< যোহন 12 >

1 নিস্তারপর্ব্ব শুরুর ছয় দিন আগে যীশু বৈথনিয়াতে এলেন। যেখানে লাসার ছিলেন, যাকে যীশু মৃতদের মধ্য থেকে উঠিয়েছিলেন।
Masiku asanu ndi limodzi Paska asanafike, Yesu anafika ku Betaniya, kumene kumakhala Lazaro, amene Yesu anamuukitsa kwa akufa.
2 সুতরাং তারা তাঁর জন্য সেখানে একটা ভোজের ব্যবস্থা করেছিল এবং মার্থা পরিবেশন করছিলেন, তাদের মধ্যে লাসার ছিল একজন যে টেবিলে যীশুর সঙ্গে বসেছিল।
Kumeneko anamukonzera Yesu chakudya cha madzulo. Marita anatumikira pamene Lazaro anali mmodzi wa iwo amene anakhala nawo pa chakudyacho.
3 তারপর মরিয়ম এক লিটার খুব দামী, সুগন্ধি লতা দিয়ে তৈরী খাঁটি আতর এনে যীশুর পায়ে মাখিয়ে দিলেন এবং নিজের চুল দিয়ে তাঁর পা মুছিয়ে পরিষ্কার করে দিলেন; বাড়িটি আতরের সুগন্ধে ভরে গেল।
Kenaka Mariya anatenga botolo la mafuta a nadi, onunkhira bwino kwambiri, amtengowapatali; Iye anadzoza mapazi a Yesu napukuta ndi tsitsi lake. Ndipo nyumba yonse inadzaza ndi fungo lonunkhira bwino la mafutawo.
4 তাঁর শিষ্যদের মধ্যে একজন ঈষ্করিয়োতীয় যিহূদা, যে যীশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, সে বলল,
Koma mmodzi wa ophunzira ake, Yudasi Isikarioti, amene pambuyo pake adzamupereka anati,
5 “কেন এই আতর তিনশো দিনারে বিক্রি করে গরিবদের দিলে না?”
“Nʼchifukwa chiyani mafuta awa sanagulitsidwe ndipo ndalama zake nʼkuzipereka kwa osauka?” Mafutawo anali a mtengo wa malipiro a chaka chimodzi.
6 সে যে গরিব লোকদের জন্য চিন্তা করে একথা বলেছিল তা নয়, কিন্তু কারণ সে ছিল একজন চোর: সেই টাকার থলি তার কাছে থাকত এবং কিছু সে নিজের জন্য নিয়ে নিত।
Iye sananene izi chifukwa cha kuganizira osauka koma chifukwa anali mbava; ngati wosunga thumba la ndalama, amabamo zomwe ankayikamo.
7 যীশু বললেন, “আমার সমাধি দিনের জন্য তার কাছে যা আছে সেটা তার কাছেই রাখতে বল।
Yesu anayankha kuti, “Mulekeni. Mafutawa anayenera kusungidwa mpaka tsiku loyika maliro anga.
8 গরিবদের তোমরা সবদিন তোমাদের কাছে পাবে কিন্তু তোমরা আমাকে সবদিন পাবে না।”
Inu mudzakhala ndi osauka nthawi zonse, koma simudzakhala nane nthawi zonse.”
9 ইহূদিদের একদল লোকে জানতে পারল যে, যীশু এখানে ছিলেন, তারা কেবল যীশুর জন্য আসেনি, কিন্তু তারা অবশ্যই লাসারকে দেখতে এসেছিল, যাকে যীশু মৃতদের মধ্য থেকে উঠিয়েছিলেন।
Pa nthawi imeneyi gulu lalikulu la Ayuda linadziwa kuti Yesu anali kumeneko, ndipo linabwera, sichifukwa cha Iye yekha koma kudzaonanso Lazaro, amene anamuukitsa kwa akufa.
10 ১০ প্রধান যাজকরা একসঙ্গে ষড়যন্ত্র করল যে লাসারকে ও মেরে ফেলতে হবে;
Choncho akulu a ansembe anakonza njira yoti aphenso Lazaro,
11 ১১ তার এই সব কারণের জন্য ইহূদিদের মধ্যে অনেকে চলে গিয়ে যীশুকে বিশ্বাস করেছিল।
pakuti chifukwa cha iye Ayuda ambiri amapita kwa Yesu ndi kumukhulupirira.
12 ১২ পরের দিন অনেক লোক উত্সবে এসেছিল। তখন তারা শুনতে পেল যীশু যিরূশালেমে আসছেন,
Tsiku lotsatira, gulu lalikulu la anthu lomwe linabwera kuphwando linamva kuti Yesu anali mʼnjira kupita ku Yerusalemu.
13 ১৩ তারা খেঁজুর পাতা নিয়েছিল এবং তাঁর সঙ্গে দেখা করতে গেল এবং চিত্কার করতে লাগল, “হোশান্না! তিনি ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসছেন, যিনি ইস্রায়েলের রাজা।”
Iwo anatenga nthambi za kanjedza ndi kupita kukakumana naye, akufuwula kuti, “Hosana! “Wodala Iye amene akubwera mʼdzina la Ambuye! “Yodala Mfumu ya Israeli!”
14 ১৪ যীশু একটা গাধাশাবক দেখতে পেলেন এবং তার ওপর বসলেন; যেরকম লেখা ছিল,
Yesu anapeza bulu wamngʼono ndi kukwerapo, monga kunalembedwa kuti:
15 ১৫ “ভয় কোরো না, সিয়োন কন্যা; দেখ, তোমার রাজা আসছেন, একটা গাধাশাবকের উপরে বসে আসছেন।”
“Usachite mantha mwana wamkazi wa Ziyoni; taona mfumu yako ikubwera, itakhala pa mwana wabulu.”
16 ১৬ তাঁর শিষ্যরা প্রথমে এই সব বিষয় বুঝতে পারেনি; কিন্তু যীশু যখন মহিমান্বিত হলেন, তখন তাঁদের মনে পড়ল যে, তাঁর বিষয়ে এই সব লেখা ছিল এবং তারা তাঁর প্রতি এই সব করেছে।
Poyamba ophunzira ake sanamvetsetse zonsezi. Koma pomwe Yesu analemekezedwa ndi pamene anazindikira kuti zinthu izi zinalembedwa ndipo kuti anamuchitira Iye.
17 ১৭ যীশু যখন লাসারকে কবর থেকে বেরিয়ে আসতে বলেছিলেন তখন যে সব লোক তাঁর সঙ্গে ছিল এবং তিনি লাসারকে মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন, সেই বিষয়ে তারা সাক্ষ্য দিচ্ছিল।
Tsopano gulu la anthu lomwe linali naye pa nthawi imene amaukitsidwa Lazaro ku manda linapitiriza kuchitira umboni.
18 ১৮ এটার আরও কারণ ছিল যে লোকেরা তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিল কারণ তারা এই সব চিহ্ন কাজের কথা শুনেছিল।
Anthu ambiri, anapita kukakumana naye, chifukwa iwo anamva kuti Iye anachita chizindikiro chodabwitsachi.
19 ১৯ ফরীশীরা ঐ কারণে তাদের মধ্যে বলতে লাগলো, “দেখ, তোমরা কিছু করতে পারবে না; দেখ, সারা জগত তাঁকে অনুসরণ করছে।”
Choncho Afarisi anati kwa wina ndi mnzake, “Taonani, palibe chimene mwachitapo. Anthu onse akumutsatira Iye!”
20 ২০ ঐ উত্সবে যারা উপাসনা করবার জন্য এসেছিল তাদের মধ্যে কয়েক জন গ্রীক ছিল।
Tsopano panali Agriki ena pakati pa amene anapita kukapembedza ku phwando.
21 ২১ তারা গালীলের বৈৎসৈদার ফিলিপের কাছে গিয়েছিল এবং তাকে জিজ্ঞাসা করেছিল, বলেছিল, “মহাশয়, আমরা যীশুকে দেখতে চাই।”
Iwo anabwera kwa Filipo, wochokera ku Betisaida wa ku Galileya, ndi pempho, nati, “Akulu, ife tikufuna kuona Yesu.”
22 ২২ ফিলিপ গিয়ে আন্দ্রিয়কে বললেন; আন্দ্রিয় ফিলিপের সঙ্গে গিয়ে যীশুকে বললেন।
Filipo anapita kukawuza Andreya; Andreya ndi Filipo pamodzi anakawuza Yesu.
23 ২৩ যীশু উত্তর করে তাদের বললেন, “মনুষ্যপুত্রকে মহিমান্বিত করার দিন এসেছে।
Yesu anayankha kuti, “Nthawi yafika yakuti Mwana wa Munthu alemekezedwe.
24 ২৪ সত্য, সত্য, আমি তোমাদের বলছি, গমের বীজ মাটিতে পড়ে যদি না মরে, তবে এটা একটা মাত্র থাকে, কিন্তু যদি এটা মরে তবে এটা অনেক ফল দেবে।
Zoonadi, Ine ndikukuwuzani kuti, ‘Mbewu ya tirigu imakhala imodzi yokha ngati sikugwa mʼnthaka ndi kufa. Koma ngati imfa, imabereka mbewu zambiri.’
25 ২৫ যে কেউ তার নিজের জীবনকে ভালবাসে, সে তা হারাবে; কিন্তু যে কেউ এই জগতে তার জীবনকে ঘৃণা করে সে অনন্তকালের জন্য প্রাণ রক্ষা পাবে। (aiōnios g166)
Munthu amene amakonda moyo wake adzawutaya, pamene munthu amene amadana ndi moyo wake mʼdziko lino lapansi adzawusungira ku moyo wosatha. (aiōnios g166)
26 ২৬ কেউ যদি আমার সেবা করে, তবে সে আমাকে অনুসরণ করুক; এবং আমি যেখানে থাকব আমার সেবকও সেখানে থাকবে। কেউ যদি আমার সেবা করে, তবে পিতা তাকে সম্মান করবেন।”
Aliyense amene atumikira Ine ayenera kunditsata; ndipo kumene Ine ndili, wotumikira wanga adzakhalanso komweko. Atate anga adzalemekeza amene atumikira Ine.
27 ২৭ আমার আত্মা এখন অস্থির হয়েছে: আমি কি বলব? “পিতা, এই দিনের থেকে আমাকে রক্ষা কর? কিন্তু এর জন্যই, আমি এই দিনের এসেছি।
“Moyo wanga ukuvutika tsopano, kodi ndidzanena chiyani? Ndinene kuti Atate pulumutseni ku nthawi ino? Ayi. Chifukwa chimene Ine ndinabwera pa nthawi iyi ndi chimenechi.
28 ২৮ পিতা, তোমার নাম মহিমান্বিত হোক।” তখন স্বর্গ হইতে এই কথা শোনা গেল, আমি তা মহিমান্বিত করেছি এবং আবার মহিমান্বিত করব।
Atate, lemekezani dzina lanu!” Kenaka mawu anabwera kuchokera kumwamba, “Ine ndalilemekeza, ndipo ndidzalilemekezanso.”
29 ২৯ যে লোকেরা সেখানে দাঁড়িয়ে শুনেছিল তারা বলল যে এটা মেঘের গর্জন। অন্যরা বলেছিল, “কোন স্বর্গদূত তাঁর সঙ্গে কথা বললেন।”
Gulu la anthu lomwe linali pamenepo litamva linati, “Kwagunda bingu,” ena anati, “Mngelo wayankhula kwa Iye.”
30 ৩০ যীশু উত্তরে বললেন, “এই কথা আমার জন্য বলা হয়নি কিন্তু তোমাদের জন্যই বলা হয়েছে।
Yesu anati, “Mawu awa abwera chifukwa cha inu osati chifukwa cha Ine.
31 ৩১ এখন এই জগতের বিচার হবে: এখন এই জগতের শাসনকর্ত্তা বিতাড়িত হবে।
Ino tsopano ndi nthawi yachiweruzo pa dziko lapansi; tsopano olamulira wa dziko lapansi adzathamangitsidwa.
32 ৩২ আর যদি আমাকে পৃথিবীর ভিতর থেকে উপরে তোলা হয়, আমি সব লোককে আমার কাছে টেনে আনব।”
Koma Ine, akadzandipachika pa dziko lapansi, ndidzakokera anthu onse kwa Ine.”
33 ৩৩ এই কথার মাধ্যমে তিনি বোঝালেন, “কিভাবে তাঁর মৃত্যু হবে।”
Iye ananena izi kuti aonetse mmene adzafere.
34 ৩৪ লোকেরা তাঁকে উত্তর দিল, “আমরা নিয়ম থেকে শুনেছি যে খ্রীষ্ট চিরকাল থাকবেন। আপনি কিভাবে বলছেন যে, মনুষ্যপুত্রকে অবশ্যই উঁচুতে তোলা হবে? তাহলে এই মনুষ্যপুত্র কে?” (aiōn g165)
Gulu la anthu linayankha kuti, “Ife tinamva kuchokera mʼmalamulo kuti Khristu adzakhala kwamuyaya, nanga bwanji Inu mukunena kuti, ‘Mwana wa Munthu ayenera kukwezedwa?’ Kodi Mwana wa Munthuyu ndani?” (aiōn g165)
35 ৩৫ যীশু তখন তাদের বললেন, “আর অল্প দিনের জন্য আলো তোমাদের সাথে আছে। যতক্ষণ তোমাদের কাছে আলো আছে তোমরা চলতে থাক, যাতে অন্ধকার তোমাদেরকে গ্রাস না করে। যে কেউ অন্ধকারে চলে, সে জানে না সে কোথায় যাচ্ছে।
Kenaka Yesu anawawuza kuti, “Inu mukhala ndi kuwunika kwa nthawi pangʼono. Yendani pamene mukanali ndi kuwunika, kuti mdima usakupitirireni. Munthu amene amayenda mu mdima sadziwa kumene akupita.
36 ৩৬ যতক্ষণ তোমাদের কাছে আলো আছো, সেই আলোতে বিশ্বাস কর যেন তোমরা আলোর সন্তান হতে পার।” যীশু এই সব কথা বললেন এবং তারপর চলে গেলেন এবং তাদের কাছ থেকে নিজেকে গোপন রাখলেন।
Khulupirirani kuwunika, pamene mukanali ndi kuwunika, kuti mukhale ana a kuwunika.” Yesu atamaliza kuyankhula izi, Iye anachoka nabisala kuti asamuone.
37 ৩৭ যদিও যীশু তাদের সামনে অনেক চিহ্ন-কার্য্য করেছিলেন, তা সত্বেও তারা তাঁতে বিশ্বাস করে নি
Ngakhale Yesu anachita zizindikiro zodabwitsa zonsezi pamaso pawo, sanamukhulupirirebe.
38 ৩৮ যাতে যিশাইয় ভাববাদীর বাক্য সমপূর্ণ হয়, যা তিনি বলেছিলেন: “হে প্রভু, কে আমাদের প্রচার বিশ্বাস করেছে? আর কার কাছে প্রভুর বাহু প্রকাশিত হয়েছে?”
Izi zinakwaniritsa mawu a mneneri Yesaya kuti: “Ambuye, wakhulupirira uthenga wathu ndani, ndipo ndi kwa yani komwe mkono wa Ambuye wavumbulutsidwa?”
39 ৩৯ এই জন্য তারা বিশ্বাস করে নি, কারণ যিশাইয় আবার বলেছেন,
Pa chifukwa cha ichi iwo sanakhulupirire, chifukwa Yesaya ananenanso kuti:
40 ৪০ “তিনি তাদের চোখ অন্ধ করেছেন এবং তিনি তাদের হৃদয় কঠিন করেছেন; না হলে তারা চোখ দিয়ে দেখত, হৃদয়ে উপলব্ধি করত ও আমার কাছে ফিরে আসতো এবং আমি তাদের সুস্থ করতাম।”
“Iye wachititsa khungu maso awo ndi kuwumitsa mitima yawo, kotero kuti iwo sangathe kuona ndi maso awo, kapena kuzindikira ndi mitima yawo, kapena kutembenuka kuti Ine ndikanawachiza.”
41 ৪১ যিশাইয় এই সব বিষয় বলেছিলেন কারণ তিনি যীশুর মহিমা দেখেছিলেন এবং তাঁরই বিষয় বলেছিলেন।
Yesaya ananena izi chifukwa anaona ulemerero wa Yesu ndi kuyankhula za Iye.
42 ৪২ তবুও অনেক শাসকেরা যীশুকে বিশ্বাস করেছিল; তারা ফরীশীদের ভয়ে স্বীকার করল না কারণ যদি তাদের সমাজ থেকে বের করে দেয়।
Komabe pa nthawi yomweyi ambiri ngakhale atsogoleri anakhulupirira Iye. Koma chifukwa cha Afarisi iwo sanavomereze chikhulupiriro chawo chifukwa amaopa kuti angawatulutse mʼsunagoge;
43 ৪৩ তারা ঈশ্বরের কাছ থেকে প্রশংসা পাওয়ার চেয়ে মানুষের কাছ থেকে গৌরব পেতে বেশি ভালবাসত।
pakuti iwo amakonda kuyamikiridwa ndi anthu kuposa kuyamikiridwa ndi Mulungu.
44 ৪৪ যীশু জোরে চিত্কার করে বললেন, “যে আমার উপরে বিশ্বাস করে সে যে কেবল আমার উপরে বিশ্বাস করে তা নয় কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তাঁকেও,
Kenaka Yesu anafuwula nati, “Munthu aliyense amene akhulupirira Ine, sakhulupirira Ine ndekha, komanso Iye amene anandituma Ine.
45 ৪৫ আর যে আমাকে দেখে সে তাঁকেও দেখে যিনি আমাকে পাঠিয়েছেন।
Iye amene waona Ine, waonanso Iye amene anandituma Ine.
46 ৪৬ আমি এই জগতে আলো হিসাবে এসেছি সুতরাং যে আমার উপরে বিশ্বাস করে সে অন্ধকারে থাকে না।
Ine ndabwera mʼdziko lapansi monga kuwunika, kotero palibe amene amakhulupirira Ine nʼkumakhalabe mu mdima.
47 ৪৭ যদি কেউ আমার কথা শোনে কিন্তু মানে না, আমি তার বিচার করি না; কারণ আমি জগতের বিচার করতে আসিনি, কিন্তু জগতকে উদ্ধার করতে এসেছি।”
“Ndipo munthu amene amva mawu anga koma osawasunga, Ine sindimuweruza. Pakuti Ine sindinabwere kudzaweruza dziko lapansi, koma kudzapulumutsa.
48 ৪৮ যে কেউ আমাকে ত্যাগ করে এবং আমার কথা অগ্রাহ্য করে, একজন আছেন যিনি তাদের বিচার করবেন এটা হলো সেই বাক্য যা আমি বলেছি যে শেষ দিনের তার বিচার করা হবে।
Iye amene akana Ine ndipo salandira mawu anga ali ndi womuweruza. Tsiku lomaliza mawu amene ndiyankhulawa adzamutsutsa.
49 ৪৯ কারণ আমি আমার নিজের থেকে কিছু বলিনি। কিন্তু, এটা পিতা বলেছেন যিনি আমাকে পাঠিয়েছেন, তিনি আমাকে আদেশ করেছেন আমি কি বলবো এবং কি করে বলবো।
Pakuti Ine sindiyankhula mwa Ine ndekha, koma Atate amene anandituma amandilamulira choti ndinene ndi momwe ndinenere.
50 ৫০ আমি জানি যে তাঁর আদেশেই অনন্ত জীবন; সুতরাং যে বিষয় আমি বলি ঠিক পিতা আমাকে যেমন বলেছেন, আমি তেমনই তাদেরকে বলি। (aiōnios g166)
Ine ndikudziwa kuti lamulo lake ndi moyo wosatha. Choncho chilichonse chimene Ine ndinena ndi chimene Atate andiwuza.” (aiōnios g166)

< যোহন 12 >