< যিরমিয়ের বই 42 >

1 তারপর সৈন্যদলের সেনাপতিরা, কারেহের ছেলে যোহানন, হোশয়িয়ের ছেলে যাসনিয় এবং মহান সমস্ত লোকেরা যিরমিয় ভাববাদীর কাছে জড়ো হল।
Kisha amri wote wa jeshi na Yonathan mwana wa Karea, Jezania mwana wa Hoshaia, na watu wote kutoka mdogo kwa mkubwa walimkaribia Yeremia nabii.
2 তারা তাঁকে বলল, “আপনার কাছে আমাদের বিনতি শুনুন। আমাদের মধ্যে যারা অবশিষ্ট আছে, তাদের জন্য আপনার ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন, কারণ আপনি যেমন দেখছেন, আমরা মাত্র কয়েকজন রয়েছি।
Walisema naye, “Acha maombi yetu yaje mbele yako. Omba kwa ajili yetu kwa Yahwe Mungu wako kwa ajili ya watu hawa ambao wanabaki kwani tuko wachache katika idadi, kama unavyoona.
3 আপনার ঈশ্বর সদাপ্রভু জিজ্ঞাসা করুন কোন পথে আমরা যাব, কি করা আমাদের উচিত।”
Muulize Yahwe Mungu wako atuambia sisi njia yakuendea na nini tufanye.”
4 তাই যিরমিয় ভাববাদী তাদের বললেন, “আমি তোমাদের কথা শুনেছি। দেখ, তোমরা যেমন অনুরোধ করেছ, তেমন আমি তোমাদের জন্য সদাপ্রভু তোমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করব। সদাপ্রভু যা উত্তর দেবেন, আমি তোমাদের বলব, তোমাদের থেকে কিছুই গোপন করব না।”
Basi Yeremia nabii alisema nao, “Nimewasikia, Tazama, Nitaomba kwa Yahwe Mungu wenu kama mlivyoomba. Vyovyote Yahwe ananijibu, Nitawambia. Sitawaficha chochote ninyi.”
5 তারা যিরমিয়কে বলল, “সদাপ্রভু আমাদের মধ্যে সত্য ও বিশ্বস্ত সাক্ষী হন, আমরা সেই সমস্ত কিছু করব, যা সদাপ্রভু তোমার ঈশ্বর আমাদের করতে বলেন।
Walisema na Yeremia, “Na Yawhe awe shahidi mkweli na mwaminifu dhidi yenu, kama hatutafanya kila kitu ambacho Yahwe Mungu wenu anatuambia kufanya.
6 যদি এটি ভালো হয় কিংবা যদি এটি খারাপ হয়, আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভু কথার বাধ্য হব, যাঁর কাছে আমরা আপনাকে পাঠাচ্ছি, তাই যখন আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভু কথার বাধ্য হব এটাই আমাদের জন্য ভাল হবে।”
Hata kama ni vizuri au vibaya, tutatii sauti ya Yahwe Mungu wetu, ambaye tunawatuma ninyi, ili kwamba iwe vizuri pamoja nasi wakati tunatii sauti ya Yahwe Mungu wetu.”
7 তখন এটি ঘটল, দশ দিন পরে সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে এল।
Basi ilitokea kwamba baada ya siku kumi, neno la Yahwe lilikuja kwa Yeremia.
8 তাতে যিরমিয় কারেহের ছেলে যোহাননকে ও তার সঙ্গী সেনাপতিদের এবং ছোট ও মহান সমস্ত লোকদের ডাকলেন।
Kwa hiyo Yeremia alimwita Yonathan mwana wa Karea na amri wote jeshi pamoja naye, na watu wote kutoka mdogo kwa mkubwa.
9 তিনি তাদের বললেন, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু, যাঁর কাছে তোমরা নিজেদের বিনতি জানাবার জন্য আমাকে পাঠিয়েছিলে সেই সদাপ্রভু এই কথা বলেন,
Na alisema nao, “Yahwe, Mungu wa Israel, ambaye umenituma mimi ili niweze kuweka maombi yako mbele zake. Yahwe asema hivi,
10 ১০ ‘যদি তোমরা ফিরে আসো এবং এই দেশে বাস কর, তাহলে আমি তোমাদের গড়ে তুলব, তোমাদের ভাঙ্গবো না, আমি তোমাদের রোপণ করব, তোমাদের উপড়ে ফেলব না; কারণ আমি তোমাদের উপরে যে বিপদ এনেছি, সেখান থেকে ফিরে আসবো।
Kama mtarudi na kuishi katika nchi hii, basi nitawajenga na sitawararua chini; Nitapanda na sitawangoa, kwa kuwa nitageuza maafa ambayo nimeleta juu yako.
11 ১১ বাবিলের রাজাকে ভয় কোরো না, যাকে তোমরা ভয় করেছ। তাকে ভয় কোরো না’ এটা সদাপ্রভুর ঘোষণা কারণ আমি তার হাত থেকে তোমাদের রক্ষা করার জন্য ও উদ্ধার করার জন্য তোমাদের সাথে আছি।
Msimugope mfalme wa Babeli, ambaye mnamuogopa. Msimuogope-hili ni tamko la Yahwe kwani niko pamoja nanyi kuwahifadhi na kuwaokoa toka mkono wake.
12 ১২ কারণ আমি তোমাদের প্রতি করুণা করব, তাতে সেও তোমাদের প্রতি দয়া করবে এবং আমি তোমাদের নিজেদের দেশে আবার ফিরিয়ে আনব।
Kwa kuwa nitawapa rehema. Nitakuwa na huruma juu yenu, na nitawarudisha kwenye nchi yenu.
13 ১৩ কিন্তু যদি তোমরা বল, ‘আমরা এই দেশে থাকব না’ যদি তোমরা আমি, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথা না শোনো;
Lakini tudhani kusema kwamba, “Hatutakaa katika nchi hii”- kama hamtasikiliza sauti yangu, sauti ya Yahwe Mungu wenu.
14 ১৪ যদি তোমরা বল, ‘না! আমরা মিশর দেশে যাব, যেখানে আমরা কোনো যুদ্ধ দেখব না, তূরীধ্বনি শুনব না, খাবারের জন্য ক্ষুধার্ত হব না। আমরা সেখানে বাস করব’।
Tudhani kwamba mnasema, “Hapana! Tutaenda kwenye nchi ya Misri, ambayo hatutaona vita yoyote, ambayo hatutasikia sauti ya tarumbeta, na hatutaona njaa ya chakula. Tutaishi huko.”
15 ১৫ তাহলে যিহূদার অবশিষ্ট লোকেরা এখন সদাপ্রভুর বাক্য শোনো। বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘তোমরা যদি মিশরে যাওয়াই ঠিক করে থাক, তাহলে যাও আর সেখানে বাস কর,
Sasa sikiliza neno hili la Yahwe, wewe mabaki ya Yuda. Yahwe wa majeshi, Mungu wa Israel, asema hivi, 'Kama kweli mtatoka kwenda Misri, kwenda na kuishi huko,
16 ১৬ তবে যে তরোয়ালকে তোমরা ভয় পাও, তা মিশর দেশেই তোমাদের ধরে ফেলবে। যে দূর্ভিক্ষের জন্য চিন্তা করছ, তা মিশরে তোমাদের পিছনে ছুটবে। তোমরা সেখানেই মারা যাবে।
basi upanga ambao mnauogopa utawapita huko kwenye nchi ya Misri. Njaa ambayo mnawasiwasi nayo itawafatilia huko Misri. Na mtakufa huko.
17 ১৭ তাই এটা ঘটবে, যারা মিশরে গিয়ে বাস করবে বলে ঠিক করেছে, তারা সবাই সেখানে তরোয়াল, দূর্ভিক্ষ ও মহামারীতে মারা পড়বে। সেখানে তাদের কেউ জীবিত থাকবে না; যে বিপদ আমি তাদের উপর আনব, তা থেকে একজনও রেহাই পাবে না’।
Basi itatokea kwamba wanaume wote waliondoka kwenda Misri kuishi huko watakufa kwa upanga, njaa, au pigo. Hapatakuwa na mwathirika wao, hakuna atakayetoroka maafa ambayo nitaleta juu yao.
18 ১৮ কারণ বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘যিরূশালেমে বসবাসকারীদের উপরে যেমন করে আমার রোষ ও ক্রোধ ঢালা হয়েছে, তোমরা মিশরে গেলে তেমন ভাবে আমার ক্রোধ তোমাদের উপরেও ঢালা হবে। তোমরা হবে অভিশাপের, ভয়ঙ্কর, শাপের, অসম্মানের পাত্র। তোমরা পুনরায় এই দেশ দেখতে পাবে না’।
Kwa kuwa Yahwe wa majeshi, Mungu wa Israel, asema hivi: Kama gadhabu yangu na hasira yangu imemwanga juu ya wakazi wa Yerusalem, kwa njia hiyo hasira yangu itamwangwa juu yenu kama mtaenda Misri. Mtakuwa sababu ya hasira na hofu, sababu la kuzungumza laana, na kitu kisichokuwa na heshima. Na hamtaona eneo hili tena.”
19 ১৯ যিহূদার অবশিষ্ট লোকেরা, সদাপ্রভু তোমাদের বিষয়ে বলেছেন, তোমরা মিশরে যেয়ো না! তোমরা অবশ্যই জানো যে, আজ তোমাদের বিরুদ্ধে একটি সাক্ষী হয়েছি।
Basi Yeremia alisema, “Yahwe amezungumza kuhusu ninyi - mabaki ya Yuda. Msiende Misri! Unajua kwa hakika kwamba nimekuwa shahidi dhidi yenu leo.
20 ২০ তোমরা নিজেদের প্রাণের বিরুদ্ধে প্রতারণা করেছ, কারণ তোমরা আমি-যিরমিয়কে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে পাঠিয়েছিলেন, বলেছিলে, ‘আপনি আমাদের জন্য আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন; তাতে আমাদের ঈশ্বর সদাপ্রভুর যা বলবেন, সেই সবই আপনি আমাদের জানাবেন, আমরা তাই করব’।
Kwa kuwa mmejidanganya vibaya wenyewe wakati mliponituma mimi kwenda kwa Yahwe Mungu wenu na kusema, 'Omba kwa Yahwe Mungu wetu kwa ajili yetu. Kila kitu ambacho Yahwe Mungu wetu asema, tuambie, na tutaibeba.'
21 ২১ কারণ আমি আজ তোমাদেরকে তা জানালাম; কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু আমাকে যে সব বিষয়ের জন্য আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন, তাঁর কোনো কথাই তোমরা এখনও শোনো নি।
Kwa kuwa nimekwisha toa taarifa kwako leo, lakini hajusikiliza sauti ya Yahwe Mungu wenu au kwa chochote kuhusu ambacho alinituma mimi kwako.
22 ২২ তাই এখন, তোমরা নিশ্চয়ই জেনে রাখ যে, তোমরা যেখানে বসবাস করতে চাও, সেখানে তোমরা তরোয়াল, দূর্ভিক্ষ ও মহামারীতে মারা পড়বে।”
Basi sasa, utajua kwa hakika kwamba utakufa kwa upanga, njaa, na pigo katika eneo ambalo ulitamani kwenda kuishi.”

< যিরমিয়ের বই 42 >