< যিরমিয়ের বই 26 >

1 যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের প্রথম দিকে সদাপ্রভুর কাছ থেকে এই বাক্য এল এবং বলল,
Yehoyakimu, mwana wa Yosiya mfumu ya ku Yuda atayamba kulamulira, Yehova anayankhula ndi Yeremiya kuti,
2 “সদাপ্রভু এই কথা বলেন, আমার গৃহের উঠানে গিয়ে দাঁড়াও এবং যিহূদার শহরগুলি সম্মন্ধে বল যারা আমার গৃহে ভজনা করতে আসে। তাদেরকে যে কথা বলতে আমি তোমাকে আদেশ দিয়েছি, সেগুলি তাদের কাছে প্রচার কর। একটি কথাও বাদ দিয়ো না।
“Kayime mʼbwalo la Nyumba ya Yehova. Ndipo ukayankhule kwa anthu onse okhala mʼmizinda ya ku Yuda amene amabwera kudzapembedza ku Nyumba ya Yehova. Ukawawuze zonse zomwe ndakulamula; usakasiyeko ndi mawu amodzi omwe.
3 হয়তো তারা শুনবে এবং প্রত্যেকে তার মন্দ পথ থেকে ফিরে আসবে। তাহলে তাদের অন্যায় কাজের জন্য আমি তাদের উপর যে বিপদ আনবার পরিকল্পনা করছি, আমি তা ক্ষমা করব।
Mwina mwake adzamvera, ndipo aliyense adzatembenuka kuleka njira yake yoyipa. Ndiye ine ndidzaleka osapatsa chilango chimene ndinakonzekera kuti ndiwalange nacho chifukwa cha ntchito zawo zoyipa.
4 তাই তুমি অবশ্যই তাদের এই কথা বল, ‘সদাপ্রভু বলেন, যদি তোমরা আমার কথা না শোন, তোমাদের সামনে আমি যে ব্যবস্থা দিয়েছি তা পালন না কর;
Ukawawuze kuti, ‘Yehova akuti: Ngati simundimvera Ine ndi kuleka kutsatira malamulo anga, amene ndakupatsani,
5 যদি তুমি আমার ভাববাদী দাসেদের কথা না শোনো, যাদের আমি স্থায়ীভাবে তোমাদের কাছে পাঠিয়েছি, তবুও তাদের কথা শোননি;
ndipo ngati simumvera mawu a atumiki anga, aneneri amene ndakhala ndikukutumizirani, ngakhale kuti simunawamvere,
6 তখন আমি এই ঘরটিকে শীলোর মত করব, আমি পৃথিবীর সমস্ত জাতির কাছে এই শহর অভিশপ্ত করবো’।”
ndiye kuti Ine ndidzasandutsa Nyumba ino kukhala ngati Silo ndipo mzinda uno udzakhala chinthu chotembereredwa pakati pa mitundu yonse ya pa dziko lapansi.’”
7 সদাপ্রভুর গৃহে যিরমিয়ের প্রচারে বিশেষ করে যাজকরা, ভাববাদীরা এবং সমস্ত লোক শুনলেন।
Ansembe, aneneri ndi anthu onse anamva Yeremiya akuyankhula mawu amenewa mʼNyumba ya Yehova.
8 তাই এটা ঘটল, যখন যিরমিয় সদাপ্রভুর আদেশ মত সমস্ত কথা সব লোকেদের, যাজকদের, ভাববাদীদের বলা শেষ করলেন, তখন সব লোক তাঁকে আটকে ধরে বলল, “তোমাকে অবশ্যই মরতে হবে!
Yeremiya atangotsiriza kuwawuza anthu aja zonse zimene Yehova anamulamula kuti ayankhule, ansembe, aneneri pamodzi ndi anthu onse anamugwira ndipo anati, “Uyenera kuphedwa!
9 কেন তুমি সদাপ্রভুর নামে ভাববাণী করেছ যে, এই ঘর শীলোর মত হবে এবং এই শহরটি ধ্বংস ও জনশূন্য হবে?” এই জন্য সব লোক সদাপ্রভুর গৃহে যিরমিয়ের বিরুদ্ধে জড়ো হল।
Chifukwa chiyani walosera mʼdzina la Yehova kuti Nyumba ino idzakhala ngati Silo ndipo mzinda uno udzakhala wopanda anthu ngati chipululu?” Anthu onse anamuzungulira Yeremiya mʼNyumba ya Yehova.
10 ১০ তখন যিহূদার রাজকর্মচারীরা এই সব কথা শুনল এবং রাজবাড়ী থেকে সদাপ্রভুর গৃহে আসলেন এবং সদাপ্রভুর গৃহের নতুন ফটকে প্রবেশ পথে বসলেন।
Koma nduna za ku Yuda zitamva zomwe zinachitikazi, zinanyamuka kuchokera ku nyumba yaufumu kupita ku Nyumba ya Yehova, nakakhala pamalo pawo, pa Chipata Chatsopano cha Nyumba ya Yehova.
11 ১১ যাজকেরা এবং ভাববাদীরা সেই রাজকর্মচারীদের ও সমস্ত লোকেরা বললেন, “এই লোকটি মৃত্যুদন্ড পাওয়ার যোগ্য, কারণ সে এই শহরের বিরুদ্ধে ভাববাণী করেছে; যেমন তোমরা নিজের কানে তা শুনেছ।”
Pamenepo ansembe ndi aneneri anawuza ndunazo pamodzi ndi anthu onse kuti, “Munthu uyu ayenera kuphedwa chifukwa amalosera zoyipira mzinda uno. Inu mwadzimvera nokha zimenezi!”
12 ১২ তাই যিরমিয় সব রাজকর্মচারী ও সব লোকদের বললেন, “তোমরা যা শুনলে সেগুলি সদাপ্রভু আমাকে এই গৃহ ও শহরের বিরুদ্ধে ভাববাণী করতে পাঠিয়েছেন।
Ndipo Yeremiya anawuza nduna zija ndi anthu onse kuti, “Yehova anandituma kunenera mawu onse amene mwawamva otsutsa Nyumba ino ndi mzinda uno.
13 ১৩ তাই এখন, তোমাদের পথ ও তোমাদের কাজ উন্নত কর এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথা শোনো; তাহলে সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে যে বিপদের কথা ঘোষণা করেছিলেন, তা তিনি ক্ষমা করবেন।
Tsopano konzani njira zanu ndi zochita zanu ndipo mverani Yehova Mulungu wanu. Mukatero ndiye kuti Yehova adzaleka osakupatsani chilango chimene ankati akupatseni.
14 ১৪ আমি নিজে-আমার দিকে দেখ! তোমাদের হাতেই আছি; তোমরা যা ভাল ও ন্যায্য মনে কর তাই আমার প্রতি কর।
Kunena za ine, ndili mʼmanja mwanu; mundichite chilichonse chimene mukuganiza kuti ndi chabwino ndi choyenera.
15 ১৫ কিন্তু তোমরা এটা নিশ্চয়ই জানো যে, তোমরা যদি আমাকে হত্যা কর, তবে তোমরা তোমাদের নিজেদের উপরে, এই শহর ও এখানকার অধিবাসীদের উপরে নির্দোষের রক্ত আনছো; কারণ এই সব কথা তোমাদের কানের কাছে প্রচার করার জন্য সত্যিই সদাপ্রভু আমাকে পাঠিয়েছেন।”
Komatu dziwani kuti ngati mundipha, inu pamodzi ndi mzinda uno ndi onse amene amakhala muno, mudzapalamula mlandu wokhetsa magazi a munthu wosalakwa. Ndithudi Yehova anandituma kuti ndidzayankhule mawu onsewa inu mukumva.”
16 ১৬ তখন রাজকর্মচারীরা ও সমস্ত লোকেরা যাজক ও ভাববাদীদের বলল, “এই লোকটি মৃত্যুদন্ডের উপযুক্ত নয়, কারণ তিনি আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে আমাদের কাছে প্রচার করেছেন।”
Pamenepo ndunazo pamodzi ndi anthu onse anawuza ansembe ndi aneneri kuti, “Munthu uyu sayenera kuphedwa! Pakuti wayankhula kwa ife mʼdzina la Yehova Mulungu wathu.”
17 ১৭ তখন সেই দেশের প্রাচীনেরা উঠে এলেন এবং সম্পূর্ণ মণ্ডলীর লোকেদের সাথে কথা বললেন।
Akuluakulu ena a mʼdzikomo anayimirira ndi kuwuza gulu lonse la anthu kuti,
18 ১৮ তাঁরা বললেন, “যিহূদার রাজা হিষ্কিয়ের দিনের মোরেষ্টীয় মীখা ভাববাণী করতেন। তিনি যিহূদার লোকদের বলেছিলেন, ‘বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, সিয়োনকে ক্ষেতের মত লাঙ্গল দেওয়া হবে এবং যিরূশালেম ধ্বংসের স্তূপ হবে আর মন্দিরের পর্বতটি উঁচু ঝোপে পরিণত হবে’।
“Mʼmasiku a Hezekiya mfumu ya ku Yuda, Mika wa ku Moreseti ankalosera. Iye ankawuza anthu kuti Yehova Wamphamvuzonse akuti, “‘Ziyoni adzatipulidwa ngati munda, Yerusalemu adzasanduka bwinja, ndipo phiri la Nyumba ya Mulungu lidzasanduka nkhalango yowirira.’
19 ১৯ যিহূদার রাজা হিষ্কিয় ও যিহূদার সবাই কি তাঁকে হত্যা করেছিল? তিনি কি সদাপ্রভুকে ভয় করেননি এবং সদাপ্রভুকে সন্তুষ্ট করেননি? তার জন্য সদাপ্রভু তাদেরকে যে অমঙ্গলের কথা বলেছিলেন, তার থেকে ক্ষমা করেছেন। তাহলে আমরা কি আমাদের নিজেদের জীবনের বিরুদ্ধে ভীষণ অমঙ্গল করছি?”
Kodi Hezekiya mfumu ya ku Yuda ndi anthu onse anamupha amene uja? Kodi suja mfumu inaopa Yehova ndi kupempha kuti ayikomere mtima? Ndipo suja Yehova anasintha maganizo ake nʼkuleka kuwalanga monga mʼmene anakonzera? Ifetu tikudziyitanira tsoka lalikulu!”
20 ২০ এদিকে একজন ব্যক্তি ছিলেন, যিনি সদাপ্রভুর নামে ভাববাণী করতেন তিনি ছিলেন কিরিয়ৎ-যিয়ারীমের শময়িয়ের ছেলে ঊরিয় তিনি যিরমিয়ের সাথে একমত হয়ে এই শহর ও এই দেশের বিরুদ্ধে ভাববাণী করতেন।
(Panalinso munthu wina, Uriya mwana wa Semaya wa ku Kiriati-Yeyarimu, amene ankalosera mʼdzina la Yehova. Iyeyu analosera za mzinda uno ndi dziko lino monga mmene wachitira Yeremiya.
21 ২১ কিন্তু যখন রাজা যিহোয়াকীম, তাঁর সমস্ত সৈন্য ও রাজকর্মচারীরা তাঁর কথা শুনলেন, তখন রাজা তাঁকে হত্যা করার চেষ্টা করলেন, কিন্তু ঊরিয় শুনলেন এবং ভয় পেলেন, তাই তিনি মিশর দেশে পালিয়ে গেলেন।
Mfumu Yehoyakimu, ankhondo ake onse ndi nduna zake anamva mawu akewo, ndipo anafuna kumupha. Koma Uriya atamva zimenezi, anachita mantha nathawira ku Igupto.
22 ২২ তখন রাজা যিহোয়াকীম ইলনাথন, অকবোরের ছেলেকে এবং তার সঙ্গে আরও কয়েকজনকে মিশরে পাঠালেন।
Komabe Mfumu Yehoyakimu anatuma Elinatani mwana wa Akibori pamodzi ndi anthu ena, ku Igupto.
23 ২৩ তারা মিশর থেকে ঊরিয়কে বের করে রাজা যিহোয়াকীমের কাছে নিয়ে গেল। তখন যিহোয়াকীম তাঁকে তরোয়াল দিয়ে হত্যা করলেন এবং তাঁর মৃতদেহ সাধারণ লোকেদের কবরে পাঠিয়ে দিলেন।
Iwo anakamutenga Uriya ku Igupto kuja nabwera naye kwa Mfumu Yehoyakimu. Iye anamupha ndi lupanga ndipo mtembo wake anakawutaya ku manda a anthu wamba).
24 ২৪ কিন্তু শাফনের ছেলে অহীকামের হাত যিরমিয়ের পক্ষে ছিল, তাই তাঁকে হত্যা করার জন্য লোকেদের হাতে সমর্পণ করা হয়নি।
Koma Ahikamu mwana wa Safani ndiye anateteza Yeremiya, motero sanamupereke kwa anthu kuti amuphe.

< যিরমিয়ের বই 26 >