< যিরমিয়ের বই 12 >

1 তুমি ধার্মিক, হে সদাপ্রভু, আমি যখনই তোমার কাছে বিবাদ নিয়ে যাই। আমি অবশ্যই আমার অভিযোগের কারণ তোমাকে বলব, “দুষ্টদের পথ কেন সফল হয়? সমস্ত অবিশ্বস্ত লোকেরাই সফল হয়।
Yehova, Inu mumakhala wokhoza nthawi zonse ndikati nditsutsane nanu. Komabe ndikufuna kuyankhula nanu za mlandu wanga. Chifukwa chiyani anthu oyipa zinthu zimawayendera bwino? Chifukwa chiyani anthu achinyengo amakhala pabwino?
2 তুমিই তাদের রোপণ করেছ এবং তারা শিকড় বসিয়েছে। তারা বেড়ে উঠে ফল দেয়। তুমি শুধু তাদের মুখের কাছেই থাক, কিন্তু তাদের হৃদয় থেকে অনেক দূরে।”
Inu munawadzala ndipo anamera mizu; amakula ndi kubereka zipatso. Dzina lanu limakhala pakamwa pawo nthawi zonse, koma mitima yawo imakhala kutali ndi Inu.
3 হে সদাপ্রভু, তুমি নিজে আমাকে জান। তুমি আমাকে দেখেছ এবং আমার অন্তর পরীক্ষা করেছ। ভেড়ার মত হত্যা করার জন্য তাদের টেনে নিয়ে যাও। হত্যার দিনের জন্য তাদের আলাদা করে রাখ।
Koma Inu Yehova, ine mumandidziwa; mumandiona ndipo mumayesa zolingalira zanga. Akokeni anthu oyipawo ngati nkhosa zokaphedwa! Ayikeni padera mpaka tsiku loti akaphedwe!
4 আর কত দিন দেশ শোক করবে এবং দেশবাসীর দুষ্টতার জন্য মাঠের ঘাস শুকনো হয়ে থাকবে? পশু ও পাখীরা সব ধ্বংস হয়ে গেছে। সেই লোকেরা বলে, “আমাদের সাথে কি হবে ঈশ্বর তা জানেন না।”
Kodi dziko lidzakhala likulirabe mpaka liti ndipo udzu mʼmunda uliwonse udzakhalabe ofota mpaka liti? Nyama ndi mbalame kulibiretu chifukwa anthu amene amakhalamo ndi oyipa. Iwo amati: “Yehova sangathe kuona ntchito zathu.”
5 যিরমিয়, যদি তুমি, পদাতিক সৈন্যদের সঙ্গে দৌড়াও এবং তারা তোমাকে ক্লান্ত করে ফেলে, তবে তুমি ঘোড়াদের সঙ্গে দৌড়ে কি করে শেষ করবে? যদি তুমি উন্মুক্ত ও সুরক্ষিত দেশে পতিত হও, তাহলে যর্দ্দনের ঘন ঝোপঝাড়ে তুমি কি করবে?
Yehova anayankha kuti, “Ngati kukutopetsa kuthamanga pamodzi ndi anthu nanga ungapikisane bwanji ndi akavalo? Ngati ukupunthwa ndi kugwa pa malo abwino, udzatha bwanji kuthamanga mʼnkhalango za ku Yorodani?
6 কারণ তোমার ভাইয়েরা ও তোমার বাবার বংশ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং চিত্কার করে তোমার নিন্দা করে। এমনকি যদি তারা তোমার বিষয় ভাল কথা বলে, তাদের উপর বিশ্বাস করো না।
Ngakhale abale ako ndi anansi akuwukira, onsewo amvana zokuyimba mlandu. Usawakhulupirire, ngakhale ayankhule zabwino ndi iwe.
7 “আমি আমার বাড়ি ত্যাগ করেছি; আমার সম্পত্তি ত্যাগ করেছি। আমি আমার প্রিয় লোকেদের তার শত্রুদের হাতে তুলে দিয়েছি।
“Ine ndawasiya anthu anga; anthu amene ndinawasankha ndawataya. Ndapereka okondedwa anga mʼmanja mwa adani awo.
8 আমার সম্পত্তি আমার কাছে জঙ্গলের সিংহের মত হয়েছে। সে আমার বিরুদ্ধে গর্জন করে, তাই আমি তাকে ঘৃণা করি।
Anthu amene ndinawasankha asanduka ngati mkango wa mʼnkhalango. Akundibangulira mwaukali; nʼchifukwa chake Ine ndikudana nawo.
9 আমার সম্পত্তি হায়নার মত, যাকে অন্যান্য শিকারী পাখীরা ঘিরে ধরে। যাও, সমস্ত বুনো পশুদের জড়ো কর এবং তাদের খাওয়ার জন্য নিয়ে এস।
Anthu anga amene ndinawasankha asanduka ngati mbalame yolusa yamawangamawanga imene akabawi ayizinga. Pitani, kasonkhanitseni nyama zakuthengo. Mubwere nazo kuti zidzadye mbalameyo.
10 ১০ অনেক পালক আমার আঙ্গুর ক্ষেত নষ্ট করেছে। আমার ভূমির অংশ তারা পায়ের নিচে মাড়িয়েছে; আমার সুন্দর ভূমিকে তারা জনশূন্য মরুভূমি করে ফেলেছে।
Abusa ambiri anawononga munda wanga wa mpesa, anapondereza munda wanga; munda wanga wabwino uja anawusandutsa chipululu.
11 ১১ তারা তাকে নির্জন করেছে। আমি তার জন্য শোক করি; সে জনশূন্য। সম্পূর্ণ দেশটা নির্জন হয়ে গেছে, কারণ কেউ তার দিকে মনোযোগ দেয় না।
Unawusandutsadi chipululu. Ukanali wokhawokha chomwecho ukundilirira Ine. Dziko lonse lasanduka chipululu chifukwa palibe wolisamalira.
12 ১২ মরুপ্রান্তে সমস্ত ফাঁকা জায়গার বিরুদ্ধে ধ্বংসকারীরা এসেছে, কারণ সদাপ্রভুর তরোয়াল দেশের এক সীমানা থেকে অন্য সীমানা পর্যন্ত গ্রাস করছে; সেখানে কোন প্রাণী নিরাপদে নেই।
Anthu onse owononga abalalikira ku zitunda zonse za mʼchipululu. Yehova watuma ankhondo ake kudzawatha kuyambira kumalire ena a dziko mpaka ku malire enanso a dziko, ndipo palibe amene adzakhale pa mtendere.
13 ১৩ তারা গম বুনেছে, কিন্তু কাঁটাঝোপ কেটেছে। তারা কাজ করে ক্লান্ত, কিন্তু কিছুই লাভ হয়নি। সদাপ্রভুর রাগের জন্য তোমরা তাদের লাভে লজ্জিত হও।”
Anthu anafesa tirigu koma anatuta minga; anadzitopetsa kugwira ntchito koma osapeza phindu lililonse. Choncho mudzachita manyazi ndi zokolola zanu chifukwa cha mkwiyo wa Yehova.”
14 ১৪ সদাপ্রভু আমার দুষ্ট প্রতিবেশীদের বিরুদ্ধে এই কথা বলেন, “আমি আমার প্রজা ইস্রায়েলকে যার উত্তরাধিকারী করেছি; সেই অধিকারে তারা আঘাত করে, দেখ, আমি তাদের দেশ থেকে তাদের উচ্ছেদ করব এবং তাদের মধ্যে থেকে যিহূদার লোকদের শাস্তি দেব।
“Anthu oyipa oyandikana ndi anthu anga Aisraeli, akuwalanda Aisraeliwo dziko, cholowa chimene ndinawapatsa. Nʼchifukwa chake ndidzawachotsa mʼdziko limenelo, ndipo ndidzachotsa banja la Yuda pakati pawo.
15 ১৫ আর সেই জাতিদের উপড়ে ফেলবার পর, এটা ঘটবে যে আমি তাদের উপর করুণা করব এবং তাদের প্রত্যেককে তার নিজের অধিকারে ও নিজের দেশে ফিরিয়ে আনব।
Komabe nditawachotsa, ndidzawachitiranso chifundo, ndipo ndidzabwezera aliyense cholowa chake ndi dziko lake.
16 ১৬ আর যদি সেই সমস্ত জাতির যত্ন করে আমার প্রজাদের পথে চলতে শেখে এবং যেমনভাবে আমার প্রজাদের বাল দেবতার নামে শপথ করতে শিখিয়েছিল, তেমনি যদি ‘জীবন্ত সদাপ্রভুর দিব্যি’ বলে আমার নামে শপথ করে, তবে তারা আমার প্রজাদের মধ্যে একত্রিত হবে।
Ndipo ngati iwo adzaphunzira bwino njira za anthu anga ndi kulumbira mʼdzina langa, namanena kuti, ‘Pali Yehova wamoyo,’ monga iwo anaphunzitsira anthu anga kulumbira mʼdzina la Baala, Ine ndidzawakhazikitsa pakati pa anthu anga.
17 ১৭ কিন্তু যদি কেউ কথা না শোনে, তবে তাকে আমি সম্পূর্ণভাবে উপড়ে ফেলব। উপড়ে ফেলে ধ্বংস করব। এটি সদাপ্রভুর ঘোষণা।”
Koma ngati mtundu wina uliwonse sudzamvera, Ine ndidzawuchotsa ndi kuwuwonongeratu,” akutero Yehova.

< যিরমিয়ের বই 12 >