< যিরমিয়ের বই 43 >

1 এটি ঘটেছিল, যিরমিয় সমস্ত লোকেদের কাছে সদাপ্রভু, তাদের ঈশ্বরের বাক্য ঘোষণা করা শেষ করলেন, যা সদাপ্রভু, তাদের ঈশ্বর যিরমিয়কে বলতে বলেছিলেন।
Ilitokea kwamba Yeremia alimaliza kuhubiri kwa watu wote maneno yote ya Yahwe Mungu wao kwamba Yahwe Mungu wao alimwambia kusema.
2 তখন হোশয়িয়ের ছেলে অসরিয়, কারেহের ছেলে যোহানন ও সমস্ত অহঙ্কারী লোকেরা যিরমিয়কে বলল, “তুমি মিথ্যা কথা বলছ। সদাপ্রভু, আমাদের ঈশ্বর তোমাকে বলতে পাঠান নি, ‘তোমরা মিশরে বসবাস করতে যেও না’।
Azaria mwana wa Hoshaia, Yonathani mwana wa Karea, na watu wenye kiburi walisema kwa Yeremia, “Unasema uongo. Yahwe Mungu wetu hajakutuma wewe kusema, 'Usiende Misri kuishi huko.'
3 কারণ নেরিয়ের ছেলে বারূক আমাদের বিরুদ্ধে তোমাকে উত্তেজিত করে তুলছে, যাতে কলদীয়দের হাতে আমাদের তুলে দিতে পারো। কারণ যাতে তারা আমাদের মেরে ফেলে এবং আমাদের বন্দী করে বাবিলে নিয়ে যায়।”
Kwa kuwa Baruku mwana wa Neria anakuchochea dhidi yetu kututoa sisi kwenye mkono wa Wakaldayo, kwa kuwa wewe umesababisha kifo chetu na kutufanya sisi mateka huko Babeli.”
4 এই ভাবে কারেহের ছেলে যোহানন, সমস্ত সেনাপতিরা ও সমস্ত লোকেরা যিহূদা দেশে থাকার বিষয়ে সদাপ্রভুর কথা শুনতে অস্বীকার করল।
Basi Yonathani mwana wa Karea, wakuu wa jeshi, na watu wote walikataa kusikiliza sauti ya Yahwe kuishi kwenye nchi ya Yuda.
5 কারেহের ছেলে যোহানন ও সৈন্যদের সমস্ত সেনাপতি যিহূদার অবশিষ্ট সবাই যারা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল তারা সেখান থেকে যিহূদা দেশে বসবাস করবার জন্য ফিরে এসেছিল।
Yonathani mwana wa Karea na amri jeshi wote waliwachukua mabaki wa Yuda ambao walikuwa wamerudi kutoka mataifa yote ambapo walikuwa wametawanyika kuishi katika nchi ya Yuda.
6 তারা সেই সকল পুরুষ, স্ত্রীলোক, ছেলেমেয়ে, রাজকুমারীদের এবং প্রত্যেক ব্যক্তিকে সঙ্গে নিল, যাদের রাজার দেহরক্ষীদলের সেনাপতি নবূষরদন শাফনের নাতি অহীকামের ছেলে গদলিয়ের কাছে রেখে গিয়েছিলেন। তারা ভাববাদী যিরমিয় ও নেরিয়ের ছেলে বারূককেও নিয়ে গেল।
Waliwachukua wanaume na wanawake, watoto na mabinti wa mfalme, na kila mtu ambaye Nebuzaradani, nahodha wa walinzi wa mfalme, waliruhusu kubaki pamoja na Gedali mwana wa Ahikam mwana wa Shafan. Pia walimchukua Yeremia nabii na Baruku mwana wa Neria.
7 তারা মিশর দেশে তফনহেষ পর্যন্ত গেল, কারণ তারা সদাপ্রভুর কথা শোনে নি।
Walienda nchi ya Misri, kwa Tahpanhesi, kwa sababu hawakusikiliza sauti ya Yahwe.
8 পরে তফনহেষে সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে এল এবং বলল,
Basi neno la Yahwe lilikuja kwa Yeremia huko Tahpanhesi na kusema,
9 “তোমার হাতে কতকগুলি বড় বড় পাথর নাও এবং তফনহেষে ফরৌণের বাড়ির প্রবেশপথে ইটের গাঁথনি আছে, তার মধ্যে ইহুদীদের চোখের সামনে সেগুলি লুকিয়ে রাখ।
“Chukua mawe makubwa mkononi mwako, na, kwenye macho ya watu wa Yuda, yafiche kwenye chokaa kwenye njia ya kuingia katika nyumba ya Farao huko Tahpanhesi.
10 ১০ তারপর তাদের বল যে, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘দেখ, আমি দূতকে পাঠিয়ে আমার দাস বাবিলের রাজা নবূখদনিৎসরকে নিয়ে আসব। এই যে পাথরগুলি যিরমিয়, তুমি পুঁতে রেখেছ তার উপরে আমি তার সিংহাসন স্থাপন করব; নবূখদনিৎসর তার উপরে তার রাজকীয় চাঁদোয়া খাটাবে।
Kisha wakasema nao, “Yahwe wa majeshi, Mungu wa Israel, asema hivi, 'Ona, nimekaribia kutuma wajumbe kumchukua Nebukadreza mfalme wa Babeli kama mtumwa wangu. Nitaweka kiti cha enzi juu ya mawe haya ambayo wewe, Yeremia, umeyazika. Nebukadreza ataweka banda lake juu yao.
11 ১১ সে আসবে এবং মিশর দেশ আক্রমণ করবে। যে মৃত্যুর জন্য ঠিক হয়েছে, তার মৃত্যু হবে; যে বন্দী হবার জন্য ঠিক হয়েছে, তাকে বন্দী করা হবে; যে তরোয়ালের জন্য ঠিক হয়েছে, সে তরোয়ালে পতিত হবে।
Kwa kuwa atakuja na kuvamia nchi ya Misri. Yeyote aliyeandikiwa kufa atakufa. Yeyote aliyeandikiwa mateka atachukuliwa mateka. Na yeyote aliyeandikiwa kwa upanga atakufa kwa upanga.
12 ১২ তখন আমি মিশরের দেবতার মন্দিরগুলিতে আগুন ধরিয়ে দেব। নবূখদনিৎসর তাদের পুড়িয়ে দেবে বা বন্দী করবে। সে মিশর দেশকে পরিধান করবে, যেমন মেষপালক তার পোশাকের উকুন পরিষ্কার করে। সে বিজয়ী হয়ে সেখান থেকে চলে যাবে।
Kisha nitawasha moto katika mahekalu ya miungu ya Misri. Nebukadreza atawachoma na kuwashika. Atasafisha nchi ya Misri kama wachungaji wanavyosafisha wanyama waharibio nguo zao. Ataenda nje kutoka eneo hilo kwa ushindi.
13 ১৩ সে মিশর দেশের সূর্যপুরীর স্তম্ভগুলি ভেঙে ফেলবে। সে মিশরের দেবতাদের মন্দিরগুলি পুড়িয়ে ফেলবে’।”
Atavunja nguzo za mawe huko Heliopolisi kwenye nchi ya Misri. Atachoma mahekalu ya miungu ya Misri.”

< যিরমিয়ের বই 43 >