< ইয়োবের বিবরণ 13 >

1 দেখ, আমার চোখ এসমস্ত দেখেছে; আমার কান শুনেছে এবং তা বুঝেছে।
Tazama, jicho langu limeyaona haya yote; sikio langu limeyasikia na kuyaelewa hayo.
2 তোমরা কি জান, সেই একই বিষয় আমিও জানি; আমি তোমাদের থেকে কিছু কম নই।
Kile mnachokifahamu, ndicho hicho mimi pia ninachokifahamu; Mimi siyo duni kwenu ninyi.
3 যাইহোক, আমি বরং সর্বশক্তিমানের সঙ্গে কথা বলব; আমি ঈশ্বরের সঙ্গে বিচার করতে চাই।
Hata hivyo, Mimi ningeweza kuzungumza na mwenye nguvu; Mimi natamani kusemezana na Mungu.
4 কিন্তু তোমরা সত্যকে চুনকাম করেছ মিথ্যা দিয়ে; তোমরা সকলে মূল্যহীন চিকিত্সক।
Lakini ninyi mnauficha ukweli kwa uongo; ninyi nyote ni tabibu msiokuwa na thamani.
5 আহা, তোমরা একেবারে নীরব থাকবে! সেটাই তোমাদের প্রজ্ঞা।
Laiti, kwamba kwa pamoja mngeshikilia amani yenu! Hilo lingekuwa hekima yenu ninyi.
6 এখন শোন আমার নিজের যুক্তি; আমার ঠোঁটের অনুনয় শোন।
Sikia sasa kuhoji kwangu; Sikiliza kusihi kwa midomo yangu mwenyewe.
7 তোমরা কি ঈশ্বরের পক্ষে অন্যায় কথা বলবে এবং তোমরা কি তাঁর পক্ষে প্রতারণাপূর্ণ কথা বলবে?
Ninyi mtazungumza visivyo haki kwa ajili ya Mungu, na ninyi mtazungumza udanganyifu kwa yeye? Ni kweli ninyi mngeonyesha ukarimu kwa yeye?
8 তোমরা কি সত্যি তাঁকে দয়া দেখাবে? তোমরা কি সত্যি আদালতে ঈশ্বরের পক্ষে উকিলের মত তর্ক করবে?
Ni kweli ninyi mngetetea katika mahakama kama mawakili wa Mungu?
9 তার পরিবর্তে যদি তিনি তোমাদের বিচারক হিসাবে তোমাদের ওপর ফেরেন এবং পরীক্ষা করেন, এটা কি তোমাদের জন্য ভাল হবে? অথবা যেমন একজন অন্য জনকে ঠকায়, তোমরা কি সত্যি আদালতে তাঁর মিথ্যা পরিচয় দেবে?
Je, kweli ingekuwa vizuri kwenu wakati yeye akiwatafuta ninyi? Mngeweza ninyi kumdanganya yeye kama mlivyoweza kuwadanganya watu?
10 ১০ তিনি অবশ্যই তোমাদের নিন্দা করবেন, যদি তোমরা গোপনে তাঁর পক্ষপাত কর।
Yeye kwa hakika angewathibitisha upya ninyi ikiwa katika siri ninyi mmeonyesha kutokukamilika.
11 ১১ তাঁর মহিমা কি তোমাদের ভয় পাওয়ায় না? তাঁর ভয় কি তোমাদের ওপর পড়ে না?
Je, ukuu wake usingewafanya ninyi muogope? Je, utisho wake usingeshuka juu yenu?
12 ১২ তোমাদের স্মরণীয় প্রবাদবাক্য ছাই দিয়ে তৈরী করে; তোমাদের দূর্গ হল মাটির তৈরী দূর্গ।
Hadithi zenu za misemo ya kukariri, ni mithali zimetengenezwa kwa majivu; utetezi wenu ni utetezi uliotengenezwa kwa udongo wa mfinyanzi.
13 ১৩ তোমরা শান্তি বজায় রাখ, আমাকে একা থাকতে দাও, যাতে আমি কথা বলতে পারি, আমার ওপর যা আসছে আসতে দাও।
Shikilieni amani yenu, mniache peke yangu, ili ya kwamba nipate kusema, acheni yaje yale yanayoweza kuja kwangu.
14 ১৪ আমি আমার নিজের মাংস আমার দাঁতে নিয়ে যাব; আমি আমার হাতে আমার জীবন নেব।
Nitaichukua nyama yangu mwenywewe katika meno yangu; Nitayachukua maisha yangu katika mikono yangu.
15 ১৫ দেখ, যদি তিনি আমায় মেরে ফেলেন, আমার আর কোন আশা থাকবে না; তবুও, আমি তাঁর সামনে আমার রাস্তা রক্ষা করব।
Tazama, ikiwa ataniua mimi, sitakuwa na tumaini lililobakia; hata hivyo, nitazitetea njia zangu mbele zake yeye.
16 ১৬ এটাই হবে আমার মুক্তির কারণ, যে আমি তাঁর সামনে অধার্ম্মিক লোকের মত আসব না।
Hiki kitakuwa sababu ya kutohesabiwa hatia, kwamba mimi sikuja mbele zake kama mtu asiyemcha Mungu.
17 ১৭ হে ঈশ্বর, আমার কথা মনোযোগ দিয়ে শোন; আমার ঘোষণা তোমার কানে আসুক।
Mungu, sikiliza kwa makini kuzungumza kwangu; ruhusu kutangaza kwangu kuje kwenye masikio yako.
18 ১৮ এখন দেখ, আমি আমার যুক্তি সাজিয়ে রেখেছি; আমি জানি যে আমি নির্দোষ।
Tazama sasa, Nimeuweka utetezi wangu katika mpangilio, Mimi ninafahamu kwamba mimi sina hatia.
19 ১৯ কে সে যে আমার বিরুদ্ধে আদালতে তর্ক করবে? যদি তুমি তা করতে আস এবং যদি আমি ভুল প্রমাণিত হই, তাবে আমি নীরব হব এবং প্রাণ ত্যাগ করব।
Ni nani anayeweza kushindana na mimi katika mahakama? Ikiwa mlikuja kufanya hivyo, na kama mimi nilithibitishwa kukosea, ndipo ningekuwa kimya na kuyatoa maisha yangu.
20 ২০ হে ঈশ্বর, আমার জন্য দুটো জিনিস কর এবং তাহলে আমি নিজেকে তোমার থেকে লুকাব না:
Mungu, fanya mambo mawili kwa ajili yangu, na tena Mimi sitajificha kutoka katika uso wako.
21 ২১ তোমার কঠোর হাত আমার থেকে তুলে নাও এবং তোমার আতঙ্ক আমায় ভয় না দেখাক।
Ondoa kutoka kwangu mkono wako unaotesa, na usiache utisho wako unifanye mimi kuogopa.
22 ২২ তখন আমায় ডাক আর আমি উত্তর দেব; অথবা আমাকে তোমার সঙ্গে কথা বলতে দাও এবং তুমি আমায় উত্তর দাও।
Ndipo niite mimi, na mimi nitakujibu; au uniache mimi niseme na wewe na wewe unijibu mimi.
23 ২৩ আমার অপরাধ ও পাপ কত? আমাকে আমার অপরাধ ও পাপ জানতে দাও।
Je, maovu yangu na dhambi zangu ni ngapi? Nijulishe kosa langu na dhambi yangu.
24 ২৪ কেন তুমি আমার কাছ থেকে তোমার মুখ লুকিয়েছ এবং আমার সঙ্গে শত্রুর মত আচরণ করছ?
Kwa nini unaficha uso wako kutoka kwangu mimi na kunitendea mimi kama adui yako?
25 ২৫ তুমি কি একটা হওয়ায় ওড়া পাতাকে অত্যাচার করবে? তুমি কি শুকনো নাড়ার পিছনে ছুটবে?
Je, wewe utalitesa jani linalopeperushwa? Je, utaendelea kulifuatilia bua kavu?
26 ২৬ কারণ তুমি আমার বিরুদ্ধে তিক্ত বিষয় লিখেছ; তুমি আমায় আমার যৌবনের পাপের উত্তরাধিকারী করেছ।
Kwa maana wew unaandika chini vitu vichungu dhidi yangu mimi; wewe unanifanya mimi kurithi uovu wa ujana wangu.
27 ২৭ তুমি আমার পায়ে বেড়ি পরিয়েছ, তুমি আমার সমস্ত রাস্তায় লক্ষ রেখেছ; তুমি সেই মাটি পরীক্ষা করেছ যেখানে আমার পা হেঁটেছে,
Wewe pia unaiweka miguu yangu katika nguo nyembamba; wewe waangalia njia zangu zote; wewe wachunguza chini mahali ambapo nyayo za miguu yangu zimekanyaga.
28 ২৮ যদিও আমি পচা জিনিসের মত যা নষ্ট হয়ে গেছে, একটা কাপড়ের মত যা পোকায় খেয়েছে।
japokuwa mimi ni kama kitu kilichooza ambacho hutupwa mbali, kama vazi lile ambalo nondo wamelila.

< ইয়োবের বিবরণ 13 >