< যিরমিয়ের বই 52 >

1 সিদিকিয় একুশ বছর বয়সে রাজত্ব করতে শুরু করেন, তিনি এগারো বছর যিরুশালেমে রাজত্ব করেন; তার মায়ের নাম হমুটল; তিনি লিবনা নিবাসী যিরমিয়ের মেয়ে।
Sedekia alikuwa na umri wa miaka ishirini na mmoja alipoanza kutawala; akatawala miaka kumi na mmoja huko Yerusalemu. Jina la mamaye lilikuwa Hamutali; alikuwa binti Yeremia wa Libna.
2 যিহোয়াকীমের সব কাজ অনুসারে সিদিকিয় সদাপ্রভুর চোখে যা খারাপ তাই করতেন।
Akafanya maovu machoni pa Yahwe; akafanya kila alichokifanya Yehoyakimu.
3 যিরূশালেম ও যিহূদায় সদাপ্রভু ক্রোধজনিত ঘটনা হল যে পর্যন্ত না তিনি নিজের সামনে থেকে তাদেরকে দূরে ফেলে দিলেন, আর সিদিকিয় বাবিলের রাজার বিরুদ্ধে বিদ্রোহ করলেন।
Kwa hasira ya Yahwe, matukio haya yote yalitukia Yerusalemu na Yuda, hata alipowatoa mbele yake mwenyewe. Kisha Sedekia akaasi dhidi ya mfalme wa Babeli.
4 পরে তাঁর রাজত্বের নবম বছরের দশম মাসের দশ দিনের দিন বাবিলের রাজা নবূখদনিৎসর ও তাঁর সমস্ত সৈন্য যিরূশালেমের বিরুদ্ধে আসলেন। তারা বিপরীত দিকে শিবির স্থাপন করল এবং তারা এর চারিদিকে ঢিবি তৈরী করল।
Ikawa katika mwaka wa tisa wa utawala wa mfalme Sedeki, katika mwezi wa kumi, na siku ya kumi ya mwezi huo, Nebukadneza, mfalme wa Babeli, alikuja na jeshi lake lote dhidi ya Yerusalem. Wakapiga kambi kuukabili, nao wakajenga ukuta wa kuusuria kuuzunguka.
5 সিদিকিয়ের রাজত্বের এগারো বছর পর্যন্ত শহরটা ঘেরাও করে রাখা হল।
Hivyo mji ukausuriwa mpaka mwaka wa kumi na moja wa utawala wa mfalme Sedekia.
6 চতুর্থ মাসের নয় দিনের র দিন শহরে মহাদূর্ভিক্ষ হয়েছিল, দেশে লোকদের খাদ্যদ্রব্য কিছুই থাকলো না।
Katika mwezi wa nne, siku ya tisa ya mwaka huo, njaa ikawa kali sana mjini hata hakukuwa na chakula kwa watu wa nchi.
7 পরে শহরের একটা জায়গা ভেঙে গেল এবং সমস্ত যোদ্ধা শহর থেকে বাইরে গিয়ে রাজার বাগানের কাছাকাছি দুই প্রাচীরের দরজার পথ দিয়ে পালিয়ে গেল তখন কলদীয়েরা শহরের বিরুদ্ধে চারিদিকে ছিল আর ওরা অরাবার দিকে গেল।
Kisha mji ukatobolewa, na wapiganaji wote wakakimbia nje ya mji wakati wa usiku kwa njia ya lango lililokuwa kati ya kuta mbili, kwa bustani ya mfalme, japokuwa Wakaldayo walikuwa wameuzunguka mji. Hivyo wakaenda kwa njia ya Araba.
8 কলদীয়দের সৈন্য রাজার পিছনে দৌড়ে গিয়ে যিরীহোর সমভূমিতে সিদিকিয়কে ধরল, তাতে তার সব সৈন্য তার কাছ থেকে ছিন্নভিন্ন হল।
Lakini jeshi la Wakaldayo likamfuatia mfalme na kumpata Sedekia katika tambarare za bonde la Mto Yordani karibu na Yeriko. Jeshi lote lilikuwa limetawanyika mbali naye.
9 তখন তারা রাজাকে ধরে হমাৎ দেশের রিব্লাতে বাবিলের রাজার কাছে নিয়ে গেল, পরে তিনি তার শাস্তি দিলেন।
Wakamkamata mfalme na kumleta hadi kwa mfalme wa Babeli huko Ribla katika nchi ya Hamathi, alipotoa hukumu juu yake.
10 ১০ বাবিলের রাজা সিদিকিয়ের চোখের সামনেই তাঁর ছেলেদের মেরে ফেললেন এবং যিহূদার সমস্ত নেতাদেরও রিব্লাতে মেরে ফেললেন; আর সিদিকিয়ের চোখ তুলে ফেললেন;
Mfalme wa Babeli akawachinja wana wa Sedekia mbele ya macho yake, na huko Ribla akawachinja viongozi wote wa Yuda.
11 ১১ পরে বাবিলের রাজা তার শিকলে বেঁধে নিয়ে গেলেন এবং তার মৃত্যু পর্যন্ত সিদিকিয়কে কারাগারে রেখে দিলেন।
Kisha akayaondoa macho ya Sedekia, akamfunga katika vifungo vya shaba, na kumleta Babeli. Mfalme wa Babeli akamweka kifungoni hata siku ya kufa kwake.
12 ১২ পরে পঞ্চম মাসের দশম দিনের বাবিলের রাজা নবূখদনিৎসরের ঊনিশ বছরের রক্ষক সেনাপতি নবূষরদন যিনি বাবিলের রাজার সামনে দাঁড়াতেন সেই যিরূশালেমে আসলেন।
Basi mwezi wa tano, siku ya kumi ya mwezi, ambao ulikuwa mwaka wa kumi na tisa wa utawala wa mfalme Nebukadneza, mfalme wa Babeli, Nebuzaradani akaja Yerusalemu. Alikuwa jemedari wa walinzi wa mfalme na mtumishi wa mfalme wa Babeli.
13 ১৩ তিনি সদাপ্রভুর ঘর ও রাজবাড়ী পুড়িয়ে দিলেন এবং যিরুশালেমের সমস্ত বাড়ি ও বড় বড় বাড়ি তিনি পুড়িয়ে ফেললেন।
Akaiteketeza nyumba ya Yahwe, kasiri, na nyumba zote za Yerusalemu; pia kila jengo mhimu mjini alilichoma.
14 ১৪ আর রাজার রক্ষীদলের সেনাপতির অধীনে সমস্ত কলদীয় সৈন্য যিরূশালেমের সব দেয়াল ভেঙে ফেলল।
Kama kwa kuta za kuuzunguka Yerusalemu, jeshi lote la Wababeli lililokuwa pamoja na jemedari wa mlinzi wakaviaribu.
15 ১৫ আর রক্ষীদলের সেনাপতি নবূষরদন কিছু গরিব লোককে, শহরে পরিত্যক্ত বাকি লোকদেরকে ও বাদবাকী কারিগরদের এবং যারা বাবিলের রাজার পক্ষে গিয়েছিল তাদের বন্দী করে নিয়ে গেলেন।
Kama kwa watu maskini sana, watu waliosalia walioachwa katika mji, waliokuwa wamemwendea mfalme wa Babeli, na baadhi ya watu wenye ujuzi - Nebuzaradan, jemedari wa askari walinzi, akawachukua baadhi yao uhamishoni.
16 ১৬ কিন্তু আঙ্গুর ক্ষেত দেখাশোনা ও জমি চাষ করবার জন্য রক্ষী সেনাপতি নবূষরদন কিছু গরিব লোককে তিনি দেশে রাখলেন।
Lakini Nebuzaradani, jemedari wa mlinzi, akawaacha baadhi ya maskini sana wa nchi kuitunza mizabibu na mashamba.
17 ১৭ আর সদাপ্রভুর ঘরের ব্রোঞ্জের দুটি থাম, সদাপ্রভুর গৃহের পীঠ সব এবং ব্রোঞ্জের সমুদ্র পাত্রটি ভেঙে টুকরো টুকরো করে বাবিলে নিয়ে গেল।
Lakini kwa nguzo za shaba lilizokuwa katika nyumba ya Yahwe, mishikio na bahari ya shaba iliyokuwa katika nyumba ya Yahwe, Wakaldayo wakaivunja vipande wakaondoka navyo kurudi Babeli.
18 ১৮ আর পাত্র, বেলচা, শলতে পরিষ্কার করবার চিমটি এবং মন্দিরের সেবার জন্য অন্যান্য সমস্ত ব্রোঞ্জের জিনিস নিয়ে গেল।
Vyungu, makoleo, kinara cha taa, mabakuri, na vitu vyote vya shaba ambavyo makuhani walikuwa wakivitumia hekaluni - Wakaldayo wakavichukua vyote.
19 ১৯ গামলা, ধূপ দাহনকারী, বাটি, পাত্র, বাতিদান, চাটু এবং জলসেক প্রভৃতি সোনার পাত্রের সোনা, রূপার পাত্রের রূপা রক্ষ সেনাপতি নিয়ে গেলেন।
Makalai na chetezo cha uvumba, mabakuri, vyungu, kinara cha taa, vikaango, makalai zilizotengenezwa kwa dhahabu, na zilizotengenezwa kwa dhahabu - kapteni wa mlinzi wa mfalme akazichukua pia.
20 ২০ যে দুই থাম এক সমুদ্র পাত্র ও পীঠ সবের নীচে বারোটি পিতলের ষাঁড় রাজা শলোমন সদাপ্রভুর গৃহের জন্য তৈরী করেছিলেন, সেই সব পাত্রের পিতল অপরিমিত ছিল।
Nguzo mbili, bahari, na ng'ombe kumi na wawili wa shaba waliokuwa chini yake, vitu Selemani alivyokuwa amevifanya kwa ajili ya nyumba ya Yahwe, vikiwa na shaba nyingi sana isiyoweza kupimwa.
21 ২১ ফলে ওই দুই থামের প্রত্যেকের উচ্চতা আঠারো হাত ও বারো হাত চওড়া ছিল এবং তার চার আঙ্গুল মোটা ছিল; তা ফাঁপা ছিল।
Nguzo zilikuwa na urefu wa dhiraha kumi na nane kila moja, na mstari kuzunguka kila moja wenye urefu wa dhiraha kumi na mbili. Kila moja ilikuwa na unene wa vidole vinne na tundu.
22 ২২ আর তার ওপরে পাঁচ হাত উঁচু পিতলের এক মাথা ছিল এবং সেই মাথার চারপাশে জালের কাজ ছিল ও দাড়িম্বের মতো ছিল। সে সব পিতলের এবং দ্বিতীয় থামেও ঐ আকারের দাড়িম্ব ছিল।
Kichwa cha shaba kilikuwa juu yake. Kichwa kilikuwa dhiraha tano urefu wake, kazi ya waya zinazokingamana na makomamanga kukizunguka. Chote kilitengenezwa kwa shaba. Na nguzo nyingine ilikuwa na makomamanga yake vilikuwa kama ya kwanza.
23 ২৩ পাশে ছিয়ানব্বইটা দাড়িম্ব ছিল চারিদিকে জালিকাজের ওপরে একশো দাড়িম্ব ছিল।
Hivyo kulikuwa na makomamanga tisini na sita ubavuni mwa kila kichwa, na makomamanga mia moja juu ya nyaya zilizokingamana kukizunguka.
24 ২৪ পরে রক্ষ সেনাপতি মহাযাজক সরায়কে, দ্বিতীয় যাজক সফনিয় ও তিনজন দারোয়ানকে ধরলেন।
Jemedari wa mlinzi akamchukua Seraya mfungwa, kuhani mkuu, pamoja na Sefania, kuhani wa pili, na wale mabawaba watatu.
25 ২৫ আর তিনি শহর থেকে যোদ্ধাদের ওপরে নিযুক্ত একজন কর্মচারীকে এবং যারা রাজাকে দেখতেন, তাদের মধ্যে শহরে পাওয়া সাত জন লোককে, দেশের লোক সংগ্রহকারী সেনাপতির লেখককেও শহরের মধ্যে পাওয়া দেশের লেখকদের মধ্যে ষাটজনকে ধরলেন।
Kutoka mjini akamchukua mfungwa afsa aliyekuwa juu ya askari, na watu saba wa wale waliomshauri mfalme, waliokuwa wamesalia mjini. Akamchukua mfungwa afsa wa jeshi la mfalme aliyekuwa na wajibu wa kuwaingiza watu katika jeshi, pamoja na watu mashuhuri sitini kutoka katika nchi waliokuwamo mjini.
26 ২৬ রক্ষ সেনাপতি নবূষরদন তাদেরকে ধরে রিব্লাতে বাবিলের রাজার কাছে নিয়ে গেলেন।
Kisha Nebuzaradani, jemedari wa mlinzi, akawachukuwa na kuwaleta kwa mfalme wa Babeli huko Ribla.
27 ২৭ আর বাবিলের রাজা হমাৎ দেশের রিব্লাতে তাদেরকে আঘাত করে হত্যা করলেন। এই ভাবে যিহূদা নিজেদের দেশ থেকে বন্দী হয়ে গেল।
Mfalme wa Babeli akawaua huko Ribla katika nchi ya Hamathi. Kwa njia hii, Yuda akaondoka katika nchi yake na kwenda uhamishoni.
28 ২৮ নবূখদনিৎসর যাদেরকে বন্দী করেছিলেন তাদের সংখ্যা হল এই: সপ্তম বছরে তিন হাজার তেইশজন যিহূদী,
Hawa walikuwa watu Nebukadneza aliwaamisha: katika mwaka wa saba, Wayudea 3, 023.
29 ২৯ নবূখদনিৎসরের রাজত্বের আঠারো বছরের দিন তিনি যিরূশালেম থেকে আটশো বত্রিশজন যিহূদী বন্দী করে নিয়ে যান;
Katika mwaka wa kumi na nane wa Nebukadneza alichukuwa 832 kutoka Yerusalemu.
30 ৩০ নবূখদনিৎসরের তেইশ বছরের দিন রক্ষীদলের সেনাপতি নবূষরদন সাতশো পঁয়তাল্লিশজন যিহূদীকে বন্দী করে নিয়ে গিয়েছিলেন। মোট বন্দী লোক চার হাজার ছশো।
Katika mwaka wa ishirini na tatu wa Nebukadneza, Nebuzaradani, jemedari wa walinzi wa mfalme, aliwahamisha Wayudea 745. Jumla ya watu walioamishwa walikuwa 4, 600.
31 ৩১ যিহূদার রাজা যিহোয়াখীনের বন্দীত্বের সাঁইত্রিশ বছরের দিন ইবিল-মরোদক বাবিলের রাজা হলেন। তিনি সেই বছরের বারো মাসের পঁচিশ দিনের র দিন যিহোয়াখীনকে কারাগার থেকে ছেড়ে দিলেন।
Ikawa baadaye katika mwaka wa thelathini na saba wa kufungwa kwake Yohoyakini, mfalme wa Yuda, katika mwezi wa kumi na mbili, siku ya ishirini na tano ya mwezi, Evili Merodaki, mfalme wa Babeli akamfungua Yehoyakini mfalme wa Yuda kutoka kifungoni. Ilikuwa mwaka ambao Evili Merodaki alianza kutawala.
32 ৩২ তিনি যিহোয়াখীনের সঙ্গে ভালভাবে কথা বললেন এবং বাবিলে তাঁর সঙ্গে আর যে সব রাজারা ছিলেন তাঁদের চেয়েও তাঁকে আরও সম্মানের আসন দিলেন।
Akaongea naye kwa upole na akampa kiti cha heshima kuliko cha wafalme wengine aliokuwa pamoja nao huko Babeli.
33 ৩৩ ইবিল-মরোদক যিহোয়াখীনের কারাগারের পোশাক খুলে ফেললেন এবং জীবনের বাকি দিন গুলো নিয়মিতভাবে রাজার টেবিলে খেতেন।
Evili Merodaki akaondoa mavazi ya gerezani ya Yehoyakini, na Yehoyakini akala chakula cha daima katika meza ya mfalme siku zote zilizosalia za maisha yake.
34 ৩৪ আর তার মৃত্যুদিন পর্যন্ত তাকে প্রতিদিন খাবার ভাতা দেওয়া হত।
Na alipewa posho ya chakula cha kila siku kwa maisha yake yote yaliyosalia mpaka siku ya kufa kwake.

< যিরমিয়ের বই 52 >