< ইয়োবের বিবরণ 6 >

1 তারপর ইয়োব উত্তর দিল এবং বলল,
Kisha Ayubu akajibu na kusema,
2 উহু, যদি শুধু আমার যন্ত্রণা মাপা যেত; যদি শুধু আমার সমস্ত দুঃখ দাঁড়িপাল্লায় ওজন করা যেত!
“Oo, laiti maumivu yangu makubwa yangepimwa; laiti misiba yangu yote mikubwa ingewekwa kwenye mizani!
3 কারণ এখন এটা সমুদ্রের বালির থেকেও ভারী হবে। এই জন্যই আমার কথা এত বেপরোয়া।
Kwa kuwa sasa ungekuwa mzito kuliko mchanga wa baharini. Kwa sababu hiyo maneno yangu yamekuwa ya haraka.
4 কারণ সর্বশক্তিমানের তীর আমার মধ্যে, আমার আত্মা বিষ পান করেছে; ঈশ্বরের আতঙ্ক আমার বিরুদ্ধে দলবদ্ধ হয়েছে।
Kwa kuwa mishale ya Mwenyezi ipo ndani yangu, moyo wangu umelewa sumu; Vitisho vya Mungu vimejipanga vyenyewe dhidi yangu.
5 বন্য গাধা কি হতাশ হয়ে চিত্কার করে যখন তার ঘাস থাকে? অথবা বলদ কি খিদেয় হতাশ হয় যখন সেটার খাবার থাকে?
Je punda mwitu hulia akiwa na malisho? Au ng'ombe huwa dhaifu wakati wa njaa ambapo anachakula?
6 যার স্বাদ নেই সেটা কি নুন ছাড়া খাওয়া যায়? অথবা ডিমের সাদা অংশে কি কোন স্বাদ আছে?
Je inawezekana kitu kisicho na ladha kulika bila chumvi? Au kuna radha yoyote katika ute mweupe wa yai?
7 আমি তাদের স্পর্শ করতে অস্বীকার করি; তারা আমার কাছে জঘন্য খাবারের মত।
Nakataa kuvigusa; kwangu mimi vinafanana na chakula kichukizacho.
8 আহা, যদি আমি কেবল আমার প্রার্থনার উত্তর পেতে পারি; আহা, ঈশ্বর যেন আমায় সেই জিনিস দেন যা আমি চাই:
Oo, kama nigeweza kupata haja yangu; oo, kama Mungu angeridhia jambo nilitamanilo sana:
9 আমি যদি চূর্ণ হতাম তবে এটা হয়ত ঈশ্বরকে খুশি করত, তিনি তাঁর হাত বাড়াবেন এবং এই জীবন থেকে কেটে ফেলবেন!
kama Mungu ingempendeza kuniangamiza mara moja, kwamba angeulegeza mkono wake na kuyakatilia mbali maisha yangu!
10 ১০ তবুও এটা আমার সান্ত্বনা হোক, এমনকি আমি যন্ত্রণাতেও আনন্দ করি, যে আমি সেই পবিত্র ব্যক্তির কথা অস্বীকার করি নি।
Hii ingeweza kuwa faraja yangu hata sasa - hata kama nafurahia sana maumivu yasiyopungua: kwa kuwa sikuyakana maneno yake Mtakatifu.
11 ১১ আমার শক্তি কি, যে আমি অপেক্ষা করতে পারি? আমার শেষ কি, যে আমি ধৈর্য্য ধরতে পারি?
Nguvu yangu ni ipi, hata nijaribu kusubiri? Mwisho wangu ni upi, utakao refusha maisha yangu?
12 ১২ আমার শক্তি কি পাথরের শক্তি? অথবা আমার মাংস কি পিতল দিয়ে তৈরী?
Je nguvu zangu ni nguvu za mawe? Au mwili wangu umeumbwa kwa shaba nyeusi?
13 ১৩ এটা কি সত্যি নয় যে আমার নিজের জন্য আমার কোন সাহায্য নেই এবং সেই জ্ঞান কি আমার থেকে দূর হয়ে গেছে?
Je si kweli kwamba sina msaada ndani yangu, na kwamba hekima imeondolewa mbali nami?
14 ১৪ সেই লোকের প্রতি যে প্রায় অজ্ঞান হতে চলেছে, তার বন্ধুর বিশ্বস্ততা দেখানো উচিত; এমনকি তার প্রতিও যে সর্বশক্তিমানের ভয় ত্যাগ করেছে।
Kwa mtu ambaye yu karibu kuzirai, inapasa uaminifu uonyeshwe na rafiki zake; hata kwake yeye aachaye kumcha Mwenyezi.
15 ১৫ কিন্তু আমার ভায়েরা আমার প্রতি মরুপ্রান্তের প্রবাহের মত বিশ্বস্ত, যেমন বয়ে যায় জলের প্রবাহের মত।
Lakini ndugu zangu wamekuwa waaminifu kwangu kama mkondo wa maji jangwani, mfano wa mifereji ya maji ipitayo mpaka pasipo kitu,
16 ১৬ যা বরফের জন্য অন্ধকারাছন্ন হয় এবং যার মধ্যে তুষার বিলীন হয়ে যায়।
ambayo imekuwa mieusi kwa sababu ya barafu juu yake, na kwa sababu ya theluji ambayo hujificha yenyewe ndani yake.
17 ১৭ যখন তারা গলে যায়, তারা অদৃশ্য হয়; যখন তা উতপ্ত হয়, তারা তাদের জায়গায় গলে যায়।
Wakati zikiyeyuka, hutoweka; kukiwa na joto, hutoweka mahali hapo.
18 ১৮ মরুযাত্রীর লোকেরা যারা সেই রাস্তা দিয়ে যায় এবং জলের জন্য সেই রাস্তা থেকে সরে যায়; তারা মরুপ্রান্তে ঘুরে বেড়ায় এবং পরে ধ্বংস হয়।
Misafara ambayo husafiri kwa njia yao hugeuka na maji; huzurura jangwani na kisha hupotea.
19 ১৯ টেমার মরুযাত্রীর লোকেরা দেখল, যখন শিবার লোকেরা তাদের উপর আশা করেছিল।
Misafara kutoka Tema huitazama, wakati majeshi ya Sheba huitarajia.
20 ২০ তারা হতাশ হয়েছিল কারণ তারা জল খোঁজার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল; তারা সেখানে গেল, কিন্তু তারা প্রতারিত হল।
Wamevunjika moyo kwa sababu walitumaini kupata maji. Wakaenda huko, lakini walidanganywa.
21 ২১ কারণ এখন তোমরা বন্ধুরা আমার কাছে কিছুই নও; তোমরা আমার ভয়ঙ্কর অবস্থা দেখেছ এবং ভয় পেয়েছ।
Kwa sasa ninyi rafiki si kitu kwangu; mmeona hali yangu ya kutisha nanyi mwaogopa.
22 ২২ আমি কি বলেছিলাম, আমাকে কিছু দাও? অথবা তোমাদের সম্পত্তি থেকে আমাকে উপহার দাও?
Je nilisema kwenu, 'Nipeni kitu furani?' Au, 'nitoleeni zawadi katika mali zenu?'
23 ২৩ অথবা, বিপক্ষের হাত থেকে আমাকে রক্ষা কর? অথবা, আমার অত্যাচারীর হাত থেকে আমায় রক্ষা কর?
Au, 'Niokoeni toka mkononi mwa mtesi wangu?' Au, 'Nitoleeni fidia kwa watesi wangu?'
24 ২৪ আমাকে শিক্ষা দাও এবং আমি আমার শান্তি ধরে রাখব; আমাকে বুঝিয়ে দাও কোথায় আমি ভুল করে এসেছি।
Nifundishe, nami nitaishika amani yangu; nifanye nifahamu wapi nilipokosea.
25 ২৫ সত্যি কথা কতটা যন্ত্রণা দেয়! কিন্তু তোমাদের তর্ক বিতর্ক, প্রকৃত পক্ষে সেগুলো কীভাবে আমাকে দোষী করে?
Jinsi gani maneno ya kweli yanavyo umiza! Lakini hoja zenu, jee hasa zimenionya nini mimi?
26 ২৬ তোমরা কি আমার কথা অগ্রাহ্য করার পরিকল্পনা করছ, একজন আশাহীন লোকের কথার আচরণ বাতাসের মত?
Je mnapanga kuyakemea maneno yangu, mnayachukulia maneno ya mtu mwenye kukata tamaa sawa na upepo?
27 ২৭ সত্যি, তোমরা এক অনাথের জন্য গুলিবাঁট করেছ, ব্যবসায়ীদের মত তোমাদের বন্ধুর ওপর দর কষাকষি করেছ।
Hasa, mna piga kura kwa ajili ya yatima, na kupatana bei juu ya rafiki yenu kama bidhaa.
28 ২৮ এখন, এই জন্য, দয়া করে আমার দিকে দেখ, নিশ্চিত ভাবে আমি তোমাদের মুখের ওপর মিথ্যা বলব না।
Sasa, kwa sababu hiyo, tafadhari nitazame, kwa hakika sitasema uongo usoni penu.
29 ২৯ তোমরা ফিরে যাও, অন্যায় না হোক; আমি বলি ফিরে যাও, আমার অভিযোগ ন্যায্য।
Rudini, nawasihi; lisiwepo neno la uonevu na nyinyi; Hasa, rudini, sababu zangu ni za haki.
30 ৩০ আমার জিভে কি কোন মন্দতা আছে? আমার মুখ কি খারাপ জিনিস সনাক্ত করতে পারে না?
Je mna uovu ulimini mwangu? Je kinywa changu hakiwezi kungundua madhara?

< ইয়োবের বিবরণ 6 >