< যিরমিয়ের বই 49 >

1 অম্মোনীয়দের বিষয়ে সদাপ্রভু এই কথা বলেন, “ইস্রায়েলের কি কোন ছেলে নেই? ইস্রায়েলের উত্তরাধিকারী কি কেউ নেই? তাহলে মিলকম মূর্তির উপাসকরা কেন গাদের জায়গা অধিকার করে এবং মিলকমের লোকেরা সেখানকার শহরগুলিতে বাস করে?
Juu ya watu wa Amoni, Yahwe asema hivi, “Je Israeli hana watoto? Je hakuna mtu wa kurithi chochote katika Israeli? Kwa nini Moleki aikalie Gadi, na watu wake kukaa katika miji yake?
2 তাই দেখ, সেই দিন আসছে” এটা সদাপ্রভুর ঘোষণা, “যখন আমি অম্মোনীয়দের রব্বা শহরের বিরুদ্ধে যুদ্ধের হাঁক দেব; তখন তা ধ্বংসস্তূপ হবে, আর তার মেয়েরা আগুনে পুড়ে যাবে। কারণ ইস্রায়েল তাদের দখল করবে, যারা তাকে দখল করে ছিল।” সদাপ্রভু বলেন।
Hivyo angalia, siku zinakuja - asema Yahwe - nitakapo sikizisha ishara ya vita juu ya Raba miongoni mwa watu wa Amoni, hivyo itakuwa rundo lililoachwa na binti zake watawasha moto. Maana Israeli atawamiliki wanaommiliki,” asema Yahwe.
3 “হে হিশবোন, বিলাপ কর, কারণ অয় শহর ধ্বংস হবে! হে রব্বা শহরের মেয়েরা, চিত্কার কর! চট পর। বিলাপ কর এবং দেয়ালগুলির মধ্যে দৌড়াদৌড়ি কর, কারণ মিলকম ও তার সঙ্গে তার যাজকরা ও নেতারা বন্দীদশায় যাবে।
Piga kelele kwa maombolezo, Heshboni, maana Ai utaangamizwa! Piga kelele, Binti za Raba! Vaeni nguo za magunia. Ombolezeni na kukimbia kwa kuchanganyikiwa, maana Moleki anakwenda matekani, pamoja na makuhani na viongozi wake.
4 কেন তুমি তোমার শক্তি নিয়ে গর্ব করছ? তোমার শক্তি বিলীন হয়ে যাবে, অবিশ্বস্ত মেয়ে; তুমি তোমার সম্পত্তির উপর নির্ভর কর। তুমি বল, ‘কে আমার বিরুদ্ধে আসবে?’
Kwa nini mnajivunia nguvu zenu? Nguvu zenu zitakwisha, binti wasioamini, ninyi mnaotumaini utajiri wenu. Mwasema, “Nani atakayekuja kinyume changu?'
5 দেখ, আমি তোমার উপরে বিপদ আনব” এটা প্রভু, বাহিনীগণের সদাপ্রভুর ঘোষণা। “তোমার চারদিকের সবার কাছ থেকে বিপদ আসবে। তোমাদের প্রত্যেককে তার সামনে ছড়িয়ে পড়বে, পালিয়ে যাওয়া লোকদের কেউ তোমাদের জড়ো করার জন্য থাকবে না।
Tazama, nitaleta kitisho juu yenu - hili ni tamko la Yahwe, Bwana wa majeshi - kitisho hiki kitatoka kwao wote wanaowazunguka. Kila mmoja wenu atatawanyika mbele yake. Hakutakuwa na wa kuwakusanya wanaotawanyika.
6 কিন্তু পরে আমি অম্মোনীয়দের অবস্থা ফেরাব।” এটা সদাপ্রভুর ঘোষণা।
Lakini baada ya haya nitarejesha mema ya watu wa Amoni - hili ni tamko la Yahwe.”
7 ইদোমের বিষয়ে বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “তৈমনে কি জ্ঞান নেই? বুদ্ধিমানদের কাছে কি উপদেশ শেষ হয়ে গেছে? তাদের জ্ঞান কি চলে গেছে?
Juu ya Edomu, Yahwe wa majeshi asema hivi, Je hakuna tena hekima katika Temani? Je ushauri mwema umepotea kutoka kwa wenye ufahamu? Je hekima yao imeharibika?
8 পালাও! ফিরে যাও! হে দদানের বাসিন্দারা, ভূমির গভীরে গিয়ে বাস কর। কারণ আমি এষৌর উপর তার বিপদ, তাকে শাস্তি দেবার দিন উপস্থিত করব।
Kimbieni! Rudini nyuma! Bakini katika mashimo katika ardhi, wenyeji wa Dedani. Maana naleta maafa ya Esau juu yake wakati ninaomwadhibu.
9 যদি যারা আঙ্গুর তোলে, তারা তোমার কাছে আসে, তারা কি কিছু ফল অবশিষ্ট রাখবে না? চোরেরা যদি রাতে আসে, তবে তারা কি তাদের দরকার মত চুরি করবে না?
Ikiwa wavunaji wa zabibu walikuja kwako, je wasinge acha kidogo? Ikiwa wezi walikuja usiku, je wasingeiba kiasi walichotaka?
10 ১০ কিন্তু আমি এষৌকে জনশূন্য করেছি। আমি তার গোপন জায়গাগুলি প্রকাশ করেছি, যাতে সে লুকাতে না পারে। তার বংশের লোকেরা, তার ভাইয়েরা ও তার প্রতিবেশীরা ধ্বংস হল, সেও চলে গেছে।
Lakini nimempiga Esau kwa ukiwa. Nimefunua maficho yao. Hivyo hataweza kujificha mwenyewe. Watoto wake, ndugu zake, na jirani zake wameharibiwa, wamepotea.
11 ১১ তুমি তোমার অনাথ ছেলে মেয়েদের ত্যাগ কর; আমি তাদের জীবন রক্ষা করব। তোমার বিধবারাও আমার উপর বিশ্বাস করুক।”
Acha nyuma yatima wako. Nitachukua uhai wao, na wajane wako wanaweza kuniamini.”
12 ১২ কারণ সদাপ্রভু বলেন, “দেখ, সেই পাত্রে পান করার যাদের নিয়ম ছিল না, তাদের সেই পাত্রে পান করতে হবে, তাদের তুমি কি শাস্তি না পেয়েই চলে যাবে? তুমি শাস্তিভোগ না করে যাবে না, অবশ্যই পান করবে।”
Maana Yahwe asema hivi, “Tazama, wasiostahili ni lazima wanywe sehemu ya kikombe. Je mnadhani mtaachwa bila kuhadhibiwa? Hapana, maana hakika mtakunywa.
13 ১৩ কারণ সদাপ্রভু বলেন, “আমি নিজের নামে এই শপথ করছি যে, বস্রা আতঙ্ক, মর্যাদাহীন, ধ্বংস ও অভিশাপের পাত্র হবে। তার সমস্ত শহর চিরকালের জন্য ধ্বংস হয়ে থাকবে।”
Maana nimekwisha apa kwangu mimi mwenyewe - asema Yahwe - Hiyo Bozra itakuwa hofu, aibu, magofu, na kitu cha laana. Miji yake yote itakuwa magofu daima.
14 ১৪ আমি সদাপ্রভুর কাছ থেকে এই খবর শুনেছি এবং একজন দূতকে জাতিদের কাছে পাঠানো হয়েছে, “জড়ো হও ও তাকে আক্রমণ কর। যুদ্ধ করার জন্য তৈরী হও।
Nimesikia habari kutoka kwa Yahwe, na mjumbe ametumwa katika mataifa, 'Kusanyikeni na kumpiga. Jiandaeni kwa vita.'
15 ১৫ কারণ দেখ, আমি জাতিদের মধ্যে তোমাকে সবচেয়ে ছোট করব এবং লোকদের মধ্যে ঘৃণার পাত্র করব।
“Maana tazama, nimekufanya kuwa mdogo kulinganisha na mataifa mengine, yenye kudharauliwa na watu.
16 ১৬ তোমার আতঙ্কের জন্য, তোমার অন্তরের গর্ব তোমাকে ছলনা করেছে; হে শিলার বাসিন্দা, যদিও তুমি ঈগলের মত উঁচু জায়গায় বাস কর, তবুও সেখান থেকে আমি তোমাকে নীচে নামিয়ে আনব।” এটা সদাপ্রভুর ঘোষণা।
Na kwa hofu yenu, kiburi cha moyo wako kimekudanganya, wakaaji wa maeneo ya mwinuko, ninyi mliomiliki vilele vya vilima ili mfanye viota vyenu kama tai. Nitawashusha kutoka huko - asema Yahwe.
17 ১৭ “ইদোমের প্রত্যেকের কাছে বিস্ময়ের পাত্র হবে, যারা তার পাশ দিয়ে যাবে তারা সবাই ভীষণ কাঁপবে এবং তার সব আঘাতের জন্য তাকে শিশ ধ্বনি দেবে।
Edomu atakuwa kitisho kwa kila aipitaye. Kila mtu atatetemeka na kutoa sauti kwa sababu ya maafa yake.
18 ১৮ তাদের প্রতিবেশীর সঙ্গে যেমন সদোম ও ঘমোরাকে ধ্বংস করা হয়েছিল” এটা সদাপ্রভুর ঘোষণা, “তেমনি ইদোমে কেউ বাস করবে না; তার মধ্যে কোন মানুষ থাকবে না।
Kama maangamizi ya Sodoma na Gomora na jirani zake,” asema Yahwe, “hakuna atakayeishi pale; hakuna mtu atakayekaa huko.
19 ১৯ দেখ, সিংহের মত যর্দ্দনের জঙ্গল থেকে উঠে এসে ভাল চারণ ভূমিতে শিকার করবে। তেমনি করে আমি মুহূর্তের মধ্যে ইদোমকে তার দেশ থেকে তাড়া করব। আমি তার উপর আমার মনোনীত লোককে নিযুক্ত করব। কে আমার মত ও কে আমাকে ডাকতে পারে? কোন পালক আমার বিরুদ্ধে টিকে থাকতে পারে?”
Tazama, nitapanda kama simba kutoka katika misitu ya Yordani hata eneo la malisho mabichi. Maana nitaharakisha kumfanya Edomu kumkimbia, nami nitamweka mwingine atakayekuwa amechaguliwa kwa usimamizi huo. Maana ni nani aliyekama mimi, ni nani atakayeniagiza kuja? Mchungaji gani awezaye kunizuia?
20 ২০ তাই ইদোমের বিরুদ্ধে সদাপ্রভু কি সিদ্ধান্ত নিয়েছেন, তৈমনের বাসিন্দাদের বিরুদ্ধে তিনি কি পরিকল্পনা করেছেন তা শোনো। লোকেরা অবশ্যই তাদের টেনে নিয়ে, এমনকি পালের বাচ্চাদেরও। তাদের কাজের জন্য তাদের চারণ ভূমি তিনি একেবারে ধ্বংস করে দেবেন।
Hivyo sikiliza mipango ambayo Yahwe ameamua dhidi ya Edom, mipango aliyoifanya kinyume cha wakaao Temani. Bila shaka wataondolewa, hata kundi dogo kuliko yote. Nchi yao yenye malisho yao mabichi itageuzwa kuwa sehemu zenye magofu.
21 ২১ তাদের পতনের শব্দে পৃথিবী কাঁপে; তাদের কান্না লোহিত সাগর পর্যন্ত শোনা যায়।
Kwa kishindo cha kuanguka kwao nchi hutikisika. Sauti ya milio ya kukata tamaa inasikika katika Bahari ya Shamu.
22 ২২ দেখ, কোনো একজন ঈগলের মত আক্রমণ করবে, ছোঁ মারবে এবং বস্রার উপরে তার ডানা মেলে দেবে। সেই দিন ইদোমের সৈনিকদের অন্তর প্রসবযন্ত্রণা ভোগকারিণী স্ত্রীলোকের অন্তরের মত হবে।
Tazama, mtu fulani atapiga kama tai, na kushuka chini kwa kasi na kueneza mabawa yake juu ya Bozra. Kisha katika siku hiyo, mioyo ya askari wa Edomu itakuwa kama moyo wa mwanamke katika kuzaa.”
23 ২৩ দম্মেশকের বিষয়: “হমাৎ ও অর্পদ লজ্জিত হবে, কারণ তারা বিপদের খবর শুনেছে। তারা নরম হল! তারা অস্থির সাগরের মত, যা শান্ত হতে পারে না।
Juu ya Dameski: “Hamathi na Arpadi zitaaibika, maana wamesikia habari ya madhara. Wanayeyuka! Wamesumbuka kama bahari, isiyotulia.
24 ২৪ দম্মেশক দুর্বল হয়েছে, সে পালাবার জন্য ফিরেছে এবং ভয় তাকে আঁকড়ে ধরেছে। প্রসব যন্ত্রণা ভোগকারিণী স্ত্রীলোকের মত যন্ত্রণা ও ব্যথা তাকে গ্রাস করেছে।
Dameski umekuwa dhaifu sana. Unageuka kukimbia; hofu imeushika, Maangaiko na maumivu yameupata, kama uchungu wa mwanamke ajifunguaye.
25 ২৫ যার লোকেরা বলে, ‘কেমন সেই বিখ্যাত শহর! যাকে নিয়ে আমি আনন্দ করেছি, কেন পরিত্যক্ত হয়নি’?”
Watu wake wanasema, “Umekuwaje mji maarufu, mji ambao nimeufurahia, kabla haujaachwa?
26 ২৬ বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “এই জন্য তার যুবকেরা তার চকে পতিত হবে এবং সেই দিন সমস্ত সৈন্যরা বিনষ্ট হবে।
Kwa hiyo vijana wake wataanguka katika mitaa yake na askari wake wote watateketea siku hiyo - hili ni tamko la Yahwe wa majeshi.”
27 ২৭ দম্মেশকের দেয়ালগুলিতে আমি আগুন লাগিয়ে দেব; তা বিনহদদের দুর্গগুলি পুড়িয়ে ফেলবে।”
“Maana nitawasha moto katika kuta za Dameski, nami nitazivunja ngome za Beni Hadadi.”
28 ২৮ কেদর ও হাৎসোর সম্মন্ধে বাবিলের রাজা নবূখদনিৎসরকে সদাপ্রভু এই কথা বলেন (এখন বাবিলের রাজা নবূখদনিৎসর সেই স্থানকে আক্রমণ করে যাচ্ছিলেন): “ওঠো, কেদর আক্রমণ কর এবং পূর্বদেশের লোকদের ধ্বংস কর।
Juu ya Kedari na falme za Hazori, Yahwe amwambia hivi Nebukadneza (Basi Nebukadneza mfalme wa Babeli alikuwa akienda kuyashambulia maeneo haya): “Inuka na uipige Kedari na kuwaharibu wale watu wa mashariki.
29 ২৯ লোকে তাদের তাঁবুগুলি ও পশুপাল, তাঁবুর পর্দা ও তাদের সমস্ত জিনিস নিয়ে যাবে। তারা কেদরের লোকেদের থেকে উট নিয়ে যাবে এবং চিৎকার করে তাদের বলবে, ‘চারদিকে আতঙ্ক!’
Jeshi lake litachukua hema zao na makundi yao, nguzo za hema yao, na vitu vyao vyote. Watachukua ngamia wao kutoka kwa watu wa Kedari na kuwambia, 'Hofu ipo pande zote!”
30 ৩০ পালাও! দূরে চলে যাও! হে হাৎসোরের বাসিন্দারা, ভূমির গর্তে বাস কর” এটা সদাপ্রভুর ঘোষণা। “কারণ বাবিলের রাজা নবূখদনিৎসর তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। পালাও! ফিরে যাও!
Kimbia, Tangatanga mbali! Kaa katika maandaki ardhini, mkaao Hazori - asema Yahwe - maana Nebukadneza mfalme wa Babeli amepanga mpango kinyume chenu. Kimbieni! Geukeni!
31 ৩১ জেগে ওঠো! সেই নিরাপদে থাকা জাতিকে আক্রমণ কর” সদাপ্রভু ঘোষণা করেন। “তাদের কোনো ফটকও নেই, খিলও নেই; তারা একা বাস করে।
Simama! lishambulie taifa lililokatika amani, waishio salama,” asema Yahwe. Hawana malango wala nguzo ndani yao, na watu wake wanakaa wenyewe.
32 ৩২ কারণ তাদের উটগুলি লুটিত মাল হবে এবং তাদের অনেক পশুপাল লুট হবে। যারা চুলের কোন কাটে, তাদের আমি সমস্ত বায়ুর দিকে ছড়িয়ে দেব এবং সব দিক থেকেই তাদের উপর বিপদ আনব” সদাপ্রভু ঘোষণা করেন।
Maana farasi wao watakuwa mateka, na wingi wa mali zao utakuwa mateka wa vita. Kisha nitawatawanya katika kila upepo wanaonyoa pembe za nywele zao, nami nitaleta madhara juu yao kutoka kila upande - hili ni tamko ya Yahwe.
33 ৩৩ “হাৎসোর হবে শিয়ালদের বাসস্থান ও চিরস্থায়ী জনশূন্য জায়গা। কেউ সেখানে বাস করবে না, তার মধ্যে কোন মানুষ থাকবে না।”
Hazori utakuwa makao ya mbwea, nchi isiyofaa daima. Hakuna atakayeishi huko; hakuna mwanadamu atakayekaa huko.”
34 ৩৪ এলম সম্বন্ধে সদাপ্রভুর এই বাক্য ভাববাদী যিরমিয়ের কাছে এল। এটা ঘটেছে, যখন যিহূদার রাজা সিদিকিয় রাজত্ব শুরু করেন। এটা হল,
Hili ni neno la Yahwe lililomwijia Yeremia nabii kuhusu Elamu. Ilikuwa wakati wa mwanzo wa kutawala kwake Sedekia mfalme wa Yuda, naye akasema,
35 ৩৫ “বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, ‘দেখ, আমি এলমের ধনুক, তাদের শক্তির প্রধান খুঁটি ভেঙে ফেলব।
“Yahwe wa majeshi asema hivi: Tazama, ninakaribia kumvunja mpiga upinde wa Elamu, sehemu kuu ya nguvu zao.
36 ৩৬ কারণ আমি আকাশের চার কোন থেকে এলমের বিরুদ্ধে বাতাস আনব এবং সেই বাতাসে আমি এলমের লোকেদের ছড়িয়ে দেব; এমন কোন জাতি নেই, যেখান এলমের দূর করে দেওয়া লোকেরা যাবে।
Maana nitaleta pepo nne kutoka katika pande nne za mbingu, nami nitawatawanya watu wa Elamu katika pepo hizo zote. Hakuta kuwa na taifa ambalo kwalo waliotawanywa kutoka Elamu hawatakwenda.
37 ৩৭ তাই আমি এলমকে তাদের শত্রুদের সামনে ও যারা তাদের প্রাণের খোঁজ করে তাদের সামনে ছড়িয়ে দেব। কারণ আমি তাদের বিরুদ্ধে বিপদ, আমার জ্বলন্ত রোষ নিয়ে আসব’ এটা সদাপ্রভুর ঘোষণা। ‘আমি তাদের বিরুদ্ধে তরোয়াল পাঠাব, যতক্ষণ না আমি তাদের বিলুপ্ত করি।
Hivyo nitawavunjavunja Elamu mbele ya adui zao na mbele ya watafutao uhai wao. Maana nitaleta maangamizo dhidi yao, hasira ya gadhabu yangu - hili ni tamko la Yahwe - nami nitapeleka upanga nyuma yao hata nitakapowafuta wote.
38 ৩৮ তখন আমি এলমে আমার সিংহাসন স্থাপন করব এবং তার রাজা ও নেতাদের ধ্বংস করব’ এটা সদাপ্রভুর ঘোষণা।
Kisha nitaweka kiti changu cha enzi huko Elamu na kumwangamiza mfalme na viongozi wao kutoka huko - asema Yahwe -
39 ৩৯ ‘এটা আগামীদিনের ঘটবে, আমি এলমের অবস্থা ফিরিয়ে আনব’ এটা সদাপ্রভুর ঘোষণা।”
na itakuwa siku zijazo kwamba nitarejesha mema ya Elamu - asema Yahwe.”

< যিরমিয়ের বই 49 >