< যোহন 13 >

1 নিস্তারপর্ব্বের আগে, কারণ যীশু জানতেন যে এই পৃথিবী থেকে পিতার কাছে যাবার দিন তাঁর হয়েছে, তাই এই জগতে যারা তাঁর নিজের প্রীতিপাত্র ছিল, তিনি তাদেরকে শেষ পর্যন্তই প্রেম করলেন।
Sasa kabla ya sikukuu ya pasaka, kwa sababu Yesu alifahamu kuwa saa yake imefika ambayo atatoka katika dunia hii kwenda kwa baba, akiwa amewapenda watu wake ambao walikuwa duniani, aliwapenda upeo.
2 আর রাতের খাবারের দিন, শয়তান আগে থেকেই শিমোনের ছেলে ঈষ্করিয়োতীয় যিহূদার মনে যীশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার ইচ্ছা জাগিয়ে দিয়েছিল।
Na ibilisi alikuwa amewekwa tayari katika moyo wa Yuda Isikariote, mwana wa simoni, kumsaliti Yesu.
3 যীশু জানতেন যে পিতা সব কিছুই তাঁর হাতে দিয়েছিলেন এবং তিনি ঈশ্বরের কাছ থেকে এসেছিলেন এবং ঈশ্বরের কাছেই ফিরে যাচ্ছেন।
Yesu alifahamu kuwa baba ameweka vitu vyote katika mikono yake na kwamba ametoka kwa Mungu na alikuwa anakwenda tena kwa Mungu.
4 তিনি ভোজ থেকে উঠলেন এবং উপরের কাপড়টি খুলে রাখলেন। তারপর একটি তোয়ালে নিলেন এবং নিজের কোমরে জড়ালেন।
Aliamka chakulani na akatandika chini vazi lake la nje. Kisha alichukua taulo na akajifunga mwenyewe.
5 তারপরে তিনি একটি গামলায় জল ঢাললেন এবং শিষ্যদের পা ধোয়াতে শুরু করলেন এবং তোয়ালে দিয়ে পা মুছিয়ে দিলেন।
Kisha akatia maji katika bakuli na akaanza kuwaosha miguu wanafunzi wake na kuwafuta na taulo ambayo alijifunga yeye mwenyewe.
6 তিনি শিমোন পিতরের কাছে এলেন এবং পিতর তাঁকে বললেন, “প্রভু, আপনি কি আমার পা ধুইয়ে দেবেন?”
Akaja kwa Simoni Petro, na Petro akamwambia, “Bwana, Unataka kuniosha miguu yangu?”
7 যীশু উত্তরে বললেন, “আমি কি করছি তা তুমি এখন বুঝতে পারছ না কিন্তু পরে এটা বুঝতে পারবে।”
Yesu akajibu na kumwambia, “Nifanyalo hulijui sasa, lakini utaelewa baadaye.”
8 পিতর তাঁকে বললেন, “আপনি কখনও আমার পা ধুইয়ে দেবেন না।” যীশু উত্তরে তাঁকে বললেন, যদি আমি তোমার পা ধুয়ে না দিই, তবে আমার সঙ্গে তোমার কোন সম্পর্ক নেই। (aiōn g165)
Petro akamwambia, “Hutaniosha miguu yangu kamwe.” Yesu akamjibu, “Ikiwa sitakuosha, hutakuwa na sehemu pamoja nami.” (aiōn g165)
9 শিমোন পিতর তাঁকে বললেন, “প্রভু, কেবল আমার পা ধোবেন না, কিন্তু আমার হাত ও মাথাও ধুইয়ে দিন।”
Simoni Petro akamwambia, “Bwana, usinioshe miguu yangu tuu, bali pia na mikono na kichwa changu.”
10 ১০ যীশু তাঁকে বললেন, “যে কেউ স্নান করেছে, তার পা ছাড়া আর কিছু ধোয়ার দরকার নেই এবং সে সর্বাঙ্গে পরিষ্কার; তোমরা শুদ্ধ, কিন্তু তোমরা সকলে নও।”
Yesu akamwambia, “Yeyote ambaye amekwisha kuoga haitaji kuoga isipokuwa miguu yake, na amekuwa safi mwili wake wote; ninyi mmekuwa safi, lakini si nyote.”
11 ১১ কারণ যীশু জানতেন কে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে; এই জন্য তিনি বললেন, “তোমরা সবাই শুদ্ধ নও।”
Kwa kuwa Yesu alijua yule atakaye msaliti; hii ndiyo sababu alisema, si nyote mmekuwa safi.”
12 ১২ যখন যীশু তাদের পা ধুইয়ে দিলেন এবং তাঁর পোষাক পরে আবার বসে তাদের বললেন, “তোমরা কি জানো আমি তোমাদের জন্য কি করেছি?”
Wakati Yesu alipokuwa amewaosha miguu yao na akiisha chukua vazi lake na kukaa tena, aliwaambia, “Je Mnaelewa kile ambacho nimewafanyia?
13 ১৩ তোমরা আমাকে গুরু এবং প্রভু বলে ডাক এবং তোমরা ঠিকই বল, কারণ আমিই সেই।
Mnaniita mimi “Mwalimu” na Bwana hii mnasema kweli, maana ndivyo nilivyo.
14 ১৪ “তারপর যদি আমি প্রভু এবং গুরু হয়ে তোমাদের পা ধুইয়ে দিই, তবে তোমরাও একে অন্যের পা ধুইয়ে দিতে বাধ্য।
Ikiwa mimi Bwana na mwalimu, nimewaosha miguu yenu, ninyi pia imewapasa kuwaosha wenzenu miguu.
15 ১৫ সেইজন্য আমি তোমাদের একটা উপমা দিয়েছি সুতরাং তোমাদেরও এই রকম করা উচিত যা আমি তোমাদের জন্য করেছি।”
Kwa kuwa nimewapa mfano ili kwamba ninyi pia mfanye kama mimi nilivyo fanya kwenu.
16 ১৬ সত্য, সত্য, আমি তোমাদের যা বলছি, একজন দাস তার নিজর প্রভুর থেকে মহৎ নয়; যিনি পাঠিয়েছেন তাঁর থেকে যাকে পাঠানো হয়েছে তিনি মহৎ নয়।
Amini, Amini, nawambia, mtumwa si mkuu kuliko bwana wake; wala yule ambaye ametumwa ni mkuu kuliko yule aliye mtuma.
17 ১৭ যদি তোমরা এই বিষয়গুলো জান, তোমরা যদি তাদের জন্য এগুলো কর তোমরা ধন্য হবে।
Ikiwa unafahamu mambo haya, umebarikiwa ukiyatenda.
18 ১৮ আমি তোমাদের সকলের কথা বলছি না, আমি যাদের মনোনীত করেছি আমি তাদের জানি কিন্তু আমি এই কথা বলছি যে শাস্ত্র বাক্য পূর্ণ হবেই: যে আমার রুটি খেয়েছে, সে আমার বিরুদ্ধাচরণ করেছে।
Sisemi kuhusu ninyi nyote, kwa kuwa nawajua wale ambao nimewachagua - bali nasema haya ili kwamba maandiko yaweze kutimilizwa: 'Yeye alaye mkate wangu ameniinulia kisigino chake.'
19 ১৯ এটা ঘটবার আগে আমি তোমাদের বলছি যে যখন এটা ঘটবে, তোমরা অবশ্যই বিশ্বাস করবে যে, আমিই সেই।
Ninawambia hili sasa kabla halijatokea ili kwamba litakapotokea, muweze kuamini kuwa mimi NDIYE.
20 ২০ সত্য, সত্য, আমি তোমাদের বলছি, “যে আমাকে গ্রহণ করে, যিনি আমাকে পাঠিয়েছেন, সে তাঁকেই গ্রহণ করে।”
“Amini, amini, nawambia, anipokeaye mimi humpokea ambaye nina mtuma, na yule anipokeaye mimi humpokea yule aliye nituma mimi.”
21 ২১ যখন যীশু এই কথা বললেন, তখন তিনি আত্মাতে কষ্ট পেলেন, তিনি সাক্ষ্য দিলেন এবং বললেন, “সত্য, সত্য, আমি তোমাদের বলছি যে তোমাদের মধ্যে একজন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে।”
Wakati Yesu aliposema haya, alisumbuka rohoni, alishuhudia na kusema, “Amini, amini, nawambia kwamba mmoja wenu atanisaliti.”
22 ২২ শিষ্যরা একজন অন্যের দিকে তাকালো, তারা অবাক হল তিনি কার বিষয় বলছেন।
Wanafunzi wake wakatazamana, wakishangaa ni kwa ajili ya nani alizungumza.
23 ২৩ যীশুর শিষ্যদের মধ্যে একজন ঘনিষ্ট শিষ্য ছিল, যাকে যীশু প্রেম করতেন, ভোজের টেবিলে যে যীশুর কোলে হেলান দিয়ে বসেছিল।
Kulikuwa katika meza, mmoja wa wanafunzi wake ameegama kifuani mwa Yesu yule ambaye Yesu alimpenda.
24 ২৪ তারপর শিমোন পিতর সেই শিষ্যকে ইশারা করে বললেন, “আমাদের বলুন সে কে, তিনি কার কথা বলছেন।”
Simoni Petro alimuuliza mwanafunzi huyu na kusema, “Twambie ni yupi ambaye kwake anazungumza.”
25 ২৫ ঐ শিষ্য যীশুর পেছন দিকে হেলে বললেন, “প্রভু, সে কে?”
Mwanafunzi yule aliye egama kifuani mwa Yesu na akamwambia, “Bwana, ni nani?”
26 ২৬ যীশু তার উত্তরে বললেন, “সেই, যার জন্য আমি এই রুটির টুকরোটা ডোবাব এবং তাকে দেব।” সুতরাং তখন তিনি রুটি ডুবিয়ে, ঈষ্করিয়োতীয় শিমোনের ছেলে যিহূদাকে দিলেন।
Kisha Yesu alijibu, “Ni kwake yule nitakaye chovya kipande cha mkate na kumpatia.” Hivyo alipo kuwa amechovya mkate, alimpatia Yuda mwana wa Simon Iskariote.
27 ২৭ এবং রুটি টি দেবার পরেই, শয়তান তার মধ্যে প্রবেশ করল। তারপর যীশু তাকে বললেন, “তুমি যেটা করছ সেটা তাড়াতাড়ি কর।”
Na baada ya mkate, Shetani alimuingia. Kisha Yesu akamwambia, “Kile ambacho unataka kukifanya ukifanye haraka.”
28 ২৮ ভোজের টেবিলের কেউ কারণটি জানতে পারেনি যে যীশু তাকেই বলেছিল
Sasa hakuna mtu katika meza alijua sababu ya Yesu kusema jambo hili kwake.
29 ২৯ কিছু লোক চিন্তা করেছিল যে, যিহূদার কাছে টাকার থলি ছিল বলে যীশু তাকে বললেন, “উত্সবের জন্য যে জিনিসগুলো দরকার কিনে আন,” অথবা সে যেন অবশ্যই গরিবদের কিছু জিনিস দেয়।
Baadhi yao walidhani kwamba, kwa sababu Yuda alishika mfuko wa fedha, Yesu alimwambia, “Nunua vitu tunavyohitaji kwa ajili ya sikukuu,” au kwamba anapaswa kutoa kitu kwa masikini.
30 ৩০ যিহূদা রুটি গ্রহণ করার পর তাড়াতাড়ি বেরিয়ে গেল; এবং তখন রাত ছিল।
Baada ya Yuda kupokea mkate, alitoka nje harak; na ilikuwa usiku.
31 ৩১ যখন যিহূদা চলে গেল, যীশু বললেন, “এখন মনুষ্যপুত্র মহিমান্বিত হলেন এবং ঈশ্বরও তাঁতে মহিমান্বিত হলেন।
Wakati Yuda alipokuwa ameondoka, Yesu alisema, “Sasa mwana wa Adam ametukuzwa, na Mungu ametukuzwa katika yeye.
32 ৩২ ঈশ্বর পুত্রকে তাঁর মাধ্যমে মহিমান্বিত করবেন এবং তিনি খুব তাড়াতাড়ি তাঁকে মহিমান্বিত হবেন।
Mungu atamtukuza katika yeye mwenyewe, na atamtukuza haraka.
33 ৩৩ আমার প্রিয় শিশুরা, আমি অল্পকালের জন্য তোমাদের সঙ্গে আছি। তোমরা আমাকে খুঁজবে এবং আমি ইহূদিদের যেমন বলেছিলাম, আমি যেখানে যাচ্ছি, সেখানে তোমরা আসতে পার না। এখন আমি তোমাদেরও তাই বলছি।”
Watoto wadogo, niko pamoja nanyi kitambo kidogo. Mtanitafuta, na kama nilivyowambia Wayahudi, 'Niendako, hamuwezi kuja.' sasa nawambia ninyi, pia.
34 ৩৪ এক নতুন আদেশ আমি তোমাদের দিচ্ছি, যে তোমরা একে অন্যকে প্রেম করবে; আমি যেমন তোমাদের প্রেম করেছি, সুতরাং তোমরাও একে অন্যকে প্রেম করবে।
Ninawapa amri mpya, kwamba mpendane; kama mimi nilivyo wapenda ninyi, vivyo hivyo nanyi pia imewapasa kupendana ninyi kwa ninyi.
35 ৩৫ তোমরা যদি একে অন্যকে প্রেম কর, তবে তার মাধ্যমে সব লোকেরা জানবে যে তোমরা আমার শিষ্য।
Kwa ajili ya hili watu watatambua kuwa ninyi ni wanafunzi wangu, ikiwa mna upendo kwa kila mmoja na mwingine.”
36 ৩৬ শিমোন পিতর তাঁকে বললেন, “প্রভু, আপনি কোথায় যাচ্ছেন?” যীশু উত্তর দিলেন, “আমি যেখানে যাচ্ছি, সেখানে তোমরা আমাকে অনুসরণ কোর না, কিন্তু পরে তোমরা আসতে পারবে।”
Simoni Petro alimwambia, “Bwana, unakwenda wapi?” Yesu akajibu, “Mahali ninapokwenda kwa sasa hutaweza kunifuata, lakini utanifuata baadaye.”
37 ৩৭ পিতর তাঁকে বললেন, “প্রভু, কেন এখন আপনাকে অনুসরণ করতে পারি না? আপনার জন্য আমি আমার জীবন দেব।”
Petro akamwambia, “Bwana, kwa nini nisikufuate hata sasa? Mimi nitayatoa maisha yangu kwa ajili yako.”
38 ৩৮ যীশু উত্তরে বললেন, “আমার জন্য তোমরা কি তোমাদের জীবন দেবে? সত্য, সত্য আমি তোমাকে বলছি, মোরগ ডাকার আগে তুমি তিনবার আমাকে অস্বীকার করবে।”
Yesu akajibu, “Je utayatoa maisha yako kwa ajili yangu? Amini amini nakwambia, jogoo hatawika kabla hujanikana mara tatu.”

< যোহন 13 >