< ইয়োবের বিবরণ 32 >

1 তাই এই তিনজন লোক ইয়োবকে উত্তর দেওয়া বন্ধ করল, কারণ তিনি তাঁর নিজের চোখে ধার্মিক ছিলেন।
Hivyo hawa watu watatu walikoma kumjibu Ayubu kwasababu alikuwa ni mwenye haki katika macho yake mwenyewe.
2 তখন রাম বংশভূত বূষীয় বারখেলের ছেলে ইলীহূর রাগ জ্বলে উঠল; ইয়োবের বিরুদ্ধে তার রাগ জ্বলে উঠে ছিল কারণ তিনি নিজেকে ঈশ্বরের থেকেও ন্যায়ী দেখাচ্ছিলেন।
Ndipo iliwaka hasira ya Elihu mwana wa Barakeli Mbuzi, wa familia ya Ramu, iliwaka dhidi ya Ayubu kwa kuwa alijihesabia haki mwenyewe kuliko Mungu.
3 ইলীহূর রাগ তার তিন বন্ধুর বিরুদ্ধেও জ্বলে উঠেছিল কারণ তারা ইয়োবকে দেওয়ার মত কোন উত্তর খুঁজে পায় নি এবং তবুও তারা ইয়োবকে দোষী করেছে।
Hasira ya Elihu iliwaka pia kinyume cha marafiki zake watatu kwasababu hawakupata jibu kwa ajili ya Ayubu, na bado walimhukumu Ayubu.
4 ইলীহূ ইয়োবের কাছে কথা বলার জন্য অপেক্ষা করছিল, কারণ অন্য লোকেরা তার থেকে বয়সে বড় ছিল।
Sasa Elihu alikuwa amemsubiri Ayubu ili aweze kuzungumza naye kwa kuwa watu wengine walikuwa wakubwa kuliko yeye.
5 যাইহোক, যখন ইলীহূ দেখল যে এই তিনজন লোকের মুখে কোন উত্তর নেই, তার রাগ জ্বলে উঠে ছিল।
Hata hivyo, wakati Elihu alipoona ya kuwa hapakuwa na jibu katika midomo ya watu hawa watatu, hasira yake iliwaka.
6 তখন বূষীয় বারখেলের ছেলে ইলীহূ বক্তব্য রাখলেন এবং বললেন, আমি যুবক এবং আপনারা অনেক বৃদ্ধ। এই কারণেই আমি চুপ করে ছিলাম এবং আমার নিজের মতামত আপনাদের জানাতে সাহস করিনি।
Ndipo Elihu mwana wa Barakeli Mbuzi alinena na kusema, “Mimi ni mdogo, na ninyi ni wazee. Hii ndio sababu nilijizuia na sikuthubutu kuzungumza mawazo yangu mwenyewe.
7 আমি বললাম, “বয়সই কথা বলুক; অধিক বছরই প্রজ্ঞার শিক্ষা দিক।”
Nilisema, “Urefu wa siku utazungumza; na wingi wa miaka utatufundisha hekima.
8 কিন্তু মানুষের মধ্যে আত্মা আছে; সর্বশক্তিমানের নিঃশ্বাস তাকে বুদ্ধি দেয়।
Lakini kuna roho ndani ya mtu; pumzi ya Mwenye nguvu humpa yeye ufahamu.
9 যারা জ্ঞানী তারাই শুধু মহান নয়, বৃদ্ধরাই শুধু ন্যায়বিচার বোঝেন তা নয়।
Si tu watu wakubwa ndio wenye hekima, wala watu wazee pekee ambao hufahamu haki.
10 ১০ এই জন্য আমি আপনাদের বলি, “আমার কথা শুনুন; আমিও আপনাদের আমার জ্ঞানের কথা বলব।
Hivyo basi nakwambia wewe, “Nisikilizeni mimi; Nitakwambia pia uelewa wangu.'
11 ১১ দেখুন, আমি আপনাদের কথার জন্য অপেক্ষা করেছি; আমি আপনাদের তর্ক বিতর্ক শুনেছি, যখন আপনারা ভাবছিলেন কি বলবেন।
Tazama, niliyasubiria maneno yenu; nilisikiliza hoja zenu wakati mlipokuwa mnafikiri juu ya kile cha kusema.
12 ১২ সত্যি, আমি আপনাদের দিকে মনোযোগ দিয়েছিলাম, কিন্তু, দেখুন, আপনাদের মধ্যে কেউ এমন নেই যে ইয়োবকে সন্তুষ্ট করতে পারে অথবা যে তার কথার উত্তর দিতে পারে।”
Hakika, niliwajali sana ninyi, lakini, tazama, hakuna hata mmoja wenu aliyeweza kumshawishi Ayubu wala ambaye aliweza kumjibu maneno yake.
13 ১৩ সাবধান এটা বলবেন না, আমরা জ্ঞান পেয়েছি! ঈশ্বর ইয়োবকে হারাবেন; সাধারণ মানুষ তা করতে পারে না।
Iweni waangalifu msije mkasema, 'Tumepata hekima!' Mungu atakuwa amemshinda Ayubu; mtu wa kawaida hawezi akafanya hivyo.
14 ১৪ কারণ ইয়োব আমার বিরুদ্ধে কোন কথা বলেনি, তাই আমিও আপনাদের কথায় তাকে উত্তর দেব না।
Kwa kuwa Ayubu hajasema mojamoja maneno yake juu yangu, basi sitamjibu kwa maneno yenu.
15 ১৫ এই তিনজন হতবাক হয়েছিল; তারা ইয়োবকে আর উত্তর দিতে পারে নি; তাদের আর একটা কথাও বলার ছিল না।
Hawa watu watatu wamep igwa bumbuwazi; hawawezi kuendelea kumjibu Ayubu; hawana neno zaidi la kusema.
16 ১৬ আমিও কি অপেক্ষা করব কারণ তারা কথা বলছে না, কারণ তারা সেখানে চুপ করে দাঁড়িয়ে আছে এবং আর উত্তর করছে না?
Je ninapaswa kusubiria kwasababu hawazungumzi, kwa kuwa wamesimama pale kimya na wala hawajibu zaidi?
17 ১৭ না, আমিও আমার উত্তর দেব; আমিও তাদের আমার জ্ঞানের কথা বলব।
La, nitajibu pia upande wangu; Nitawaambia pia ufahamu wangu.
18 ১৮ কারণ আমি কথায় পূর্ণ; আমার ভিতরের আত্মা আমায় বাধ্য করছে।
Kwa kuwa nimejawa na maneno mengi, roho ndani yangu inanisukuma.
19 ১৯ দেখ, আমার হৃদয় অনেকটা বোতলের দ্রাক্ষারসের মত যার কোন ফুটো নেই; অনেকটা নতুন দ্রাক্ষারসের কলসির মত যা ফেটে যাওয়ার অবস্থা।
Tazama, kifua changu ni kama divai yenye chachu ambayo haina tundu; kama viriba vipya, kiko tayari kupasuka.
20 ২০ আমি কথা বলব যাতে আমি স্বস্তি পেতে পারি; আমি আমার মুখ খুলে উত্তর দেব।
Nitazungumza ili kwamba niweze kuburudishwa; nitafungua kimya changu na kusema.
21 ২১ আমি কোন রকম পক্ষপাতিত্ব দেখাবো না; না আমি কোন মানুষকে সম্মানসূচক উপাধি দেব।
Sitaonesha upendeleo; wala sitatoa sifa za majina kwa mtu yeyote.
22 ২২ কারণ আমি জানি না সেরকম উপাধি কীভাবে দিতে হয়; যদি আমি তা করে থাকি, তবে আমার সৃষ্টিকর্ত্তা আমায় খুব তাড়াতাড়ি সরিয়ে দেবেন।
Kwa kuwa sijui namna ya kutoa sifa; kama nitafanya hivyo, Muumba wangu atanikatilia mimi mbali.

< ইয়োবের বিবরণ 32 >