< যিরমিয়ের বই 3 >

1 তারা বলে, “একজন ব্যক্তি তার স্ত্রীকে ত্যাগ করলে সেই স্ত্রী তার কাছ থেকে গিয়ে অন্য লোকের স্ত্রী হয়, তাহলে সেই পুরুষ কি আবার সেই স্ত্রীর কাছে ফিরে যাবে? সে কি সম্পূর্ণভাবে অশুচি না?” সেই স্ত্রীলোকটী হল এই দেশ! কিন্তু তুমি অনেকের সঙ্গে ব্যভিচার করেছ এবং এখন তুমি আমার কাছে ফিরতে চাও? এটি সদাপ্রভুর ঘোষণা।
“In mutum ya saki matarsa ta kuwa bar shi ta auri wani mutum, zai iya komo da ita kuma? Ƙasar ba za tă ƙazantu gaba ɗaya ba? Amma kun yi rayuwa kamar karuwa da masoya masu yawa yanzu za ki komo wurina?” In ji Ubangiji.
2 “তোমার চোখ তুলে গাছপালাহীন উঁচু জায়গার দিকে তাকিয়ে দেখ! তুমি কি ধর্ষিত হও নি? মরুপ্রান্তে একজন যাযাবরের মত, পথের পাশে তুমি তোমার প্রেমিকাদের জন্য অপেক্ষা করে বসে থাকতে। তুমি তোমার ব্যভিচার ও মন্দতা দিয়ে দেশকে অশুচি করেছ।
“Ta da idanu ki duba tsaunuka ki gani. Akwai wani wurin da ba a kwana da ke ba? A gefen hanya kin zauna kina jiran masoyanki, kin zauna kamar makiyayi a hamada. Kin ƙazantar da ƙasar da karuwancinki da muguntarki.
3 এই জন্য বসন্তের বৃষ্টি বন্ধ হয়ে গেছে এবং শেষের বর্ষাও আসেনি। কিন্তু তোমার মুখ অহঙ্কারী, ব্যভিচারী মহিলার মুখের মত। তুমি লজ্জিত হতে অস্বীকার করেছ।
Saboda haka an hana yayyafi, kuma babu ruwan bazara da ya sauka. Duk da haka kina da irin kallon da karuwa takan yi; kin ƙi ki ji kunya.
4 তুমি কি এখন থেকে আমাকে ডেকে বলবে না, ‘হে আমার পিতা! তুমি ছেলেবেলা থেকে আমার কাছের বন্ধু।
Yanzu ba kin kira ni, ‘Mahaifina, abokina daga ƙuruciyata ba,
5 তুমি কি চিরকাল রাগ করে থাকবে? তোমার রাগ কি সর্বদা ধরে রাখবে?’ দেখ! তুমি ঘোষণা করেছ যে, তুমি মন্দ কাজ করেছ এবং তুমি তাই করেছ। তাই সেই কাজ চালিয়ে যাও!”
kullum za ka riƙa fushi? Hasalarka za tă ci gaba har abada ne?’ Haka kike magana, amma kina aikata dukan muguntar da kika iya yi.”
6 তখন সদাপ্রভু রাজা যোশিয়ের দিনের আমাকে বললেন, “ইস্রায়েল কিভাবে আমার সাথে অবিশ্বস্ততা করেছে তা কি তুমি দেখেছ? সে সমস্ত উঁচু পর্বতের উপরে ও সবুজ গাছের নীচে গিয়ে ব্যভিচারী মহিলার মত কাজ করেছে।
A zamanin Sarki Yosiya, Ubangiji ya ce mini, “Ka ga abin da marar amincin nan, Isra’ila ta yi? Ta haura kan kowane tudu mai tsayi da kowane gindin itace mai duhuwa ta yi zina a can.
7 আমি বললাম, ‘সমস্ত কিছু করার পর সে আমার কাছে ফিরে আসবে,’ কিন্তু সে আসেনি। তার অবিশ্বস্ত বোন যিহূদা দেখেছিল সে কি করেছিল।
Na yi zaton bayan ta yi wannan duka, za tă komo wurina amma ba tă yi haka ba,’yar’uwarta marar aminci nan Yahuda ta gani.
8 সুতরাং আমি দেখলাম যে এই সব কারণের জন্য সে ব্যভিচার করেছিল। বিপথগামী ইস্রায়েল! আমি তাকে দূর করে দিয়েছিলাম এবং ত্যাগপত্র দিয়েছিলাম। কিন্তু বিশ্বাসঘাতক বোন যিহূদা ভয় করলো না এবং বাইরে গিয়ে ব্যভিচারী মহিলার মত কাজ করল।
Na ba wa Isra’ila marar bangaskiya takardar saki na kuwa kore ta saboda duk zinanta. Duk da haka na ga cewa’yar’uwarta marar amincin nan Yahuda ba ta da tsoro; ita ma ta fita ta yi zina.
9 এটা তার কাছে কিছুই মনে হয়নি যে সে দেশকে অশুচি করছে, তাই তারা পাথর ও কাঠ দিয়ে মূর্ত্তি তৈরী করলো।
Domin fasikancin Isra’ila bai yi tasiri gare ta ba, sai ta ƙazantar da ƙasar ta kuma yi zina da dutse da kuma itace.
10 ১০ এই সমস্ত কিছুর পরেও, তার অবিশ্বস্ত বোন আমার কাছে সমস্ত হৃদয় দিয়ে আমার কাছে ফিরে আসেনি, কিন্তু মিথ্যার সঙ্গে ফিরে এসেছে! এটি সদাপ্রভুর ঘোষণা।”
Duk da wannan duka, Yahuda’yar’uwarta rashin amincin ba tă komo gare ni da dukan zuciyarta ba, sai a munafunce,” in ji Ubangiji.
11 ১১ তখন সদাপ্রভু আমাকে বললেন, “অবিশ্বস্ত যিহূদার থেকে অবিশ্বস্ত ইস্রায়েল বেশি সৎ!”
Ubangiji ya ce mini, “Isra’ila marar bangaskiya ta fi Yahuda marar aminci.
12 ১২ যাও ও এই কথা উত্তর দিকে ঘোষণা কর, বল, “অবিশ্বস্ত ইস্রায়েল, ফিরে এস!” এটি সদাপ্রভুর ঘোষণা, আমি তোমার উপর সর্বদা রাগ দেখাবো না, যেহেতু আমি বিশ্বস্ত, এটি সদাপ্রভুর ঘোষণা। আমি চিরকাল রাগ করে থাকব না।
Ka tafi, ka yi shelar saƙon nan wajen arewa cewa, “‘Ki komo, Isra’ila marar bangaskiya,’ in ji Ubangiji, ‘Ba zan ƙara yin fushi da ke ba, gama ni mai jinƙai ne,’ in ji Ubangiji, ‘Ba zan yi fushi da ke har abada ba.
13 ১৩ তোমার অপরাধ স্বীকার কর, কারণ তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে তুমি অপরাধ করেছ এবং প্রত্যেক সবুজ গাছের নীচে বিব্জাতীয় দেবতাদের সঙ্গে তোমার পথকে ভাগাভাগি করেছ! তোমরা আমার কথা শোনোনি! এটি সদাপ্রভুর ঘোষণা।
Ki dai yarda da laifinki kin yi wa Ubangiji Allahnki tawaye, kin watsar da alheranki ga baƙin alloli a ƙarƙashin kowane itace mai duhuwa, ba ki kuwa yi mini biyayya ba,’” in ji Ubangiji.
14 ১৪ অবিশ্বস্ত লোকেরা, ফিরে এস! কারণ আমি তোমাদের বিয়ে করেছি। আমি তোমাদের প্রত্যেক শহর থেকে একজন ও প্রত্যেক বংশ থেকে দুই জনকে সিয়োনে আনব!
“Ku komo, ku mutane marasa bangaskiya,” in ji Ubangiji, “gama ni ne mijinku. Zan ɗauke ku, ɗaya daga garuruwanku da kuma biyu daga zuriyarku in kawo ku a Sihiyona.
15 ১৫ আমি তোমাদের আমার মনের মত পালকদের দেব; তারা জ্ঞান ও বিচারবুদ্ধির সঙ্গে তোমাদের পালন করবে।
Sa’an nan zan ba ku makiyaya da suke yin abin da zuciyata take so, waɗanda za su bishe ku da sani da kuma fahimi.
16 ১৬ তখন এটা ঘটবে, তোমরা বৃদ্ধি পাবে এবং সেই দিন দেশে তোমরা বহুবংশ হবে, এটি সদাপ্রভুর ঘোষণা। লোকে এই কথা বলবে না, সদাপ্রভুর নিয়ম সিন্দুক! এই কথা কখনও তাদের মনে পড়বে না, কারণ তারা এই নিয়ে চিন্তা করবে না বা এটাতে মনোযোগ দেবে না। এরকম আর কখনও তৈরী করা হবে না।
A kwanakin, sa’ad da kuka ƙaru sosai a ƙasar,” in ji Ubangiji, “mutane ba za su ƙara yin magana a kan, ‘Akwatin alkawarin Ubangiji ba.’ Ba zai ƙara shiga zuciyarsu ko su tuna ba; ko su bukace shi, ko kuwa su yi wani irinsa ba.
17 ১৭ সেই দিন লোকে যিরূশালেমকে নিয়ে প্রচার করবে, এটা সদাপ্রভুর সিংহাসন এবং সদাপ্রভুর নামে সমস্ত জাতি যিরূশালেমে জড়ো হবে। তারা আর নিজেদের মন্দ অন্তরের জেদে চলবে না।
A lokacin za su ce da Urushalima Kursiyin Ubangiji, kuma dukan al’ummai za su taru a Urushalima don su girmama sunan Ubangiji. Ba za su ƙara bin taurinkai zuciyarsu mai mugunta ba.
18 ১৮ সেই দিন, যিহূদার লোকেরা ইস্রায়েলের লোকদের সঙ্গে চলাফেরা করবে। তারা একসঙ্গে উত্তর দিক থেকে, যে দেশ অধিকার হিসাবে তোমাদের পূর্বপুরুষদের দিয়েছি, সেই দেশে আসবে।
A kwanakin gidan Yahuda zai haɗu da gidan Isra’ila, tare kuma za su zo daga ƙasar da take wajen arewa zuwa ƙasar da na ba kakanninsu gādo.
19 ১৯ আর আমি নিজেই বলেছিলাম, কেমনভাবে আমি তোমাদের আমার ছেলে হিসাবে সম্মান দিতে চাই এবং তোমাদের একটি মনোরম দেশ দেব, অন্য জাতিদের মধ্যে কি এর চেয়ে সুন্দর অধিবাসী আছে! আমি বলেছিলাম, তোমরা আমাকে বাবা বলে ডাকবে এবং আমার অনুসরণ করা থেকে পিছু ফিরবে না।
“Ni kaina na faɗa, “‘Da farin ciki zan ɗauke ki kamar’ya’yana maza in ba ki ƙasa mai daɗi, gādo mafi kyau da wata al’umma.’ Na zaci za ki kira ni ‘Mahaifi’ ba za ki ƙara rabuwa da bina ba.
20 ২০ কিন্তু হে ইস্রায়েলের লোকেরা, স্বামীর অবিশ্বস্ত স্ত্রীর মত তোমরা আমার প্রতি বিশ্বাসঘাতকতা করেছ, এটি সদাপ্রভুর ঘোষণা।
Amma kamar mace marar aminci ga mijinta, haka kika kasance marar aminci gare ni, ya gidan Isra’ila,” in ji Ubangiji.
21 ২১ গাছপালাহীন উঁচু জায়গাগুলির উপরে ইস্রায়েলীয়দের কান্না ও কাকুতির শব্দ শোনা যাচ্ছে! কারণ তাদের পথ তারা পরিবর্তন করেছে; তারা তাদের ঈশ্বর সদাপ্রভু, আমাকে ভুলে গিয়েছে।
An ji kuka a filayen tuddai, kuka da roƙon mutanen Isra’ila, domin sun lalace hanyoyinsu sun kuma manta da Ubangiji Allahnsu.
22 ২২ সদাপ্রভু বলছেন, হে অবিশ্বস্ত লোকেরা, ফিরে এস! তোমাদের প্রতারণার রোগ আমি ভাল করে দেব। দেখ! আমরা তোমার কাছে আসব, কারণ তুমিই আমাদের ঈশ্বর সদাপ্রভু!
“Ku komo, mutane marasa bangaskiya; zan warkar da ku daga ja da bayanku.” “I, za mu zo wurinka, gama kai ne Ubangiji Allahnmu.
23 ২৩ পাহাড়ের উপর থেকে, অসংখ্য পর্বত থেকে শুধুই মিথ্যা নেমে আসে। সত্যিই আমাদের ঈশ্বর সদাপ্রভুই একমাত্র ইস্রায়েলের পরিত্রান।
Tabbatacce hayaniyar bin gumaka a kan tuddai da duwatsu banza ne; tabbatacce a wurin Ubangiji Allahnmu ne akwai ceton Isra’ila.
24 ২৪ কিন্তু আমাদের পূর্বপুরুষদের পরিশ্রমের ফল, তাঁদের গরুর পাল, ভেড়ার পাল ও তাঁদের ছেলে এবং মেয়েদের এই লজ্জাজনক দেবতারা গ্রাস করেছে।
Daga ƙuruciyarmu allolin kunya sun cinye mu amfanin wahalar kakanninmu garkunan tumakinsu da na awakinsu, yaransu maza da mata.
25 ২৫ এস, আমরা নিজেদের লজ্জার মধ্যে শুয়ে থাকি। আমাদের লজ্জা আমাদের ঢেকে ফেলুক, কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে আমরা পাপ করেছি! আমরা নিজেরা এবং আমাদের পূর্বপুরুষেরা ছেলেবেলা থেকে আজ পর্যন্ত আমাদের ঈশ্বর সদাপ্রভুর কথা শোনেনি।
Bari mu kwanta mu sha kunya, bari kuma kunyarmu ta rufe mu. Mun yi wa Ubangiji Allahnmu zunubi, da mu da kakanninmu; daga ƙuruciyarmu har yă zuwa yau ba mu yi wa Ubangiji Allahnmu biyayya ba.”

< যিরমিয়ের বই 3 >