< যাকোব 3 >

1 হে আমার ভাইয়েরা, অনেকে শিক্ষক হয়ো না; কারণ, তোমরা জান যে, অন্যদের থেকে আমরা যারা শিক্ষক ভারী বিচার হবে।
Ndugu zangu, siyo wengi wenu mnapaswa kuwa walimu, mkijua kwamba tutapokea hukumu kubwa zaidi.
2 আমরা সকলে অনেকভাবে হোঁচট খাই। যদি কেউ বাক্যে হোঁচট না খায়, তবে সে খাঁটি মানুষ, পুরো শরীরকেই সংযত রাখতে সমর্থ।
Kwa kuwa wote tunakosea katika njia nyingi. Kama yeyote huwa hajikwai katika maneno yake, huyo ni mtu mkamilifu, aweza kudhibiti mwili wake wote pia.
3 ঘোড়ারা যেন আমাদের বাধ্য হয়, সেইজন্য আমরা যদি তাদের মুখে বল্গা দিই, তবে তাদের পুরো শরীরও চালনা করতে পারি।
Sasa kama tunaweka lijamu za farasi katika vinywa vyao wanatutii, na tunaweza kuigeuza miili yao yote.
4 আর দেখ, জাহাজগুলিও খুব বড় এবং প্রচন্ড বাতাসে চলে, তা সত্বেও সে সেগুলিকে খুব ছোটো হালের মাধ্যমে নাবিকের মনের ইচ্ছা যে দিকে চায়, সেই দিকে চালাতে পারে।
Tambua pia kwamba meli, ingawa ni kubwa na husukumwa na upepo mkali, zinaongozwa kwa usukani mdogo sana kwenda popote anakotaka nahodha.
5 সেইভাবে জিভও ছোটো অঙ্গ বটে, কিন্তু বড় অহঙ্কারের কথা বলে। দেখ, কেমন ছোট আগুনের ফুলকি কেমন বৃহৎ বন জ্বালিয়ে দেয়!
Vivyo hivyo, ulimi ni kiungo kidogo cha mwili, lakini hujisifia makuu sana. Angalia msitu mkubwa unavyoweza kuwashwa kwa cheche ndogo ya moto!
6 জিভও আগুনের মত; আমাদের সব অঙ্গের মধ্যে জিভ হল অধর্ম্মের জগত; এবং নিজে নরকের আগুনে জ্বলে উঠে সে গোটা দেহকেই নষ্ট করে এবং জীবন নষ্ট করে দেয়। (Geenna g1067)
Ulimi pia ni moto, ni ulimwengu wa uovu, umewekwa miongoni mwa viungo vya mwili wetu, ambao hunajisi mwili wote na huiweka juu ya moto njia ya maisha, na wenyewe kuchomwa moto wa kuzimu. (Geenna g1067)
7 পশু ও পাখি, সরীসৃপের ও সমুদ্রচর জন্তুর সমস্ত স্বভাবকে মানুষের স্বভাবের মাধ্যমে দমন করতে পারা যায় ও দমন করতে পারে এবং পেরেছে;
Kila aina ya mnyama wa polini, ndege, kitambaacho na kiumbe cha baharini kinadhibitiwa na wanadamu.
8 কিন্তু জিভকে দমন করতে কোন মানুষের ক্ষমতা নেই; ওটা অশান্ত খারাপ বিষয় এবং মৃত্যুজনক বিষে ভরা।
lakini hakuna mwanadamu hata mmoja ambaye anaweza kudhibiti ulimi; ni uovu usiotulia, umejaa sumu ya kufisha.
9 ওর মাধ্যমেই আমরা প্রভু পিতার প্রশংসা করি, আবার ওর মাধমেই ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্টি মানুষদেরকে অভিশাপ দিই।
Kwa ulimi twamtukuza Bwana na Baba yetu, na kwa huo twawalaani watu ambao wameumbwa kwa mfano wa Mungu.
10 ১০ একই মুখ থেকে প্রশংসা ও অভিশাপ বের হয়। হে আমার ভাইয়েরা, এ সব এমন হওয়া উচিত নয়।
Katika kinywa hichohicho husema maneno ya baraka na laana. Ndugu zangu mambo haya hayapaswi kuwa.
11 ১১ একই উৎস থেকে কি মিষ্টি ও তেতো দু-ধরনের জল বের হয়?
Je, kisima kimoja huweza kutoa maji matamu na machungu?
12 ১২ হে আমার ভাইয়েরা, ডুমুরগাছে কি জলপাই, দ্রাক্ষালতায় কি ডুমুরফল হতে পারে? তেমনি নোনা জলের উত্স মিষ্টি জল দিতে পারে না।
Ndugu zangu, Je, mti wa mtini unaweza kuzaa matunda ya mzeituni, au mzabibu unazaa matunda ya mtini? Wala chemchemi ya maji chumvi haitoi maji yasio na chumvi.
13 ১৩ তোমাদের মধ্যে জ্ঞানবান ও বুদ্ধিমান কে? সে ভালো আচরণের মাধ্যমে জ্ঞানের নম্রতায় নিজের কাজ দেখিয়ে দিক।
Ni nani miongoni mwenu aliye na hekima na ufahamu? Hebu mtu huyo na aoneshe maisha mema katika kazi zake kwa unyenyekevu utokanao na hekima.
14 ১৪ কিন্তু তোমাদের হৃদয়ে যদি তিক্ত ঈর্ষা ও স্বার্থপরতা রাখ, তবে সত্যের বিরুদ্ধে গর্ব কোরো না ও মিথ্যা বোলো না।
Lakini kama mnao wivu mkali na nia ya ubinafsi mioyoni mwenu, msijivune na kusema uongo mkiupinga ukweli.
15 ১৫ সেই জ্ঞান এমন নয়, যা স্বর্গ থেকে নেমে আসে, বরং তা পার্থিব, আত্মিক নয় ও ভূতগ্রস্থ।
Hii siyo hekima ile ishukayo kutoka juu, lakini badala yake ni ya kidunia, si ya kiroho, na ni ya kipepo.
16 ১৬ কারণ যেখানে ঈর্ষা ও স্বার্থপরতা, সেখানে অস্থিরতা ও সমস্ত খারাপ কাজ থাকে।
Kwa kuwa palipo na wivu na ubinafsi upo, kuna vurugu na kila matendo maovu
17 ১৭ কিন্তু যে জ্ঞান স্বর্গ থেকে আসে, তা প্রথমে শুদ্ধ, পরে শান্তিপ্রিয়, নম্র, আন্তরিক, দয়া ও ভালো ভালো ফলে ভরা, পক্ষপাতহীন ও কপটতাহীন।
Lakini hekima itokayo juu, kwanza ni safi, kisha kupenda amani, upole na ukarimu, yenye kujaa rehema na matunda mema, bila kupendelea watu fulani, na kweli.
18 ১৮ আর যারা শান্তি স্থাপন করে, তারা শান্তির বীজ বোনে ও ধার্মিকতার ফসল কাটে।
Na tunda la haki hupandwa katika amani kwa wale ambao wanatenda mambo ya amani.

< যাকোব 3 >