< যিরমিয়ের বই 35 >

1 যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের দিনের সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে এল। এটা হল,
Neno kutoka kwa Yahwe likamjia Yeremia katika siku za Yehoyakimu mwana wa Yosia mfalme wa Yuda, kusema,
2 “রেখবীয় বংশের লোকেদের কাছে যাও এবং তাদের বল। তাদের আমার গৃহের কুঠরীতে নিয়ে এস ও তাদের আঙ্গুর রস খেতে দাও।”
“Nenda kwenye familia ya Warekabi na zungumza nao. Kisha uwalete kwenye nyumba yangu, mle ndani ya moyawapo ya vyumba, na uwape divai wanywe.”
3 তখন আমি হবৎসিনিয়ের নাতি, যিরমিয়ের ছেলে যাসিনিয়কে, তার ভাইদেরকে ও সমস্ত ছেলেদের এবং রেখবীয়দের সমস্ত বংশকে নিয়ে এলাম।
Hivyo nilimchukua Yaazania mwana wa Yeremia mwana wa Habasinia na ndugu zake, wanawe wote, na familia yote ya Warekabi.
4 আমি তাদেরকে সদাপ্রভুর গৃহে ঈশ্বরের লোক যিগ্দলিয়ের ছেলে হাননের ছেলেদের কুঠরীতে নিয়ে গেলাম। শল্লুমের ছেলে দারোয়ান মাসেয়ের কুঠরীর উপরে নেতাদের কুঠরীর পাশে।
Nikawapeleka wote kwenye nyumba ya Yahwe, katika vyumba vya wana wa Hanani mwana wa Igdalia, mtu wa Mungu. Vyumba hivi vilikuwa karibu na chumba cha viongozi, ambacho kilikuwa juu ya chumba cha Maaseya mwana wa Shalumu, mtunza lango.
5 পরে আমি তারপর সেই রেখবীয়দের সামনে আঙ্গুর রসে পূর্ণ কতকগুলি বাটি আর কতগুলি পেয়ালা রাখলাম ও তাদের বললাম, “তোমরা আঙ্গুর রস পান কর।”
Kisha nikaleta mabakuli na vikombe vilivyojaa divai mbele ya Warekabi na kusema kwao, 'Kunyeni divai.”
6 কিন্তু তারা বলল, “আমরা আঙ্গুর রস খাব না, কারণ আমাদের পূর্বপুরুষ রেখবের ছেলে যিহোনাদব আমাদের এই আদেশ দিয়েছেন, ‘তোমরা ও তোমাদের বংশধরেরা কখনও আঙ্গুর রস পান করবে না।
Lakini walisema, “hatutakunywa divai yoyote, kwa maana babu yetu, Yonadabu mwana wa Rekabu, alituamuru, Msinywe divai yoyote, ninyi wala uzao wenu, milele.
7 এছাড়াও তোমরা বাড়ি তৈরী, বীজ বপন ও আঙ্গুর ক্ষেত চাষ করবে না; এগুলি তোমার জন্য নয়। কারণ তুমি সব দিন তাঁবুতে বাস করবে। যেন তোমরা যে দেশে বিদেশীর মত থাকবে, সেখানে অনেক দিন থাকতে পারবে’।
Pia, msijenge nyumba yoyote, kupanda mbegu zozote, wala kupanda shamba lolote la mizabibu; hivi siyo kwa ajili yenu. Kwa maana lazima muishi katika hema maisha yenu yote, ili kwamba muweze kuishsi siku nyingi katika nchi mnayoishi kama wageni.'
8 তাই আমাদের পূর্বপুরুষ রেখবের ছেলে যিহোনাদব আমাদের যা আদেশ করেছিলেন, আমরা তার সমস্ত বাক্য পালন করে আসছি। আমরা, আমাদের স্ত্রী, ছেলেমেয়েরা কেউ কখনও আঙ্গুর রস খাই নি।
Tumeitii sauti ya Yonadabu mwana wa Rekabu, babu yetu, katika yote aliyotuamuru, kutokunywa divai maisha yetu yote, sisi, wake zetu, wana wetu, na binti zetu.
9 আমরা বাস করার জন্য কখনও ঘর তৈরী করি নি, আঙ্গুর ক্ষেত, শস্য ক্ষেত বা বীজ বপন করি নি।
Hatutajenga nyumba kwa ajili ya kuishi ndani, na hatutakuwa na shamba la mizabu, konde, wala mbegu ya kumiliki sisi.
10 ১০ আমরা তাঁবুতে বাস করেছি এবং আমাদের পূর্বপুরুষ যিহোনাদব আমাদের যা আদেশ করেছেন, তা সমস্তই আমরা পালন করে আসছি।
Tumeishi katika hema na tumetii na kufanya yote aliyotuamuru Yonadabu babu yetu.
11 ১১ কিন্তু যখন বাবিলের রাজা নবূখদনিৎসর এই দেশ আক্রমণ করলেন, আমরা বললাম, ‘এস, কলদীয় ও অরামীয় সৈন্যদের কাছ থেকে রেহাই পাবার জন্য যিরূশালেমে পালিয়ে যাই’। তাই আমরা যিরূশালেমে বাস করছি।”
Lakini Nebukadreza mfalme wa Babeli alipoivamia nchi, tulisema, 'Njoo, lazima twende Yerusalemu ili tupone na mkono wa Wakaldayo na majeshi ya Waaramu. 'Kwa hiyo tunaishi Yerusalemu.”
12 ১২ তখন সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে এল এবং বলল,
Kisha neno la Yahwe likaja kwa Yeremia, likisema,
13 ১৩ “বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, যাও, যিহূদা ও যিরূশালেমের লোকদের কাছে গিয়ে বল, সদাপ্রভু বলেন, ‘তোমরা কি আমার শিক্ষা গ্রহণ করবে না ও আমার বাক্য শুনবে না?’
“Yahwe wa majeshi, Mungu wa Israeli, anasema hivi, 'Nenda na useme kwa wanaume wa Yuda na wakaaji wa Yeruslemu, 'Hamtapokea maelekezo na kulisikiliza neno langu? —hili ni tangazo la Yahwe.
14 ১৪ রেখবের ছেলে যিহোনাদব তার ছেলেদের আঙ্গুর রস পান করতে বারণ করেছিল, এখনও পর্যন্ত সেই আদেশ তারা পালন করছে। তারা তাদের পূর্বপুরুষের আদেশ মেনে চলেছে। কিন্তু আমি নিজে তোমাদের কাছে বার বার ঘোষণা করেছি, তবুও তোমরা আমার কথা শোননি।
Maneno ya Yonadabu mwana wa Rekabu aliyowapa wanawe kama amri. wasinywe divai yoyote, yameheshimiwa hadi leo. Wameitii amri ya babu yao. Lakini mimi, nimekuwa nikifanya matangazo kwenu bila kukoma, lakini hamnisikilizi.
15 ১৫ আমি আমার সমস্ত দাসদের, ভাববাদীদের তোমাদের কাছে পাঠিয়েছি। আমি বার বার তাদের পাঠিয়ে বলেছি, ‘তোমরা প্রত্যেকে মন্দ পথ থেকে ফেরো এবং ভাল কাজ কর; অন্য দেবতাদের সেবা করার জন্য তাদের পিছনে যেয়ো না। তাতে যে দেশ আমি তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের দিয়েছি, সেখানে তোমরা বাস করতে পারবে’। কিন্তু তোমরা আমার কথা শোননি ও মনোযোগও দাওনি।
Niliwatuma kwenu watumishi wangu wote, manabii, nilikuwa nawatuma bila kukom ili waseme, 'Kila mtu auache uovu wake na kutenda matendo mema; asiwepo mtu wa kuifuata miungu mingine tena na kuiabudu. Bdala yake, rudini kwenye nchi niliyowapa ninyi na babu zenu,' bado hamtanisikiliza wala kutega maskio yenu kwangu.
16 ১৬ রেখবের ছেলে যিহোনাদব যা আদেশ করেছিল, তার বংশধরেরা সেটাই পালন করে আসছে, কিন্তু এই লোকেরা আমার কথা শুনতে অস্বীকার করে।”
Kwa maana uzao wa Yonadabu mwana wa Rekabu wamezishika amri za babu yao alizowapa, lakini watu hawa hupuuza kunisikiliza.”
17 ১৭ সেইজন্য সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, “দেখ, আমি যিহূদা ও যিরূশালেমে বাসকারী প্রত্যেকের বিরুদ্ধে যে সব অমঙ্গলের কথা বলেছি, সেই সমস্তই আমি তাদের উপর আনব। কারণ আমি তাদের কাছে ঘোষণা করেছিলাম, কিন্তু তারা শুনতে অস্বীকার করেছিল। আমি তাদের ডেকেছিলাম, কিন্তু তারা উত্তর দেয়নি।”
Kwa hiyo Yahwe, Mungu wa majeshi na Mungu wa Israeli, asema hivi, 'Angalia, Ninaleta juu ya Yuda na juu ya kila mtu anayeishi Yerusalemu, majanga yote niyotamka dhidi yao kwa sababu niliwaambia, lakini hawakusikiliza; niliwaita, lakini hawakuitika.”
18 ১৮ যিরমিয় রেখবীয়দের পরিবারকে বললেন, “বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘তোমরা তোমাদের পূর্বপুরুষ যিহোনাদবের আদেশ শুনেছ, তার সমস্ত কিছু পালন করেছ এবং তার আদেশ মত সমস্ত কাজ করেছ’।
Yeremia akasema kwa familia ya Warekabi, “Yahwe wa majeshi, Mungu wa Israeli asema hivi: mmezisikiliza amri za Yonadabu babu yenu na kuzishika zote—mmeyatii yote aliyowaamuru kufanya—
19 ১৯ সেইজন্য বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘আমার সেবা করবার জন্য রেখবের ছেলে যিহোনাদবের বংশের কোনো একজন সর্বদা থাকবে’।”
kwa hiyo Yahwe wa majeshi, Mungu wa Israeli, asema hivi, 'Siku zote kutakuwa na mtu kutoka uzao wa Yonadabu mwana wa Rekabu kwa ajili ya kunitumikia.”'

< যিরমিয়ের বই 35 >