< যিরমিয়ের বই 29 >

1 এটিই হল গুটানো চিঠি, যা যিরমিয় ভাববাদী বন্দীদের মধ্যে অবশিষ্ট থাকা প্রাচীনদের, যাজকদের, ভাববাদীদের এবং অন্য যে সমস্ত লোকেদের নবূখদনিৎসর যিরূশালেম থেকে বাবিলে নির্বাসিত করেছিলেন তাদের কাছে পাঠিয়েছিলেন।
Ga abin da yake cikin wasiƙar annabi Irmiya da ya aika daga Urushalima zuwa ga sauran dattawan da suka ragu a cikin masu zaman bauta da kuma zuwa ga firistoci, annabawa da kuma dukan sauran mutanen da Nebukadnezzar ya kwashe zuwa zaman bauta daga Urushalima zuwa Babilon.
2 রাজা যিকনিয়, রাজমাতা, রাজকর্মচারীরা, যিহূদা ও যিরূশালেমের নেতারা এবং কারিগরেরা যিরূশালেম থেকে যাবার পরে এই চিঠি লেখা হয়েছিল।
(Wannan ya faru bayan Sarki Yekoniya da mahaifiyar sarauniya, shugabannin fada da kuma dukan shugabannin Yahuda da Urushalima, gwanayen sana’a da masu sassaƙa suka tafi zaman bauta daga Urushalima.)
3 তিনি এই গোটানো চিঠি শাফনের ছেলে ইলীয়াসা ও হিল্কিয়ের ছেলে গমরিয়ের হাতে পাঠিয়েছিলেন, যাকে যিহূদার রাজা সিদিকিয় বাবিলের রাজা নবূখদনিৎসরের কাছে পাঠিয়েছিলেন।
Ya ba da wasiƙar ta hannun Eleyasa ɗan Shafan da Gemariya ɗan Hilkiya, waɗanda Zedekiya sarkin Yahuda ya aika wurin Sarki Nebukadnezzar a Babilon. Wasiƙar ta ce,
4 এই গোটানো চিঠিতে এই কথা ছিল, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর সমস্ত বন্দীদের এই কথা বলেন, যারা আমার কারণে যিরূশালেম থেকে বাবিলে নির্বাসিত হয়েছিল, তাদের প্রতি
Ga abin da Ubangiji Maɗaukaki, Allah na Isra’ila, yana cewa ga dukan waɗanda aka kwashe zuwa zaman bauta daga Urushalima zuwa Babilon.
5 বাড়ি তৈরী কর ও তাতে বাস কর। বাগান চাষ কর ও তার ফল খাও।
“Ku gina gidaje ku zauna; ku dasa gonaki ku kuma ci abin da suka haifar.
6 স্ত্রী গ্রহণ কর ও ছেলেমেয়ের জন্ম দাও। তোমাদের ছেলেদের জন্য স্ত্রী ও মেয়েদের জন্য স্বামী নিয়ে এসো। তারাও ছেলেমেয়ে জন্ম দিক এবং সেখানে বেড়ে উঠুক, যাতে তোমাদের সংখ্যা না কমে।
Ku yi aure ku kuma haifi’ya’ya maza da mata; ku nemi mata wa’ya’yanku maza, ku kuma ba da’ya’yanku mata ga aure, saboda su ma za su haifi’ya’ya maza da mata. Ku riɓaɓɓanya a can, kada ku ragu.
7 সেই শহরে শান্তির খোঁজ কর যেখানে আমার কারণে তোমরা নির্বাসিত হয়েছ এবং আমার পক্ষে মধ্যস্থতা কর, কারণ যদি সেই শহর শান্তিতে থাকে তবে তোমরাও শান্তিতে থাকবে।
Haka kuma, ku nemi zaman salama da cin gaba a birnin da aka kai ku zaman bauta. Ku yi addu’a ga Ubangiji saboda birnin, domin in ya ci gaba, ku ma za ku ci gaba.”
8 কারণ বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, তোমাদের মধ্যে থাকা ভাববাদীরা এবং তোমাদের গণকেরা তোমাদের প্রতারিত না করুক এবং তোমরা নিজেরা যে স্বপ্ন দেখ, তাতে কান দিও না।
I, ga abin da Ubangiji Maɗaukaki, Allah na Isra’ila yana cewa, “Kada ku bar annabawa da masu sihiri a cikinku su ruɗe ku. Kada ku saurari mafarkan da dā kuke ƙarfafa su su yi.
9 কারণ তারা আমার নামে মিথ্যা ভাববাণী করে। আমি তাদের পাঠাই নি। এটি সদাপ্রভুর ঘোষণা।
Suna muku annabcin ƙarya da sunana. Ban aike su ba,” in ji Ubangiji.
10 ১০ কারণ সদাপ্রভু এই কথা বলেন, যখন বাবিল তোমাদের উপর সত্তর বছর শাসন করেছে, আমি তোমাদের সাহায্য করব এবং তোমাদের এই জায়গায় ফিরিয়ে এনে আমার মঙ্গল জনক বাক্য পূর্ণ করব।
Ga abin da Ubangiji yana cewa, “Sa’ad da shekaru saba’in suka cika a Babilon, zan zo muku in cika alkawarin alherina don in komo da ku zuwa wannan wuri.
11 ১১ তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি নিজেই জানি এটি সদাপ্রভুর ঘোষণা তোমাদের শান্তির জন্য পরিকল্পনা, ক্ষতির জন্য নয়; যা তোমাদের একটি ভবিষ্যত ও আশা দেবে।
Gama na san shirye-shiryen da na yi muku,” in ji Ubangiji, “shirye-shiryen cin gaba ba na cutarwa ba, shirye-shiryen ba ku sa zuciya da kuma na nan gaba.
12 ১২ তখন তোমরা আমাকে ডাকবে, আসবে ও আমার কাছে প্রার্থনা করবে এবং আমি তোমাদের কথা শুনব।
Sa’an nan za ku kira gare ni ku zo ku kuma yi addu’a gare ni, zan kuwa ji ku.
13 ১৩ কারণ তোমরা আমার খোঁজ করবে ও আমাকে খুঁজে পাবে, যেহেতু তোমরা আমাকে তোমাদের হৃদয় দিয়ে খোঁজ করবে।
Za ku neme ni ku kuwa same ni sa’ad da kuka neme ni da dukan zuciyarku.
14 ১৪ তখন তোমাদের মাধ্যমে আমার খোঁজ পাওয়া যাবে এটি সদাপ্রভুর ঘোষণা, আমি তোমাদের বন্দীদশা থেকে ফিরিয়ে আনব এবং সমস্ত জাতির কাছ থেকে একত্রিত করব ও যেখানে আমি তোমাদের ছড়িয়ে দিয়েছিলাম সেখান স্থাপন করব এটি সদাপ্রভুর ঘোষণা, আমার কারণে যেখান থেকে তোমরা নির্বাসিত হয়েছিলে, সেখানে তোমাদের কে ফিরিয়ে আনব।
Za ku same ni,” in ji Ubangiji, “zan kuma komo da ku daga bauta. Zan tattaro ku daga dukan al’ummai in sa ku inda na kore ku,” in ji Ubangiji, “zan kuma komo da ku zuwa wurin da na kwashe ku zuwa zaman bauta.”
15 ১৫ যেহেতু তোমরা বলেছ যে, সদাপ্রভু বাবিলে আমাদের জন্য ভাববাদীদের তুলেছেন,
Za ku iya ce, “Ubangiji ya tā da annabawa saboda mu a Babilon.”
16 ১৬ সদাপ্রভু সেই রাজাকে, যে দায়ূদের সিংহাসনে বসেন এবং এই শহরে বসবাসকারী লোকেরা, তোমার ভাইয়েরা যারা তোমাদের সাথে বন্দী হয়নি তাদের এই কথা বলেন
Amma ga abin da Ubangiji yana cewa game da sarki, wanda yake zaune a kursiyin Dawuda da kuma dukan mutanen da suka ragu a wannan birni,’yan’uwanku waɗanda ba su tafi tare da ku zuwa zaman bauta ba.
17 ১৭ বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি তাদের উপর তরোয়াল, দূর্ভিক্ষ ও অসুখ পাঠাব। কারণ আমি তাদের এমন পচা ডুমুরের মত করব যেটি খেতেও খুব খারাপ।
I, ga abin da Ubangiji Maɗaukaki yana cewa, “Zan aika da takobi, yunwa da annoba a kansu zan kuma sa su zama kamar ɓaure marar amfani da suka yi munin da ba a iya ci.
18 ১৮ আমি তরোয়াল, দূর্ভিক্ষ ও মহামারী নিয়ে তাদের খোঁজ করব এবং পৃথিবীর সমস্ত রাজ্যের কাছে তাদের ভয়ের পাত্র করে তুলব সমস্ত জাতির কাছে একটি ভীতি, একটি অভিশপ্ত, শিশ শব্দের এবং একটি লজ্জার পাত্র, যেখানে আমি তাকে ছড়িয়ে দিয়েছিলাম।
Zan fafare su da takobi, yunwa da annoba zan kuma sa su zama abin ƙyama ga dukan mulkokin duniya da kuma abin la’ana da abin bantsoro, abin dariya da abin reni, a cikin dukan al’umman da aka kore su zuwa.
19 ১৯ এর কারণ হল, তারা আমার কথা শোনে না, এটি সদাপ্রভুর ঘোষণা, আমি তাদের আমার দাস ভাববাদীদের মাঝে পাঠিয়েছি। আমি বার বার তাদের পাঠিয়েছি, কিন্তু তোমরা শোনো নি এটি সদাপ্রভুর ঘোষণা।
Gama ba su saurari maganata ba,” in ji Ubangiji, “maganar da na aika gare su sau da sau ta bayina annabawa. Ku kuma masu zaman bauta ba ku saurara ba,” in ji Ubangiji.
20 ২০ সেইজন্য তোমরা নিজেরা সদাপ্রভুর বাক্য শোন, তোমরা সমস্ত নির্বাসিতরা, যাদের তিনি যিরূশালেম থেকে বাবিলে পাঠিয়েছেন:
Saboda haka, ku ji maganar Ubangiji, dukanku masu zaman bauta waɗanda na aika daga Urushalima zuwa Babilon.
21 ২১ আমি, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর কোলায়ের ছেলে আহাব ও মাসেয়ের ছেলে সিদিকিয়, যারা আমার নামে তোমাদের কাছে মিথ্যা ভাববাণী করে, তাদের সম্মন্ধে এই কথা বলি: দেখ, আমি বাবিলের রাজা নবূখদনিৎসরের হাতে তাদের সমর্পণ করব। সে তোমাদের চোখের সামনেই তাদের হত্যা করবে।
Ga abin da Ubangiji Maɗaukaki, Allah na Isra’ila, yana cewa game da Ahab ɗan Kolahiya da Zedekiya ɗan Ma’asehiya, waɗanda suke muku annabcin ƙarya da sunana. “Zan ba da su ga Nebukadnezzar sarkin Babilon, zai kuwa kashe su a gaban idanunku.
22 ২২ তখন বাবিলে যিহূদার যে সমস্ত বন্দী লোক আছে, তাদের মাধ্যমে সেই লোকেদের একটি অভিশাপের কথা বলা হবে। অভিশাপটি হবে, সদাপ্রভু তোমাকে সিদিকিয় ও আহাবের মত করুন, যাদের বাবিলের রাজা আগুনে পুড়িয়েছিলেন।
Saboda su, dukan masu zaman bauta daga Yahuda waɗanda suke a Babilon za su yi amfani da wannan la’ana cewa, ‘Ubangiji ka yi da mu kamar Zedekiya da Ahab waɗanda sarkin Babilon ya ƙone da wuta.’
23 ২৩ তারা ইস্রায়েলীয়দের মধ্যে যে লজ্জাজনক কাজ করেছে; তারা প্রতিবেশীর স্ত্রীদের সঙ্গে ব্যভিচার করেছে এবং তারা আমার নামে সেই সব মিথ্যা কথা বলেছে, আমি তাদের যা বলতে বলি নি; এর কারণেই এই সব ঘটবে। কারণ একমাত্র আমিই জানি; আমি তার সাক্ষী। এটি সদাপ্রভুর ঘোষণা।
Gama sun aikata munanan abubuwa a Isra’ila; sun yi zina da matan maƙwabtansu kuma da sunana suka yi ƙarya, waɗanda ban faɗa musu su yi ba. Na san wannan kuma ni shaida ne ga haka,” in ji Ubangiji.
24 ২৪ নিহিলামীয় শময়িয়র বিষয়ে এই কথা বলেন,
Faɗa wa Shemahiya mutumin Nehelam,
25 ২৫ বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেন, তুমি নিজের নামে যিরূশালেমের সব লোকদের কাছে, মাসেয়ের ছেলে যাজক সফনিয়ের কাছে এবং অন্য সমস্ত যাজকদের কাছে চিঠি পাঠিয়েছ এবং বলেছ,
“Ga abin da Ubangiji Maɗaukaki, Allah na Isra’ila, yana cewa ka aika da wasiƙu da sunanka ga dukan mutane a Urushalima, zuwa ga Zefaniya ɗan Ma’asehiya firist da kuma ga sauran firistoci. Ka ce wa Zefaniya,
26 ২৬ সদাপ্রভু তোমাকে যিহোয়াদায় যাজক বানিয়েছেন, যাতে সদাপ্রভুর গৃহের অধ্যক্ষ হতে পারো। যদি সমস্ত লোকেদের মধ্যে কোন ব্যক্তি পাগল হয়ে নিজেকে ভাববাদী বলে, তবে সে তোমার নিয়ন্ত্রণে থাকবে। তুমি তাকে কারাগারে শেকল দিয়ে আটকে রাখবে।
‘Ubangiji ya naɗa ka firist a wurin Yehohiyada don ka lura da gidan Ubangiji; ya kamata ka sa kowane mahaukaci wanda yake yi kamar annabi cikin turu da kuma a kangi.
27 ২৭ তাই এখন, অনাথোতীর যিরমিয় যে তোমার বিরুদ্ধে নিজেকে ভাববাদী বলে, তাকে তুমি তিরস্কার করো নি কেন?
To, me ya sa ba ka tsawata wa Irmiya daga Anatot, wanda yana ɗauka kansa annabi a cikinku ba?
28 ২৮ কারণ সে বাবিলে আমাদের কাছে এটা বলে পাঠিয়েছে যে, অনেক দিন লাগবে। তাই বাড়ি তৈরী কর ও সেখানে বাস কর, বাগান চাষ কর এবং তার ফল খাও।
Ya aiko mana da saƙonsa a Babilon cewa zai ɗauki lokaci ƙwarai. Saboda haka ku gina gidaje ku zauna; ku dasa gonaki ku kuma ci abin da suka haifar.’”
29 ২৯ যাজক সফনিয় সেই চিঠিটি ভাববাদী যিরমিয়ের কাছে পড়লেন।
Zefaniya firist kuwa, ya karanta wasiƙar annabi Irmiya.
30 ৩০ তখন সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে এল ও বলল,
Sa’an nan maganar Ubangiji ta zo wa Irmiya cewa,
31 ৩১ “তুমি সমস্ত নির্বাসিতদের কাছে এই খবর পাঠাও, নিহিলামীয় শময়িয়ের বিষয়ে সদাপ্রভু এই কথা বলেন, ‘আমি শময়িয়কে তোমাদের কাছে না পাঠালেও, সে তোমাদের কাছে ভাববাণী করেছে; সে মিথ্যা কথায় তোমাদের বিশ্বাস করিয়েছে’।
“Ka aika da wannan saƙo zuwa ga dukan masu zaman bauta cewa, ‘Ga abin da Ubangiji yana cewa game da Shemahiya, mutumin Nehelam. Domin Shemahiya ya yi muku annabci, ko da yake ban aike shi ba, ya kuma sa kuka gaskata ƙarya,
32 ৩২ সেইজন্য সদাপ্রভু এই কথা বলেন, ‘দেখ, আমি নিহিলামীয় শময়িয় ও তার বংশধরদের শাস্তি দেব। এই জাতির মধ্যে তার কেউ থাকবে না। আমি আমার প্রজাদের যে মঙ্গল করব, তা সে দেখতে পাবে না’ এটি সদাপ্রভুর ঘোষণা, ‘কারণ সে আমি, সদাপ্রভুর বিরুদ্ধে অবিশ্বস্ততার কথা প্রচার করেছে’।”
ga abin da Ubangiji yana cewa, tabbatacce zan hukunta Shemahiya mutumin Nehelam da zuriyarsa. Ba zai kasance da wani da ya rage a cikin wannan mutane ba, ba kuwa zai ga abubuwa alherin da zan yi wa mutanena ba, in ji Ubangiji, domin ya yi wa’azin tawaye a kaina.’”

< যিরমিয়ের বই 29 >