< যিরমিয়ের বই 4 >

1 এটি সদাপ্রভুর ঘোষণা, “হে ইস্রায়েল, তুমি যদি ফিরে আসতে চাও তবে আমার কাছে ফিরে এস। আমার সামনে থেকে তোমার জঘন্য জিনিসগুলি সরিয়ে দাও এবং আমার কাছ থেকে আর ভ্রান্ত হয়ো না।
“In za ka komo, ya Isra’ila, ka komo gare ni,” in ji Ubangiji. “In ka kau da gumakanka masu banƙyama daga gabana ba ka ƙara karkace ba,
2 তখন তুমি সত্যে, ন্যায়ে ও ধার্ম্মিকতায় ‘জীবন্ত সদাপ্রভুর দিব্য’ বলে শপথ করবে, জাতিরা তাদের আশীর্বাদের কথা জিজ্ঞাসা করবে আর তারা তাঁর প্রশংসা করবে।”
kuma in cikin gaskiya da adalci ka rantse, ‘Muddin Ubangiji yana raye,’ to al’ummai za su sami albarka ta wurinsa kuma a cikinsa za su ɗaukaka.”
3 কারণ সদাপ্রভু যিহূদা ও যিরূশালেমের প্রত্যেক ব্যক্তিকে বলেন, তোমরা নিজেদের জমি চাষ কর এবং কাঁটাবনের মধ্যে বীজ বুনো না।
Ga abin da Ubangiji yana ce wa mutanen Yahuda da kuma na Urushalima. “Ku nome ƙasarku kuma kada ku yi shuka cikin ƙayayyuwa.
4 যিহূদার ও যিরূশালেমের লোকেরা, সদাপ্রভুর জন্য নিজেদের ছিন্নত্বক কর এবং তোমাদের অন্তরের ত্বক দূর কর; না হলে তোমাদের মন্দ কাজের জন্য আমার রাগ আগুনের মত জ্বলে উঠবে, কেউ নেভাতে পারবে না।
Ku yi wa kanku kaciya ga Ubangiji ku yi wa zukatanku kaciya, ku mutanen Yahuda da mutanen Urushalima, in ba haka ba hasalata za tă sauko ta ci kamar wuta saboda muguntar da kuka aikata za tă ci ba wanda zai kashe ta.
5 তোমরা যিহূদা দেশে প্রচার কর ও যিরূশালেমে ঘোষণা কর; বল, দেশে তূরী বাজাও। চিৎকার করে বল, তোমরা একসঙ্গে জড়ো হও। চল আমরা সুরক্ষিত শহরগুলিতে যাই।
“Ku yi shela a Yahuda ku kuma furta a Urushalima ku ce, ‘Ku busa ƙaho a ko’ina a ƙasar!’ Ku tā da murya da ƙarfi ku ce, ‘Ku tattaru! Bari mu gudu zuwa birane masu katanga!’
6 সিয়োনের দিকে চিহ্ন পতাকা তোলো এবং নিরাপদে পালিয়ে যাও। এখানে থেকো না, কারণ আমি উত্তর দিক থেকে বিপদ এবং ধ্বংস আনতে যাচ্ছি।
Ku tā da tuta don zuwa Sihiyona! Ku gudu ku nemi mafaka ba tare da jinkiri ba! Gama ina kawowa masifa daga arewa, mummunan hallaka kuwa.”
7 একটি সিংহ তার ঝোপ ছেড়ে উঠে আসছে, জাতিদের ধ্বংসকারী রওনা হয়েছে। সে নিজের জায়গা থেকে বের হয়েছে, তোমার দেশ ধ্বংস করবার জন্য আসছে। তোমার শহরগুলি উচ্ছেদ ও জনশূন্য হবে।
Zaki ya fito daga ruƙuƙinsa; mai hallakarwar al’ummai ya kama hanya. Ya bar wurinsa don yă lalace ƙasarku. Garuruwanku za su zama kufai babu mazauna.
8 তাই তোমরা চট পরে বিলাপ ও হাহাকার কর, কারণ সদাপ্রভুর জ্বলে ওঠা রাগ আমাদের থেকে ফেরে নি।
Saboda haka ku yafa tufafin makoki, ku yi makoki da kuka, gama fushin Ubangiji bai juye daga gare mu ba.
9 সদাপ্রভু বলেন, “সেই দিন রাজা ও উঁচু পদের কর্মচারীদের হৃদয় মারা যাবে, যাজকেরা চমকে উঠবে ও ভাববাদীরা হতভম্ব হবে।”
“A wannan rana,” in ji Ubangiji, “sarki da shugabanni za su fid da zuciya, firistoci za su razana, annabawa kuma za su yi mamaki.”
10 ১০ তখন আমি বললাম, “হায়, হায়! হে প্রভু সদাপ্রভু, ‘তোমাদের শান্তি হবে,’ এই কথা বলার মাধ্যমে তুমি নিশ্চয় এই লোকদের ও যিরূশালেমের সঙ্গে সম্পূর্ণভাবে ছলনা করেছ। তবুও তরোয়াল তাদের প্রাণের বিরুদ্ধে আঘাত করছে।”
Sai na ce, “Kash, Ubangiji Mai Iko Duka, yaya ka ruɗi mutanen nan da kuma Urushalima gaba ɗaya haka ta wurin cewa, ‘Za ku zauna lafiya,’ sa’ad da takobi yana a maƙogwaronmu.”
11 ১১ সেই দিন এই লোকদের ও যিরূশালেমকে বলা হবে, “মরুপ্রান্তের গাছপালাহীন উঁচু জায়গা থেকে গরম বাতাস আমার প্রজার মেয়েদের দিকে আসছে, তা শস্য ঝাড়বার কি পরিষ্কার করার জন্য নয়।
A lokacin za a faɗa wa mutanen nan da kuma Urushalima cewa, “Iska mai zafi daga tuddan hamada za tă hura zuwa wajen mutanena, amma ba don ta sheƙe ko ta rairaye; ba;
12 ১২ তার থেকে অনেক বেশি বাতাস আমার আদেশে আসছে এবং আমি তাদের বিরুদ্ধে আমি বিচারের রায় দেব।”
iska mafificin ƙarfi da ta fito daga gare ni. Yanzu na zartar da hukuncina a kansu.”
13 ১৩ দেখ, তিনি মেঘের মত করে আক্রমণ করছেন এবং তাঁর রথগুলি ঘূর্ণিবাতাসের মত। তাঁর ঘোড়াগুলি ঈগল পাখীর থেকেও জোরে দৌড়ায়। হায়, হায়, আমরা নষ্ট হয়ে গেলাম!
Duba! Yana zuwa kamar gizagizai, kekunan yaƙinsa suna zuwa kamar guguwa, dawakansa sun fi gaggafa sauri. Kaiton mu! Mun shiga uku!
14 ১৪ হে যিরূশালেম, তোমার অন্তর থেকে মন্দতা পরিষ্কার কর, যাতে তুমি উদ্ধার পাও। আর কত দিন তোমার অন্তরে মন্দ চিন্তা পুষে রাখবে?
Ya Urushalima, ki wanke mugunta daga zuciyarki ki sami ceto. Har yaushe za ki zauna riƙe da mugayen tunani?
15 ১৫ কারণ একটি শব্দ দান শহর থেকে খবর নিয়ে আসছে ও ইফ্রয়িমের পর্বত থেকে সেই আসা খবর শোনা যাচ্ছে।
Murya ta shela daga Dan, tana furtawa masifa daga tuddan Efraim.
16 ১৬ জাতিদের এই বিষয়ে চিন্তা করতে বাধ্য কর। দেখ, যিরূশালেমের বিরুদ্ধে ঘোষণা কর, দূর দেশ থেকে প্রহরীরা আসছে; তারা যিহূদার শহরগুলির বিরুদ্ধে আওয়াজ তুলছে।
“A faɗa wa al’ummai wannan, a furta wannan game Urushalima. ‘Sojoji masu ƙawanya suna zuwa daga ƙasa mai nisa, suna tā da kirarin yaƙi a kan biranen Yahuda.
17 ১৭ তারা ক্ষেতের পাহারাদারদের মত তারা যিরূশালেমের চারিদিকে থাকবে, কারণ সে আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে! এটা সদাপ্রভুর ঘোষণা।
Sun kewaye ta kamar masu gadin fili, domin ta yi mini tawaye,’” in ji Ubangiji.
18 ১৮ তোমার পথ ও তোমার সমস্ত কাজের জন্য এই সব তোমার প্রতি ঘটেছে। এ তোমার দুষ্টতার ফল এবং এ ভীষণ তেতো; কারণ এ তোমার অন্তরকে আঘাত করেছে।
“Halinki da ayyukanki sun kawo wannan a kanki. Hukuncinki ke nan. Yana da ɗaci! Ya soke ki har zuciyarki!”
19 ১৯ হায়, আমার অন্তর, আমার অন্তর! আমি অন্তরে কষ্ট পাচ্ছি। আমার মধ্যে আমার অন্তর ব্যাকুল হচ্ছে। আমি চুপ করে থাকতে পারছি না, কারণ আমি তূরীর শব্দ শুনেছি, যুদ্ধের সংকেত শোনা যাচ্ছে।
Azabana, azabana! Ina birgima cikin zafi. Azabana, azabar zuciyata! Zuciyata yana bugu a cikina, Ba zan yi shiru ba. Gama na ji karan ƙaho; na ji kirarin yaƙi.
20 ২০ ধ্বংসের উপর ধ্বংস প্রচার হচ্ছে, কারণ সমস্ত দেশ হঠাৎ উচ্ছেদ হল। তারা আমার সমাগম তাঁবু ও তাঁবু উচ্ছেদ করে।
Masifa kan masifa; dukan ƙasar ta zama kufai. Cikin ɗan lokaci aka rurrushe tentuna nawa, mafakata ba zato.
21 ২১ আমি কতদিন যুদ্ধের পতাকা দেখব? তূরীর শব্দ শুনব?
Har yaushe zan dubi tutar yaƙi in kuma ji karar ƙaho?
22 ২২ আমার প্রজারা বোকা, তারা আমাকে জানে না। তারা বুদ্ধিহীন লোক এবং তাদের জ্ঞানবুদ্ধি নেই। মন্দ কাজে তারা দক্ষ, কিন্তু ভাল কিছু করতে তারা জানে না।
“Mutanena wawaye ne; ba su san ni ba. Su’ya’ya ne marasa azanci; ba su da fahimi. Suna da dabarar aikata mugunta; ba su san yadda za su aikata alheri ba.”
23 ২৩ আমি পৃথিবীর দিকে তাকালাম; দেখ! সেটা নিরাকার ও খালি। আকাশমণ্ডলে কোন আলো নেই।
Na dubi duniya, na ga cewa marar siffa ce babu kome; sammai kuma, haskensu ya tafi.
24 ২৪ আমি পর্বতের দিকে তাকালাম। দেখ, সেগুলি কাঁপছে এবং সমস্ত পাহাড়গুলি দুলছে।
Na dubi duwatsu, sai na ga suna makyarkyata; dukan tuddai kuwa suna lilo.
25 ২৫ আমি তাকালাম। দেখ, সেখানে কেউ নেই এবং আকাশমণ্ডলের সব পাখী উড়ে গেছে।
Na duba, sai na ga ba kowa; kowane tsuntsu a sarari da ya tsere.
26 ২৬ আমি তাকালাম। ফলের বাগানগুলি মরুভূমি হয়ে গেছে এবং সদাপ্রভুর সামনে, তাঁর প্রচণ্ড রাগের সামনে তার সমস্ত শহরগুলি ধ্বংস হয়ে গেছে।
Na duba, sai na ga ƙasa mai amfani ta zama hamada; dukan garuruwanta sun zama kufai a gaban Ubangiji, a gaban zafin fushinsa.
27 ২৭ সদাপ্রভু এই বলেন, “পুরো দেশটি ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করব না।
Ga abin da Ubangiji yana cewa, “Dukan ƙasar za tă zama kufai, ko da yake ba zan hallaka ta gaba ɗaya ba.
28 ২৮ এই কারণের জন্য, পৃথিবী শোক করবে এবং আকাশমণ্ডল অন্ধকার হয়ে যাবে। কারণ আমি আমার উদ্দেশ্য জানিয়েছি; আমি ফিরব না, তাদের সাথে এটা না করে ফিরব না।”
Saboda haka duniya za tă yi kuka sammai a bisa kuma za su yi duhu, domin na yi magana kuma ba zan fasa ba, na yanke shawara ba kuwa zan janye ba.”
29 ২৯ ঘোড়াচালক আর ধনুকধারীদের আওয়াজেই সমস্ত শহরের লোকেরা পালিয়ে যাবে। তারা জঙ্গলের মধ্যে দৌড়ে যাবে। প্রত্যেক শহর শিলার উপর উঠবে। শহরগুলি পরিত্যক্ত হয়ে যাবে, কারণ সেখানে বসবাস করার কেউ থাকবে না।
Da jin motsin mahayan dawakai da maharba kowane gari ya ruga da gudu. Waɗansu suka shiga kurmi; waɗansu suka hau cikin duwatsu. Dukan garuruwan sun fashe tas; babu wani da yake zama a ciki.
30 ৩০ এখন, ধ্বংস হওয়া সেই শহর, তুমি কি করবে? যদিও লাল রঙের কাপড় পর, সোনার গয়নায় নিজেকে সাজাও এবং তোমার চোখকে রঙ দিয়ে বড় করে তোল, সেই ব্যক্তিরা যারা তোমার জন্য ক্ষুধিত ছিল এখন তোমাকে অগ্রাহ্য করে, তারা তোমার প্রাণ নেবার চেষ্টা করছে।
Me kike yi, ya wadda aka ragargaza? Me ya sa kika sanya mulufi kika sa kayan adon zinariya? Me ya sa kika sa wa idanunki tozali? Kin yi kwalliyarki a banza. Masoyanki sun bar ki; suna neman ranki.
31 ৩১ তাই আমি যন্ত্রণার শব্দ, প্রথম সন্তান প্রসবের বেদনার মত, সিয়োনের মেয়েদের কান্না আমি শুনেছি। সে নিঃশ্বাস নেবার জন্য কষ্ট পাচ্ছে। সে তার হাত বাড়িয়ে দিয়ে বলছে, “হায়! কারণ যারা আমাকে হত্যা করছে তাদের জন্য আমার হৃদয় ক্লান্ত।”
Na ji kuka kamar na mace mai naƙuda, nishi kamar na wadda take haihuwa ɗanta na fari, kukan Diyar Sihiyona tana haki, da ƙyar take numfashi, tana miƙa hannuwanta tana cewa, “Wayyo ni kaina! Na suma; an ba da raina ga masu kisana.”

< যিরমিয়ের বই 4 >