< যিরমিয়ের বই 48 >

1 মোয়াব সম্বন্ধে বাহিনীগণের সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: “ধিক নবো! কারণ ওটা তো ধ্বংস হয়েছে। কিরিয়াথয়িম ধরা পড়ল ও অসম্মানিত হল। তার দুর্গ অভিশপ্ত ও অপমানিত হল।
Juu ya Moabu, Yahwe wa majeshi, Mungu wa Israeli, asema hivi, “Ole kwa Nebo, kwani umekuwa ukiwa. Kiriathaimu umetekwa na kuaibishwa. Ngome zake zimeangushwa na kuaibishwa.
2 মোয়াবের সম্মান আর নেই। তার শত্রুরা হিশবোনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল। তারা বলল, ‘এস, আমরা ঐ জাতিকে শেষ করে দিই। মদমেনা বিনষ্ট হবে একটি তরোয়াল তোমার পিছনে তাড়া করবে’।
Heshima ya Moabu haipo tena. Adui zake katika Heshboni walipanga njama za kumwangamiza. Walisema, 'Njoni tumwangamize kama taifa. Madmena pia itaangamizwa - upanga utakutangulia.'
3 শোনো! হোরোণয়িম থেকে কান্নার শব্দ আসছে, যেখানে ধ্বংস ও বিনাশ রয়েছে।
Sikilizeni! Sauti ya mvumo inakuja kutoka Horonaimu.
4 মোয়াব ধ্বংস হয়েছে। তার শিশুরা কেঁদে উঠেছে।
Moabu ameangamizwa. Vilio vya watoto wake vinasikika.
5 লূহীতের পথে ওঠার দিন লোকে কেঁদেছে; কারণ হোরোণয়িমের ওঠার পথে ধ্বংসের জন্য চিত্কার শোনা গেছে।
Wanapanda kilima cha Luhithi wakilia, njia yote kuelekea Horonaimu, vilio vinasikika kutokana na maangamizi.
6 পালাও! নিজের নিজের প্রাণ রক্ষা কর ও মরুপ্রান্তের ঝোপের মত হও।
Kimbieni! okeeni maisha yenu kama kichaka cha mreteni katika nyika.
7 কারণ তোমার কাজ ও সম্পত্তির উপর তোমার বিশ্বাসের জন্য তুমি বন্দী হবে। তখন কমোশ তার যাজকদের ও নেতাদের সঙ্গে বন্দী হয়ে দূরে চলে যাবে।
Maana kwa sababu ya tumaini lenu katika matendo na utajiri wenu, ninyi pia mtatekwa. Kisha Kemoshi atachukuliwa matekani, pamoja na makuhani na viongozi wake.
8 প্রত্যেকটি শহরে ধ্বংসকারী আসবে; কোন শহর রেহাই। উপত্যকা বিনষ্ট হবে এবং সমভূমির বিনাশ হবে, যেমন সদাপ্রভু বলেছেন।
Maana mwaribu atafika kila mji; hakuna mji utakaookoka. Hivyo bonde litaangamia na tambarare itateketezwa, kama alivyosema Yahwe.
9 মোয়াবকে ডানা দাও, কারণ সে উড়ে যেতে পারে। তার শহরগুলি জনশূন্য হবে, যেখানে কেউ বাস করে না।
Mpeni Moabu mabawa, maana ni lazima aruke mbali bila shaka. Miji yake itakuwa magofu, pasipo na mtu wa kuishi humo.
10 ১০ সদাপ্রভুর কাজে যে লোক অলস, সে অভিশপ্ত! রক্তপাত থেকে যে তার তরোয়ালকে ফিরিয়ে নেয়, সে অভিশপ্ত।
Na alaaniwe kila aliye mvivu katika kufanya kazi ya Yahwe! Na alaaniwe kila auzuiaye upanga wake usimwage damu!
11 ১১ মোয়াব নিরাপত্তা অনুভব করেছে কারণ সে ছিল যুবক। সে তার আঙ্গুর রসের মত, যেটি কখনও এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালা হয়নি। সে কখনও বন্দীদশায় যায় নি। তাই তার স্বাদ চিরকাল সুন্দর; তার সুগন্ধের অপরিবর্তনশীল আছে।
Moabu amekuwa akijisikia salama tangu alipokuwa kijana. Yeye ni kama mvinyo wake ambao haujamiminwa kutoka mtungi kwenda mtungi mwingine. Hajaenda matekani. Hivyo radha yake ni njema kama mwanzo; radha yake haibadiliki.
12 ১২ তাই দেখ, সেই দিন আসছে” এটা সদাপ্রভুর ঘোষণা যখন আমি তার কাছে তাদের পাঠাব, যারা তার সমস্ত পাত্র উল্টে ঢেলে দেবে ও পাত্রগুলি ছড়িয়ে দেবে।
Hivyo tazama, siku zinakuja - asema Yahwe - nitakapompelekea watakao mchovya na kumwaga mitungi yake yote na kupasua mitungi yake.
13 ১৩ তখন মোয়াব কমোশের বিষয়ে লজ্জিত হবে, যেমন ইস্রায়েলের লোকেরা যেমন বৈথেলের উপর বিশ্বাস করে লজ্জিত হয়েছিল।
Kisha Moabu atamwaibikia Kemoshi kama ambavyo nyumba ya Israeli ilivyoiabikia Betheli, tumaini lao.
14 ১৪ তোমরা কিভাবে বল, আমরা সৈনিক, শক্তিশালী যোদ্ধা?
Utawezaje kusema, 'Tu askari, wapiganaji wenye nguvu'?
15 ১৫ মোয়াব ধ্বংস হবে এবং তার শহরগুলি আক্রান্ত হবে; কারণ তার মনোনীত যুবকেরা হত্যার জায়গায় নেমে গেছে। এটা রাজার ঘোষণা, যাঁর নাম বাহিনীগণের সদাপ্রভুর।
Moabu itaangamizwa na miji yake kushambuliwa. Kwa maana vijana wake wazuri wameshuka katika eneo la machinjo. Hili ni tamko la mfalme! Yahwe wa majeshi ndilo jina lake.
16 ১৬ “মোয়াবের তাড়াতাড়ি পতন ঘটবে; তার দুঃখ তাড়াতাড়ি আসছে।
Maangazizo ya Moabu yanakaribia; maafa yanaharakisha.
17 ১৭ তোমরা যারা তার চারপাশে থাকো, তার জন্য বিলাপ কর, আর তোমরা যত লোক তার নাম জান, চিত্কার কর, ‘ধিক! শক্তিশালী রাজদণ্ড, গৌরবময় লাঠি ভেঙে গেছে’!
Ninyi nyote mlio karibu na Moabu, ombolezeni. Nanyi mjuao fahari yake, pigeni kelele hivi, 'Ole, fimbo yenye nguvu, fimbo yenye heshima, imevunjwa.'
18 ১৮ হে দীবোনে বসবাসকারী মেয়ে, তুমি নিজের গৌরবের জায়গা থেকে নেমে এস, শুকনো মাটিতে বস, কারণ মোয়াবের ধ্বংসকারী তোমার বিরুদ্ধে উঠে এসেছে, তোমার দুর্গগুলি ধ্বংস করেছে।
Shukeni kutoka mahali penu pa heshima na kuketi katika nchi kavu, ewe binti uishie Diboni. Maana aiangamizaye Moabu anakushambulia, atakayeziharibu ngome zako.
19 ১৯ হে অরোয়েরে বসবাসকারী মেয়ে, তুমি পথের পাশে দাঁড়িয়ে দেখ। যে পালিয়ে গেছে, তাকে জিজ্ঞাসা, বল, ‘কি হয়েছে?’
Simameni njiani na kuangalia, enyi mwishio katika Aroeri. Waulizeni wanaokimbia na kutoroka. Sema, 'Nini kimetokea?'
20 ২০ মোয়াব লজ্জিত হয়েছে, কারণ সে ছড়িয়ে পড়েছে। আর্তনাদ কর ও বিলাপ কর; সাহায্যের জন্য কাঁদ। অর্ণোন নদীর ধারে এই কথা প্রচার কর, ‘মোয়াব ধ্বংস হয়েছে’।
Moabu ameaibika, maana amevujwa. Lieni kwa sauti na uchungu; pigeni yowe kuomba msaada. Wambieni watu waliokando ya Mto Arinoni kwamba Moabu ameangamizwa.
21 ২১ শাস্তি উপস্থিত হয়েছে সমভূমি, হোলন, যহস, মেফাৎ,
Basi maangamizi yamefika katika nchi ya kilima, huko Holoni, Yakza, na Mefathi,
22 ২২ দীবোন, নবো, বৈৎ-দিব্লাথয়িম,
huko Diboni, Nebo, na Bethi Diblathaimu,
23 ২৩ কিরিয়াথয়িম, বৈৎ-গামূল, বৈৎ-মিয়োন,
huko Kiriatahaimu, Beth Gamul, na Bethi Meoni,
24 ২৪ করিয়োৎ ও বস্রা এবং মোয়াব দেশের দূরের ও কাছের সমস্ত শহরগুলিতে।
huko Keriothi na Bozra, na katika miji yote iliyomo katika nchi ya Moabu - miji iliyoko mbali na karibu.
25 ২৫ মোয়াবের শিং কেটে ফেলা হয়েছে; তার হাত ভেঙে গেছে।” এটা সদাপ্রভুর ঘোষণা।
Nguvu za Moabu zimekwisha; mkono wake umevunjwa - asema Yahwe.
26 ২৬ “তাকে মাতাল কর, কারণ সে আমার বিরুদ্ধে গর্ব করেছে। এখন মোয়াব বিরক্ত হয়ে নিজের বমির মধ্যে হাততালি দেবে; তাই সে হাসি পাত্র হবে।
Mnywesheni, maana alitenda kwa kiburi kinyume changu, Yahwe. Basi Moabu anapiga makofi kwa machukizo kwa matapiko yake mwenyewe, hivyo amekuwa pia kitu cha kuchekesha.
27 ২৭ ইস্রায়েল কি তোমার হাসি পাত্র ছিল না? সে কি চোরদের মধ্যে ধরা পড়েছে যে, তুমি যতবার তার কথা বল, তত বার মাথা নাড়?
Maana Israeli hakuwa kitu cha kuchekesha kwako? Alionekana miongoni mwa wezi, kwamba ulitikisa kichwa chako kwake mara ulipoongea juu yake?
28 ২৮ হে মোয়াবের বাসিন্দারা, শহর ছেড়ে যাও ও পাহাড়ের ওপরে শিবির কর। একটি ঘুঘুর মত হও, যে শিলার গর্তে মুখে বাসা বাঁধে।
Jitengeni na miji na kuweka kambi katika minuko, enyi watu wa Moabu. Kuwa kama njiwa anayeatamia juu ya mlango wa tundu katika miamba.
29 ২৯ আমরা মোয়াবের অহঙ্কারের কথা, তার বড়াই, তার ঔদ্ধত্য, তার গর্ব, তার আত্মগৌরভ এবং তার অন্তরের দম্ভের কথা শুনেছি।”
Tumesikia juu ya kiburi cha Moabu - majivuno yake, maringo, kiburi, utukufu binafsi na kujiinua moyoni.
30 ৩০ এটা সদাপ্রভুর ঘোষণা: “আমি নিজে তার বেপরোয়া কথাবার্তা জানি, যা কিছুই কাজের নয়।
Hili ni tamko la Yahwe - mimi mwenyewe najua maneno yake ya ukaidi, yasiyosaidia chochote, kama matendo yake.
31 ৩১ তাই আমি মোয়াবের জন্য বিলাপ করব, সমস্ত মোয়াবের জন্য দুঃখে চিত্কার করব, কীর-হেরেসের লোকদের জন্য বিলাপ করব।”
Hivyo nitavumisha maombolezo kwa ajili ya Moabu, na nitapiga kelele katika uzuni kwa ajili ya Moabu. Nitaomboleza kwa ajili ya watu wa Kir Hereshi.
32 ৩২ হে সিবমার আঙ্গুর লতা, আমি যাসেরের থেকে তোমার জন্য বেশী কাঁদব। তোমার ডালপালাগুলি নুনসমুদ্র পর্যন্ত ছড়িয়ে গেছে; সেগুলি যাসেরের সমুদ্র পর্যন্ত পৌঁছেছে। ধ্বংসকারীরা তোমার গরম কালের ফল ও আঙ্গুর রসে আক্রমণ করেছে।
Nitalia zaidi kwa ajili yenu kuliko nilivyofanya kwa Yazeri, mzabibu wa Sibma! Matawi yako yalipita katika Bahari ya Chumvi na kufika hata Yazeri. Mwaribu ameshambulia matunda yenu ya kiangazi na mzabibu wenu.
33 ৩৩ তাই মোয়াবের ফলের বাগান ও মোয়াব দেশ থেকে উল্লাস ও আনন্দ দূরে চলে গেছে। আমি আঙ্গুর কুণ্ডকে থেকে আঙ্গুর রস বিহীন করলাম; তারা আনন্দের চিৎকারের সঙ্গে মাড়াই করবে না। সেই চিত্কার আনন্দের চিৎকার নয়।
Hivyo sherehe na furaha vimeondolewa kutoka miti ya matunda na nchi ya Moabu. Nimekomesha mvinyo kutoka mashinikizo yao. Hawatakanyaga kwa kelele za furaha. Kelele yoyote haitakuwa kelele ya furaha.
34 ৩৪ “তাদের কান্নার শব্দ হিশবোন থেকে ইলিয়ালী পর্যন্ত চিত্কার হচ্ছে, তার আওয়াজ যহস পর্যন্ত শোনা যাচ্ছে; সোয়র থেকে হোরোণয়িম পর্যন্ত, ইগ্লৎ-শলিশীয়া পর্যন্ত শব্দ হচ্ছে, কারণ নিম্রীমের জলও শুকিয়ে যাচ্ছে।
Kutoka kelele huko Heshiboni hata kufika Eleale, sauti yao inasikika hata Yahazi, kutoka Soari hata Horonaimu na Eglathi Shelishiya, hata maji ya Nimrimu yamekauka.
35 ৩৫ কারণ আমি তাদের নিঃশেষ করে দেব, যারা মোয়াবে উঁচু স্থানে বলিদান করে” এটা সদাপ্রভুর ঘোষণা, “এবং তাদের দেবতাদের কাছে ধূপ জ্বালায়।”
Maana nitamkomesha kila mtu katika Moabu atoaye sadaka mahali pa juu na kuteketeza uvumba kwa miungu yake - asema Yahwe.
36 ৩৬ তাই মোয়াবের জন্য আমার অন্তর বাঁশীর সুরের মত করে বিলাপ করছে। কীর-হেরেসের লোকদের জন্য আমার অন্তর বাঁশীর সুরের মত করে বিলাপ করছে। তাদের সঞ্চয় করা সম্পদ শেষ হয়ে গেছে।
Hivyo moyo wangu unamwombolezea Moabu kama zomari. Moyo wangu unaomboleza kama zomari kwa ajili ya watu wa Kir Heresi. Utajiri walioupata umekwisha.
37 ৩৭ প্রত্যেক মাথা কেশবিহীন ও প্রত্যেক দাড়ি কমানো হল; প্রত্যেকের হাতে কাটাকুটি ও কোমরে চট জড়ানো হল।
Maana kila kichwa kina upaa na kila kidevu kimenyolewa. Chale zipo katika kila mkono, na nguo za magunia katika viuno vyao.
38 ৩৮ মোয়াবের সমস্ত ছাদের উপরে ও শহরের চকে বিলাপ শোনা যাচ্ছে, “কারণ যে পাত্র কেউ চায় না, সেই রকম করে আমি মোয়াবকে ভেঙে ফেলেছি।” এটা সদাপ্রভুর ঘোষণা।
Maombolezo yapo kila mahali, juu ya kila paa la nyumba ya Moabu na katika masoko ya Moabu. Kwa maana nimeivunja Moabu kama chungu kisichotakiwa tena - asema Yahwe.
39 ৩৯ “সে কেমন চড়িয়ে পরেছে! তারা কেমন করে তাদের জন্য বিলাপ করছে! মোয়াব লজ্জায় কেমন করে তার পিঠ ফিরিয়েছে! এই ভাবে মোয়াব তার চারপাশের সমস্ত লোকদের কাছে উপহাস ও আতঙ্কের পাত্র হয়েছে।”
Jinsi gani imeharibiwa! Jinsi wanavyopiga kelele katika maombolezo yao! Moabu ameigeuza kwa aibu! Hivyo Moabu atakuwa kitu cha kuchekwa na kitisho kwa wote wanaomzunguka.”
40 ৪০ কারণ সদাপ্রভু এই কথা বলেন, “দেখ, ঐ শত্রু ঈগলের মত উড়ে আসবে এবং মোয়াবের উপর তার ডানা ছড়িয়ে দেবে।
Maana Yahwe asema hivi, “Tazama, adui atakuja akiruka kama tai, akieneza mabawa yake juu ya Moabu.
41 ৪১ করিয়োত বন্দী হয়েছে এবং তার দুর্গগুলি দখল হয়েছে। সেই দিন মোয়াবের সৈন্যদের অন্তর প্রসব যন্ত্রণা ভোগকারিণী স্ত্রীলোকের অন্তরের মত হবে।
Keriothi umetekwa, na ngome zake zimekamatwa. Maana siku hiyo myoyo ya askari wa Moabu itakuwa kama mioyo ya wanawake katika uchungu wa kujifungua.
42 ৪২ মোয়াব একজন লোকের মত ধ্বংস করা হবে, কারণ সে আমি, সদাপ্রভুর বিরুদ্ধে অহঙ্কারী হয়েছে।
Hivyo Moabu utaharibiwa kama watu, kwa kuwa walijivuna kinyume changu, Yahwe.
43 ৪৩ হে মোয়াবের বাসিন্দা, তোমাদের উপর আতঙ্ক, খাদ ও ফাঁদ আসছে।” এটা সদাপ্রভুর ঘোষণা।
Hofu na shimo, na mtego vinakujia, watu wa Moabu - asema Yahwe.
44 ৪৪ “যে কেউ আতঙ্কিত হয়ে পালাবে সে খাদে পড়বে, যে কেউ খাদ থেকে উঠে আসবে সে ফাঁদে ধরা পড়বে; কারণ আমি তার বিরুদ্ধে তার উপর প্রতিশোধ নেবার দিন আনব।” এটা সদাপ্রভুর ঘোষণা।
Kila akimbiaye kwa sababu ya hofu ataanguka shimoni, na kila atokaye shimoni atanaswa na mtego, maana nitayaleta haya juu yao katika mwaka wa kisasi changu dhidi yao - asema Yahwe.
45 ৪৫ “হিশবোনের ছায়াতে পালিয়ে যাওয়া লোকেরা শক্তিহীন হয়ে দাঁড়িয়ে থাকবে, কারণ হিশবোন থেকে আগুন ও সীহোনের মধ্যে থেকে আগুনের শিখা বের হবে। তা মোয়াবের কপাল ও গোলমাল করা লোকেদের মাথার খুলি গ্রাস করবে।
Wakimbiao watasimama katika kivuli cha Heshboni bila nguvu, maana moto utatoka Heshboni, miale kutoka katikati ya Sihoni. Utateketeza paji la uso wa Moabu na juu ya vichwa vya watu wenye majivuno.
46 ৪৬ হে মোয়াব, ধিক তোমাকে! লোকেরা ধ্বংস হয়েছে; কারণ তোমার ছেলেদের দূর দেশে বন্দী করে নিয়ে গেছে এবং তোমার মেয়েরাও বন্দীদশায় আছে।
Ole wako, Moabu! watu wa Kemoshi wameangamizwa, Kwa maana wana wako wamechukuliwa kama mateka na binti zako matekani.
47 ৪৭ কিন্তু পরবর্তী দিনের আমি মোয়াবের অবস্থার পুনরুদ্ধার করব।” এটা সদাপ্রভুর ঘোষণা। মোয়াবের বিচার এখানেই শেষ।
Lakini nitazirejesha siku njema za Moabu katika siku zijazo - asema Yahwe.” Hukumu ya Moabu inaishia hapa.

< যিরমিয়ের বই 48 >