< ইয়োবের বিবরণ 1 >

1 ঊষ দেশে ইয়োব নামে একজন লোক ছিলেন; তিনি নির্দোষ এবং সৎ ছিলেন, যিনি ঈশ্বরকে সম্মান করতেন এবং মন্দ থেকে দূরে থাকতেন।
Kulikuwa na mtu katika nchi ya Usi jina lake Ayubu; na Ayubu alikuwa mwenye haki na mkamilifu, mmoja aliyemcha Mungu na kuepukana na
2 তাঁর সাত ছেলে এবং তিন মেয়ে জন্মায়।
uovu. Wakazaliwa kwake watoto saba wa kiume na mabinti watatu.
3 তাঁর সাত হাজার মেষ, তিন হাজার উঠ, পাঁচশো জোড়া বলদ এবং পাঁচশো গর্দ্দভী ছিল। তাঁর আরও অনেক দাস দাসী ছিল। পূর্ব দেশের লোকেদের মধ্যে এই লোকটি সব থেকে মহান ছিলেন।
Alimiliki kondoo elfu saba, ngamia elfu tatu, jozi mia moja za maksai, na punda mia tano na idadi kubwa ya watumishi. Mtu huyu alikuwa mtu mkuu wa watu wote wa mashariki.
4 তাঁর নিরুপিত দিনের, তাঁর প্রত্যেক ছেলেরা তাদের নিজের নিজের ঘরে ভোজ দিত এবং লোক পাঠিয়ে তাদের বোনেদের আনাত তাদের সবার সঙ্গে খাবার খাওয়ার এবং পান করার জন্য।
Kwa siku yake kila mtoto wa kiume, hufanya karamu katika nyumba yake. Wakatuma na kuwaita dada zao watatu waje kula na kunywa pamoja nao.
5 যখন ভোজের দিন গুলো শেষ হত, ইয়োব লোক পাঠিয়ে তাদের আনতেন এবং তাদের আরও একবার ঈশ্বরের কাছে পবিত্র করতেন। তিনি খুব সকালে উঠতেন এবং তাঁর প্রত্যেক সন্তানের জন্য হোমবলি উত্সর্গ করতেন, কারণ তিনি বলতেন, “হয়ত আমার সন্তানেরা পাপ করেছে এবং তাদের হৃদয়ে ঈশ্বরকে অভিশাপ দিয়েছে।” ইয়োব সব দিন এরকম করতেন।
Baada ya siku za karamu zilipokuwa zimetimia, Ayubu hutuma kwao na kuwatakasa. Aliamka asubuhi na mapema na kutoa sadaka za kuteketezwa kwa kila mtoto wake, kwa kusema, “Yawezekana kwamba wanangu wamefanya dhambi na kumkufuru Mungu mioyoni mwao.” Siku zote Ayubu alifanya hivi.
6 এমন দিন একদিন যখন ঈশ্বরের পুত্ররা সদাপ্রভুর সামনে নিজেদের উপস্থিত করতে এলেন, শয়তানও তাদের মাঝে এলো।
Kisha ilikuwa siku ambayo watoto wa Mungu walikwenda kujihudhurisha mbele za BWANA. Shetani pia akaenda pamoja nao.
7 সদাপ্রভু শয়তানকে বললেন, “তুমি কোথা থেকে এসেছ?” তখন শয়তান সদাপ্রভুকে উত্তর দিল এবং বলল, “পৃথিবীর এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিলাম এবং পৃথিবীকে প্রদক্ষিণ করছিলাম।”
BWANA akamuuliza Shetani, “Umetoka wapi wewe?” Kisha Shetani akamjibu BWANA na kusema, “Natoka kuzunguka zunguka duniani, kutembea huku na huko humo.”
8 সদাপ্রভু শয়তানকে বললেন, “তুমি কি আমার দাস ইয়োবের প্রতি লক্ষ্য রেখেছ? কারণ তার মত পৃথিবীতে কেউ নেই, একটি নিখুঁত এবং সৎ লোক, যে ব্যক্তি ঈশ্বরকে ভয় করে এবং মন্দ থেকে দূরে থাকে।”
BWANA akamuuliza Shetani, “Je umemwangalia mtumishi wangu Ayubu? Kwa kuwa hakuna mmoja aliye kama yeye duniani, mtu mwenye haki na mkamilifu, mmoja aliyemcha Mungu na kuepukana na uovu.”
9 তখন শয়তান সদাপ্রভুকে উত্তর দিল এবং বলল, “ইয়োব কি ঈশ্বরকে বিনা কারণে ভয় করে?
Kisha Shetani akamjibu BWANA na kusema, “Je Ayubu amcha Mungu bila sababu?
10 ১০ তুমি কি তার চারিদিকে বেড়া দাও নি, তার বাড়ির চারিদিকে এবং তার সব কিছুর চারিদিকে যা তার আছে? তুমি তার হাতের কাজে আর্শীবাদ করেছ এবং তার সম্পত্তি দেশে বৃদ্ধি পেয়েছে।
Wewe hukumwekea kinga pande zote, kuzunguka nyumba yake, na kuzunguka vitu vyote alivyo navyo kutoka kila upande? Wewe umebariki kazi za mikono yake, na mifugo yake imeongezeka katika nchi.
11 ১১ কিন্তু এখন তোমার হাত বাড়াও এবং তার যা কিছু আছে তাতে আক্রমণ কর এবং সে তোমাকে তোমার মুখের উপরেই ত্যাগ করবে।”
Lakini sasa nyosha mkono wako na uguse yote hayo aliyonayo, na uone kama hatakufuru mbele ya uso wako.”
12 ১২ সদাপ্রভু শয়তানকে বললেন, “দেখ, তার যা কিছু আছে তা তোমার হাতে আছে; কেবল তোমার হাত তার উপরে রাখবে না।” তাতে শয়তান সদাপ্রভুর সামনে থেকে চলে গেল।
BWANA akamwambia Shetani, “Tazama, hayo yote aliyonayo yamo mkononi mwako. Isipokuwa juu yake yeye mwenyewe usinyoshe mkono wako.” Kisha Shetani akatoka mbele za BWANA.
13 ১৩ পরে কোন এক দিন, যখন তাঁর ছেলেরা ও মেয়েরা তাদের বড় ভাইয়ের বাড়িতে খাচ্ছিল এবং আঙ্গুর রস পান করছিল,
Ilitokea siku moja, wana wake wa kiume na binti zake walipokuwa wakila na kunywa mvinyo nyumbani mwa ndugu yao mkubwa.
14 ১৪ একজন বার্তাবাহক ইয়োবের কাছে এল এবং বলল, “বলদগুলো হাল দিচ্ছিল এবং গাধীগুলি তাদের পাশে ঘাস খাচ্ছিল;
Mjumbe akamfikia Ayubu na kusema, “Hao maksai walikuwa wakilima na punda walikuwa wakichunga karibu nao.
15 ১৫ শিবায়ীয়েরা তাদের আক্রমণ করল এবং তাদের নিয়ে চলে গেল। সত্যি, তারা তলোয়ারের আঘাতে দাসেদের মেরে ফেলেছে; আমি একা পালিয়ে আপনাকে খবর দিতে এসেছি।”
Waseba wakawaangukia na kutoweka nao. Kwa wale watumishi, wamewaua kwa makali ya upanga. Mimi pekee nimeokoka kukuletea habari.”
16 ১৬ যখন সে কথা বলছিল, আরেকজন এল এবং বলল, “ঈশ্বরের আগুন স্বর্গ থেকে পড়েছে এবং মেষপাল ও দাসেদের পুড়িয়ে দিয়েছে এবং আমি একা পালিয়ে আপনাকে খবর দিতে এসেছি।”
Wakati alipokuwa akiendelea kusema, akatokea mwingine pia na kusema, “Moto wa Mungu umeanguka toka mbinguni na kuwateketeza kondoo na watumishi. Mimi pekee nimeokoka kukuletea habari.”
17 ১৭ যখন সে কথা বলছিল, আরেকজন এল এবং বলল, “কলদীয়েরা তিন দল হয়ে উটের দলকে আক্রমণ করে এবং তাদের নিয়ে যায়। সত্যি এবং তারা তলোয়ারের আঘাতে দাসেদের মেরে ফেলেছে এবং আমি একা পালিয়ে আপনাকে খবর দিতে এসেছি।”
Wakati alipokuwa akiendelea kusema, akatokea mwingine pia na kusema, “Wakaldayo walifanya vikundi vitatu, wakawashambulia ngamia, na kuondoka nao. Kwa wale watumishi, wamewaua kwa makali ya upanga. Mimi pekee nimeokoka kukuletea habari.”
18 ১৮ যখন সে কথা বলছিল, আরেকজন এল এবং বলল, “আপনার ছেলেরা এবং মেয়েরা তাদের বড় ভাইয়ের বাড়িতে খাচ্ছিল এবং আঙ্গুর রস পান করছিল।
Wakati alipokuwa akiendelea kusema, akatokea mwingine pia na kusema, “Wana wako wa kiume na binti zako walikuwa wakila na kunywa mvinyo nyumbani mwa ndugu yao mkubwa.
19 ১৯ একটা মহা ঝড় মরুভূমি থেকে এল এবং বাড়ির চার কোনে আঘাত করল আর এটা যুবকদের উপরে পড়ল এবং তারা মারা গেল আর আমি একা পালিয়ে আপনাকে খবর দিতে এসেছি।”
Upepo wenye nguvu ulitokea jangwani na ukapiga pembe nne za nyumba. Ikawaangukia vijana hao, na wakafa wote. Mimi pekee nimeokoka kukuletea habari.
20 ২০ তখন ইয়োব উঠে দাঁড়ালেন, নিজের কাপড় ছিঁড়লেন, মাথা নেড়া করলেন, মাটিতে মুখ নত করে শুয়ে ঈশ্বরকে আরাধনা বা উপাসনা করলেন।
Kisha Ayubu akainuka, akalirarua joho lake, akanyoa kichwa chake, akaanguka chini kifudifudi na kumwabudu Mungu.
21 ২১ তিনি বললেন, “আমি আমার মায়ের গর্ভ থেকে উলঙ্গ এসেছি এবং আমি উলঙ্গ হয়েই সেখানে ফিরে যাব। আমার কাছে যা ছিল তা সদাপ্রভু দিয়েছেন আর সদাপ্রভুই তা নিয়েছেন; সদাপ্রভুর নাম ধন্য হোক।”
Akasema, “Mimi nilitoka tumboni mwa mama yangu ni uchi, nami nitakuwa uchi wakati nitakaporudi huko. BWANA alitoa, na BWANA ametwaa. Jina la BWANA libarikiwe.”
22 ২২ এই সমস্ত বিষয়ে, ইয়োব কোন পাপ করলেন না, না তিনি বোকার মত ঈশ্বরকে দোষী করলেন।
Katika mambo hayo yote, Ayubu hakutenda dhambi, wala hakumwazia Mungu kwa uovu.

< ইয়োবের বিবরণ 1 >