< যিরমিয়ের বই 51 >

1 সদাপ্রভু এই কথা বলেন, “দেখ, আমি বাবিল ও লেব্-কামাই বসবাসকারীদের বিরুদ্ধে ধ্বংসকারী বাতাসকে জাগিয়ে তুলব।
Yehova akuti, “Taonani, ndidzadzutsa mphepo yowononga kuti iwononge Babuloni pamodzi ndi anthu a ku Lebi Kamai.
2 আমি বাবিলের কাছে বিদেশীদের পাঠাব। তারা তাকে ছড়িয়ে দেবে এবং তার দেশকে ধ্বংস করবে। কারণ তারা তার বিপদের দিনের চারিদিক থেকে তার বিরুদ্ধে দাঁড়াবে।
Ndidzatuma alendo ku Babuloni kudzamupeta ndi kuwononga dziko lake kotheratu. Iwo adzalimbana naye ku mbali zonse pa tsiku la masautso ake.
3 ধনুকধারী তার ধনুকে টান না দিক, সে তার বর্ম না পরুক। তার যুবকদের ছেড়ে দিয়ো না; তার সৈন্যদলকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দাও।
Okoka uta musawalekerere kapena wonyadira chovala chawo chankhondo. Musawasiye anyamata ake kuti akhale ndi moyo; koma muwononge ankhondo ake kotheratu.
4 কলদীয়দের দেশে আহত লোকেরা পতিত হবে এবং তার রাস্তায় নিহত হয়ে পতিত হবে।”
Adzavulazidwa ndi kufera mʼdziko la Babuloni lomwelo ndi mʼmisewu yawo yomwe.
5 কারণ ইস্রায়েল ও যিহূদাকে তাদের ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু ত্যাগ করেন নি, যদিও তাদের দেশ ইস্রায়েলের পবিত্রজনের বিরুদ্ধে দোষে পূর্ণ হয়েছে।
Pakuti Yuda ndi Israeli sanasiyidwe ngati amasiye ndi Mulungu wawo, Yehova Wamphamvuzonse, koma ngakhale dziko la Babuloni ndi lodzaza ndi machimo pamaso pa Woyerayo wa Israeli.
6 তোমরা বাবিলের মধ্যে থেকে পালাও। প্রত্যেকে নিজেকে রক্ষা কর। তার পাপের জন্য ধ্বংস হয়ে যেয়ো না। কারণ এটা সদাপ্রভুর প্রতিশোধের দিন। তার সমস্ত পাওনা তাকে তিনি দেবেন।
“Thawaniko ku Babuloni! Aliyense apulumutse moyo wake! Musawonongeke naye pamodzi chifukwa cha machimo ake. Imeneyi ndi nthawi yoti Yehova amulange; Yehova adzamulipsira.
7 বাবিল সদাপ্রভুর হাতে একটা সোনার পেয়ালার মত ছিল, যেটা সমস্ত পৃথিবীকে মাতাল করেছিল। জাতিরা তার আঙ্গুর রস খেয়েছিল এবং উন্মত্ত হয়েছে।
Babuloni anali ngati chikho cha golide mʼdzanja la Yehova; kuti aledzeretse dziko lonse lapansi. Mitundu yambiri ya anthu inamwa vinyo wake; nʼchifukwa chake tsopano inachita misala.
8 বাবিল হঠাৎ পতিত হবে ও ধ্বংস হয়ে যাবে। তার জন্য বিলাপ কর! তার ব্যথার জন্য ওষুধ দাও; হয়তো সে সুস্থ হবে।
Babuloni wagwa mwadzidzidzi ndi kusweka. Mulireni! Mfunireni mankhwala opha ululu wake; mwina iye nʼkuchira.”
9 আমরা বাবিলকে সুস্থ করতে চেষ্টা করেছি, কিন্তু সে সুস্থ হয়নি। আমরা তাকে ছেড়ে আমাদের নিজেদের দেশে চলে যাই। কারণ তার শাস্তি আকাশ পর্যন্ত পৌঁছেছে, তা মেঘ পর্যন্ত জমেছে।
Ena anati, “‘Ife tinayesa kumupatsa mankhwala Babuloni, koma sanachire; tiyeni timusiye ndipo aliyense apite ku dziko la kwawo, pakuti mlandu wake wafika mpaka mlengalenga, wafika mpaka kumwamba.’
10 ১০ সদাপ্রভু নির্দোষিতা ঘোষণা করেছেন। এস, আমাদের ঈশ্বর, সদাপ্রভু যা করেছেন, তা আমরা সিয়োনে বলি।
“‘Yehova waonetsa poyera kuti ndife osalakwa; tiyeni tilengeze mu Ziyoni zimene Yehova Mulungu wathu wachita.’
11 ১১ তোমরা তীরগুলি ধারালো কর, ঢাল প্রস্তুত কর। সদাপ্রভু বাবিলকে ধ্বংস করার পরিকল্পনায় মাদীয় রাজাদের উত্তেজিত করেছেন। এটি সদাপ্রভুর প্রতিশোধ, তাঁর মন্দির ধ্বংস করার প্রতিশোধ।
“Yehova wadzutsa mitima ya mafumu a Amedi, popeza cholinga chake ndi kuwononga Babuloni. Motero adzalipsira Ababuloni chifukwa chowononga Nyumba yake. Ndiye Yehova akuti, ‘Nolani mivi, tengani zishango.’
12 ১২ বাবিলের দেওয়ালের বিরুদ্ধে একটি পতাকা তোল। রক্ষীদেরকে আরও সাহস দাও, পাহারাদার নিযুক্ত কর, গোপন স্থানে সৈন্যদের প্রস্তুত রাখ। কারণ সদাপ্রভু বাবিলের লোকদের বিষয়ে পরিকল্পনা করেছেন। তিনি বাবিলের লোকেদের বিরুদ্ধে যা ঘোষণা করেছেন, তাই করবেন।
Kwezani mbendera yankhondo kuti muwononge malinga a Babuloni! Limbitsani oteteza, ikani alonda pa malo awo, konzekerani kulalira. Pakuti Yehova watsimikiza ndipo adzachitadi zomwe ananena za anthu a ku Babuloni.
13 ১৩ তোমরা, যারা অনেক জলস্রোতের ধারে বাস কর, তোমরা যারা অনেক সম্পদের অধিকারী; তোমার নিঃশেষ হয়ে এসেছে। এখন তোমার জীবনের সুতো কেটে ফেলবার দিন।
Inu muli ndi mitsinje yambiri ndi chuma chambiri. Koma chimaliziro chanu chafika, moyo wanu watha.
14 ১৪ বাহিনীগণের সদাপ্রভু তাঁর নিজের নামে শপথ করে বলেছেন, “আমি এক ঝাঁক পঙ্গপালের মত শত্রু দিয়ে তোমাকে পূর্ণ করব, তারা তোমার বিরুদ্ধে জয়ের হাঁক দেবে।”
Yehova Wamphamvuzonse analumbira pali Iye mwini kuti: Ndidzakutumizira adani ochuluka ngati dzombe, kuti adzakuthire nkhondo ndipo adzafuwula kuonetsa kuti apambana.
15 ১৫ সৃষ্টিকর্ত্তা তাঁর নিজের শক্তিতে পৃথিবী তৈরী করেছেন, তাঁর জ্ঞান দিয়ে জগৎ স্থাপন করেছেন ও বুদ্ধি দ্বারা আকাশমন্ডল ছড়িয়ে দিয়েছেন।
“Yehova analenga dziko lapansi ndi mphamvu zake; Iye anapanga dziko lonse ndi nzeru zake ndipo anayala thambo mwaluso lake.
16 ১৬ তিনি রব ছাড়লে আকাশের জল গর্জন করে; তিনি পৃথিবীর শেষ সীমানা থেকে বাষ্প উঠিয়ে আনেন। তিনি বৃষ্টির জন্য বিদ্যুৎ তৈরী করেন এবং তাঁর ভান্ডার থেকে বাতাস বের করে আনেন।
Iye akayankhula, kumamveka mkokomo wamadzi akumwamba. Iyeyo amabweretsa mitambo kuchokera ku malekezero a dziko lapansi. Amabweretsa mphenzi pamodzi ndi mvula ndi kutulutsa mphepo yamkuntho kumalo kumene amasungira.
17 ১৭ সব মানুষই জ্ঞানহীন পশুর মত হয়েছে; প্রত্যেক স্বর্ণকার তার মূর্তিগুলির জন্য লজ্জা পায়। কারণ তার ছাঁচে ঢালা মূর্তিগুলি মিথ্যা, সেগুলির মধ্যে নিঃশ্বাস নেই।
“Anthu onse ndi opusa ndiponso opanda nzeru; mmisiri aliyense wosula golide akuchita manyazi ndi mafano ake. Mafano akewo ndi abodza; alibe moyo mʼkati mwawo.
18 ১৮ সেগুলি অপদার্থ, বিদ্রূপের জিনিস; বিচারের দিন সেগুলি ধ্বংস হয়ে যাবে।
Mafanowo ndi achabechabe, zinthu zosekedwa nazo. Pamene anthuwo azidzaweruzidwa mafanowo adzawonongedwa.
19 ১৯ কিন্তু ঈশ্বর, যিনি যাকোবের অধিকার, তিনি এগুলির মত নন; কারণ তিনি সমস্ত জিনিসের সৃষ্টিকর্ত্তা, ইস্রায়েল তাঁর উত্তরাধিকারের বংশ। তাঁর নাম বাহিনীগণের সদাপ্রভু।
Koma Yehova amene ndi Cholowa cha Yakobo sali ngati mafanowo. Iyeyu ndi Mlengi wa zinthu zonse, kuphatikizapo mtundu umene anawusankha kuti ukhale anthu ake. Dzina lake ndi Yehova Wamphamvuzonse.
20 ২০ “তুমি আমার যুদ্ধের গদা, আমার যুদ্ধের অস্ত্র; তোমাকে দিয়ে আমি জাতিদের চুরমার করব এবং রাজ্যগুলিকে ধ্বংস করব।
“Iwe Babuloni ndi ndodo yanga, chida changa chankhondo. Ndi iwe ndimaphwanya mitundu ya anthu, ndi iwe ndimawononga maufumu,
21 ২১ তোমাকে দিয়ে আমি ঘোড়া ও ঘোড়াচালককে চুরমার করব, তোমাকে দিয়ে রথ ও রথচালকদের চুরমার করব।
ndi iwe ndimaphwanya kavalo ndi wokwerapo, ndi iwe ndimaphwanya galeta ndi woyendetsa wake.
22 ২২ তোমাকে দিয়ে আমি পুরুষ ও স্ত্রীলোককে চুরমার করব, তোমাকে দিয়ে বুড়ো ও শিশুকে চুরমার করব, তোমাকে দিয়ে যুবক ও কুমারীকে চুরমার করব।
Ndi iwe ndimaphwanya mwamuna ndi mkazi, ndi iwe ndimaphwanya nkhalamba ndi wachinyamata, ndi iwe ndimaphwanya mnyamata ndi namwali.
23 ২৩ তোমাকে দিয়ে আমি মেষপালক ও তাদের পশুপালকে চুরমার করব, তোমাকে দিয়ে চাষী ও বলদদের চুরমার করব, তোমাকে দিয়ে শাসকদের ও রাজকর্মচারীদের চুরমার করব।
Ndi iwe ndimaphwanya mʼbusa ndi ziweto, ndi iwe ndimaphwanya mlimi ndi ngʼombe, ndi iwe ndimaphwanya abwanamkubwa ndi atsogoleri a ankhondo.
24 ২৪ কারণ তোমাদের চোখের সামনে বাবিল ও বাবিলে বাসকারী কলদীয়দের, তাদের সিয়োন করা সমস্ত মন্দ কাজের জন্য আমি প্রতিফল দেব” এটা সদাপ্রভুর ঘোষণা।
“Inu mukuona ndidzalanga Babuloni ndi onse amene amakhala mʼdziko la Babuloni chifukwa cha zolakwa zonse anachita ku Ziyoni,” akutero Yehova.
25 ২৫ “দেখ, ধ্বংসকারী পাহাড়, যে অন্যদের ধ্বংস করে; আমি তোমার বিরুদ্ধে” এটা সদাপ্রভুর ঘোষণা। “সমস্ত পৃথিবীর ধ্বংসকারী, আমি তোমার বিরুদ্ধে আমার হাত বাড়াব এবং পাহাড় থেকে তোমাকে গড়িয়ে ফেলে দেব। তখন তোমাকে একটি জলন্ত পাহাড় করব।
“Taonani, ndikukuzenga mlandu, iwe phiri lowononga, amene umawononga dziko lonse lapansi,” akutero Yehova. “Ndidzatambalitsa dzanja langa pofuna kukulanga, kukugubuduzira pansi kuchokera pa matanthwe ako, ndi kukusandutsa kukhala phiri lopserera.
26 ২৬ লোকে কোণের জন্য তোমার মধ্যে থেকে কোন পাথর বা ভিতের জন্য নেবে না; তুমি চিরকাল জনশূন্য হয়ে থাকবে” এটা সদাপ্রভুর ঘোষণা।
Palibe ngakhale ndi mwala wako umodzi umene anthu adzawutenga kuti awugwiritse ntchito kumangira nyumba, chifukwa iwe udzakhala chipululu mpaka muyaya,” akutero Yehova.
27 ২৭ “তোমরা দেশের মধ্যে নিশান তোল। জাতিদের মধ্যে তূরী বাজাও। তার বিরুদ্ধে যুদ্ধের জন্য জাতিদের প্রস্তুত কর; তার বিরুদ্ধে অরারট, মিন্নি ও অস্কিনস রাজ্যকে ডাকো। তার বিরুদ্ধে একজন সেনাপতিকে নিযুক্ত কর; পঙ্গপালের মত ঘোড়াদের পাঠাও।
“Kwezani mbendera ya nkhondo mʼdziko! Lizani lipenga pakati pa mitundu ya anthu! Konzekeretsani mitundu ya anthu kuti ikamuthire nkhondo; itanani maufumu awa: Ararati, Mini ndi Asikenazi kuti adzamuthire nkhondo. Ikani mtsogoleri wankhondo kuti amenyane naye; tumizani akavalo ochuluka ngati magulu a dzombe.
28 ২৮ তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জাতিদের, মাদীয় রাজাদের, তাদের শাসনকর্ত্তাদের, তার সব রাজকর্মচারীদের এবং তার শাসনের অধীন সমস্ত দেশকে প্রস্তুত কর।
Konzekeretsani mitundu ya anthu. Amenewa ndiwo mafumu a Amedi, abwanamkubwa awo, atsogoleri a ankhondo, ndiponso ankhondo a mayiko amene amawalamulira, kuti idzathire nkhondo Babuloni.
29 ২৯ দেশ কাঁপছে ও যন্ত্রণা পাচ্ছে, কারণ বাবিল দেশকে ধ্বংস ও জনশূন্য করার জন্য বাবিলের বিরুদ্ধে সদাপ্রভুর পরিকল্পনা সফল হয়েছে।
Dziko likunjenjemera ndi kunthunthumira, chifukwa zidzachitikadi zimene Yehova wakonzera Babuloni; kusakaza dziko la Babuloni kuti musapezeke wokhalamo.
30 ৩০ বাবিলের যোদ্ধারা যুদ্ধ করা থামিয়েছে; তারা তাদের দুর্গের মধ্যে রয়েছে। তাদের শক্তি ব্যর্থ হয়েছে; তারা স্ত্রীলোকদের মত দুর্বল হয়ে গেছে তাদের বাসস্থানগুলিতে আগুন লেগেছে; তার ফটকের খিলগুলি ভেঙে গেছে।
Ankhondo a ku Babuloni aleka kuchita nkhondo; iwo angokhala mʼmalinga awo. Mphamvu zawo zatheratu; ndipo akhala ngati akazi. Malo ake wokhala atenthedwa; mipiringidzo ya zipata zake yathyoka.
31 ৩১ সংবাদদাতার প্রচার করার জন্য অন্য সংবাদদাতার কাছে এবং দূতের অন্য দূত কাছে চলেছে, যেন বাবিলের রাজার কাছে খবর দেওয়া যায় যে, তার শহরটাই অধিকার করা হয়েছে।
Othamanga akungopezanapezana, amithenga akungotsatanatsatana kudzawuza mfumu ya ku Babuloni kuti alande mzinda wake wonse.
32 ৩২ তার নদীর পারগুলি দখল করা হয়েছে, কেল্লাগুলিতে আগুন লাগানো হয়েছে ও বাবিলের সৈন্যেরা বিস্মিত হয়েছে।”
Madooko onse alandidwa, malo onse obisalamo alonda atenthedwa ndi moto, ndipo ankhondo onse asokonezeka.”
33 ৩৩ কারণ বাহিনীগনের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, “বাবিলের মেয়ে শস্য মাড়াই করা খামারের মত; কিছুদিনের র মধ্যেই তার ফসল কাটার দিন চলে আসবে।
Yehova Wamphamvuzonse, Mulungu wa Israeli akuti, “Babuloni wokongola uja wakhala ngati malo opunthirapo tirigu pa nthawi yake yopuntha tirigu; A ku Yerusalemu akuti, Posachedwapa nthawi yake yomukolola ifika.”
34 ৩৪ যিরূশালেম বলে, ‘বাবিলের রাজা নবূখদনিৎসর আমাকে গ্রাস করেছেন, আমাকে চুরমার করেছেন, আমাকে খালি পাত্রের মত করেছেন। দানবের মত তিনি আমাকে গিলে ফেলেছেন। আমার ভাল খাবার দিয়ে তাঁর পেট ভর্তি করেছেন, তারপর আমাকে দূর করে দিয়েছেন’।
A ku Yerusalemu akuti, “Nebukadinezara mfumu ya ku Babuloni watiwononga, watiphwanya, ndi kutitaya ngati mbiya yopanda kanthu. Watimeza ngati ngʼona, wakhuta ndi zakudya zathu zokoma, kenaka nʼkutilavula.”
35 ৩৫ সিয়োনের বাসিন্দারা বলবে, ‘আমার প্রতি ও আমার মাংসের প্রতি যে অত্যাচার করা হয়েছে, তা বাবিলের উপর করা হোক’। যিরূশালেম বলবে, ‘আমাদের রক্তের অপরাধ কলদীয় বাসিন্দাদের বিরুদ্ধে থাকুক’।”
Anthu a ku Ziyoni anene kuti, “Zankhanza zimene anatichitira ife ziwabwerere Ababuloni.” Anthu okhala mu Yerusalemu anene kuti, “Magazi athu amene anakhetsedwa akhale pa amene akukhala ku Babuloni.”
36 ৩৬ সেইজন্য সদাপ্রভু এই কথা বলেন, “দেখ, আমি তোমার পক্ষ সমর্থন করব এবং তোমার জন্য প্রতিশোধ নেব। কারণ আমি বাবিলের জল শুকিয়ে ফেলব এবং সব উনুইকে শুকনো করব।
Nʼchifukwa chake Yehova akuti, “Taona, ndidzakumenyera nkhondo ndi kukulipsirira; ndidzawumitsa nyanja yake ndipo akasupe ake adzaphwa.
37 ৩৭ বাবিল হবে একটা ধ্বংসের ঢিবি, শিয়ালদের বাসস্থান, একটি আতঙ্ক শিশ দেওয়ার একটি পাত্র; যেখানে কেউ বাস করে না।
Motero Babuloni adzasanduka mulu wa nyumba zogumuka, malo okhala nkhandwe, malo ochititsa mantha ndi onyozedwa, malo wopanda aliyense wokhalamo.
38 ৩৮ বাবিলের লোকেরা একসাথে সিংহের মত গর্জন করবে, সিংহের বাচ্চাদের মত গোঁ গোঁ করবে।
Anthu ake onse adzabangula ngati mkango, adzadzuma ngati ana amkango.
39 ৩৯ যখন তারা লোভে উত্তপ্ত হয়, আমি তাদের জন্য একটা ভোজ প্রস্তুত করব। আমি তাদের মাতাল করব যেন তারা সুখী হয় এবং তারপর চিরকালের জন্য ঘুমিয়ে পরে আর কখনও না জেগে ওঠে।
Ngati achita dyera ndiye ndidzawakonzera madyerero ndi kuwaledzeretsa, kotero kuti adzasangalala, kenaka nʼkugona tulo mpaka muyaya ndipo sadzadzukanso,” akutero Yehova.
40 ৪০ আমি তাদের বাচ্চা ভেড়াদের মত করে, ভেড়া ও ছাগলের মত করে হত্যার স্থানে নিয়ে যাব।
“Ine ndidzawatenga kuti akaphedwe ngati ana ankhosa onenepa, ngati nkhosa zazimuna ndi mbuzi.
41 ৪১ বাবিলকে কেমন দখল করা হয়েছে! তাই সমস্ত পৃথিবীর প্রশংসার পাত্রকে অধিকার করা হয়েছে। বাবিল সমস্ত জাতির মধ্যে কেমন ধ্বংসস্থানে পরিণত হয়েছে।
“Ndithu Babuloni walandidwa, mzinda umene dziko lonse lapansi limanyadira wagwidwa! Taonani, mmene Babuloni wasandukira chinthu chochititsa mantha pakati pa mitundu ya anthu!
42 ৪২ বাবিলের উপরে সমুদ্র উঠে পড়েছে, সে তার গর্জন করা ঢেউ ঢেকে গেছে।
Nyanja yakwera ndi kumiza Babuloni; mafunde ake okokoma aphimba Babuloni.
43 ৪৩ তার শহরগুলি ধ্বংসস্থান, শুকনো ভূমি ও মরুপ্রান্তের দেশ হয়ে গেছে; যে দেশে কেউ বাস করে না, তার মধ্যে দিয়ে কোনো মানুষ যাতায়াত করে না।
Mizinda yake yasanduka bwinja, dziko lowuma ndi lachipululu, dziko losakhalamo wina aliyense, dziko losayendamo munthu aliyense.
44 ৪৪ তাই আমি বাবিলের বেল দেবতাকে শাস্তি দেব; সে যা গিলে ফেলেছে, আমি তার মুখ দিয়ে তা বের করব এবং জাতিরা তার কাছে স্রোতের মত প্রবাহিত হবে না। বাবিলের দেয়াল পড়ে যাবে।
Ndidzalanga Beli mulungu wa Ababuloni, ndidzamusanzitsa zimene anameza. Mitundu ya anthu sidzapitanso kwa iye. Malinga a Babuloni agwa.
45 ৪৫ হে আমার প্রজারা, তার মধ্যে থেকে দূর হও। সদাপ্রভুর জ্বলন্ত ক্রোধ থেকে তোমরা প্রত্যেকে নিজের নিজের জীবন রক্ষা কর।
“Tulukani mʼBabuloni anthu anga! Pulumutsani miyoyo yanu! Thawani mkwiyo woopsa wa Yehova.
46 ৪৬ তোমাদের অন্তরকে ভীতু হতে ও সেই খবরকে ভয় পেতে দিও না, যা সেই দেশে শোনা যায়; কারণ এক বছরে সেই খবর আসবে। তার পরে অন্য বছরেও একটি খবর আসবে এবং সেই দেশে অনিষ্ট হবে। শাসক অন্য শাসকের বিরুদ্ধে আসবে।
Musataye mtima kapena kuchita mantha pamene mphekesera zikumveka mʼdziko mwanu. Chaka ndi chaka pamabuka mphekesera za ziwawa mʼdziko lapansi, ndiponso yakuti mfumu yakuti ikuthira nkhondo mfumu ina.
47 ৪৭ অতএব, দেখ, সেই দিন আসছে যখন আমি বাবিলের ক্ষোদিত প্রতিমাগুলিকে শাস্তি দেব। তার সমস্ত দেশ লজ্জিত হবে এবং তার সমস্ত নিহত লোকেরা তার মধ্যে পড়ে থাকবে।
Pakuti taonani, nthawi ikubwera ndithu pamene ndidzalanga mafano a ku Babuloni; dziko lake lonse lidzachita manyazi ndi ophedwa ake onse adzakhala ngundangunda pakati pake.
48 ৪৮ তখন আকাশমন্ডল, পৃথিবী ও সেগুলির মধ্যেকার সব কিছু বাবিলের বিষয়ে আনন্দ করবে, কারণ তার জন্য উত্তর দিক থেকে ধ্বংসকারীরা আসবে” এটা সদাপ্রভুর ঘোষণা।
Pamenepo kumwamba ndi dziko lapansi ndi zonse zili mʼmenemo zidzayimba mokondwa chifukwa cha kugwa kwa Babuloni. Anthu owononga ochokera kumpoto adzamuthira nkhondo,” akutero Yehova.
49 ৪৯ “বাবিল যেমন সমস্ত ইস্রায়েলের পতিতদের হত্যা করেছে, তেমনি সমস্ত দেশের নিহতরা বাবিলে পতিত হবে।
“Babuloni anapha anthu ambiri pa dziko lapansi. Tsono, nawo anthu a ku Babuloni ayenera kuphedwa chifukwa anapha anthu a ku Yerusalemu.
50 ৫০ তরোয়ালের হাত থেকে রক্ষা পেয়েছ, চলে যাও! এখনো পর্যন্ত থেকো না। দূর থেকে সদাপ্রভুকে ডাক; যিরূশালেমকে স্মরণ কর।
Inu amene munapulumuka ku nkhondo ya Babuloni, chokani pano ndipo musazengereze! Kumbukirani Yehova ngakhale muli ku mayiko akutali, ganizirani za Yerusalemu.”
51 ৫১ আমরা লজ্জিত, কারণ অপমানিত হয়েছি। কলঙ্ক আমাদের মুখ ঢেকে ফেলেছে, কারণ সদাপ্রভুর গৃহের পবিত্র স্থানে বিদেশীরা ঢুকেছে।
Inu mukuti, “Tikuchita manyazi, chifukwa tanyozedwa ndipo nkhope zathu zili ndi manyazi, chifukwa anthu achilendo alowa malo opatulika a Nyumba ya Yehova.”
52 ৫২ অতএব, দেখ, সেই দিন আসছে” এটা সদাপ্রভুর ঘোষণা, “যখন আমি তার ক্ষোদিত প্রতিমাগুলিকে শাস্তি দেব এবং তার দেশের সব জায়গায় আহত লোকেরা আর্তনাদ করবে।
Nʼchifukwa chake Yehova akuti, “Masiku akubwera pamene ndidzalanga mafano ake, ndipo mʼdziko lake lonse anthu ovulala adzabuwula.
53 ৫৩ কারণ যদি বাবিল আকাশ পর্যন্তও পৌঁছায় আর সেখানে শক্ত দুর্গ সুরক্ষিত করে, তবুও ধ্বংসকারীরা আমার কাছ থেকে তার কাছে যাবে” এটা সদাপ্রভুর ঘোষণা।
Ngakhale Babuloni atadzikweza mpaka mlengalenga ndi kulimbitsa nsanja zake, ndidzatuma anthu owononga kudzamenyana naye,” akutero Yehova.
54 ৫৪ বাবিল থেকে মর্মান্তিক কান্নার শব্দ আসছে, কলদীয়দের দেশ থেকে মহা ধ্বংসের শব্দ আসছে।
“Imvani mfuwu wolira kuchokera ku Babuloni. Imvani phokoso lachiwonongeko chachikulu kuchokera mʼdziko la Babuloni.
55 ৫৫ কারণ সদাপ্রভু বাবিলকে ধ্বংস করছেন। তিনি তার বিনষ্টের শব্দকে থামিয়ে দিচ্ছেন। তাদের শত্রুরা অনেক জলের ঢেউয়ের মত গর্জন করে; তাদের গর্জনের শব্দ খুব জোরালো।
Pakuti Yehova akuwononga Babuloni, ndipo akuthetsa phokoso lake lalikulu. Mfuwu wa adani ukumveka ngati mkokomo wa madzi ambiri. Phokoso lawo likunka likwererakwerera.
56 ৫৬ কারণ ধ্বংসকারীরা তার বিরুদ্ধে আসবে বাবিলের বিরুদ্ধে! এবং তার যোদ্ধারা আক্রান্ত হয়েছে। তাদের ধনুকগুলি ভেঙে গেল; কারণ সদাপ্রভু প্রতিশোধ দাতা ঈশ্বর; তিনি পুরোপুরিই প্রতিফল দেবেন।
Pakuti wowononga wafika kudzamenyana ndi Babuloni, ankhondo ake agwidwa, ndipo mauta awo athyoka. Paja Yehova ndi Mulungu wobwezera chilango; adzabwezera kwathunthu.
57 ৫৭ কারণ আমি তাকে রাজকর্মচারী, জ্ঞানী, শাসনকর্ত্তা এবং তার যোদ্ধাদের মাতাল করব; তারা চিরকালের জন্য ঘুমাবে ও কখনও জাগবে না এটা সেই রাজার ঘোষণা, যাঁর নাম বাহিনীগণের সদাপ্রভু।
Ndidzaledzeretsa akuluakulu ake pamodzi ndi anzeru ake, abwanamkubwa ake, atsogoleri a ankhondo pamodzinso ndi ankhondo; adzagona kwamuyaya osadzukanso,” akutero Mfumu, amene dzina lake ndi Yehova Wamphamvuzonse.
58 ৫৮ বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “বাবিলের মোটা দেয়ালগুলি সম্পূর্ণভাবে ধ্বংস হবে এবং তার উঁচু ফটকগুলি পুড়ে যাবে। তখন লোকেরা শুধুমাত্র অনর্থক পরিশ্রম করবে; জাতিরা তাদের জন্য যা কিছু করতে চায়, সবই পুড়ে যাবে।”
Yehova Wamphamvuzonse akuti, “Malinga aakulu a Babuloni adzasalazidwa ndipo zipata zake zazitali zidzatenthedwa; mitundu ya anthu inangogwira ntchito pachabe. Anthu anatopa ndi kumanga zimene tsopano zikupsa ndi moto.”
59 ৫৯ যিহূদার রাজা সিদিকিয়ের চতুর্থ বছরে মহসেয়ের নাতি, নেরিয়ের ছেলে সরায় যখন রাজার সঙ্গে বাবিলে যান, তখন যিরমিয় তাঁকে এই সব আদেশ দিয়েছিলেন। কারণ সরায় একজন প্রধান কর্মচারী ছিলেন।
Zedekiya mfumu ya Yuda inali ndi phungu wake wamkulu amene dzina lake linali Seraya mwana wa Neriya chidzukulu cha Maseya. Mʼchaka chachinayi cha ulamuliro wake, Zedekiya anapita ndi Seraya ku Babuloni. Tsono mneneri Yeremiya anamupatsirako uthenga Serayayo.
60 ৬০ কারণ একটি গুটানো কাগজে বাবিলের উপর যে সব বিপদ আসবে তা যিরমিয় লিখেছিলেন।
Yeremiya anali atalemba mʼbuku za masautso onse amene adzafike pa Babuloni ndi zina zonse zokhudza Babuloni.
61 ৬১ যিরমিয় সরায়কে বললেন, “যখন তুমি বাবিলে পৌঁছাবে, তখন তুমি অবশ্যই সমস্ত কথা পড়বে।
Yeremiya anawuza Seraya kuti, “Ukakafika ku Babuloni, ukaonetsetse kuti wawawerengera anthu onse mawu onsewa.
62 ৬২ তারপর বোলো, ‘সদাপ্রভু, তুমি এই জায়গা ধ্বংস করার কথা বলেছ। তাতে কোন বাসিন্দা থাকবে না, সে চিরদিনের র জন্য জনশূন্য হয়ে থাকবে’।
Ndipo ukanene kuti, ‘Inu Yehova, mwanena kuti mudzawononga malo ano, kotero kuti simudzatsala munthu kapena nyama mʼdziko muno; lidzakhala chipululu mpaka muyaya.’
63 ৬৩ তখন যখন তুমি এই গুটানো কাগজটি পড়া শেষ করেছ, তাতে একটি পাথর বেঁধে ইউফ্রেটিসের মাঝে ফেলে দেবে।
Ukakatha kuwerenga bukuli, ukalimangirire ku mwala ndipo ukaliponye pakati pa mtsinje wa Yufurate.
64 ৬৪ বোলো, ‘এই ভাবে বাবিল ডুবে যাবে, সে আর উঠবে না; কারণ আমি তার উপর বিপদ আনব। তারা পতিত হবে’।” যিরমিয়ের কথা এখানেই শেষ।
Ndipo ukanene kuti, ‘Umu ndi mmene adzamirire Babuloni ndipo sadzadzukanso chifukwa cha masautso amene adzamugwere.’” Mawu a Yeremiya athera pamenepa.

< যিরমিয়ের বই 51 >