< যোয়েল ভাববাদীর বই 2 >

1 তোমরা সিয়োনে তূরী বাজাও এবং আমার পবিত্র পর্বতে বিপদের সংকেত দাও৷ সমস্ত দেশনিবাসী ভয়ে কাঁপুক কারণ সদাপ্রভুর দিন আসছে; সত্যিই, সেই দিন কাছাকাছি৷
Piga tarumbeta katika Sayuni, na piga kelele juu ya mlima wangu mtakatifu! Wakazi wote wa nchi watetemeke kwa hofu; maana siku ya Bwana inakuja; Hakika iko karibu.
2 এটি অন্ধকার এবং বিষন্নতার একটি দিন ৷ মেঘ ও ঘোর অন্ধকারের দিন, পর্বতের উপরে ছড়িয়ে পড়া ভোরের মত৷ একটি বড় ও শক্তিশালী সেনাবাহিনী এগিয়ে আসছে, এর মত বড় সেনাবাহিনী না এর আগে ছিল না এর পরে হবে এমনকি অনেক প্রজন্ম ধরেও এমন হবে না৷
Ni siku ya giza na weusi, siku ya mawingu na giza nene. Kama asubuhi inayoenea kwenye milima, jeshi kubwa na la nguvu linakaribia. Hakujawahi kuwako jeshi kama hilo, na hakutakuwa tena, hata baada ya vizazi vingi.
3 তাদের সামনে আগুন সমস্ত কিছু গ্রাস করছে এবং তাদের পিছনে জ্বলছে জ্বলন্ত আগুনের শিখা৷ এর সামনে সেই দেশটা এদন বাগানের মত, আর তাদের পিছনে ধ্বংস হয়ে যাওয়া মরুভূমি, বাস্তবেই কোনো কিছুই তা থেকে রক্ষা পাবে না৷
Moto unatumia kila kitu mbele yake, na nyuma yake moto unawaka. Nchi hiyo ni kama bustani ya Edeni mbele yake, lakini nyuma yake kuna jangwa lililoharibika. Hakika hakuna chochote kitakayotoroka.
4 সেনাবাহিনীর চেহারা ঘোড়ার মত এবং তারা ঘোড়াচালকের মত ছুটে চলে৷
Muonekano wa jeshi ni kama farasi, na wanakimbia kama wapanda farasi.
5 তাদের লাফানোর শব্দ পর্বতের উপরে রথের শব্দের মত, জ্বলন্ত অগ্নিশিখার শব্দের মত যা খড়কুটো গ্রাস করে৷ যুদ্ধের জন্য প্রস্তুত একটি শক্তি শক্তিশালী সেনাবাহিনীর মত৷
Wanaruka kwa kelele kama ile ya magari juu ya vilele vya milima, kama kelele za muale wa moto ambao huangamiza majani, kama jeshi la nguvu lililo tayari kwa vita.
6 তাদের সামনে জাতিরা যন্ত্রণা পাচ্ছে; সকলের মুখ বিবর্ণ হয়ে গেছে৷
Mbele yao watu wako katika maumivu na nyuso zao zote zinakuwa za rangi.
7 তারা শক্তিশালী যোদ্ধাদের মত দৌড়ায়, সৈন্যদের মত দেয়ালে ওঠে৷ তারা সারিবদ্ধ হয়ে, একসঙ্গে যাত্রা করে এবং তাদের সারি ভাঙ্গে না৷
Wanakimbia kama wapiganaji wenye nguvu; wanapanda kuta kama askari; wanasonga, kila mmoja kwa hatua, na hawavunji safu zao.
8 তারা একে অন্যের উপর চাপাচাপি করে না; প্রত্যেকে নিজের সারিতে সারিবদ্ধ হয়ে এগিয়ে যায়৷ তারা প্রতিরোধ করতে ঝাঁপিয়ে পড়লেও তারা সারিবদ্ধ থাকে৷
Wala hakuna mmoja anayemsukuma mwingine kando; wanasonga, kila mmoja katika njia yake; wao huvunja kwa njia ya ulinzi na si kuanguka nje ya mstari.
9 তারা শহরের উপরে ঝাঁপিয়ে পড়ে, দেয়ালের উপরে দৌড়ায়; তারা ঘরগুলিতে বেয়ে ওঠে যায় এবং চোরের মত জানলা দিয়ে প্রবেশ করে৷
Wanakimbilia jiji, wanakimbia kwenye ukuta, wanapanda ndani ya nyumba, na hupita kupitia madirisha kama wezi.
10 ১০ তাদের সামনে পৃথিবী কাঁপে, আকাশ ভয়ে কাঁপতে থাকে, চাঁদ ও সূর্য্য অন্ধকার হয়ে যায় এবং তারাগুলো আলো দেওয়া বন্ধ করে দেয়৷
Nchi hutikisika mbele yao, mbingu hutetemeka, jua na mwezi ni giza, na nyota zinaacha kuangaza.
11 ১১ সদাপ্রভু তাঁর সেনাবাহিনীর সামনে তাঁর কন্ঠের স্বর শোনালেন; তাঁর যোদ্ধারা অসংখ্য, কারণ তারা শক্তিশালী, যারা তাঁর আদেশ পালন করে৷ সদাপ্রভুর দিন মহান এবং খুবই ভয়ঙ্কর; কে তা সহ্য করতে পারে?
Bwana huinua sauti yake mbele ya jeshi lake; maana wapiganaji wake ni wengi sana; kwa maana wao ni wenye nguvu, wale wanaofanya amri zake. Kwa maana siku ya Bwana ni kubwa na ya kutisha sana. Nani anayeweza kuishi?
12 ১২ সদাপ্রভু বললেন, “এমনকি এখন,” তোমাদের সমস্ত হৃদয়ের সঙ্গে ফিরে এস, উপবাস কর, কাঁদো ও বিলাপ করো৷
“Lakini hata sasa,” asema Bwana, “Nirudieni mimi kwa mioyo yenu yote. Haraka, lia na omboleza.”
13 ১৩ শুধু তোমাদের পোশাক নয় কিন্তু তোমাদের হৃদয়ও ছিঁড়ে ফেল এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে এস, কারণ তিনি অনুগ্রহে পূর্ণ ও দয়ালু; তিনি ক্রোধে ধীর এবং প্রেমে পূর্ণ৷ এবং তিনি অমঙ্গলের বিষয় অনুশোচনা করেন না৷
Rarueni miyoyo yenu, si mavazi yenu tu, na kurudi kwa Bwana Mungu wenu. Kwa maana ni mwenye neema na mwenye huruma, si mwepesi wa hasira na wingi katika uaminifu wa agano, na angependa kugeuka kutokana na adhabu.
14 ১৪ কে জানে? হয়তো তিনি আবার ফিরবেন এবং দয়া করবেন, নিজের পিছনে আশীর্বাদ রেখে যাবেন, যাতে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে শস্য নৈবেদ্য ও পানীয় নৈবেদ্য উৎসর্গ কর৷
Nani anajua? Labda angegeuka na kuwa na huruma, na kuacha baraka nyuma yake, sadaka ya unga na sadaka ya kinywaji kwa Bwana, Mungu wenu?
15 ১৫ তোমরা সিয়োনে সিঙ্গা বাজাও, পবিত্র উপবাসের ব্যবস্থা কর, একটা বিশেষ সভা ডাক৷
Piga tarumbeta huko Sayuni, itisha kwa ajili ya funga takatifu, na itisheni kusanyiko takatifu.
16 ১৬ লোকেদের একত্র কর, পবিত্র সভা কর, প্রাচীনদের ডাক, শিশুদের একত্র কর এবং দুধ পান করা শিশুদের একত্র কর, বর নিজের বাড়ি থেকে এবং কন্যা নিজের ঘর থেকে বেরিয়ে আসুক৷
Kusanyeni watu, wito kwa kusanyiko takatifu. Kusanya wazee, kukusanya watoto na watoto wachanga. Bwana arusi waweze kutoka nje ya vyumba vyao, na bibi arusi kutoka kwenye vyumba vyao.
17 ১৭ যাজকেরা, সদাপ্রভুর দাসেরা, বারান্দা ও বেদির মাঝে কাঁদুক, তারা বলুক, সদাপ্রভু, নিজের লোকেদের উপর মমতা কর, আর তোমার উত্তরাধিকারকে লজ্জায় ফেল না, যাতে তারা তাদের উপরে শাসন করে৷ জাতিগুলোর মধ্যে তারা কেন বলবে, “তাদের ঈশ্বর কোথায়?” ঈশ্বরের দয়া, তাঁর সেবকদের মঙ্গল এবং শত্রুদের ধ্বংস৷
Basi makuhani, watumishi wa Bwana, waliao kati ya patakatifu na madhabahu. Wawaambie, Waitie watu wako, Ee Bwana, wala usitoe urithi wako kwa aibu, ili mataifa watawawale juu yao. Kwa nini wanapaswa kusema kati ya mataifa, “Yuko wapi Mungu wao?”
18 ১৮ তখন সদাপ্রভু তাঁর যিরুশালেম দেশের জন্য আগ্রহী হবেন এবং তাঁর লোকেদের প্রতি মমতা করবেন৷
Ndipo Bwana alikuwa mwenye bidii kwa nchi yake na kuwahurumia watu wake.
19 ১৯ সদাপ্রভু তাঁর লোকেদের উত্তর দিলেন, “দেখ, আমি তোমাদের কাছে শস্য, নতুন আঙ্গুর রস এবং তেল পাঠাচ্ছি, তাতে তোমরা সম্পূর্ণভাবে তৃপ্ত হবে; আমি অন্যান্য জাতিদের কাছে আর তোমাদের অপমানের পাত্র করব না৷
Bwana akawajibu watu wake, Tazama, nitawaletea nafaka, divai mpya, na mafuta. Utaridhishwa nao, wala sitawafanya kuwa aibu kati ya mataifa.
20 ২০ আমি উত্তর দিক থেকে আক্রমণকারীদের তোমাদের কাছ থেকে দূর করে দেব; শুকনো ও ধ্বংস হয়ে যাওয়া দেশে তাদের তাড়িয়ে দেব৷ তাদের সৈন্যবাহিনীর সামনের অংশ পূর্ব সমুদ্রে আর পিছনের অংশকে পশ্চিম সমুদ্রে ফেলে দেব৷ তার দুর্গন্ধ উঠবে এবং তা থেকে পচা গন্ধ উঠবে, কারণ আমি মহান কাজ করব৷”
Nitawaondoa washambuliaji wa kaskazini mbali nanyi, na nitawapitisha katika nchi kavu na iliyoachwa. Sehemu ya mbele ya jeshi lao itaingia bahari ya mashariki, na sehemuya nyuma itaingia bahari ya magharibi. Uvundo wake utainuka juu, na harufu yake mbaya itainuka juu. Hakika, amefanya mambo makuu.
21 ২১ হে দেশ, ভয় করো না; খুশি হও এবং আনন্দ কর, কারণ সদাপ্রভু মহান কাজ করেছেন৷
Msiogope, nchi, shangilieni na kufurahi, kwa kuwa Bwana atafanya mambo makuu.
22 ২২ ক্ষেত্রে পশুরা, ভয় করো না, কারণ চারণভূমি ঘাসে ভরে উঠেবে৷ গাছ তাদের ফল বহন করবে, ডুমুর গাছ ও আঙ্গুরলতা প্রচুর ফল দেবে৷
Usiogope, wanyama wa kondeni, kwa kuwa malisho ya jangwa yatakua, miti itazaa matunda yake, na miti ya mizabibu na mizabibu itazaa mavuno yao yote.
23 ২৩ সিয়োনের লোকেরা, আনন্দিত হও, তোমাদের ঈশ্বর সদাপ্রভুতে আনন্দ কর, কারণ তিনি তোমাদের ধার্মিকতার নির্ধারিত পরিমাণে শরৎকালে বৃষ্টি দেবেন এবং তোমাদের জন্য পর্যাপ্ত বৃষ্টি বর্ষণ করবেন, আগের মত শরৎকালে ও বসন্তকালে বৃষ্টি দেবেন৷
Furahini, enyi watu wa Sayuni, na kufurahi katika Bwana, Mungu wenu. Kwa maana atakupa mvua ya vuli kwa kiasi na kuleta mvua kwa ajili yenu, mvua ya vuli na mvua ya masika kama hapo awali.
24 ২৪ খামারগুলোর মেঝে গমে ভরে যাবে; পাত্র থেকে আঙ্গুর রস আর তেল উপচে পড়বে৷
Sakafu ya kupepetea zitajaa ngano, na vyombo vitafurika kwa divai mpya na mafuta.
25 ২৫ আমি তোমাকে ফসলের বছরগুলো ফিরিয়ে দেব, যা পঙ্গপালের শূককীট, বড় পঙ্গপালের দল, ফড়িং, শুঁয়োপোকাতে যত বছর ধরে তোমাদের ফসল খেয়েছে তা আমি পরিশোধ করব৷
“Nitawawezesha miaka ya mazao ambayo nzige walikula, Palale, nzige, na nzige wakuteketeza - jeshi langu lenye nguvu ambalo nimelituma kati yenu.
26 ২৬ তোমরা পেট ভরে খেয়ে তৃপ্ত হবে এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করবে, যিনি তোমাদের জন্য আশ্চর্য্য কাজ করেছেন; আমার লোকেরা কখনও লজ্জিত হবে না৷
Mutakula chakula tele na kushiba, na kulitukuza jina la Bwana, Mungu wenu, aliyefanya miujiza kati yenu, wala sitawaletea tena watu wangu.
27 ২৭ তুমি জানতে পারবে যে, আমি ইস্রায়েলীয়দের মধ্যে আছি এবং আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু এবং অন্য কেউ নয় এবং আমার লোকেরা কখনও লজ্জিত হবে না৷
Utajua ya kwamba mimi niko kati ya Israeli, na kwamba mimi ni Bwana, Mungu wako, wala hakuna mwingine, wala sitawaletea aibu watu wangu.
28 ২৮ তারপরে আমি এইরকম ঘটাব, আমার আত্মা সমস্ত প্রাণীদের উপরে ঢেলে দেব৷ এবং তোমাদের ছেলে ও মেয়েরা ভাববাণী বলবে, তোমাদের বয়ষ্ক লোকেরা স্বপ্ন দেখবে ও তোমাদের যুবকেরা দর্শন পাবে৷
Itakuwa baada ya hayo nitamimina Roho yangu juu ya wenye mwili yote, na wana wenu na binti zenu watatabiri. Wazee wenu wataota ndoto, vijana wenu wataona maono.
29 ২৯ এমনকি, ঐ দিনের, দাস ও দাসীদের উপরে আমি আমার আত্মা ঢেলে দেব৷
Pia juu ya watumishi na watumishi wa kike, siku hizo nitaimimina Roho wangu.
30 ৩০ আমি আকাশে ও পৃথিবীতে অদ্ভুত লক্ষণ দেখাবো, রক্ত, আগুন এবং ধোঁয়ার স্তম্ভ দেখাব৷
Nitaonyesha maajabu mbinguni na duniani, damu, moto na nguzo za moshi.
31 ৩১ সদাপ্রভুর সেই মহান ও ভয়ঙ্কর দিন আসবার আগে সূর্য্য অন্ধকার হয়ে যাবে ও চাঁদ রক্তের মত হবে৷
Jua litakuwa giza na mwezi kuwa damu, kabla ya siku kuu na ya kutisha ya Bwana itakapokuja.
32 ৩২ যে কেউ সদাপ্রভুর নামে ডাকবে সেই রক্ষা পাবে, সদাপ্রভুর কথা মত সিয়োন পর্বত ও যিরূশালেমে দল মুক্তি পাবে৷ এবং পালিয়ে যাওয়া লোকেদের মধ্যে এমন লোক থাকবে যাদের সদাপ্রভু ডাকবেন৷
Itakuwa kwamba kila mtu anayeita jina la Yahweh ataokolewa. Kwa maana juu ya Mlima Sayuni na Yerusalemu watakuwa na wale waliokoka, kama Bwana alivyosema, na kati ya wale walisalia, wale ambao Bwana anawaita.

< যোয়েল ভাববাদীর বই 2 >