখ, দিন এসেছে, হ্যাঁ, সম্ভবত এসেছে, যখন তোমরা ছড়িয়ে পড়বে, প্রত্যেকে নিজের জায়গায় যাবে এবং আমাকে একা রেখে যাবে। তথাপি আমি একা নই, কারণ পিতা আমার সঙ্গে আছেন।
Amma lokaci na zuwa, har ma ya yi, da za a warwatsa ku, kowa yă koma gidansa. Za ku bar ni ni kaɗai. Duk da haka ba ni kaɗai ba ne, gama Ubana yana tare da ni.
33 ৩৩ তোমাদের এই সব বললাম, “যেন তোমরা আমাতে শান্তিতে থাক। জগতে তোমরা কষ্ট পাবে, কিন্তু সাহস কর, আমি জগতকে জয় করেছি।”
“Na faɗa muku waɗannan abubuwa ne, domin a cikina ku sami salama. A duniyan nan za ku sha wahala. Amma ku yi ƙarfin hali! Na yi nasara a kan duniya.”

< যোহন 16 >