< ইয়োবের বিবরণ 31 >

1 “আমি আমার চোখের সঙ্গে চুক্তি করেছি; তবে আমি কীভাবে কুমারী মেয়ের দিকে কামনার চোখে তাকাব?
Nimefanya patano na macho yangu; ni kwa namna gani tena napaswa kumtazama mwanamwali kwa tamaa?
2 কারণ উর্ধবাসী ঈশ্বরের থেকে কি ভাগ্য পাওয়া যায়, উর্ধের সর্বশক্তিমানের থেকে কি উত্তরাধিকার পাওয়া যায়?
Ni sehemu gani kutoka kwa Mungu juu, na urithi gani kutoka kwake mwenye nguvu aliye juu?
3 আমি প্রায়ই চিন্তা করতাম যে অধার্মিকদের জন্য বিপদ এবং দুষ্টতার কর্মীদের জন্য ধ্বংস।
Nilikuwa nafikiri kwamba majanga ni kwa watu wasio na haki, na misiba ni kwa ajili ya watu watendao mabaya.
4 ঈশ্বর কি আমার পথ জানেন না এবং আমার সমস্ত পায়ের চিহ্ন গোনেন না?
Je Mungu hazioni njia zangu na kuzihesabu hatua zangu zote?
5 আমি যদি মিথ্যার পথে চলে থাকি, আমার পা যদি প্রতারণার জন্য দৌড়ে থাকে,
Kama nimetembea katika udanganyifu, kama mguu wangu umeharakisha katika uongo,
6 এমনকি আমায় তুলাযন্ত্রে পরিমাপ করা হোক যাতে ঈশ্বর আমার সততা জানতে পারেন,
na nipimwe katika vipimo vilivyo sawa ili kwamba Mungu aujue uadilifu wangu.
7 যদি আমার পা সঠিক পথ থেকে ঘুরে থাকে, যদি আমার হৃদয় আমার চোখের পিছনে হেঁটে থাকে, যদি কোন অপবিত্রতার ছাপ আমার হাতে লেগে থাকে,
Kama hatua zangu zimegeuka kutoka katika njia sahihi, kama moyo wangu umetembea kwa kufuata macho yangu, na kama doa lolote la uchafu limeng'ang'ania katika mikono yangu,
8 তবে আমি রোপণ করি এবং অন্য কেউ ফল ভোগ করুক; সত্যি, আমার জমি থেকে ফসল সমূলে উপড়ে নেওয়া হোক।
na kisha mimi nipande na mtu mwingine na ale; mavuno na yang'olewe katika shamba langu.
9 যদি আমার মন অন্য মহিলার প্রতি আকৃষ্ট হয়ে থেকে, যদি আমি আমার প্রতিবেশীর দরজার কাছে তার স্ত্রীর জন্য লুকিয়ে থাকি,
Na kama moyo wangu umevutiwa na mwanamke mwingine, ikiwa nimelala na mke wa jirani yangu katika hali ya kusubiria katika mlango wake,
10 ১০ তাহলে আমার স্ত্রী অন্য লোকের জন্য শস্য পেষণ করুক এবং অন্য লোক তাকে ভোগ করুক।
na ndipo mke wangu na asage nafaka kwa mwanaume mwingine, na wanaume wengine na walale naye.
11 ১১ কারণ তা হবে এক সাংঘাতিক অপরাধ; সত্যি, এটা একটা শাস্তিযোগ্য অপরাধ।
Na kwa hilo litakuwa ni kosa kubwa; kwa kweli, utakuwa ni uovu wa kuadhibiwa na waamuzi.
12 ১২ কারণ সেটা একটা আগুন যা পাতালের সবকিছু গ্রাস করে এবং তা আমার সমস্ত ফসল পুড়িয়ে দিত।
Kwa kuwa ni moto ambao unateketeza kila kitu kwa uharibifu, na kwamba utaunguza mavuno yangu yote.
13 ১৩ আমি যদি আমার দাস ও দাসীর ন্যায়বিচারের আবেদন অগ্রাহ্য করি, যখন তারা আমার কাছে অভিযোগ করে,
Ikiwa nilikataa ombi la haki kutoka kwa watumishi wangu wa kiume na wa kike wakati walipohojiana nami,
14 ১৪ তখন আমি কি করব যখন ঈশ্বর আমায় দোষী করতে উঠবেন? যখন তিনি আমার বিচার করতে আসবেন, আমি তাঁকে কি উত্তর দেব?
kisha nini basi ningefanya wakati Mungu anapoinuka ili kunishitaki mimi? Atakapokuja kunihukumu, nitamjibuje?
15 ১৫ যিনি আমায় মায়ের গর্ভে বানিয়ে ছিলেন, তিনিই কি তাদেরও বানান নি? একই জন কি আমাদের সবাইকে গর্ভে গঠন করেন নি?
Je yeye aliyenifanya mimi tumboni hakuwafanya wao pia? Je yeye si yeye yule aliyetuumba sisi wote katika tumbo?
16 ১৬ আমি যদি গরিবদের তাদের বাসনা থেকে বঞ্চিত করে থাকি, অথবা আমি যদি বিধবার চোখ অন্ধ হওয়ার কারণ হয়ে থাকি,
kama nimewanyima watu masikini matakwa yao, au kama nimesababisha macho ya wajane yafifie kwa kulia,
17 ১৭ অথবা আমি যদি আমার খাবার একা খেয়ে থাকি এবং যদি পিতৃহীনদের তা খেতে না দিয়ে থাকি,
au ikiwa kama nimekula kipande changu na sijawaruhusu wale wasio na baba kukila pia -
18 ১৮ বরং, আমার যুবক অবস্থা থেকে, অনাথ যেমন তার পিতার কাছে তেমনি আমার সঙ্গে বড় হয়েছে এবং আমি তার মাকে পথ দেখিয়েছি, আমি সারা জীবন বিধবাকে সাহায্য করে এসেছি,
kwasababu tangu ujana wangu yatima walikua pamoja nami kama kuwa na baba, nami nimemwongoza mama yake, mjane, tangu katika tumbo la mama yangu mwenyewe.
19 ১৯ আমি যদি দেখি কেউ কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে, অথবা আমি যদি দেখি যে দরিদ্রের কোন কাপড় নেই;
ikiwa nimemwona yeyote akiangamia kwa kwa kukosa mavazi, au kama nimemwona mtu mhitaji akiwa hana nguo;
20 ২০ যদি তার হৃদয় আমায় আর্শীবাদ না করে থাকে যদি সে কখনও আমার মেষের লোমে তার শরীর গরম না করে থাকে,
ikiwa moyo wake haujanibariki kwasababu amekuwa hajatiwa joto na sufu ya kondoo zangu,
21 ২১ শহরের দরজায় আমার সমর্থন দেখে, যদি আমি পিতৃহীনদের বিরুদ্ধে আমার হাত তুলে থাকি,
ikiwa nimeinua juu mkono wangu kinyume na watu wasio na baba kwa kuwa niliona msaada wangu katika lango la mji, na kisha kuleta mashitaka dhidi yangu.
22 ২২ তবে আমার কাঁধের হাড় খসে পড়ুক এবং আমার হাত সংযোগস্থল থেকে ভেঙে পড়ুক।
Ndipo bega langu na lianguake kutoka katika sehemu yake, na mkono wangu uvunjike katika kiungo chake.
23 ২৩ কারণ ঈশ্বর থেকে বিপদ আমার জন্য আতঙ্কের কারণ হত; তাঁর মহিমার জন্য, আমি সেরকম কিছু করতে পারলাম না।
Kwa kuwa niliogopa uharibifu kutoka kwa Mungu; kwasababu ya mawazo ya ukuu wake, nisingeweza kufanya mambo hayo.
24 ২৪ আমি যদি সোনায় আমার ভরসা রাখি এবং আমি যদি বিশুদ্ধ সোনাকে বলি, তুমি আমার আত্মবিশ্বাস,
Kama ningeifanya dhahabu kuwa tumaini langu, na kama ningesema kwa dhahabu safi, 'wewe unanifanya kuwa na tumaini';
25 ২৫ যদি আমি আমার অনেক সম্পত্তির জন্য অথবা আমার হাতের সম্বৃদ্ধির জন্য আনন্দ করে থাকি;
na kama nimefurahi kwasababu ya utajiri wangu ulikuwa mkubwa, kwa kuwa mkono wangu umepata mali nyingi, na kisha kuleta mashitaka dhidi yangu!
26 ২৬ আমি যদি সূর্যকে তেজময় অবস্থায় দেখে থাকি, অথবা চাঁদকে যদি তার উজ্জ্বলতায় ভ্রমণ করতে দেখি
Ikiwa nimeliona jua lilipowaka, au mwezi ukitembea katika mng'ao wake,
27 ২৭ তাদের ধ্যানে যদি আমার হৃদয় গোপনে আকৃষ্ট হয় থাকে বা আমার মুখ আমার হাতকে চুম্বন করে থাকে,
na kama moyo wangu umevutwa kwa siri, ili kwamba mdomo wangu umeubusu mkono wangu katika ibada yao -
28 ২৮ এটাও একটা বিচারকদের দ্বারা শাস্তিযোগ্য অপরাধ হবে, কারণ আমি তাহলে স্বর্গের ঈশ্বরকে অস্বীকার করতাম, যিনি উর্ধে আছেন।
hili nalo pia lingekuwa ni ubaya wa kuadhibiwa na waamuzi, kwa kuwa ningekuwa nimemkana Mungu aliyejuu.
29 ২৯ যে আমায় ঘৃণা করত আমি যদি তার বিপদে আনন্দ করে থাকি অথবা তার বিপর্যয়ে যদি খুশি হয়ে থাকি,
Ikiwa nimefurahia uharibifu wa yeyote ambaye ananichukia mimi, au kuwapa hongera wakati majanga yanapowapata, ndipo ulete mashitaka dhidi yangu!
30 ৩০ সত্যি, আমি আমার মুখকে পাপ করতে দিইনি অভিশাপে তার মৃত্যু কামনা করি নি,
Kwa kweli sijauruhusu hata mdomo wangu kutenda dhambi kwa kuuomba uhai wake kwa laana.
31 ৩১ আমার তাঁবুর লোকেরা কি বলত না, এমন কি কেউ আছে যে ইয়োবের খাবারে তৃপ্ত হয়নি?
Ikiwa watu wa hema yangu hawajasema,' Nani aweza kumpata mtu ambaye hayashibishwa na chakula cha Ayubu?
32 ৩২ বিদেশীদের কখনও শহরের চকে থাকতে হয়নি; বরং, আমি সবদিন পথিকদের জন্য দরজা খুলে দিয়েছি
(hata mgeni hajawahi kukaa katika pembe ya mji, kwa kuwa siku zote nimefungua milango yangu kwa ajili ya wasafiri), na kama haiko hivyo, ndipo mlete mashitaka kinyume nami!
33 ৩৩ যদি, মানুষের মত, আমি আমার পাপ লুকিয়ে রাখি, আমার হৃদয়ে আমার অপরাধ লোকানোর মাধ্যমে
Ikiwa, kama binadamu nimezificha dhambi zangu kwa kuficha hatia ndani ya kanzu yangu -
34 ৩৪ কারণ আমি লোকের ভিড়কে ভয় পেয়েছি, কারণ পরিবারের ঘৃণা আমায় আতঙ্কিত করেছে, যাতে আমি চুপ করে থাকি এবং আমার ঘরের বাইরে না যাই?
kwa kuwa niliogopa kusanyiko kubwa, kwasababu ya matwezo ya familia yaliniogopesha, hivyo basi nilinyamaza kimya na sikuweza kwenda nje, basi nileteni mashitaka dhidi yangu!
35 ৩৫ আহা, যদি আমি কাউকে পেতাম আমার কথা শোনাবার জন্য! দেখ, এই আমার স্বাক্ষর; সর্বশক্তিমান আমায় উত্তর দিন! আমার বিরোধীদের লেখা আমার বিষয়ে যদি কোন দশ পত্র থাকে!
Ee, kama nilikuwa na mtu wa kunisikiliza! Ona, hii ni saini yangu; na Mwenye nguvu na anijibu! Ikiwa nilikuwa na shitaka rasmi ambalo adui yangu ameliandika!
36 ৩৬ অবশ্যই আমি তা সর্বসম্মুখে আমার কাঁধে বয়ে বেড়াব; আমি এটা মুকুটের মত তার ওপর রাখব।
Hakika ningelibeba hadharani juu ya bega langu; ningeliweka juu kama taji.
37 ৩৭ আমি তাঁর কাছে আমার পায়ের চিহ্নের হিসাব ঘোষণা করব; আমি একজন আত্মবিশ্বাসী রাজপুত্রের মত তাঁর কাছে যাব।
Ningemweleza hesabu ya hatua zangu; na kama mwana wa mfalme mwenye kujiamini ningepanda kwenda kwake.
38 ৩৮ যদি আমার ভূমি কখনও আমার বিরুদ্ধে কেঁদে ওঠে এবং এটার হালরেখা যদি একসঙ্গে কেঁদে ওঠে,
Kama nchi yangu ingelia dhidi yangu, na matuta yake yaomboleza pamoja,
39 ৩৯ আমি যদি তার ফসল বিনা পয়সায় খেয়ে থাকি অথবা তার মালিকের মৃত্যুর কারণ হয়ে থাকি,
ikiwa nimekula mavuno yake bila kulipia au kama nimesababisha wamiliki wake kupoteza maisha yao,
40 ৪০ তবে গমের জায়গায় কাঁটা বৃদ্ধি পাক এবং যবের পরিবর্তে আগাছা বৃদ্ধি পাক। ইয়োবের কথার সমাপ্ত।”
ndipo miiba na iote badala ya ngano na magugu badala ya shayiri.” Maneno ya Ayubu yamemalizika.

< ইয়োবের বিবরণ 31 >