< যিরমিয়ের বই 24 >

1 সদাপ্রভু আমাকে কিছু দেখালেন। দেখ, সদাপ্রভুর মন্দিরের সামনে দুই ঝুড়ি ডুমুর ফল রাখা। বাবিলের রাজা নবূখদনিৎসর যিহোয়াকীমের ছেলে যিহূদার রাজা যিকনিয়কে, যিহূদার রাজকর্মচারীদের, কারিগর ও কর্মকারদের যিরূশালেম থেকে বাবিলে বন্দী করে নিয়ে যাবার পরে এই দর্শন ঘটেছিল।
Bwana alinionyeshea kitu. Tazama, vikapu viwili vya tini viliwekwa mbele ya hekalu la Bwana. (Maono haya yalitokea baada ya Nebukadreza, mfalme wa Babeli, kumchukua mateka Yekonia mwana wa Yehoyakimu, mfalme wa Yuda, maofisa wa Yuda, mafundi na wafua vyuma kutoka Yerusalemu na kuwapeleka Babeli.)
2 একটা ঝুড়ির ডুমুর ছিল খুব ভালো প্রথম পাকা ডুমুরের মত, কিন্তু অন্য ঝুড়িটি খুব খারাপ ছিল, যা খাওয়া যায় না।
Kikapu kimoja cha tini kilikuwa nzuri sana, kama tini za kwanza zilizoiva, lakini kikapu kingine cha tini zilizokuwa mbaya sana zisizoweza kuliwa.
3 সদাপ্রভু আমাকে বললেন, “যিরমিয়, তুমি কি দেখছ?” আমি বললাম, “ডুমুর; খুব ভাল ডুমুর এবং খুব খারাপ যেগুলি খাওয়া যায় না।”
Bwana akaniambia, “Unaona nini Yeremia?” Nikasema, “Tini. Tini ambazo ni nzuri sana na tini ambazo ni mbaya sana haziwezi kuliwa.”
4 তখন সদাপ্রভুর বাক্য আমার কাছে এল এবং বলল,
Ndipo neno la Bwana likanijia, kusema,
5 “সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, আমি যিহূদার বন্দীদের মঙ্গলের জন্য তাদের দিকে লক্ষ্য রাখবো, সেই ভাল ডুমুরের মত, যাদের আমি এখান থেকে কলদীয়দের দেশে পাঠিয়েছি।
“Bwana, Mungu wa Israeli, asema hivi: nitawaangalia mateka wa Yuda kwa manufaa yao, kama vile tini hizi nzuri, nilipowatoa mateka kutoka hapa mpaka nchi ya Wakaldayo.
6 আমি তাদের মঙ্গলের জন্য তাদের উপর নজর রাখব এবং এই দেশে তাদের ফিরিয়ে আনব। আমি তাদের গড়ে তুলব, তাদের বিচ্ছিন্ন করব না। আমি তাদের রোপণ করব, তাদের উপড়ে ফেলব না।
Nitaweka macho yangu kwao wapate mema na kuwarejeshea nchi hii. Nitawajenga, wala sitawaangamiza.
7 তখন আমি তাদের আমাকে জানবার জন্য অন্তর দেব যে, আমিই সদাপ্রভু। তারা আমার প্রজা হবে এবং আমি তাদের ঈশ্বর হব, তাই তারা তাদের সমস্ত অন্তর দিয়ে আমার কাছে ফিরে আসবে।
Nitawapanda, wala sitawang'oa. Ndipo nitawapa moyo wa kunijua; kwa kuwa mimi ndimi Bwana. Watakuwa watu wangu na mimi nitakuwa Mungu wao, hivyo watanirudia kwa moyo wao yote.
8 কিন্তু খারাপ ডুমুরগুলির মত করে, যা খেতে খুব খারাপ” সদাপ্রভু এই কথা বলেন, “আমি যিহূদার রাজা সিদিকিয়, তার রাজকর্মচারী ও যিরূশালেমের অবশিষ্ট লোকেরা যারা ওই দেশে রয়ে গেছে বা মিশর দেশে বাস করছে তাদের সঙ্গে এই রকম খারাপ ব্যবহার করব।
Lakini kama vile tini mbaya ambazo ni hazifai kuliwa - asema Bwana - nitatenda hivi kwa Sedekia, mfalme wa Yuda, pamoja na viongozi wake, na pamoja na wengine wa Yerusalemu ambao wanabaki katika nchi hii au kwenda kukaa katika nchi ya Misri.
9 আমি তাদের যেখানেই তাড়িয়ে দিই, প্রত্যেক জায়গায় তাদের ভয়ঙ্কর, পৃথিবীর সমস্ত জাতির দুর্যোগ, অসম্মানিত এবং প্রবাদ, উপহাসের পাত্র ও অভিশপ্ত করে তুলব।
Nitawafanya kuwa kitu cha kutisha, wapate maafa, mbele ya falme zote duniani, aibu na somo kwa mithali, matusi, na laana mahali pote nitakapowafukuza.
10 ১০ আমি তাদের ও তাদের পূর্বপুরুষদের যে দেশ দিয়েছি সেখানে যতক্ষণ না তারা একেবারে ধ্বংস হয়, আমি তাদের বিরুদ্ধে তরোয়াল, দূর্ভিক্ষ ও মহামারী পাঠাব।”
Nitatuma upanga, njaa, na tauni dhidi yao watapotelea mbali kutoka kwenye nchi niliyowapa wao na baba zao.”

< যিরমিয়ের বই 24 >