< যিরমিয়ের বই 50 >

1 সদাপ্রভু যিরমিয় ভাববাদীর মাধ্যমে বাবিলের বিষয়ে, কলদীয় লোকেদের দেশের বিষয়ে, যে কথা ঘোষণা করেছিলেন, তা এই।
Hili ni neno alilolisema Yahwe juu ya Babeli, nchi ya Wakalidayo, kwa mkono wa Yeremia nabii,
2 “তোমরা জাতিদের মধ্যে প্রচার ও ঘোষণা কর, সংকেত তুলে ধর এবং ঘোষণা কর। এটা গোপন রেখো না। বল, ‘বাবিল বন্দী হবে; বেল লজ্জিত হবে, মরোদক আতঙ্কিত হবে। এর মুর্ত্তিগুলোকে লজ্জা দেওয়া হবে; এর প্রতিমাগুলোকে আতঙ্কিত করা হবে’।
“Wajulishe mataifa ili wasikie. Toa ishara ili wasikie. Usiiache. Sema, 'Babeli imetwaliwa. Beli ameaibika. Merodaki amefadhaika. Sanamu zake zimeaibishwa; vinyago vyake vimefadhaika
3 উত্তর থেকে একটা জাতি তার বিরুদ্ধে উঠবে, তার দেশকে ধ্বংস করার জন্য। কেউ না, কোনো মানুষ ও পশু বাস করবে না। তারা পালিয়ে যাবে।
Taifa kutoka kaskazini litainuka kinyume chake, ili kuifanya nchi yake ukiwa. Hakuna hata mmoja, awe mtu au mnyama, atakayeishi ndani yake. Wataondoka.
4 সেই দিনের এবং সেই দিনের” এটাই সদাপ্রভুর ঘোষণা, “ইস্রায়েল ও যিহূদার লোকেরা একসঙ্গে ক্রন্দনের সঙ্গে এবং তাদের ঈশ্বর সদাপ্রভুকে অনুসন্ধান করবে।
Katika siku hizo na wakati huo - hili ni tamko ya Yahwe - watu wa Israeli na watu wa Yuda watakusanyika ili kwenda kwa kulia na kumtafuta Yahwe Mungu wao.
5 তারা সিয়োনের পথের বিষয়ে জিজ্ঞাসা করবে এবং সেই দিকে রওনা হবে। তারা যাবে এবং সদাপ্রভুর চিরস্থায়ী ব্যবস্থার সঙ্গে নিজেদেরকে যুক্ত করবে যা ভাঙ্গবে না।
Watauliza njia ya kwenda Sayuni nao watakwenda huko, wakisema, tutakwenda wenyewe ili kuungana na Yahwe katika agano la milele lisilosahaulikal
6 আমার লোকেরা হারিয়ে যাওয়া পশুপাল হয়েছে; তাদের পালকেরা পর্বতে তাদেরকে বিপথে নিয়ে গেছে। তারা পাহাড় থেকে পাহাড়ের চারিদিকে তাদেরকে ঘুরিয়েছে। তারা ঘুরে বেড়িয়েছে, তারা যেখানে বাস করত তারা সেই জায়গা ভুলে গিয়েছে।
Watu wangu wamekuwa kondoo waliopotea. Wachungaji wao wamewapoteza milimani; wamewageuza kutoka mlima hata mlima. Walikwenda, wakasahau mahali walipokuwa wanaishi.
7 যারা তাদের পেয়েছে তারা তাদের গ্রাস করেছে; তাদের শত্রুরা বলেছে, ‘আমরা দোষী নই, কারণ তারা তাদের সদাপ্রভুর সত্যিকারের ঘর, তাদের পূর্বপুরুষদের আশা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছে’।
Kila awaendeaye anawararua. Washitaki wao walisema, 'Hatuna hatia, kwa sababu walimtenda dhambi Yahwe, nyumbani kwao halisi - Yahwe, tumaini la mababu zao.'
8 বাবিল থেকে পালিয়ে যাও এবং কলদীয়ের দেশ থেকে বেরিয়ে যাও; পালের অগ্রগামী পুরুষ ছাগলের মতো হও।
Tokeni kati ya Babeli; tokeni katika nchi ya Wakalidayo; iweni kama wafanyavyo mabeberu mbele ya kundi lote.
9 কারণ দেখো, আমি উত্তরদেশ থেকে মহাজাতির দলগুলিকে উত্তেজিত করব এবং বাবিলের বিরুদ্ধে তুলব। তারা নিজেদেরকে তাদের বিরুদ্ধে সাজাবে। সেখান থেকে বাবিল বন্দী হবে। তাদের তীর দক্ষ সৈনিকের মতো; তারা ব্যর্থ হয়ে ফিরে আসবে না।
Maana tazama, ninaelekea kupeleka na kuinua kinyume cha Babeli kundi la mataifa makubwa kutoka kaskazini. Yatajipanga yenyewe kinyume chake. Kutoka hapo Babeli utatekwa. Mishale yao ni kama shujaa mzoefu asiyerudi mikono tupu.
10 ১০ কলদীয় লুন্ঠিত হবে। যে সব লোক সেই দেশ লুট করবে, তারা সন্তুষ্ট হবে,” এটা সদাপ্রভুর ঘোষণা।
Ukaldayo itakuwa mateka. Wate waitekao wataridhika - asema Yahwe.
11 ১১ “ওহে তোমরা, যারা আমার লোকেদের লুট করছ, তোমরা তো আনন্দ ও উল্লাস করছ, শস্য মর্দনকারিণী বাছুরের মতো লাফালাফি করছ; শক্তিশালী ঘোড়ার মতো হ্রেষাধ্বনি করছ;
Mnafurahi, mnasherehekea kuteka urithi wangu; mnarukaruka kama ndama anayekanyaga katika malisho yake; mnalia kama farasi mwenye nguvu.
12 ১২ এই জন্য তোমাদের মা খুব লজ্জিত হবে, তোমাদের জন্মদাত্রী হতাশা হবে; দেখো, জাতিদের মধ্যে সে সামান্যতম হবে, প্রান্তর, শুকনো জায়গা ও মরুভূমি হবে।
Hivyo mama yenu ataaibika sana; aliyewazaa atafadhaika. Tazama, atakuwa wa mwisho katika mataifa, nyika, nchi kame, na jangwa.
13 ১৩ সদাপ্রভুর ক্রোধের জন্য বাবিল আর বসবাসের জায়গা হবে না, সম্পূর্ণ ধ্বংস হবে; যে কেউ বাবিলের কাছ দিয়ে যাবে, সে শিহরিত হবে ও তার সমস্ত আঘাত দেখে উপহাস করবে।
Kwa sababu ya hasira ya Yahwe, Babeli haitakaliwa, lakini itakuwa ukiwa mtupu. Kila apitaye kando ataogopa kwa sababu ya Babeli na atatoa sauti kwa sababu ya majeraha yake.
14 ১৪ তোমরা নিজেদেরকে বাবিলের বিরুদ্ধে তার চারিদিকে স্থাপন কর। প্রত্যেকে তার প্রতি তির ছোঁড়, তোমার কোনো তির রেখে দিয়ো না কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে পাপ
Jipangeni wenyewe kumzunguka Babeli kinyume chake. Kila apindaye upinde na ampige. Msizuie mshale wenu wowote, maana amemtenda dhambi Yahwe.
15 ১৫ তার বিরুদ্ধে চারদিক থেকে জয়ের চিত্কার কর। সে তার শক্তি সমর্পণ করেছে। তার দুর্গগুলি পড়ে গিয়েছে। তার প্রাচীরগুলি বিচ্ছিন্ন হয়েছে, কারণ এ সদাপ্রভুর প্রতিশোধ; তোমরা অর প্রতিশোধ নাও যেমন সে অন্য জাতিদের প্রতি করেছে তেমন কর!
Pigeni kelele za ushindi kinyume chake ninyi nyote mmzungukao. Amesalimu mamlaka yake; minara yake imeanguka. Kuta zake zimebomolewa, maana hiki ni kisasi cha Yahwe. Jilipizeni kisasi juu yake! Mtendeeni kama alivyoyatenda mataifa mengine.
16 ১৬ বাবিল থেকে বীজবপনকারীকে ও ফসল কাটবার দিন যে কাস্তে ব্যবহার করে উভয়কেই ধ্বংস কর, উত্পীড়ক তলোয়ারের ভয়ে তারা প্রত্যেকে নিজেদের জাতিদের কাছে ফিরে যাবে, প্রত্যেকে তাদের নিজেদের জায়গায় পালিয়ে যাবে।
Waaribuni wote mkulima apandaye mbegu naye atumiaye mundu wakati wa mavuno katika Babeli. Haya kila mtu na arudi kwa watu wake kutoka upanga wa mtesaji; na wakimbilie katika nchi yao wenyewe.
17 ১৭ ইস্রায়েল ছিন্নভিন্ন মেষের মতো এবং সিংহদের দ্বারা তাড়িত হওয়া। প্রথমত: অশূরের রাজা তাকে গ্রাস করল; এখন শেষে এই বাবিলের রাজা নবূখদনিৎসর তার হাড় সব ভেঙ্গেছে।”
Israeli ni kondoo aliyetawanywa na kupelekwa na simba mbali. Kwanza mfalme wa Ashuru alimrarua; kisha baadaye, Nebukadneza mfalme wa Babeli akavunja mifupa yake.
18 ১৮ এই জন্য বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন, “দেখো, আমি অশূরের রাজাকে শাস্তি দিয়েছি, বাবিলের রাজা ও তার দেশকে তেমনি শাস্তি দেব।
Kwa hiyo Yahwe wa majeshi, Mungu wa Israeli, asema hivi: Tazama, nitamwadhibu mfalme wa Babeli na nchi yake, kama nilivyomwadhibu mfalme wa Ashuru.
19 ১৯ আর ইস্রায়েলকে তার স্বদেশে ফিরিয়ে আনব, সে কর্মিলের ও বাশনের ওপরে চড়বে। তারপর ইফ্রয়িম ও গিলিয়দের পর্বতমালায় সে সন্তুষ্ট হবে।”
Nitamrudisha Israeli katika nchi yake; atajilisha katika Karmeli na Bashani. Kisha atajishibisha katika nchi ya kilima ya Efraimu na Gileadi.
20 ২০ সদাপ্রভু বলেন, “সেই দিনের ও সেই দিনের ইস্রায়েলের অন্যায়ের খোঁজ নেওয়া হবে কিন্তু পাওয়া যাবে না। যিহূদার পাপের খোঁজ করা হবে কিন্তু একটাও পাওয়া যাবে না, কারণ আমি যাদেরকে অবশিষ্ট রাখি, তাদেরকে ক্ষমা করব।”
Siku hizo na wakati huo, asema Yahwe, uovu utatafutwa katika Israeli, lakini hautaonekana. Nitauliza kuhusu dhambi za Yuda, lakini hazitaonekana, maana nitawasamehe mabaki niliowaacha.”
21 ২১ সদাপ্রভু বলেন, “তুমি মরাথয়িম দেশের বিরুদ্ধে ও পকোদ নিবাসীদের বিরুদ্ধে উঠে যাও। তাদের পিছনে পিছনে গিয়ে তাদেরকে মেরে ফেল ও তাদের বিনষ্ট কর;” এটা সদাপ্রভুর ঘোষণা। “আমি তোমাকে যা যা করতে আদেশ করেছি, সেই অনুসারে কর।
Inuka dhidi ya nchi ya Merathaimu, kinyume chake nao waishio Pekodi. Wapigeni kwa makali ya upanga na mwatenge kwa ajili ya maangamizo - asema Yahwe - fanyeni kila ninachowaamru.
22 ২২ দেশে যুদ্ধের ও মহাধ্বংসের শব্দ।
Sauti ya vita na maangamizi ya kustaajabisha yamo katika nchi.
23 ২৩ সমস্ত পৃথিবীর হাতুড়ী কেমন বিচ্ছিন্ন ও ভেঙে গেল। জাতিদের মধ্যে বাবিল কেমন ভয়
Jinsi gani nyundo ya mataifa yote imekatiliwa mbali na kuharibiwa. Jinsi Babeli amekuwa kitu cha kushangaza kati ya mataifa.
24 ২৪ হে বাবিল, আমি তোমার জন্য একটা ফাঁদ পেতেছি। আর তুমি ধরা পড়েছ এবং তুমি জানো না! তোমাকে পাওয়া গেছে এবং ধরাও পড়েছ। কারণ তুমি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলে।”
Nimetega mtego dhidi yako. Umenaswa, Babeli, nawe haukutambua! Ulionekana na kukamatwa, tangu uliponidhihaki, Yahwe.
25 ২৫ সদাপ্রভু নিজের অস্ত্রাগার খুললেন এবং নিজের রাগের অস্ত্র সব বের করে আনলেন। কারণ কলদীয়দের দেশে প্রভুর, বাহিনীগণের সদাপ্রভুর, কাজ
Yahwe amefungua ghala lake la silaha na anachukua silaha kwa ajili ya kutekekeleza hasira yake. Kuna kazi kwa ajili ya Yahwe wa majeshi katika nchi ya Wakaldayo.
26 ২৬ দূর থেকে তাকে আঘাত কর। তার শস্যভান্ডার সব খুলে দাও এবং শস্যের স্তুপের মতো তাকে ঢিবি কর। সম্পূর্ণ ধ্বংস কর তার কিছু বাকি রেখো না।
Mshambulie kutokea mbali. Fungua maghala yake ya chakula na kumrundika kama marundo ya nafaka. Mtenge mbali na maangamizi. Usimbakizie masalia.
27 ২৭ তার সব ষাঁড়গুলো মেরে ফেল; তাদেরকে বধের জায়গায় নামিয়ে দাও। ধিক তাদের, কারণ তাদের শাস্তির দিন এসে গেল।
Ua madume wake wote wa ng'ombe. Washushe sehemu ya machinjio. Ole wao, maana siku yao imefika - wakati wa kuadhibiwa kwao.
28 ২৮ ওই তাদের রব যারা পালিয়ে যাচ্ছে ও বাবিল দেশ থেকে রক্ষা পাচ্ছে। যেন সিয়োনে আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিশোধ, তাদের মন্দিরের জন্য প্রতিশোধ জানায়।
Kuna sauti ya wale wanaokimbia, walionusurika, katika nchi ya Babeli. Hawa watatoa taarifa ya kisasi cha Yahwe Mungu wetu kwa Sayuni, kisasi kwa hekalu lake.”
29 ২৯ “তোমরা বাবিলের বিরুদ্ধে তীরন্দাজদেরকে যারা ধনুক নত করছে তাদেরকে আহ্বান কর। তার বিরুদ্ধে শিবির স্থাপন কর এবং কেউ যেন রক্ষা না পায়। তার কাজ অনুযায়ী পরিশোধ তাকে দাও; সে যা যা করেছে তার প্রতি সেই অনুযায়ী কর, কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে, ইস্রায়েলের পবিত্রতমের বিরুদ্ধে অহঙ্কার করেছে।
Ita wapiga pinde dhidi ya Babeli - wale wote wapindao pinde zao. Piga kambi kinyume chake, na msimwache yeyote kutoroka. Mlipeni kwa kile alichofanya. Mfanyieni kwa kipimo alichotumia. Maana amemdharau Yahwe, Mtakatifu wa Israeli.
30 ৩০ এই জন্য সেই দিন তার যুবকরা তার শহরের চারকোণে পড়ে যাবে এবং তার সমস্ত যোদ্ধা বিনষ্ট হবে,” এটা সদাপ্রভু বলেন।
Hivyo vijana wake wataanguka katika viwanja vya mji, na wapiganaji wake wote wataangamizwa siku hiyo - hili ni tamko la Yahwe.”
31 ৩১ প্রভু, বাহিনীগণের সদাপ্রভু বলেন, “হে গর্ব, দেখো, আমি তোমার বিরুদ্ধে,” “কারণ তোমার সেই দিন এসে গেছে, যে দিন আমি তোমাকে শাস্তি দেব।
Tazama, mimi ni kunyume chako, mwenye majivuno - hili ni tamko la Bwana Yahwe wa majeshi - maana siku yako imefika, mwenye kiburi, wakati nitakapokuadhibu.
32 ৩২ সুতরাং ওই গর্ব হোঁচট খেয়ে পড়বে। কেউ তাকে উঠাবে না; আমি তার শহরগুলিতে আগুন লাগিয়ে দেব, তা তার চারিদিকের সব গ্রাস করবে।”
Hivyo wenye kiburi watajikwaa na kuanguka. Hakuna atakaye wainua. Nitawasha moto katika miji yao; utateketeza kila kitu kati yake.
33 ৩৩ বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “ইস্রায়েলের লোকেরা ও যিহূদার লোকেরা অত্যাচারিত হচ্ছে। যারা তাদেরকে বন্দীদশায় রেখেছে, তারা তাদেরকে শক্তভাবে ধরে রেখেছে, তাদেরকে যেতে দিতে অসম্মত রয়েছে।
Yahwe wa majeshi asema hivi: watu wa Israeli wamenyanyaswa, pamoja na watu wa Yuda. Wate waliowateka bado wanawashikilia; wanakataa kuwaacha waondoke.
34 ৩৪ তাদের মুক্তিদাতা শক্তিশালী; বাহিনীগনের সদাপ্রভু তাঁর নাম; তিনি সম্পূর্ণভাবে তাদের বিবাদ নিস্পন্ন করবেন, যেন তিনি পৃথিবীকে সুস্থির করেন ও বাবিল নিবাসীদের মধ্যে শত্রুতা আনেন।”
Yeye awaokoaye ni mwenye nguvu. Yahwe wa majeshi ni jina lake. Kwa hakika atalitetea shitaka lao, ili kuleta pumziko katika nchi, na kuwapiga wakaao Babeli.
35 ৩৫ সদাপ্রভু বলেন, “কলদীয়দের ওপরে, বাবিল নিবাসীদের ওপরে, তার নেতাদের ও জ্ঞানী লোকদের ওপরে তলোয়ার রয়েছে।
Upanga u juu ya Wakalidayo - asema Yahwe - na juu ya wakaao Babeli, viongozi wake, na wenye hekima wake.
36 ৩৬ বাচালদের ওপরে তলোয়ার রয়েছে তারা বোকা হবে; তার সৈন্যদের ওপরে তলোয়ার রয়েছে, তারা ভয় পাবে।
Upanga unakuja juu ya waganga, ili wajione kuwa wajinga. Upanga utakuwa juu ya askari wake, hivyo watajaa hofu.
37 ৩৭ তার ঘোড়াদের ওপরে, তার রথগুলির ওপরে সব লোকদের ওপরে যারা বাবিলের মধ্যে আছে তারা স্ত্রীলোকদের মত হবে। তার সব ধনকোষের ওপরে তলোয়ার রয়েছে, সে সব লুট হবে।
Upanga utakuwa juu ya farasi wake, vibandawazi vyao na na watu wote waliomo Babeli, hivyo watakuwa kama wanawake. Upanga utakuwa juu ya ghala zake, nazo zitatekwa.
38 ৩৮ তার জলের ওপরে তলোয়ার আসবে, তাতে তারা শুকিয়ে যাবে। কারণ সে অযোগ্য মূর্তিদের দেশ এবং সেখানকার লোকেরা তাদের ভয়ঙ্কর মূর্তিদের বিষয়ে উন্মত্ত রয়েছে।
Ukame unakuja juu ya maji yake, hivyo yatakauka. Maana ni nchi ya miungu wasiofaa, na wanafanya kama watu waliofanywa punguani kwa miungu yao isiyosaidia.
39 ৩৯ এই জন্য মরুপ্রান্তের প্রাণী ও শিয়ালেরা সেখানে বাস করবে, আর সেখানে উটপাখী থাকবে। তা আর কখনও লোক থাকবে না, পুরুষানুক্রমে সে সেখানে থাকবে না।”
Hivyo wanyama wa jangwani wakaishi na mbwea wataishi huko, na watoto wa mbuni wataishi ndani yake. Kwa muda wote, hatakaliwa tena. Kutoka kizazi hata kizazi, hatakaliwa tena na watu.
40 ৪০ সদাপ্রভু এই কথা বলেন, ঈশ্বর যখন সদোম, ঘমোরার ও তার কাছাকাছির শহর সব নিপাতিত করেছিলেন। তখন যেমন হয়েছিল সেরকম হবে, কেউ সেখানে বাস করবে না, কোনো লোক তার মধ্যে থাকবে না।
Kama vile Mungu alivyoziangamiza Sodoma na Gomora na majirani zake - asema Yahwe - hakuna atakayeishi huko; hakuna mtu atakayekaa ndani yake.”
41 ৪১ দেখ, একদল লোক উত্তর থেকে আসছে; পৃথিবীর শেষ সীমা থেকে একটা বড় জাতি ও অনেক রাজারা উত্তেজিত হয়ে আসছে।
“Tazama, watu wanakuja kutoka kaskazini, maana taifa kubwa na wafalme wengi wamemtikisa kutokea mbali.
42 ৪২ তারা ধনুক ও বর্শাধারী; তারা নিষ্ঠুর ও দয়াহীন। তাদের রব সমুদ্রের গর্জনের মতো এবং তারা ঘোড়ায় করে আসছে; ওহে বাবিলের মেয়ে তোমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা যোদ্ধার মতো সুসজ্জিত হয়েছে।
Watachukua pinde na mishale. Ni wakatili na hawana huruma. Sauti yao ni kama mngurumo wa bahari, na wamepanda farasi katika mpangilio kama watu wapiganao, dhidi yako, bindi Babeli.
43 ৪৩ বাবিলের রাজা তাদের খবর শুনেছে আর তার হাত যন্ত্রণার মধ্যে অবশ হয়ে পড়েছে। প্রসবকারিণীর মতো বেদনা তাকে ধরল।
Mfalme wa Babeli amesikia habari yao na mikono yake imelegea kwa huzuni. Mashaka yamemshika kama mwanamke katika utungu.
44 ৪৪ দেখ, সিংহের মতো যর্দ্দনের মহিমার স্থান থেকে উঠে সেই চিরস্থায়ী চারণ ভূমির বিরুদ্ধে আসবে। কারণ আমি তাড়াতাড়ি তাকে সেখান থেকে তাড়িয়ে দেব এবং তার ওপরে মনোনীত লোককে নিযুক্ত করব। কারণ আমার মতো কে এবং কে আমাকে ডেকে পাঠাবে? আমার বিরুদ্ধে দাঁড়াবে এমন পালক কোথায়?
Tazama! Anakwenda juu kama simba atokaye katika miinuko ya Yordani kuelekea katika eneo la malisho ya uvumilivu. Maana kwa haraka nitawafanya wakimbie kutoka humo, nami nitamweka mtu aliyechaguliwa kwa uangalizi wake. Maana ni nani aliye kama mimi, na ni nani atakayeniagiza? Mchungaji gani awezaye kunizuia?
45 ৪৫ অতএব সদাপ্রভুর পরামর্শ শোন, যা তিনি বাবিলের বিরুদ্ধে করেছেন; যা তিনি কলদীয়দের দেশের বিরুদ্ধে করেছেন। নিশ্চয় তাদেরকে টেনে নিয়ে যাবে, পালের শাবকদেরকেও নিয়ে যাবে; তাদের চারণ ভূমি তাদের সঙ্গে ধ্বংস
Sikilizeni mipango ambayo Yahwe ameamua juu ya Babeli, mipango aliyonayo dhidi ya nchi ya Wakaldayo. Kwa hakika wataondolewa, hata kundi dogo zaidi. Eneo lao la malisho litageuzwa kuwa sehemu zenye magofu.
46 ৪৬ “বাবিল বশীভূত হয়েছে,” এই শব্দে পৃথিবী কাঁপছে; জাতিদের মধ্যে কান্নার শব্দ শোনা যাচ্ছে।
Kwa sauti ya kuangushwa kwa Babeli nchi inatikisika, na sauti ya mateso yao inasikiwa kati ya mataifa.”

< যিরমিয়ের বই 50 >