< যোহন 14 >

1 “তোমাদের মন যেন অস্থির না হয়। তোমরা ঈশ্বরে বিশ্বাস কর; আমাকেও বিশ্বাস কর।
Kana uuruhusu mwoyo wako kuwa mu'mahangaiko. Umwaminiya Nnongo niaminiye ni nenga.
2 আমার পিতার বাড়িতে থাকার অনেক জায়গা আছে; যদি এরকম না হত, আমি তোমাদের বলতাম, সেইজন্য আমি তোমাদের জন্য থাকার জায়গা তৈরী করতে যাচ্ছি।
Mu'nyumba ya Tate bango kwabile na makazi ganansima ya tama; kati yaibile kwaa nyoo, nabile natikwaminiya, kwa mwanja nayenda kuandalia pandu kwa ajili yako.
3 যদি আমি যাই এবং তোমাদের জন্য থাকার জায়গা তৈরী করি, আমি আবার আসব এবং আমার কাছে তোমাদের নিয়ে যাব যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পার,
Kati nalowa yenda ni kuaandalia mahali, nalowa isa kae kuwa karibisha kwango, ili palyo nanibile ni mwenga mube mpamo ni nenga.
4 আমি কোথায় যাচ্ছি সে পথ তোমরা জান।”
Mutangite ndela ya pandu nilowa boka.”
5 থোমা যীশুকে বললেন, “প্রভু, আমরা জানি না আপনি কোথায় যাচ্ছেন; আমরা কিভাবে পথটা জানব?”
Tomaso ammakiye Yesu, “Ngwana, tutangite kwaa mahali pa tuyenda; Je! Twaweza kuitanga ndela?
6 যীশু তাঁকে বললেন, “আমিই পথ, আমিই সত্য এবং আমিই জীবন; আমাকে ছাড়া কেউ পিতার কাছে যেতে পারে না।
Yesu kammakiya, “Nenga na ndela, kweli, ni ukoto; ntopo ywaweza kuisa kwa Tate bila pitya kwango.
7 যদি তোমরা আমাকে জানতে, তবে তোমরা আমার পিতা কেও জানতে; এখন থেকে তোমরা তাঁকে জেনেছ এবং তাঁকে দেখেছ।”
Kati mwamunitangite nenga, mwalowa kuntanga ni Tate bango pia; nambeambe ni kuyendelya mwani tanga na mumbwenile ywembe.”
8 ফিলিপ যীশুকে বললেন, “প্রভু, আমাদের পিতাকে দেখান এবং এটাই আমাদের জন্য যথেষ্ট হবে।”
Filipo atikum'bakiya Yesu, “Ngwana, na eyo yaliwa kupangika yatutosha.”
9 যীশু তাঁকে বললেন, “ফিলিপ, আমি এত দিন ধরে তোমাদের সঙ্গে আছি তবুও তুমি কি এখনো আমাকে চিনতে পারনি?” যে আমাকে দেখেছে সে পিতাকেও দেখেছে; তোমরা কিভাবে বলতে পারো, “পিতাকে আমাদের দেখান?”
Yesu kammakiya, “Niisile kwaa pamope ni mwenga kwa muda mrefu, ni bado unitangite kwaa nenga, Filipo? Yeyote ywanibweni nenga mweni Tate; mwanja namani wabaya,'Tubonekeye Tate'?
10 ১০ তোমরা কি বিশ্বাস কর না যে আমি পিতাতে আছি এবং পিতা আমার মধ্যে আছেন? যে সব শিক্ষার কথা আমি তোমাদের বলছি সে সব আমার নিজের কথা নয়; কিন্তু পিতা আমার মধ্যে থেকে নিজের কাজ করছেন।
Muaminiye kwaa kuwa nenga nibile nkati ya yango? Maneno yanilongela kwinu nigabaya kwaa mu'makusudi gango mwene; badala yake, ni Tate ywatama nkati yango ywapangite kazi yake.
11 ১১ আমাকে বিশ্বাস কর যে, আমি পিতাতে আছি এবং পিতা আমার মধ্যে আছেন; নতুবা আমার কাজের জন্যই আমাকে বিশ্বাস কর।
Niaminiye nenga, kuwa nibile nkati ya Tate, ni Tate abile nkati yango, kadhalika niamini nenga kwa sababu ya kazi yango.
12 ১২ সত্য, সত্য, আমি তোমাদের বলছি, যে কেউ আমাতে বিশ্বাস করে, আমি যে সব কাজ করি, সেও এই সব কাজ করবে; এবং সে এর থেকেও মহান মহান কাজ করবে কারণ আমি পিতার কাছে যাচ্ছি।
Amini, amini, niabakiya, ywembe ywaniaminiye, nenga yaniipangite, alowa kuipanga kazi yee kae; na napanga kazi ngolo kwasababu nalowa kuyenda kwa Tate.
13 ১৩ তোমরা আমার নামে যা কিছু চাইবে, আমি তা করব, যেন পিতা তাঁর পুত্রের মাধ্যমে মহিমান্বিত হন।
Chochote cha mukiloba mu'lina lyango, nalowa kulipanga ili Tate aweze tukuzwa nkati ya mwana.
14 ১৪ যদি তোমরা আমার নামে কিছু চাও, তা আমি করব।
Kati mwamuloba kilebe chochote mu'lina lyango, alee nilowa kulipanga.
15 ১৫ যদি তোমরা আমাকে ভালবাসো, তবে তোমরা আমার সব আদেশ পালন করবে।
Kati mwamunipendile, mwalowa kuikamwa amri yango.
16 ১৬ এবং আমি পিতার কাছে প্রার্থনা করব এবং তিনি তোমাদের অন্য একজন সহায়ক দেবেন সুতরাং তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকবেন, (aiōn g165)
Na nalowa kumloba Tate, Ni ywembe alowa kuapeya Msaidizi ywenge ili kuwa aweze kuwa pamope ni mwenga milele, (aiōn g165)
17 ১৭ তিনি সত্যের আত্মা। জগত তাঁকে গ্রহণ করে না কারণ সে তাঁকে দেখেনি অথবা তাঁকে জানে না। তোমরা তাঁকে জান, তিনি তোমাদের সঙ্গে থাকেন এবং তোমাদের মধ্যে থাকবেন।
Roho wa kweli. Ulimwengu uweza kwaa kumpokya ywembe kwa sababu mumweni kwaa, au atama pamope ni mwenga abile nkati yinu.
18 ১৮ আমি তোমাদের একা রেখে যাব না; আমি তোমাদের কাছে ফিরে আসব।
Naaleka kwaa peke yinu; Nalowa isa kwinu.
19 ১৯ কিছুদিন পরে জগত আর আমাকে দেখতে পাবে না, কিন্তু তোমরা আমাকে দেখতে পাবে। কারণ আমি জীবিত আছি, তোমরাও জীবিত থাকবে।
Kwa muda nchunu, ulimwengu unibonikeya kwaa kae, lakini mwenga mwanibweni. Kwa sababu natama, ni mwenga mwalowa tama kae.
20 ২০ যে দিন তোমরা জানবে যে আমি আমার পিতার মধ্যে আছি এবং তোমরা আমার মধ্যে আছ এবং আমি তোমাদের মধ্যে আছি।
Nkati ya lisoba lee mwaatanga kuwa nenga nibile nkati ya Tate, na kuwa mwenga mwabile nkati yinu, na kuwa nenga nibile nkati yinu.
21 ২১ যে আমার সব আদেশ জানে এবং পালন করে, সেই একজন যে আমাকে ভালবাসে; এবং যে আমাকে ভালবাসে আমার পিতাও তাকে ভালবাসবে এবং আমি তাকে ভালবাসব এবং আমি নিজেকে তার কাছে প্রকাশ করব।
Yeyote ywaikamwile amri yango ni kuipanga, nga yumo ywanipenda nee; ni ywanipenda nenga alowa pendwa ni Tate bango, na nalowa kumpenda na nalowa kuibonekeya nenga mwene kwake.”
22 ২২ যিহূদা (ঈষ্করিয়োতীয় নয়) যীশুকে বললেন, “প্রভু, কি ঘটেছে, যে আপনি আমাদের কাছেই নিজেকে দেখাবেন জগতের কাছে নয়?”
Yuda (Iskariote kwaa) kammakiya Yesu, “Ngwana, Je! chalopangika kinamani ili kuibonekeya wa mwene kwitu na ni kwa ulimwengu kwaa?
23 ২৩ যীশু উত্তর করলেন এবং তাঁকে বললেন, “কেউ যদি আমাকে ভালবাসে, সে আমার কথা পালন করবে। আমার পিতা তাকে ভালবাসবেন এবং আমরা তাঁর কাছে আসব এবং তাঁর সঙ্গে আমাদের বাস করার জায়গা তৈরী করবেন।
Yesu kanyangwa ni kumbakiya, “Kati yeyote ywanipendae, alowa kulikamwa neno lyangi, Tate bango alowa kumpenda, ni tuisa kwake ni kupanga makao yitu pamope ni ywembe.
24 ২৪ যে কেউ আমাকে ভালবাসে না আমার কথা পালন করে না। যে কথা তোমরা শুনছ সেটা আমার নয় কিন্তু পিতার যিনি আমাকে পাঠিয়েছেন।”
Yeyote ywanipendi kwaa nenga, akamwi kwaa aneno yango. Neno lyabile mwaliyowa lyango kwaa ila lya Tate ywanitumile.
25 ২৫ আমি তোমাদের এই সব বিষয় বলেছি, যখন আমি তোমাদের মধ্যে ছিলাম।
Niabayite makowe aga kwinu, wakati bado natama nkati yinu.
26 ২৬ যখন সহায়ক, পবিত্র আত্মা, যাঁদের পিতা আমার নামে পাঠাবেন, তাঁরা তোমাদের সব বিষয়ে শিক্ষা দেবেন এবং আমি তোমাদের যা বলেছি সে সব মনে করিয়ে দেবেন।
Hata nyoo, Mfariji, Roho Mpeletau, ywabile Tate alowa kumtuma kwa lina lyango, alowa kuapundisha makowe yoti na alowa kuapanga mumkombokii yoti yaniabaya kwinu.
27 ২৭ আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি; আমার শান্তি তোমাদের দান করছি। জগত যেভাবে দেয় আমি সেভাবে দিই না। তোমাদের মন যেন অস্থির না হয় এবং মনে ভয় না থাকে।
Amani niapeya amani yango mwenga. Niapeya kwaa lee kati ulimwengu uboywite. Kana muipange moyo yinu kuwa ni mahangaiko, ni woga.
28 ২৮ তোমরা শুনেছ যে, আমি তোমাদের বলেছি, আমি চলে যাচ্ছি এবং আবার তোমাদের কাছে ফিরে আসব। যদি তোমরা আমাকে ভালবাসতে, তবে তোমরা আনন্দ করতে কারণ আমি বাবার কাছে যাচ্ছি, কারণ বাবা আমার চেয়ে মহান।
Muiyowine yee niabakiya,'Nalowa kuyenda zango, na nalowa isa kwinu.'Kati mwamunipendile nenga, mwabile ni puraha kwa sababu nayenda kwa Tate, kwa kuwa Tate nga nkolo kuliko nenga.
29 ২৯ এখন ঐ সব ঘটবার আগে আমি তোমাদের বলছি, যখন এটা ঘটবে তোমরা বিশ্বাস করবে।
Nambeambe niamakiyange kabla ipangike ili kwamba, wakati yaipangike, muweze kuaminiya.
30 ৩০ আমি তোমাদের সঙ্গে আর বেশি কথা বলব না, কারণ জগতের শাসনকর্ত্তা আসিতেছে। আমার উপরে তাঁর কোনো ক্ষমতা নেই,
Nilongela kwaa ni nenga maneno yanyansima, kwa kuwa nkolo wa dunia yee ywaisa. Ywembe abile kwaa ni likakala nnani yango,
31 ৩১ কিন্তু জগত যেন জানে যে, আমি পিতাকে ভালবাসি, পিতা আমাকে যা আদেশ করেন আমি সেই রকম করি। ওঠ, আমরা এ জায়গা ছেড়ে চলে যাই।
lakini ili kwamba ulimwengu upate kuyowa kuwa nampena Tate, nenga napanga ywaniagizile Tate, kati ywanipeile amri. Muinue, ni tuboke mahali pano.

< যোহন 14 >