< ইয়োবের বিবরণ 10 >

1 আমার প্রাণ জীবনে ক্লান্ত হয়েছে; আমি স্বাধীনভাবে আমার অভিযোগ প্রকাশ করব; আমি আমার প্রাণের তিক্ততায় কথা বলব।
Nimechoka na maisha yangu; Nitanena wazi manung'uniko yangu; nitasema kwa uchungu wa roho yangu.
2 আমি ঈশ্বরকে বলব, আমায় নিছক দোষী করবেন না; আমাকে দেখাও কেন তুমি আমায় দোষী করেছ।
Nitamwambia Mungu, 'Usinihukumie makosa; nionyeshe sababu za wewe kunilaumu mimi. Je
3 এটা কি তোমার জন্য ভালো যে তুমি আমায় উপদ্রব করবে, তোমার হাতের কাজ কি তুচ্ছ করবে যখন তুমি পাপীদের পরিকল্পনায় হাঁসবে?
ni vizuri kwako wewe kunionea mimi, kudharau kazi ya mikono yako wakati unafurahia juu ya mipango ya waovu?
4 তোমার কি মাংসের চোখ? তুমি কি মানুষের মত দেখ?
Je wewe una macho ya kimwili? Je wewe unaona kama mtu aonavyo?
5 তোমার দিন গুলো কি মানুষের দিনের মত অথবা তোমার বছরগুলো কি লোকেদের বছরের মত,
Je siku zako ni kama siku za wanadamu au miaka yako ni kama miaka ya watu,
6 যে তুমি আমার অপরাধের অনুসন্ধান করছ এবং আমার পাপ খুঁজছ,
hata ukauliza habari za uovu wangu na kuitafuta dhambi yangu,
7 যদিও তুমি জানো আমি দোষী নই এবং কেউ কি নেই যে আমাকে তোমার হাত থেকে উদ্ধার করে?
ingawa wewe wafahamu mimi sina kosa na hapana mwingine awezaye kuniokoa mimi na mkono wako?
8 তোমার হাত আমায় গড়েছে এবং আমায় সারা দেহে গড়েছে করেছে, তবুও তুমি আমায় ধ্বংস করছ।
Mikono yako imeniumba na kunifinyanga kwa wakati mmoja nawe kunizunguka, hata hivyo unaniangamiza.
9 স্মরণ কর, আমি বিনয় করি, যে তুমি আমায় মাটির পাত্রের মত গড়েছ; তুমি কি আবার আমায় ধূলোয় ফেরাবে?
Kumbuka, nakuomba, ulivyonifinyanga kama vile udongo; je utanirudisha mavumbini tena?
10 ১০ তুমি কি আমায় দুধের মত ঢালোনি এবং ছানার মত কি ঘন কর নি?
Je wewe hukunimimina kama maziwa na kunigandisha mfano wa jibini?
11 ১১ তুমি আমায় চামড়া এবং মাংস দিয়ে ঢেকেছ এবং হার ও শিরা দিয়ে আমায় বুনেছো।
Umenivika ngozi na nyama na kuniunganisha pamoja kwa mifupa na misuli.
12 ১২ তুমি আমায় জীবন দিয়েছ এবং চুক্তির বিশ্বস্ততা দিয়েছ; তোমার সাহায্য আমার আত্মাকে পাহারা দিয়েছে।
Wewe umenizawadia mimi uhai na ahadi ya upendeleo na usaidizi wako umeilinda roho yangu.
13 ১৩ তবুও এইসব জিনিস তুমি তোমার হৃদয়ে লুকিয়ে রেখেছ, আমি জানি যে এটাই তুমি ভাবছিলে,
Hata hivyo mambo haya uliyaficha moyoni mwako - nafahamu kwamba hivi ndivyo ufikirivyo:
14 ১৪ যদি আমি পাপ করে থাকি, তুমি তা লক্ষ করবে; তুমি আমার অপরাধ ক্ষমা করবে না।
kuwa kama nimefanya dhambi, wewe utaizingatia; hutaniachilia na uovu wangu.
15 ১৫ যদি আমি পাপী হই, আমায় অভিশাপ দাও; এমনকি যদি আমি ধার্মিক হই, আমি আমার মাথা তুলতে পারব না, কারণ আমি অপমানে পূর্ণ হয়েছি এবং আমি আমার নিজের দুঃখ দেখছি।
Kama mimi ni muovu, ole wangu; hata kama ni mwenye haki, sitaweza kuinua kichwa changu, kwa kuwa nimejaa aibu na kuyaangalia mateso yangu.
16 ১৬ যদি আমার মাথা নিজেই ওঠে, তুমি আমায় সিংহের মত শিকার করবে; আরও একবার তুমি নিজেকে দেখাবে আমার থেকে শক্তিশালী।
Kama kichwa changu kikijiinua chenyewe, waniwinda kama simba; tena wajionyesha mwenyewe kuwa ni mwenye nguvu kwangu.
17 ১৭ তুমি আমার বিরুদ্ধে নতুন সাক্ষী নিয়ে আসবে এবং তোমার রাগ আমার বিরুদ্ধে বাড়াবে; তুমি আমায় নতুন সৈন্য নিয়ে আক্রমণ করবে।
Wewe unaleta mashahidi wapya dhidi yangu na kuzidisha hasira zako dhidi yangu; wanishambulia na majeshi mapya.
18 ১৮ কেন, তাহলে, তুমি আমায় মায়ের পেট থেকে বার করে আনলে? কোন চোখ দেখার আগেই যদি আমি মারা যেতাম তবে ভালো হত।
Kwa nini, basi, ulinitoa tumboni? Natamani ningekata roho na ili jicho lolote lisinione.
19 ১৯ যদি আমার অস্তিত্বই না থাকত; যদি আমার মায়ের পেট থেকে কবরে নিয়ে যাওয়া হত।
Ningelikuwa kama asiyekuwepo; ningelichukuliwa kutoka tumboni mpaka kaburini.
20 ২০ আমার দিন কি খুব অল্প নয়? তাহলে থামো, আমাকে একা থাকতে দাও, তাহলে আমি কিছুটা বিশ্রাম পাব,
Je si siku zangu pekee ni chache? Acha basi, usinisumbue, ili kwamba nipate kupumzika kidogo
21 ২১ যেখান থেকে আমি আর ফিরব না সেখানে আমি যাওয়ার আগে, সেই অন্ধকার দেশে এবং সেই মৃত্যুছায়ার দেশে,
kabla sijaenda huko ambako sitarudi, kwenye nchi ya giza na kivuli cha mauti,
22 ২২ সেই দেশ যা মাঝরাতের অন্ধকারের মত অন্ধকার, সেই দেশ মৃত্যুছায়ার দেশ, সেখানকার আলো মাঝরাতের অন্ধকারের মত।
ni nchi ya giza kama usiku wa manane, nchi ya kivuli cha mauti, isiyokuwa na mpangilio, ambayo nuru yake ni kama usiku wa manane.'”

< ইয়োবের বিবরণ 10 >