< যিরমিয়ের বই 6 >

1 “হে বিন্যামীনের লোকেরা, রক্ষা পাবার জন্য যিরূশালেম থেকে পালাও। তকোয় শহরে তূরী বাজাও। বৈৎ-হক্কেরমে সংকেত তোলো, কারণ উত্তর দিক থেকে অমঙ্গল ও ভয়ঙ্কর ধ্বংস উঁকি মারছে।
Tafuteni mahali salama, enyi watu wa Benjamini, kwa kuondoka Yerusalemu. Pigeni tarumbeta zaTekoa. Simamisheni ishara juu ya Beth- Hakeremu, kwa uovu unaonekana ukitokea kaskazinni; pigo kubwa linakuja.
2 সুন্দরী ও সুখভোগকারী সিয়োনের মেয়েকে আমি হত্যা করব।
Binti za Sayuni, warembo na mwororo, wataangamizwa.
3 মেষপালক এবং তাদের ভেড়ার পাল তাদের কাছে যাবে; তারা তার বিরুদ্ধে চারিদিকে তাঁবু খাটাবে; প্রত্যেকে নিজের হাতে পাল চরাবে।
Wachungaji na kondoo wao watawaendea; wataweka hema zao zikiwazunguka pande zote; kila mtu atachunga kwa mkono wake.
4 সদাপ্রভুর নামে তাকে আক্রমণ কর। ওঠ, আমরা দুপুর বেলায় আক্রমণ করি। এটি খুবই খারাপ বিষয় যে দিনের আলো কমে যাচ্ছে, সন্ধ্যার ছায়া পড়ছে।
Jitakaseni wenyewe kwa miungu kwa ajili ya vita. Twendeni tukamvamie wakati wa adhuhuri. Ni vibaya sana kwamba mchana unatoweka na vivuli vya jioni vinakuja.
5 তাই ওঠ, আমরা রাতেই আক্রমণ করি এবং তার দুর্গগুলি ধ্বংস করি।”
Lakini tumvamieni usiku na na tuharibu ngome zake.
6 বাহিনীগনের সদাপ্রভু এই কথা বলেন, “তার গাছপালা কেটে দাও এবং তা দিয়ে যিরূশালেমের বিরুদ্ধে ঢিবি তৈরী কর। এটাই আক্রমণ করার সঠিক শহর, কারণ এটি অত্যাচারে ভরে গেছে।
Kwa kuwa BWANA wa majeshi asema hivi: Kateni miti yake, na tengenezeni vifusi vya kuitekea Yerualemu. Huu ndio mji sahihi kuuteka, Kwa sababu umejaa ukandamizaji.
7 কূয়োর ঠান্ডা জল যেমন এতে ধরা থাকে, তেমন এই শহর তার দুষ্টতা ধরে রাখে। তার মধ্যে হিংস্রতা ও গণ্ডগোলের শব্দ শোনা যায়। তার অসুস্থতা ও আঘাত সব দিন আমার সামনে রয়েছে।
Kama vile kisima kitoavyo maji, vivyo hivyo mji huu uzaavyo uovu. Uaribifu na jeuri vimesikika kwake. Mateso na tauni viko mbele yangu daima.
8 হে যিরূশালেম, শাসন গ্রহণ কর, না হলে আমি তোমার কাছ থেকে ফিরে যাব এবং তোমার দেশ ধ্বংস ও জনশূন্য করব।”
Uadhibiswhe, ee Yerusalemu, vingenevyo nitaondoka kwako na kukufanya ukiwa, na nchi isiyokaliwa na watu.
9 বাহিনীগনের সদাপ্রভু বলেন, “আঙ্গুরের মত যারা ইস্রায়েলে ছড়িয়ে আছে তাদের তারা জড়ো করবে। আঙ্গুর গাছ থেকে আঙ্গুর তোলার জন্য তোমার হাত বাড়াও।
BWANA wa majeshi asema hivi, “Hakika wataokota mabaki ya Isreli waliobaki kama zabibu. Nyosha mkono wako ili uchume zabibu.
10 ১০ আমি কাকে বললে ও কাকে সাবধান করলে তারা আমার কথা শুনবে? দেখ! তাদের কান বন্ধ হচ্ছে, তাই তারা মনোযোগ দেয় না। দেখ! সদাপ্রভুর বাক্য তাদের কাছে শোধরানোর জন্য এসেছে, কিন্তু তারা তা চায় না।
Nitamwambia nani na kumwonya nani ili wasikilize? Tazama! Masikio yao hayakutahariwa; hayawezi kutilia manani! Tazama! Neno la BWANA limekuja kuwarudi, lakini hawalitaki.”
11 ১১ তাই আমি সদাপ্রভুর ক্রোধে পূর্ণ হয়েছি। আমি তা ভিতরে ধরে রাখতে রাখতে ক্লান্ত হয়ে পড়েছি। রাস্তার লোকেদের উপরে ও যুবকদের সভার উপরে একসঙ্গে তা ঢেলে দাও। প্রত্যেক স্বামীকে তার স্ত্রীর সঙ্গে নিয়ে যাওয়া হবে, প্রত্যেক প্রাচীনদেরও খুব বয়ষ্কদের সঙ্গে নিয়ে যাওয়া হবে।
Lakini nimejazwa na hasira za BWANA. Nimechoka kuizuia. Aliniambia, “Imwage mbele ya watoto mitaani na katika makundi ya vijana. Kwa kuwa kila mume atachukuliwa pamoja na mke wake; na kila mzee mwenye miaka mingi.
12 ১২ আর ভূমি ও স্ত্রী সমেত তাদের বাড়ি পরের অধিকারে চলে যাবে। কারণ আমি এই দেশের অধিবাসীদের বিরুদ্ধে শাস্তির হাত বাড়াব। এটি সদাপ্রভুর ঘোষণা।
Nyumba zao watapewa watu wengine, kwa kuwa nitawavamia wakazi wa nchi kwa mkono wangu - asema BWANA wa majeshi.
13 ১৩ কারণ তারা ছোট ও বড় সবাই লাভের জন্য লোভ করে; এমন কি, ভাববাদী ও যাজকেরাও ছলনা করে।
BWANA amesema hayo kutoka kwa mdogo hadi kwa mkubwa, kila mmoja anatamani mapato ya udanganyifu. Kuanzia kuhani hadi nabii, Kila mmoja anafanya hila.
14 ১৪ কিন্তু তারা অবহেলার সঙ্গে আমার লোকদের ভগ্নতা সুস্থ করে, যখন তারা বলে, ‘শান্তি! শান্তি!’ কিন্তু সেখানে শান্তি নেই।
Lakini wameponya vidonda vya watu wangu kwa juu juu tu. Wanasema, 'Amani! Amani! na kumbe amani haipo.
15 ১৫ তারা কি তাদের সেই জঘন্য কাজের জন্য লজ্জিত? তাদের কোন লজ্জা নেই; তারা নম্রতা জানে না। তাই তারা তাদের সাথে পড়বে, যাদের আমি শাস্তি দেব। তাদের নত করা হবে।” সদাপ্রভু বলেন।
Je, waliona aibu walipofanya machukizo? Hasha, hawakuona aibu! Hawakuwa na aibu. Kwa hiyo wataanguka pamoj na wale watakaoanguka wakati nitakpowaadhibu. Wataangushwa chini,” asema BWANA.
16 ১৬ সদাপ্রভু এই কথা বলেন: রাস্তার চৌমাথায় দাঁড়াও ও দেখ; পুরানো পথের কথা জিজ্ঞাসা কর। ভাল পথ কোথায়? তখন সেই পথে চল এবং তোমরা নিজের অন্তরে বিশ্রাম পাবে। কিন্তু লোকেরা বলে, আমরা যাব না।
BWANA asema hivi, `Simama kwenye njia panda utazame; uliza nzile njia za zamani, 'Je, hii tabia njema iko wapi?' Kisha endelea nayo na tafuta mahali pa kupumzika. Lakini watu wanasema, 'Hatutaenda.'
17 ১৭ আমি তোমাদের উপরে তূরীর ধ্বনি শোনার জন্য পাহারাদার নিযুক্ত করেছি। কিন্তু তারা বলেছে, আমরা শুনব না।
Niliweka walinzi juu yenu ili wasikilize tarumbeta. Lakini walisema, 'Hatutasikiliza.'
18 ১৮ অতএব, হে জাতিরা, শোন! দেখ, তোমরা সাক্ষী, তাদের প্রতি কি হবে।
Kwa hiyo, sikilizeni, enyi mataifa! Tazameni, enyi mashahidi, muone kile kitakachowapata.
19 ১৯ শোন, হে পৃথিবী! দেখ, আমি এই লোকেদের উপর বিপদ ডেকে আনব, যা তাদের পরিকল্পনার ফল। তারা আমার বাক্য বা ব্যবস্থায় মনোযোগ দেয়নি, কিন্তু তার পরিবর্তে তারা অগ্রাহ্য করেছে।
Sikia, wewe dunia! Tazama, niko tayari kuleta janga kwa watu hawa - matunda ya fikra zao. Hawakusikiliza neno langu wala sheria zangu, badala yake walizikataa.
20 ২০ শিবা থেকে আমার কাছে কেন ধূপ আসে? কিংবা দূর দেশ থেকে যে মিষ্টি সুগন্ধি আসে? তোমাদের হোমবলি আমার গ্রহণযোগ্য নয়, তোমাদের বলিদানও আমাকে সন্তুষ্ট করে না।
Huu ubani kutoka sheba unaopanda una maana gani kwangu? Au huu uudi kutoka nchi ya mbali? Sadaka zenu za kuteketezwa hazikubaliki kwangu wala dhabihu zenu.
21 ২১ তাই সদাপ্রভু বলেন, “দেখ, আমি এই লোকেদের বিরুদ্ধে নানা বাধা স্থাপন করব। বাবারা ও ছেলেরা একসঙ্গে তাতে হোঁচট খাবে। প্রতিবেশীরা ও বন্ধুরা বিনষ্ট হয়ে যাবে।”
Kwa hiyo BWANA asema hivi, 'Tazama, 'Niko tayari kuweka kikwazo dhidi ya watu hawa. Watajikwaa juu yake - baba na watoto wao kwa pamoja watajikwaa. Wakazi na jirani zao pia watapotea.'
22 ২২ সদাপ্রভু এই কথা বলেন, “দেখ, উত্তর দেশ থেকে একদল লোক আসছে। কারণ দূর দেশ থেকে একটি বড় জাতি উত্তেজিত হয়ে আসছে।
BWANA asema hivi, 'Tazama watu wanakuja toka nchi ya kaskazini. Kwa kuwa taifa kubwa limechochewa kutoka nchi ya mbali.
23 ২৩ তারা ধনুক ও বর্শা নেবে। তারা নিষ্ঠুর এবং কোন দয়া নেই। সমুদ্রের গর্জনের মত তাদের শব্দ এবং তারা ঘোড়ায় চড়ে যোদ্ধার মত প্রস্তুত হয়ে আসছে, হে সিয়োনের মেয়ে।”
Watachukua pinde na mishale yao. Ni wakatili na hawana huruma. Sauti yao ni kama muungurumo wa bahari, na wapanda farasi katika mfumo wa wanaume wa vita, enyi binti wa Sayuni,”'
24 ২৪ আমরা তাদের সম্বন্ধে খবর পেয়েছি। আমাদের হাত অবশ হয়ে গেল। প্রসবকারিণী স্ত্রীলোকদের মত যন্ত্রণা আমাদের ধরেছে।
Tumesikia habai zao. Mikono yetu inalegea kwa dhiki. Na maumivu yametukamata kama utungu wa mwanamke anayezaa.
25 ২৫ তোমরা মাঠে যেয়ো না ও রাস্তায় হেঁটো না, কারণ শত্রুর তরোয়াল এবং চারিদিকে ভীষণ ভয় রয়েছে।
Usiende nje mashambani, na usitembee barabarani, kwa kuwa upanga wa adui na hofu vimekaribia.
26 ২৬ হে আমার প্রজাদের মেয়েরা, একমাত্র ছেলের মৃত্যুশোকে চট পর এবং ছাইয়ের মধ্যে গড়াগড়ি দাও। নিজেদের জন্য প্রচণ্ড শোক কর। কারণ আমাদের উপরে হঠাৎ ধ্বংসকারী এসে পড়বে।
Binti za watu wangu, jivikeni magunia na kugaagaa kwenye majivu ya maombolezo ya mwana pekee. Ombolezeni kwa huzuni kuu, kwa kuwa anayewaangamiza anakuja kwetu ghafula juu yetu.
27 ২৭ যিরমিয়, আমি তোমাকে আমার লোকেদের যাচাইকারী করেছি, তাই তুমি তাদের পথ বিচার করবে এবং পরীক্ষা করবে।
“Nimekufanya wewe, Yeremia, kuwajaribu watu wangu kama mtu anayepima fedha, kwa hiyo utachunguza na kupima njia zao.
28 ২৮ তারা সবাই খুব একগুঁয়ে লোক, যারা অন্য লোকের নিন্দা করে চলে। তারা সবাই ব্রোঞ্জ আর লোহার মত; খুব খারাপ আচরণ করে।
Wao ni watu wasumbufu miongoni mwa watu, wanaoenda huko na kule wakisingizia wengine. Wote ni shaba na chuma, wakitenda kwa dhuluma.
29 ২৯ জাঁতা তাদের আগুনে পুড়েছে, সীসা আগুনের শিখায় বিনষ্ট হয়েছে। অনর্থক তারা শুদ্ধ করার চেষ্টা করছে, কারণ দুষ্টদেরকে বের করা যাচ্ছে না।
Mifuo inafukuta kwa moto unaoziunguza; risasi inaunguzwa na moto. Risasi tu ndiyo inayotoka kati yake, lakini haifai kitu kwa sababu uovu haujaondolewa.
30 ৩০ তাদের বাতিল রূপা বলা হবে, কারণ সদাপ্রভু তাদের অগ্রাহ্য করেছেন।
Wataitwa taka za fedha, kwa sababu BWANA amewakataa.

< যিরমিয়ের বই 6 >