< যিরমিয়ের বই 32 >

1 যিহূদার রাজা সিদিকিয়ের দশম বছরে, নবূখদনিৎসরের রাজত্বের আঠারো বছরে সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে এল।
Neno likaja kwa Yeremia kutoka kwa Yahwe katika mwaka wa kumi wa Sedekia mfalme wa Yuda, katika mwaka wa kumi na nane wa Nebukadreza.
2 সেই দিনের বাবিলের রাজার সৈন্যদল যিরূশালেম অবরোধ করছিল এবং যিরমিয় ভাববাদী যিহূদার রাজবাড়ীর পাহারাদারদের উঠানে বন্দী ছিলেন।
Katika wakati huo, jeshsi la mfalme wa Babeli lilikuwa limeuzunguka Yerusalemu, na Nehemia nabii alikuwwa amefungwa katika uwanja wa walinzi katika nyumba ya mfalme wa Yuda.
3 যিহূদার রাজা সিদিকিয় তাঁকে বন্দী করেছেন এবং বলেছেন, “কেন তুমি ভাববাণী করে বল, সদাপ্রভু বলেন, ‘আমি এই শহরকে বাবিলের রাজার হাতে সমর্পণ করব এবং সে এটা দখল করবে।
Sedekia mfalme wa Yuda alikuwa amemfunga na kusema, “Kwa nini unatabiri na kusema, 'Yahwe anasema hivi: Angalia, niko karibu kuweka mji huu katika mikono ya mfalme wa Babeli, na atauteka.
4 যিহূদার রাজা সিদিকিয় কলদীয় রাজার হাত থেকে রেহাই পাবে না, কারণ সে বাবিল রাজার হাতে সমর্পিত হবে। বাবিলের রাজার মুখোমুখি হয়ে সে কথা বলবে এবং নিজের চোখে তাকে দেখবে।
Sedekia mfalme wa Yuda hatapona kutoka kwenye mikono ya Wakaldayo, kwa maana hakika atatiwa katika mkono wa mfalme wa Babeli. Mdomo wake utazumzia kwenye mdomo wa mfalme, na macho yake yatayaona macho ya mfalme.
5 কারণ সিদিকিয় বাবিলে যাবে এবং যতক্ষণ না আমি তার সাথে কিছু করি, ততক্ষণ পর্যন্ত সে সেখানেই থাকবে।’ প্রস্তুত এটা সদাপ্রভুর ঘোষণা। কারণ তোমরা কলদীয়দের সঙ্গে যুদ্ধ করলেও সফল হবে না।”
Atampeleka Sedekia Babeli, na atabaki huko hadi nimuadhibu—hili ni tangazo la Yahwe. Ingawa unapigana dhidi ya Wakaldayo, hautafanikiwa.”
6 যিরমিয় বললেন, “সদাপ্রভু এই বাক্য আমার কাছে এসেছিল এবং বলল,
Yeremia akasema, “Neno la Yahwe likaja kwangu, likisema, Angalia, Hanameli mwana wa Shalumu mjomba wako anakuja kwako na atasema,
7 ‘দেখ, আমার কাকা শল্লুমের ছেলে হনমেল তোমার কাছে আসবে এবং বলবে অনাথোতে আমার যে জমিটি আছে, তা তুমি নিজের জন্য কেনো, কারণ সেটি কিনে মুক্ত করা অধিকার তোমার আছে’।
“Linunue shamba langu ambalo liko katika Anathothi kwa ajili yako, kwa maana haki ya kununua ni yako.””
8 তখন সদাপ্রভুর কথামতই আমার কাকার ছেলে হনমেল পাহারাদারদের উঠানে আমার কাছে এসে বলল, ‘বিন্যামীন প্রদেশে অনাথোতে আমার যে জমি আছে সেটা তুমি কেনো। কারণ সেখানে বাস করার অধিকার ও সেটি মুক্ত করার অধিকার তোমার আছে। তাই তুমিই সেটি নিজের জন্য কেনো’। তখন আমি জানলাম এটি সদাপ্রভুরই বাক্য।
Kisha, kama Yahwe alivyotangaza, Hanameli, mwana wa mjomba wangu, akaja kwangu katika uwanja wa walinzi, na akasema kwangu, 'Linunue shamba langu kwa ajili yako ambalo liko Anathothi katika nchi ya Benyamini, kwa maana haki ya urithi ni ya kwako, na haki ya kulinunua ni yako. Linunue kwa ajili yako.' Kisha nilijua kuwa hili lilikuwa neno la Yahwe.
9 তাই আমার কাকার ছেলে হনমেলের কাছ থেকে আমি অনাথোতের সেই জমিটি কিনলাম এবং সতেরো শেকল রূপা তাকে ওজন করে দিলাম।
Kwa hiyo nililinua shamba katika Anathothi kutoka kwa Hanameli, mwana wa mjomba wangu, na nilipima fedha kwa ajili yake, shekeli kumi na saba katika uzito.
10 ১০ আমি গুটানো কাগজে লিখলাম, সীলমোহর করলাম ও সাক্ষী রাখলাম। তখন দাঁড়িপাল্লায় ওজন করে রূপা দিলাম।
Kisha niliandika katika barua na kuitia muhuri, na kulikuwa na mashadi wakaishuhudia. Kisha nikampa fedha katika mizani.
11 ১১ আমি দুটি গুটানো কাগজ নিলাম নিয়ম ও শর্ত লেখা সীলমোহর করা একটি ও সীলমোহর না করা আর একটি।
Kisha nikaichukua hati ya manunuzi ambayo ilikuwa imepigwa muhuri, kwa kuifuata amri na taratibu, na kama ilivyo ada.
12 ১২ আমি আমার কাকার ছেলে হনমেলের সামনে, যে সাক্ষীরা সীলমোহর করা কাগজে লিখেছিল, তাদের ও পাহারাদারদের উঠানে বসা সমস্ত ইহুদীদের সামনে সেই গুটানো কাগজটি মহসেয়ের নাতি, নেরিয়ের ছেলে বারূককে দিলাম।
Ile barua nikampa Baruku mwana wa Neria wa Maaseya mbele ya Hanameli, mwana wa mjomba wangu, na mashahidi waliotia sahihi kwenye barua iliyopigwa muhuri, na mbele ya Wayahudi wote waliokaa katika uwanja wa walinzi.
13 ১৩ তাদের সামনেই আমি বারূককে আদেশ দিলাম। আমি বললাম,
Kwa hiyo nikampa amri Baruku mbele yao. Nilisema,
14 ১৪ ‘বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন তুমি সীলমোহর করা ও সীলমোহর না করা জমি কেনার গুটানো কাগজ দুটি একটি মাটির পাত্রে রাখ, যাতে তা অনেক দিন ঠিক থাকে’।
Yahwe, Mungu wa Israeli, anasema hivi: Chukua nyaraka hizi, vyote hati hii ya manunuzi iliyopigwa muhuri na nakala zisizopigwa muhuri za manunuzi, na uziweke katika chungu cha udongo ili vidumu kwa muda mrefu.
15 ১৫ কারণ বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘এই দেশে বাড়ি, জমি ও আঙ্গুর ক্ষেত আবার কেনাবেচা চলবে’।
Kwa maana Yahwe wa majeshi, Mungu wa Israeli, anasema hivi: Nyumba, mashamba, na mashamba ya mizabibu vitanunuliwa tena katika nchi hii.
16 ১৬ জমি কেনার গুটানো কাগজটি নেরিয়ের ছেলে বারূককে দেবার পর আমি সদাপ্রভুর কাছে এই প্রার্থনা করলাম,
Baada ya kumpa Baruki mwana wa Neria ile hati ya manunuzi, nikaomba kwa Yahwe nikasema,
17 ১৭ ধিক, প্রভু সদাপ্রভু! তুমি একাই তোমার মহাশক্তি ও ক্ষমতাপূর্ণ হাত দিয়ে আকাশমণ্ডল ও পৃথিবী তৈরী করেছ। তোমার পক্ষে কিছু করাই অসম্ভব না।
Ole, Bwana Yahwe! Angalia! Wewe peke yako umezitengeneza mbingu na dunia kwa nguvu zako kuu na kwa mkono wako ulioinuka. Hakuna kitu ambacho ukisema kwako ni kigumu sana kukifanya.
18 ১৮ তুমি হাজার পুরুষ পর্যন্ত তোমার চুক্তিতে বিশ্বস্ত থাক এবং বাবার পাপের শাস্তি তুমি তাদের পরের সন্তানদের কোলে দিয়ে থাক। তুমি মহান ও শক্তিশালী ঈশ্বর; বাহিনীগণের সদাপ্রভু তোমার নাম।
Wewe huonesha agano la uaminifu kwa maelfu na kumimina makosa ya wanadamu katika mapaja ya watoto wao baada yao. Wewe ni Mungu mkuu na mwenye nguvu.
19 ১৯ তোমার জ্ঞান মহান ও তোমার কাজগুলি শক্তিপূর্ণ। কারণ মানুষের সমস্ত পথে তোমার চোখ খোলা থাকে; তুমি প্রত্যেকজনকে তার আচরণ ও কাজের প্রতিফল দিয়ে থাক।
Wewe ni mkuu katika hekima na una nguvu katika matendo, kwa maana macho yako yanaona njia zote za watu, ili kumlipa kila mtu stahiki ya matendo yake.
20 ২০ তুমি মিশর দেশে অনেক চিহ্ন ও আশ্চর্য্য কাজ করেছিলে। আজও পর্যন্ত ইস্রায়েল ও সমস্ত মানবজাতির মধ্যে সেই সব করে চলেছ, তাতে তোমার নাম বিখ্যাত হয়েছে এখনও হচ্ছে।
Ulifanya ishara na maajabu katika nchi ya Misiri. Hata leo hapa Israeli na kati ya wanadamu wengine wote, umelifanya jina lako kuwa maarufu.
21 ২১ কারণ তুমি চিহ্ন ও আশ্চর্য্য কাজ দিয়ে এবং শক্তিশালী ও ক্ষমতাপূর্ণ হাত বাড়িয়ে, আতঙ্কের সঙ্গে তোমার প্রজা ইস্রায়েলকে মিশর থেকে বের করে এনেছিলে।
Kwa maana uliwanunua watu wako Israeli kwa ishira na maajabu, kwa mkono hodari, kwa mkono ulioinuka, na kwa hofu kuu.
22 ২২ তুমি তাদের সেই দেশ দিয়েছিলে, যা তুমি তাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলে দুধ ও মধু প্রবাহিত একটি দেশ।
Kisha uliwapa nchi hii—ambayo uliapa kwa babu zao kwamba utawapa—nchi itiririkayo maziwa na asali.
23 ২৩ এবং তারা প্রবেশ করেছিল ও তা অধিকার করেছিল, কিন্তু তারা তোমার কথা মান্য করে নি বা তোমার ব্যবস্থার বাধ্য হয়নি। তুমি যা করতে তাদের আদেশ দিয়েছিলে তার কিছুই তারা করে নি। তাই এই সমস্ত বিপদ তুমি তাদের উপর এনেছ।
Hivyo walingia na kuimiliki. Lakini hawakuitii sauti yako wala kuishi kwa kuitii sheria yako. Hawakufanya chochote ulichowaamuru kufanya, kwa hiyo umeleta juu yao majanga haya yote.
24 ২৪ দেখ, শহরটি দখল করার জন্য স্তূপ তৈরী করা হয়েছে। তরোয়াল, দূর্ভিক্ষ এবং মহামারীর মধ্যে দিয়ে শহরটি কলদীয়দের হাতে সমর্পিত হবে, যারা এর বিরুদ্ধে যুদ্ধ করছে। তুমি যা বলেছ, তা ঘটেছে, দেখ, তুমি তা সবই দেখছ।
Angalia! Urefu wa maboma haya umefika hadi kwenye mji ili kuuteka. Kwa sababu ya upanga, njaa, na tauni, mji umetiwa kwenye mikono ya Wakaldayo wanaopigana dhidi yake. Kwa maana ulichosema kitatokea sasa kinatokea, na ona, unatazama.
25 ২৫ তখন তুমি নিজে আমাকে বললে, ‘তুমি রূপা দিয়ে জমি কেনো ও সাক্ষী রাখ, কিন্তু এই শহরটি কলদীয়দের হাতে সমর্পিত হল’।”
Kisha wewe mwenyewe uliniambia, “Nunua shamba kwa fedha kwa ajili yako na mashahidi wameshuhudia, ingawa mji huu unatiwa mikononi mwa Wakaldayo.””
26 ২৬ সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে এল এবং বলল,
Neno la Mungu likaja kwa Yeremia, likisema,
27 ২৭ “দেখ! আমি সদাপ্রভু, সমস্ত মানবজাতির ঈশ্বর। কোন কিছু করা কি আমার পক্ষে খুব কঠিন?”
“Angalia! Mimi ni Yahwe, Mungu wa wanadamu wote. Kuna kitu cho chote kigumu sana kwangu kukifanya?
28 ২৮ তাই সদাপ্রভু এই কথা বলেন, “দেখ, আমি এই শহরটি কলদীয় ও বাবিলের রাজা নবূখদনিৎসরের হাতে সমর্পণ করব। সে এটি দখল করবে।
Kwa hiyo Yahwe anasema hivi, 'Ona, niko karibu kuutia mji huu kwenye mikono ya Wakaldayo na Nebukadreza, mfalme wa Babeli. Atauteka.
29 ২৯ যে কলদীয়েরা এই শহরের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা শহরে আসবে ও আগুন লাগাবে; যে সব বাড়ি ছাদে লোকেরা বাল দেবতার উদ্দেশ্যে ধূপ জ্বালিয়ে এবং অন্যান্য দেবতার উদ্দেশ্যে পেয় নৈবেদ্য ঢেলে আমাকে অসন্তুষ্ট করে, সেই সব কিছুর সঙ্গে শহরটি পুড়িয়ে দেবে।
Wakaldayo wanaopigana dhidi ya mji huu watakuja na kuwasha moto kwenye mji huu na kuunguza, pamoja na nyumba juu ya paa la watu waliomwabudu Baali na kumimina dhabihu kwa miungu wengine ili kunikasirisha.
30 ৩০ কারণ ইস্রায়েল ও যিহূদার লোকেরা ছোটবেলা থেকে আমার চোখে সামনে মন্দ কাজ করেছে; বাস্তবিক ইস্রায়েলের লোকেরা তাদের হাতের কাজের মাধ্যমে আমাকে অসন্তুষ্টই করেছে।” এটা সদাপ্রভুর ঘোষণা।
Kwa maana watu wa Israeli na Yuda hakika wamekuwa watu wanaofanya maovu mbele ya macho yangu tangu ujana wao. Watu wa Israeli hakika wameniudhi kwa matendo ya mikono yao—hili ni tangazo la Yahwe.
31 ৩১ “কারণ যখন থেকে এই শহরটি গড়ে উঠেছে, এটি আমার রোষ ও ক্রোধের কারণ হয়ে উঠেছে। এটা তখন থেকে আজ পর্যন্ত রয়েছে। এটা আমি আমার চোখের সামনে থেকে সরিয়ে ফেলার যোগ্য হয়ে উঠেছে।
Yahwe anatangaza kwamba mji huu umekuwa sababu ya hasira yangu na ghadhabu yangu tangu siku walipoujenga. Umekuwa hivyo hata leo. Kwa hiyo nitaundoa mbele ya uso wangu
32 ৩২ কারণ ইস্রায়েল ও যিহূদার লোকেরা তাদের মন্দ কাজ দিয়ে আমাকে অসন্তুষ্ট করেছে, তারা, তাদের রাজারা, নেতারা, যাজকরা, ভাববাদীরা এবং যিহূদার প্রত্যেকে ও যিরূশালেমের বাসিন্দারা।
kwa sababu ya uovu wote wa watu wa Israeli na Yuda, mambo waliyofanya ili kunichukiza—wao, wafalme wao, wana wa wafalme, makuhani, manabii, na kila mtu katika Yuda na wakaaji wa Yerusalemu.
33 ৩৩ তারা আমার দিকে পিছন ফিরিয়েছে, মুখ নয়; যদিও আমি তাদের শিক্ষা দিতে আগ্রহী হয়েছি। আমি তাদের শিক্ষা দিতে চেষ্টা করেছি, কিন্তু তারা কেউ আদেশ গ্রহণ করার জন্য শোনেনি।
Wamenigeuzia migongo yao badala ya nyuso zao, ingawa niliwafundisha kwa furaha. Nilijitahidi kuwafundisha, lakini hakuna hata mmoja wao aliyenisikiliza ili kupokea marekebisho.
34 ৩৪ যে গৃহ আমার নাম পরিচিত, সেটি তারা তাদের জঘন্য জিনিসগুলি স্থাপন করে অশুচি করেছে।
Walisimamisha sanamu zao za ajabu katika nyumba inayoitwa kwa jina langu, ili kunitia unajisi.
35 ৩৫ তারা মোলক দেবতার উদ্দেশ্যে তাদের ছেলে মেয়েদের উৎসর্গ করবার জন্য বিন্-হিন্নোম উপত্যকায় বাল দেবতার উদ্দেশ্যে উঁচু স্থান তৈরী করেছে, যা আমি কখনও তাদের আদেশ দিইনি; তা আমার অন্তরে আসেনি যে তারা এই রকম জঘন্য কাজ করে যিহূদাকে পাপ করাবে।
Wakazijenga sehemu za juu katika Bonde la Beni Hinomu ili kuwatia katika moto wana wao na binti zao kwa ajili ya Moleki. Mimi sikuwaagiza. Sikuweka akilini mwangu kamwe kwamba watafanya mambo maovu na kwa hiyo kuwasabisha Yuda watende dhambi.
36 ৩৬ তাই এখন, তোমরা যে শহরের বিষয়ে বল, ‘এটি তরোয়াল, দূর্ভিক্ষ ও মহামারীর মধ্যে দিয়ে বাবিলের রাজাকে সমর্পিত হল’ সেই শহরের বিষয়ে আমি, সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলি,
Kwa hiyo sasa, Mimi, Yahwe, Mungu wa Israeli, kuhusu mji huu ninasema hivi, 'mji ambao mnasema, 'Umetiwa mikononi mwa mfalme wa Babeli kwa upanga, njaa, na pigo.'
37 ৩৭ দেখ, আমি নিশ্চয়ই তাদের জড়ো করব, যে সব দেশে আমি নিজের ক্রোধ, অসন্তোষ এবং প্রচণ্ড রোষে তাদের ছিন্নভিন্ন করেছি। আমি এই জায়গায় তাদের ফিরিয়ে আনব এবং তাদের নিরাপদে বাস করতে দেব।
Ona, niko karibu kuwakusanya kutoka kila nchi nilikowapeleka katika hasira yangu, ghadhabu, hasira kuu. Niko karibu kuwarudisha kwenye sehemu hii na kuwawezesha kuishi katika usalama.
38 ৩৮ তখন তারা আমার প্রজা হবে ও আমি তাদের ঈশ্বর হব।
Kisha watakuwa watu wangu, nami nitakuwa Mungu wao.
39 ৩৯ আমি তাদের একটি অন্তর ও একটি পথ দেব, যা দিয়ে তারা প্রতিদিন আমার সম্মান করবে; এটি তাদের ও তাদের পরের সন্তানদের জন্য মঙ্গল জনক হবে।
Nitawapa moyo mmjoa na na njia moja ya kuniheshimu kila siku ili kwamba yawepo mema kwa ajili yao na uzao wao baada yao.
40 ৪০ আমি তাদের জন্য এই চিরস্থায়ী ব্যবস্থা স্থাপন করব যে, আমি তাদের দিক থেকে কখনও মুখ ফেরাব না। আমি তাদের মঙ্গল করব এবং তারা যেন আমাকে ত্যাগ না করে, তাই তাদের অন্তরে সম্মান স্থাপন করব।
Kisha nitafanya pamoja nao agano la milele, ili nisiache kufanya mema kwa ajili yao. nitajiwekea heshima katika mioyo yao, ili kwamba wasiniache.
41 ৪১ আমি আনন্দের সঙ্গে তাদের মঙ্গল করব। আমি সম্পূর্ণ অন্তর ও ইচ্ছা দিয়ে বিশ্বস্ততার সঙ্গে তাদের এই দেশে রোপণ করব।”
Kisha nitajifurahisha katika kufanya mema kwao. Kwa uaminifu nitawapanda katika anchi hii kwa moyo wangu wote na maisha yangu yoye.
42 ৪২ কারণ সদাপ্রভু এই কথা বলেন, “আমি এই লোকদের উপর যেমন এই সমস্ত মহা বিপদ এনেছি, তেমনি তাদের কাছে যে সমস্ত মঙ্গল করার প্রতিজ্ঞা করেছি, তাদের জন্য সে সমস্ত করব।
Kwa amaana Yahwe anasema hivi, 'Kama tu nilivyoyaleta majanga haya makubwa yote juu ya watu hawa, hivyo hivyo nitaleta juu yao mambo mema niliyosema kwamba nitafanya kwa ajili yao.
43 ৪৩ তার এই যে দেশের বিষয়ে তোমরা বলছ, ‘এটি একটি পতিত জমি, যেখানে মানুষ বা পশু কিছুই নেই; কারণ এটি কলদীয়দের হাতে সমর্পিত হয়েছে’।
Basi mashamba yatanunuliwa katika nchi hii, ambayo mnaisema, “Hii ni nchi iliyoharibiwa, isiyo na mwanadamu wala mnyama. Imetiwa mikononi mwa Wakaldayo”
44 ৪৪ সেই দেশে আবার জমি কেনাবেচা হবে। বিন্যামীন প্রদেশে, যিরূশালেমের চারপাশের এলাকায়, যিহূদার ও পার্বত্য অঞ্চলের সমস্ত শহরে, নেগেভের সমস্ত শহরে লোকেরা রূপা দিয়ে জমি কিনবে, সীলমোহর গুটানো কাগজে লিখবে এবং সাক্ষী রাখবে; কারণ আমি তাদের অবস্থা ফেরাব।” এটা সদাপ্রভুর ঘোষণা।
Watanunua mashamba kwa fedha na kuandika katika barua zilizopigwa muhuri. Watawakusanya mashahidi katika nchi ya Benyamini, wote kuzunguka Yerusalemu na miji ya Yuda katika miji ya nchi yenye vilima, na katika nchi tambarare, na katika miji ya Negebu. Kwa maana nitawarejesha wafungwa wao—hili ni tangazo la Yahwe.”'

< যিরমিয়ের বই 32 >