< যিরমিয়ের বই 37 >

1 এখন যিহোয়াকীমের ছেলে কনিয়ের জায়গায় যোশিয়ের ছেলে সিদিকিয় রাজত্ব করতে লাগলেন, বাবিলের রাজা নবূখদনিৎসর যোশিয়ের ছেলে সিদিকিয়কে যিহূদার রাজা করলেন।
Sasa Sedekia mwana wa Yosia alitawala kama mfalme badala ya Yehoyachin mwana wa Yehoyakimu. Nebukadreza mfalme wa Babeli alikuwa amemfanya Sedekia mfalme juu ya nchi ya Yuda.
2 কিন্তু সিদিকিয়, তাঁর দাসেরা, দেশের লোকেরা ভাববাদী যিরমিয়ের মধ্যে দিয়ে বলা সদাপ্রভু বাক্য শুনত না।
Lakini Sedekia, wajakazi wake, na watu wa nchi hawakusikiliza maneno ya Yahwe ambayo alitangaza kwa mkono wa Yeremia nabii.
3 তাই রাজা সিদিকিয় শেলিমিয়ের ছেলে যিহূখল ও মাসেয়ের ছেলে যাজক সফনিয়কে এই বার্তা দিয়ে যিরমিয়ের কাছে পাঠালেন। তারা বললেন, “আমাদের জন্য আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন।”
Kwa hiyo Mfalme Sedekia, Yehukali mwana wa Shelemia, na Zefania mwana wa Maaseia kuhani alituma ujumbe kwa Yeremia nabii. Walisema, “Omba kwa niaba kwa Yahwe Mungu wetu.”
4 এখন যিরমিয় আসছিলেন ও লোকদের মধ্যে যাচ্ছিলেন, কারণ তিনি তখন কারাগারে ছিলেন না।
Sasa Yeremia alikuwa anakuja na kwenda miongoni mwa watu, kwa kuwa alikuwa bado hajawekwa ndani ya gereza.
5 ফরৌণের সৈন্যদল মিশর থেকে বের হয়েছিল এবং কলদীয়েরা, যারা যিরূশালেম ঘেরাও করেছিল, তারা তাদের যিরূশালেম ছেড়ে যাবার খবর শুনল।
Jeshi la Farao lilitoka Misri, na Wakaldayo waliozingira Yerusalem walisikia habari kuhusu wao na kuondoka Yerusalem.
6 তখন সদাপ্রভুর বাক্য যিরমিয় ভাববাদীর কাছে এল এবং বলল,
Kisha neno la Yahwe lilikuja kwa Yeremia nabii na kusema,
7 সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, যিহূদার রাজা, যে তোমাকে আমার কাছে জিজ্ঞাসা করতে পাঠিয়েছে, তাকে বল, দেখ, ফরৌণের যে সৈন্যদল তোমাদের সাহায্যের জন্য বের হয়ে এসেছে, তারা মিশরে নিজেদের দেশে ফিরে যাবে।
“Yahwe, Mungu wa Israel, asema hivi: Hiki ndivyo utakavyosema kwa mfalme wa Yuda, kwa sababu amekutuma wewe kutafuta ushauri toka kwangu, 'Ona, jeshi la Farao, ambalo lilikuja kukusaidia, liko tayari kurudi Misri, kwenye nchi yao.
8 কলদীয়েরা ফিরে আসবে। তারা এই শহরের বিরুদ্ধে যুদ্ধ করবে, দখল করবে ও পুড়িয়ে দেবে।
Wakaldayo watarudi. Watapigana dhidi ya mji huu, kuuteka, na kuuchoma.'
9 সদাপ্রভু এই কথা বলেন, তোমরা এই কথা ভেবে নিজেদের ঠকিয়ো না যে, কলদীয়েরা অবশ্যই তোমাদের ছেড়ে চলে যাবে। কারণ তারা যাবে না।
Yahwe asema hivi: Msidaganyane kwa kusema, “Hakika Wakaldayo wanatuacha sisi,' kwa kuwa hawatatuacha.
10 ১০ এমনকি যদি তোমরা কলদীয় সৈন্যদের আক্রমণ কর, যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করছে, যাতে কেবলমাত্র আহত লোকেরা তাদের তাঁবুতে পড়ে থাকে; তারা উঠবে ও এই শহর পুড়িয়ে দেবে।
Hata kama mmelishinda jeshi la Wakaldayo lote ambalo linapigana nanyi ili kwamba wanaume waliojeruhiwa walibakizwa katika mahema yao, wangeweza kunyanyuka na kuchoma mji huu.”
11 ১১ কলদীয়দের সৈন্যদল যখন ফরৌণের সৈন্যদলের ভয়ে যিরূশালেম ছেড়ে চলে গিয়েছিল,
Basi ilikuwa wakati jeshi la Wakaldayo lilipoondoka Yerusalem wakati jeshi la Farao lilikuwa linakuja,
12 ১২ তখন যিরমিয় বিন্যামীন প্রদেশে যাবার ও সেখানে লোকেদের মধ্যে তাঁর সম্পত্তির ভাগ নেবার জন্য যিরূশালেম থেকে চলে গেলেন।
kisha Yeremia alienda toka Yerusalem kwenda nchi ya Benjamini. Alitaka kumiliki njia ya nchi huko miongoni mwa watu wake.
13 ১৩ কিন্তু যখন তিনি বিন্যামীন ফটকে পৌঁছালেন, তখন যিরিয় নামে পাহারাদারদের সেনাপতি যিরমিয়কে ধরে বলল, “তুমি কলদীয়দের পক্ষে যাচ্ছ।” এই যিরিয় ছিল শেলিমিয়ের ছেলে, শেলিমিয় হনানিয়ের ছেলে।
Kama alivyokuwa katika mlango wa Benjamini, mlinzi mkuu aliyekuwa hapo. Jina lake lilikuwa Yeria mwana wa Shelemia mwana wa Hanania. Alimshika kwa kumnyakua Yeremia nabii na kusema, “Mnatoka jangwani kwa Wakaldayo.”
14 ১৪ যিরমিয় বললেন, “এ মিথ্যা কথা, আমি কলদীয়দের পক্ষে যাচ্ছি না।” তবুও যিরিয় তাঁর কথা না শুনে তাঁকে ধরে শাসনকর্ত্তাদের কাছে নিয়ে গেল।
Lakini Yeremia alisema, “Hiyo si kweli. Siendi jangwani kwa Wakaldayo.” Lakini Yeria hakumsikiliza. Alimchukua Yeremia na kumleta kwa maafisa.
15 ১৫ সেই শাসনকর্তারা যিরমিয়ের উপর রেগে গিয়ে তাঁকে মারধর করল এবং লেখক যোনাথনের বাড়িতে তাঁকে রাখল; কারণ তাঁরা সেটাকে কারাগার বানিয়েছিল।
Maafisa walikuwa wamemkasirikia Yeremia. Walimpiga na kumweka gerezani, ambayo ilikuwa nyumba ya Yonathani mwandishi, kwa kuwa waligeuza kuwa gereza.
16 ১৬ সেই কারাগারে মাটির নীচের একটি কুঠরীতে যিরমিয়কে রাখা হল, যেখানে তিনি অনেক দিন ছিলেন।
Kwa hiyo Yeremia alikuwa amewekwa kwenye kifungo cha chini, ambako alikuwa huko kwa siku nyingi.
17 ১৭ তারপর রাজা সিদিকিয় লোক পাঠালেন, যে তাঁকে রাজবাড়ীতে নিয়ে এল। এই বাড়িতে, রাজা গোপনে তাঁকে জিজ্ঞাসা করলেন, “সদাপ্রভুর কোন বাক্য আছে কি?” উত্তরে যিরমিয় বললেন, “আছে,” এবং আরও বললেন, “আপনি বাবিলের রাজার হাতে সমর্পিত হবেন।”
Kisha mfalme Sedekia alimtuma mtu mmoja aliyemleta kwenye ikulu. Kwenye nyumba yake, mfalme alimuuliza binafsi, “Kuna neno: Utatiwa kwenye mkono wa mfalme wa Babeli.”
18 ১৮ তারপর যিরমিয় রাজা সিদিকিয়কে বললেন, “আমি আপনার বিরুদ্ধে, আপনার দাসেদের বিরুদ্ধে, কিংবা আপনার এই লোকদের বিরুদ্ধে কি দোষ করেছি যে, আপনারা আমাকে কারাগারে রেখেছেন?
Kisha Yeremia alisema kwa mfalme Sedekia, “Kwa namna gani nimekutenda dhambi, mjakazi wako, au watu hawa kwamba umeniweke mimi kwenye gereza?
19 ১৯ যারা আপনাদের কাছে এই ভাববাণী বলত যে, ‘বাবিলের রাজা আপনাদের বা এই দেশের বিরুদ্ধে আসবে না’, আপনাদের সেই ভাববাদীরা কোথায়?
Wako wapi nabii wako, wale waliotabiri kwa ajili yako na kusema mfalme wa Babeli hatakuja dhidi yako au dhidi ya nchi hii?
20 ২০ কিন্তু এখন, হে আমার প্রভু মহারাজ! দয়া করে শুনুন। আপনার কাছে আমার এই অনুরোধ, আপনি আমাকে লেখক যোনাথনের বাড়িতে ফেরত পাঠাবেন না, নাহলে আমি সেখানে মরে যাব।”
Lakini sasa sikiliza, bwana wangu mfalme! Acha ombi langu liwe mbele yako. Usinirudie mimi kwenye nyumba ya Yonathani mwandishi, au nitakufa huko.”
21 ২১ তখন রাজা সিদিকিয় একটি আদেশ দিলেন। তাঁর দাসেরা যিরমিয়কে পাহারাদারদের উঠানে রাখলো। যে পর্যন্ত না শহরের সমস্ত রুটি শেষ হল, ততদিন পর্যন্ত প্রতিদিন রুটিওয়ালাদের রাস্তা থেকে তাঁকে একটি করে রুটি দিত। তাই যিরমিয় পাহারাদারদের উঠানে থাকলেন।
Kwa hiyo mfalme Sedekia alitoa amri. Wajakazi wake walimwekea mipaka Yeremia katika uwanja wa walinzi. Alipewa mkate kila siku kutoka mtaa wa waokaji mkate, mpaka mkate wote mjini uliisha. Basi Yeremia alibaki kwenye uwanja walinzi.

< যিরমিয়ের বই 37 >