< যিরমিয়ের বই 38 >

1 মত্তনের ছেলে শফটিয়, পশহূরের ছেলে গদলিয়, শেলিমিয়ের ছেলে যিহূখল ও মল্কিয়ের ছেলে পশহূর শুনল যে, সমস্ত লোকদের কাছে যিরমিয় ঘোষণা করছিলেন। তিনি বলছিলেন,
Shefatia mwana wa Matani, Gedalia mwana wa Pashuri, na Pashuri mwana wa Malkiya alisikia maneno ambayo Yeremia alikuwa akitanganza kwa wato wote. Alikuwa akisema,
2 “সদাপ্রভু এই কথা বলেন, ‘যে কেউ এই শহরে থাকবে, সে তরোয়ালে, দূর্ভিক্ষে ও মহামারীতে মারা যাবে; কিন্তু যে কেউ কলদীয়দের কাছে যাবে, সে বাঁচবে। সে লুটিত বস্তুর মত তার প্রাণ বাঁচাবে’।
“Yahwe asema hivi: Yeyote anayeishi kwenye mji huu atauwawa kwa upanga, njaa, na pigo. Lakini yeyote ambaye aendae kwa Wakaldayo ataishi. Atatoroka pamoja na maisha yake mwenyewe, na kuishi.
3 সদাপ্রভু এই কথা বলেন, ‘এই শহর নিশ্চয়ই বাবিলের রাজার সৈন্যদলের হাতে সমর্পিত হবে; তারা এটি দখল করবে’।”
Yahwe asema hivi: Huu mji huu utapewa kwa mkono wa jeshi la mfalme wa Babeli, na ataukamata.”
4 তখন শাসনকর্তারা রাজাকে বললেন, “এই লোকটিকে মেরে ফেলা হোক। কারণ এই ভাবে কথা বলে এই শহরে অবশিষ্ট সৈন্যদের ও লোকেরা হাত দুর্বল করছে। সে এই লোকদের নিরাপত্তার কথা প্রচার না করে, অমঙ্গলের কথা প্রচার করে।”
Kwa hiyo maafisa walisema kwa mfalme, “Acha mtu huu afe, kwa kuwa kwa njia hii anadhofisha mikono ya wanaume wapiganaji waliobaki kwenye mji huu, na mikono ya watu wote. Anatanganza maneno haya, kwa kuwa huyu mtu hafanyi kwa usalama wa watu hawa, lakini kwa majanga.”
5 তাই রাজা সিদিকিয় বললেন, “সে তো তোমাদের হাতেই রয়েছে; কারণ রাজা তোমাদের বাধা দেবেন না।”
Basi mfalme Sedekia alisema, “Tazama, yuko mkononi mwako kwa kuwa hakuna mfalme awezae kumpinga.”
6 তখন তারা যিরমিয়কে ধরে রাজার ছেলে মল্কিয়ের কুয়োতে ফেলে দিল। এই কুয়োটি ছিল পাহারাদারদের উঠানের মধ্যে। তারা যিরমিয়কে দড়ি দিয়ে সেই কুয়োতে নামিয়ে দিল। সেখানে জল ছিল না, শুধু কাদা ছিল; আর যিরমিয় সেই কাদার মধ্যে ডুবে যেতে লাগলেন।
Kisha walimchukua Yeremia na kumtupa kwenye kisima cha Malkiya, mwana wa mfalme. Kisima kilikuwa kwenye uwanja wa mlinzi. Walimshusha Yeremia chini kwa kamba. Hapakuwa na maji kwenye kisima, lakini kulikuwa na matope, na alizama chini ya matope.
7 এখন রাজবাড়ীর একজন কূশীয় নপুংসক এবদ-মেলক শুনতে পেল যে, যিরমিয়কে কুয়োতে ফেলে দেওয়া হয়েছে। তখন রাজা বিন্যামীন ফটকে বসে ছিলেন।
Sasa Ebed Meleki Mkushi alikuwa mmoja wa watowashi katika nyumba ya mfalme. Alisikia kwamba walikuwa wamemuweka Yeremia kwenye kisima. Sasa mfalme alikuwa ameketi kwa mlango wa Benjamini.
8 এবদ-মেলক রাজবাড়ী থেকে বের হয়ে রাজাকে গিয়ে বলল,
Basi Ebed Meleki alienda toka nyumba ya mfalme na kuzungumza na mfalme.
9 “হে আমার প্রভু মহারাজ, এই লোকেরা ভাববাদী যিরমিয়ের প্রতি যা করেছে, তা সমস্তই অন্যায়। তারা তাঁকে কুয়োতে ফেলে দিয়েছে; তিনি কুয়োয় ক্ষিদেতে মারা যাবেন, কারণ শহরে আর খাবার নেই।”
Alisema, “Bwana wangu mfalme, hawa wanaume wamefanya uovu kwa namna walivyomtendea Yeremia nabii. Walimtupa kwenye kisima kwa ajili ya kufa kutokana na njaa, tangu hakuna chakula zaidi katika mji.”
10 ১০ তখন রাজা কূশীয় এবদ-মেলককে আদেশ দিলেন, “এখান থেকে ত্রিশজন লোক সঙ্গে নাও এবং ভাববাদী যিরমিয়কে, তাঁর মৃত্যুর আগে তুলে আন।”
Kisha mfalme alitoa amri kwa Ebed Meleki Mkushi. Alisema, “Chukua amri ya watu thelasini kutoka hapa na mtoe Yeremia nabii nje ya kisima kabla hajafa.”
11 ১১ তখন এবদ-মেলক সেই লোকদের সঙ্গে নিয়ে রাজবাড়ীর ভাঁড়ার ঘরের নীচের গেল। সে সেখান থেকে কতগুলি পুরানো ও ছেঁড়া কাপড় নিয়ে দড়ি দিয়ে সেই কুয়োর মধ্যে যিরমিয়ের কাছে নামিয়ে দিল।
Basi Ebed Meleki alichukua amri ya watu hao na akaenda nyumba ya mfalme, kwenye ghala la nguo chini ya nyumba. Toka hapo alichukua vitambaa na nguo zilizochanika na kuyashusha chini kwa kamba kwa Yeremia ndani ya kisima.
12 ১২ কূশীয় এবদ-মেলক যিরমিয়কে বলল, “এই পুরানো ও ছেঁড়া কাপড়গুলি আপনি আপনার বগলের নিচে দিন।” যিরমিয় তাই করলেন।
Ebed Meleki Mkushi alisema kwa Yeremia, “Weka matambara na nguo zilizoraruka chini ya mikono yako na juu ya kamba.” Basi Yeremia alifanya hivyo.
13 ১৩ তখন তারা দড়ি ধরে টেনে তাঁকে সেই কুয়ো থেকে তুলে আনল। যিরমিয় পাহারাদারদের উঠানে থাকলেন।
Kisha walimvuta Yeremia kwa kamba. Kwa njia hii walimtoa kutoka kisimani. Basi Yeremia alibaki kwenye uwanja wa mlinzi.
14 ১৪ তারপর রাজা সিদিকিয় লোক পাঠিয়ে ভাববাদী যিরমিয়কে সদাপ্রভুর গৃহের তৃতীয় প্রবেশপথে ডেকে আনলেন। রাজা যিরমিয়কে বললেন, “আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। আমার কাছ থেকে কিছুই লুকাবেন না।”
Kisha Mfalme Sedekia alituma neno na kumleta Yeremia nabii kwake, kwenye lango la tatu la nyumba ya Yahwe. Mfalme alisema kwa Yeremia, “Nataka nikuulize kitu. Usinizuilie jibu mimi.”
15 ১৫ তখন যিরমিয় সিদিকিয়কে বললেন, “আমি যদি আপনাকে উত্তর দিই, আপনি কি আমাকে হত্যা করবেন না? আর আমি যদি আপনাকে পরামর্শ দিই, তবে আপনি আমার কথা শুনবেন না।”
Yeremia alisema kwa Sedekia, “Kama nakujibu, hautaniuawa kwa hakika? Na kama nakupa ushauri, hautanisikiliza mimi.”
16 ১৬ এতে রাজা সিদিকিয় গোপনে যিরমিয়ের কাছে শপথ করে বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমি আপনাকে হত্যা করব না বা আপনাকে তাদের হাতে সমর্পণ করব না, যারা আপনার প্রাণের খোঁজ করছে।”
Lakini Mfalme Sedekia aliapa kwa Yeremia kwa siri na kusema, “Kama Yahwe aishivyo, yeye aliyetufanya sisi, Sitakuuwa au kukuweka kwenye mkono wa watu wale wanaotafuta maisha yako.”
17 ১৭ তখন যিরমিয় সিদিকিয়কে বললেন, “সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘তুমি যদি বাবিলের রাজার প্রধানদের কাছে যাও, তবে তুমি বাঁচবে এবং এই শহরও পুড়িয়ে দেওয়া হবে না। তুমি ও তোমার পরিবার বাঁচবে।
Kwa hiyo Yeremia alisema kwa Sedekia, “Yahwe, Mungu wa majeshi, Mungu wa Israel, asema hivi: Kama kwa kweli utatoka kwenda kwa maafisa wa mfalme wa Babeli basi utaishi, and mji huu hautachomwa. Wewe na familia yako mtaishi.
18 ১৮ কিন্তু যদি বাবিলের রাজার সেনাপ্রধানদের কাছে না যাও, তবে এই শহর কলদীয়দের হাতে সমর্পিত হবে। তারা এটি পুড়িয়ে দেবে এবং আর তুমি নিজেও তাদের হাত থেকে রেহাই পাবে না’।”
Lakini kama hautaenda kwa maafisa wa mfalme wa Babeli, basi mji huu utachukuliwa kwa mkono wa Wakaldayo. Watauchoma, na hautakwepa kutoka mkono wao.”
19 ১৯ রাজা সিদিকিয় তখন যিরমিয়কে বললেন, “যে সব যিহূদী কলদীয়দের পক্ষে গেছে, আমি তাদের ভয় করি, কারণ হয়তো আমি তাদের হাতে সমর্পিত হবো, আর তারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে।”
Mfalme Sedekia alisema kwa Yeremia, “Lakini ninaogopa watu wa Yuda waliotoka jangwani kwenda kwa Wakaldayo, kwa sababu nitapewa katika mkono wao, kwa kunifanyia vibaya.”
20 ২০ যিরমিয় বললেন, “তারা আপনাকে সমর্পণ করবে না। আমি আপনাকে যা বলছি, সদাপ্রভুর সেই বার্তার বাধ্য হন। তাহলে আপনার ভাল হবে এবং আপনি বাঁচবে।
Yeremia alisema, “Hawatakutoa kwao. Tii ujumbe toka kwa Yahwe ambao ninakuambia, ili kusudi mambo yataenda vizuri kwako, na ili kusudi utaishi.
21 ২১ কিন্তু যদি আপনি যেতে অস্বীকার করেন, তবে সদাপ্রভু আমার কাছে যা প্রকাশ করেছেন, তা এই:
Lakini kama unakataa kutoka, hivi ndivyo Yahwe amenionesha mimi.
22 ২২ ‘যিহূদার রাজবাড়ীতে অবশিষ্ট স্ত্রীলোকদের বাবিলের রাজার সেনাপ্রধানদের সমর্পণ করা হবে। দেখ! সেই স্ত্রীলোকেরা আপনাকে বলবে, তোমার বন্ধুরা তোমাকে বিপথে নিয়ে গেছে, তোমাকে হারিয়ে দিয়েছে। তোমার পা কাদায় ডুবে গেছে; তোমার বন্ধুরা পালিয়ে গেছে’।
Tazama! Wanawake wote walioachwa kwenye nyumba yako, mfalme wa Yuda, ataletwa kwa maafisa wa mfalme wa Babeli. Hawa wanawake watasema kwako, “Umedaganywa na rafiki zako; wamekuharibu. Miguu yako sasa imezama kwenye matope, na rafiki zako watakimbia.'
23 ২৩ আপনার সব স্ত্রী ও ছেলে মেয়েদের কলদীয়দের কাছে নিয়ে যাওয়া হবে। আপনি নিজেও তাদের হাত থেকে রেহাই পাবেন না। আপনি বাবিলের রাজার হাতে ধরা পড়বেন, আর এই শহর পুড়িয়ে দেওয়া হবে।”
Kwa kuwa wake zenu wote na watoto wataletwa kwa Wakaldayo, na wewe mwenyewe hautatoroka nchi yao. Utashikwa na mkono wa mfalme wa Babeli, na mji huu utachomwa.”
24 ২৪ তখন সিদিকিয় যিরমিয়কে বললেন, “এই সব কথা কেউ যেন না জানে, তাহলে আপনি মারা যাবেন না।
Kisha Sedekia alisema kwa Yeremia, “Usimjulishe yeyote kuhusu maneno haya, ili kwamba usije kufa.
25 ২৫ যদি শাসনকর্তারা শোনে যে, আমি আপনার সঙ্গে কথা বলেছি যদি তারা এসে আপনাকে বলে, ‘তুমি রাজাকে যা বলেছ, তা আমাদের বল। আমাদের কাছ থেকে লুকাবে না, নাহলে আমরা তোমাকে হত্যা করব। রাজা তোমাকে যা বলেছেন তাও আমাদের বল’
Kama maafisa wanasikia kwamba nimeongea na wewe- kama wanakuja na kusema kwako, 'Tuambia umezungumza nini pamoja na mfalme. Usitufiche, au tutakuuwa. Na tuambie nini mfalme amesema kwako'-
26 ২৬ তবে আপনি তাদের বলবেন, ‘আমি রাজাকে মিনতি করছিলাম, আমি মারার জন্য যেন যোনাথনের বাড়িতে ফেরত না পাঠান’।”
kisha unapaswa kusema nao, “Nilishawishiana pamoja na mfalme asirudi kwangu kwa nyumba ya Yonathan nitakufa humo.”
27 ২৭ পরে শাসনকর্তারা সবাই যিরমিয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, তাতে রাজা তাঁকে যে কথা বলতে আদেশ করেছিলেন যিরমিয় তাদের সেই সব উত্তরই দিলেন। তখন তারা তাঁর সাথে কথা বলা বন্ধ করল, কারণ রাজার সঙ্গে তাঁর কথাবার্তা তারা শোনেনি।
Kisha maafisa wote walikuja kwa Yeremia na kumuuliza, basi aliwajibu kama mfalme alivyomuelekeza. Basi waliacha kuongea pamoja naye, kwa sababu hawakusikia mazungumzo kati ya Yeremia na mfalme.
28 ২৮ যিরূশালেমের দখল হবার দিন পর্যন্ত যিরমিয় পাহারাদারদের সেই উঠানে থাকলেন।
Basi Yeremia alibaki kwenye uwanja wa mlinzi mpaka siku ile Yerusalem ilipotekwa.

< যিরমিয়ের বই 38 >