< যিরমিয়ের বই 33 >

1 সদাপ্রভুর বাক্য দ্বিতীয়বার যিরমিয়ের কাছে এল, যখন তিনি পাহারাদারদের উঠানে বন্দী ছিলেন। এটি হল,
Yeremiya akanali mʼndende mʼbwalo la alonda, Yehova anayankhula nayenso kachiwiri nati:
2 “সৃষ্টিকর্ত্তা সদাপ্রভু, যিনি এটিকে আকার দেন ও প্রতিষ্ঠিত করেন তাঁর নাম সদাপ্রভু, তিনি এই কথা বলেন,
“Yehova amene analenga dziko lapansi, kuliwumba ndi kulikhazikitsa; amene dzina lake ndi Yehova, akuti,
3 ‘আমাকে ডাক, আমি তোমাকে উত্তর দেব। এমন মহৎ ও এমন গোপন জিনিস দেখাব, যা তুমি জান না’।”
‘Unditame mopemba ndipo ndidzakuyankha. Ndidzakuwuza zinsinsi zazikulu zimene suzidziwa.’
4 কারণ সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই শহরের বাড়িগুলি ও যিহূদার রাজবাড়ীগুলি সম্মন্ধে এই কথা বলেন, যেগুলি স্তূপ ও তরোয়ালের কারণে বিচ্ছিন্ন হয়েছে;
Yehova Mulungu wa Israeli akunenapo pa za nyumba za mu mzinda muno ndiponso pa za nyumba za mafumu a Yuda. Zidzagwetsedwa, ndipo palibe chifukwa cholimbana ndi mitumbira ya nkhondo ya Ababuloni.
5 কলদীয়রা যুদ্ধ করতে এবং বাড়িগুলি মৃতদেহে ভর্তি করতে আসছে; যাদের আমি আমার রোষ ও ক্রোধে হত্যা করব, যখন এই শহরের লোকের সমস্ত মন্দতার জন্য তাদের থেকে আমি মুখ লুকাই।
Ababuloni akubwera kudzawuthira nkhondo mzindawu ndipo nyumba zake zidzadzaza ndi mitembo ya anthu amene ndidzawapha mokwiya ndi mwaukali. Ndawufulatira mzinda uno chifukwa cha zoyipa zake zonse.
6 কিন্তু দেখ, আমি সুস্থতা ও প্রতিকার আনব; কারণ আমি তাদের সুস্থ করব এবং তাদের কাছে প্রাচুর্য্য, শান্তি ও বিশ্বস্ততা আনব।
“‘Pambuyo pake mzindawu ndidzawupatsanso moyo ndi kuwuchiritsa; ndidzachiritsa anthu anga ndi kuwapatsa chitetezo ndi mtendere weniweni.
7 কারণ আমি যিহূদা ও ইস্রায়েলের অবস্থা ফিরিয়ে আনব; শুরুর মত করে আমি তাদের গড়ে তুলব।
Ndidzawakhazikanso Ayuda ndi Aisraeli ku dziko lawo, ndipo ndidzawabwezera monga mmene analili poyamba.
8 তারা আমার বিরুদ্ধে যে সমস্ত পাপ করেছে, তা থেকে আমি তাদের শুচি করব। আমার বিরুদ্ধে করা তাদের সমস্ত পাপ ও আমার বিরুদ্ধে করার সমস্ত কাজের পাপ আমি ক্ষমা করব।
Ndidzawayeretsa pochotsa zoyipa zonse zimene anandichitira, ndiponso ndidzawakhululukira machimo onse amene anachita pondiwukira.
9 কারণ এই শহর পৃথিবীর সমস্ত জাতির সামনে আমার পক্ষে আনন্দের পাত্র, প্রশংসার গান ও সম্মানজনক হবে; আমি তার যে সব মঙ্গল করব, সেই জাতিরা তা শুনবে, আর আমি এই শহরে যে সমস্ত মঙ্গল ও শান্তি দেব, তা দেখে তারা ভয়ে কাঁপতে থাকবে।
Mzinda wa Yerusalemu udzandipatsa chimwemwe, chiyamiko ndi ulemerero. Anthu a mitundu yonse adzanditamanda akadzamva za zabwino zonse zimene ndawuchitira mzindawu. Iwo adzachita mantha ndi kunjenjemera poona madalitso ochuluka ndi mtendere zimene ndapereka kwa mzinda umenewu.’
10 ১০ সদাপ্রভু এই কথা বলেন, “এখন তোমরা এই জায়গা সম্বন্ধে বলছ, ‘এটা একটি পতিত জমি; যিহূদার শহরগুলিতে মানুষ বা পশু কিছুই নেই এবং যিরূশালেমের রাস্তাগুলি খালি পড়ে আছে’।
“Yehova akuti, ‘Inu mumanena za malo ano kuti ndi bwinja,’ malo opandamo anthu kapena nyama. Komatu mizinda ya Yuda ndi mʼmisewu ya mu Yerusalemu mʼmene tsopano muli zii mudzamvekanso
11 ১১ এখানে পুনরায় আমোদ ও আনন্দের শব্দ, বর ও কনের গলার স্বর শোনা যাবে এবং তাদের শব্দও শোনা যাবে, যারা বলে, ‘বাহিনীগণের সদাপ্রভুকে ধন্যবাদ দাও, কারণ তিনি মঙ্গলময় এবং তাঁর বিশ্বস্ততার চুক্তি চিরকাল স্থায়ী’। আমার গৃহে মঙ্গলার্থক বলি উত্সর্গ কর, কারণ শুরুর মতই আমি এই দেশের অবস্থা ফেরাব।” সদাপ্রভু বলেন।
mfuwu wachimwemwe ndi mawu achisangalalo, mawu a mkwatibwi ndi mkwati. Mʼnyumba ya Mulungu mudzamvekanso nyimbo za anthu amene akudzapereka nsembe zothokoza Yehova. Azidzati, “Yamikani Yehova Wamphamvuzonse, popeza Iye ndi wabwino; pakuti chifundo chake nʼchamuyaya.” Pakuti ndidzabwezeretsa zinthu zabwino za dziko lino monga zinalili poyamba, akutero Yehova.
12 ১২ বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “এই পতিত জমিতে, যেখানে মানুষ ও পশু কিছুই নেই; পুনরায় সেখানে এবং সেখানকার সমস্ত শহরগুলি মেষপালকদের জন্য পশুর চারণ ভূমি হবে, যারা তাদের পশুপালকে শয়ন করাবে।
“Yehova Wamphamvuzonse akuti, ‘Malo ano, a chipululu ndi wopanda anthu kapena nyama, mʼmizinda yake yonse mudzakhala msipu umene abusa adzadyetserako nkhosa zawo.
13 ১৩ পার্বত্য অঞ্চল, নিম্নভূমি, নেগেভের সমস্ত শহরে; বিন্যামীন দেশে, যিরূশালেমের চারপাশের এলাকায় এবং যিহূদার সমস্ত শহরে, যারা পশু গণনাকারী লোকের হাতের নীচে পশুর পাল যাওয়া-আসা করবে।” সদাপ্রভু বলেন।
Ku mizinda ya kumapiri, ya kuchigwa, ya ku Negevi, ya ku dera la Benjamini, ku dziko lozungulira Yerusalemu, ndi ku mizinda ya Yuda, nkhosa zidzadutsanso pamaso pa munthu woziwerenga,’ akutero Yehova.
14 ১৪ “দেখ! সেই দিন আসছে” এটা সদাপ্রভুর ঘোষণা, “যখন আমি আমার প্রতিজ্ঞা পূরণ করব, যা আমি ইস্রায়েল ও যিহূদার লোকদের কাছে করেছিলাম।
“‘Taonani masiku akubwera,’ akutero Yehova, ‘pamene ndidzachitadi zokoma zimene ndinalonjeza Aisraeli ndi nyumba ya Yuda.
15 ১৫ সেই দিন গুলিতে ও সেই দিনের আমি দায়ূদের বংশ থেকে ধার্মিকতার একটি শাখাকে উত্পন্ন করব; তিনি দেশে ন্যায়বিচার ও ধার্ম্মিকতা প্রতিষ্ঠিত করবেন।
“‘Mʼmasiku amenewo ndi pa nthawi imeneyo ndidzaphukitsa Nthambi yolungama kuchokera ku banja la Davide; munthuyo adzachita zolungama ndi zabwino mʼdziko.
16 ১৬ সেই দিনের যিহূদা রক্ষা পাবে এবং যিরূশালেম নিরাপদে বাস করবে। কারণ তাঁকে এই নামে ডাকা হবে ‘সদাপ্রভু আমাদের ধার্ম্মিকতা’।
Mʼmasiku amenewo Yuda adzapulumuka ndipo Yerusalemu adzakhala mwamtendere. Dzina limene mzindawu udzadziwike nalo ndi ili: Yehova Chilungamo Chathu.’
17 ১৭ কারণ সদাপ্রভু এই কথা বলেন, ‘ইস্রায়েল বংশের সিংহাসনে বসার জন্য দায়ূদের সম্পর্কীয় পুরুষের অভাব হবে না,
Yehova akunena kuti, ‘Davide sadzasowa mdzukulu wolowa mʼmalo mwake pa mpando waufumu wa Israeli,
18 ১৮ আমার সামনে দাঁড়িয়ে সর্বদা হোম উত্সর্গ, ভক্ষ্য নৈবেদ্য উৎসর্গের ও বলিদান করতে লেবীয় যাজকদের মধ্যেও লোকের অভাব হবে না’।”
ngakhale ansembe, amene ndi Alevi, sadzasowanso munthu woyima pamaso panga nthawi zonse wopereka nsembe zopsereza, nsembe zaufa ndi nsembe zina.’”
19 ১৯ সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে এল এবং বলল,
Yehova anawuza Yeremiya kuti:
20 ২০ “সদাপ্রভু এই কথা বলেন, ‘দিন ও রাত সম্বন্ধে আমার যে নিয়ম তা যদি ভাঙ্গ, যাতে সঠিক দিনের রাত বা দিন না হয়,
Mawu anga ndi awa. Ine ndinachita pangano ndi usana ndi usiku kuti zizibwera pa nthawi yake. Pangano limeneli inu simungaliphwanye.
21 ২১ তাহলে আমার দাস দায়ূদের সঙ্গে আমার যে চুক্তি আছে, সেটি তুমি ভেঙে ফেলতে সক্ষম হবে, তার সিংহাসনে বসতে লোকের অভাব হবে এবং আমার দাস লেবীয় যাজকদের সঙ্গে আমার চুক্তিও ভেঙে ফেলবে।
Ndinachitanso pangano ndi Davide, mtumiki wanga kuti nthawi zonse adzakhala ndi mdzukulu wodzakhala pa mpando wake waufumu. Ndinachitanso pangano ndi Alevi kuti iwonso adzanditumikira nthawi zonse. Mapangano amenewa sadzaphwanyidwa nthawi zonse.
22 ২২ আকাশমণ্ডলের বাহিনী যেমন গোনা যায় না ও সমুদ্রের বালি যেমন পরিমাপ করা যায় না; তেমনি আমার দাস দায়ূদের বংশধরদের এবং আমার দাস লেবীয়দেরকে বৃদ্ধি করব’।”
Ndidzachulukitsa ngati nyenyezi zamlengalenga ndiponso ngati mchenga wa mʼmbali mwa nyanja zidzukulu za mtumiki wanga Davide ndiponso za Alevi amene amanditumikira Ine.
23 ২৩ সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে এল এবং বলল,
Yehova anafunsa Yeremiya kuti,
24 ২৪ “এই লোকেরা যা বলেছে তুমি কি তা বুঝতে পারনি? তারা বলেছে, ‘সদাপ্রভু যে দুই গোষ্ঠীকে মনোনীত করেছিলেন, এখন তিনি তাদেরকে অগ্রাহ্য করছেন; এই ভাবে তারা আমার প্রজাদেরকে তুচ্ছ করে, তাদের কাছে তারা একটি জাতি হিসাবে পরিচিত হয় না’।
“Kodi sunamve mmene anthu ena akumanenera kuti, ‘Yehova wakana maufumu awiriwa amene Iye anawasankha.’ Kotero anthuwo akunyoza anthu anga ndipo sakuwayesanso mtundu wa anthu.
25 ২৫ আমি, সদাপ্রভু এই কথা বলি, ‘দিন ও রাত সম্বন্ধে আমার নিয়ম যদি না থাকে, যদি আকাশমণ্ডল ও পৃথিবীর সম্বন্ধে আমার নিয়ম নির্ধারণ না করি,
‘Koma Ine Yehova ndinachita pangano ndi usana ndi usiku. Ndinakhazikitsanso malamulo oyendetsa dziko lakumwamba ndi dziko lapansi,
26 ২৬ তাহলে যাকোব ও আমার দাস দায়ূদের বংশধরদের অগ্রাহ্য করে অব্রাহাম, ইসহাক ও যাকোবের বংশধরদের শাসনকর্ত্তা করার জন্য তার বংশ থেকে লোক গ্রহণ করব না। কারণ আমি তাদের অবস্থা ফেরাব ও তাদের উপর করুণা করব’।”
monga ndachita zimenezi motsimikiza, choncho ndidzasunga pangano limene ndinachita ndi zidzukulu za Yakobo ndi Davide mtumiki wanga. Ndidzasankha mmodzi mwa ana a Davide kuti alamulire zidzukulu za Abrahamu, Isake ndi Yakobo. Komatu ndidzawamvera chifundo ndi kuwakhazikanso pabwino.’”

< যিরমিয়ের বই 33 >