< যিশাইয় ভাববাদীর বই 9 >

1 কিন্তু সে দেশ আগে কষ্টের মধ্যে ছিল তার অন্ধকার আর থাকবে না; তিনি আগেকার দিনের ঈশ্বর সবূলূন দেশ ও নপ্তালি দেশকে নীচু করেছিলেন, কিন্তু পরে সমুদ্রের কাছাকাছি সেই রাস্তা, যর্দ্দন তীরবর্তী দেশ, জাতিদের গালীলকে সম্মানিত করেছেন।
Viza itaondolewa kwa yeyote ambaye yuko kwenye dhiki. Katika kipindi cha awali aliifedhehesha nchi ya Zebuluni na nchi ya Naftali, lakini kipindi cha baadae ataifanya itukuke, njia ya kuelekea baharini, mbele ya Yordani na mataifa ya Galilaya.
2 যে জাতি অন্ধকারে চলত তারা মহা আলো দেখতে পেয়েছে; যারা মৃত্যুর ছায়ার দেশে বাস করত তাদের ওপরে আলো উঠেছে।
Watu wanotembeakatika giza wameona wameona mwanga mkubwa; wale waishio katika nchi ya uvuli wa mauti, mwanga umewaka juu yao.
3 তুমি সেই জাতি বড় করেছ, তাদের আনন্দ বাড়িয়েছ; তারা তোমার ফসল কাটার দিনের র মতো আনন্দ করে, যেমন লুটের মাল ভাগের দিন উল্লাসিত হয়।
Umeliongeza taifa; umeongeza furaha yao. Wamefurahia mbele yako kama furaha ya kipindi cha mavuno, kama watu wanavyofurahi kugawanya nyara.
4 কারণ তুমি তাঁর ভারের যোঁয়ালী, তাঁর কাঁধের বাঁক, তাঁর অত্যাচারকারী লাঠি ভেঙে ফেলেছেন, যেমন মিদিয়নের দিনের করেছিলে।
Maana nira ya mzigo wake, boriti katika mabega yake, fimbo ya mkandamizaji, umesambaratisha ndoto kama siku ya Midiamu.
5 কারণ যুদ্ধের সজ্জিত লোকের সমস্ত সজ্জা ও রক্তে রঞ্জিত পোশাক সব পোড়ার জিনিস হবে আগুনের দাহ্য হিসাবে হবে।
Kila buti likanyagalo gasia na vazi limekwisha kwenye damu itachomwa, mafuta kwa moto.
6 কারণ একটি বালক আমাদের জন্য জন্মগ্রহণ করেছেন, একটি পুত্র আমাদেরকে দেওয়া হয়েছে। তারই কাঁধে শাসনভার থাকবে তার নাম আশ্চর্য্য মন্ত্রী, শক্তিশালী ঈশ্বর, চিরস্থায়ী পিতা, শান্তির রাজা।
Kwetu mtoto amezaliwa, kwetu mtoto ametoka; na mtawala atakuwa kwenye mabega yake; na jina lake ataitwa mshauri wa ajabu, Mungu mwenye nguvu, Baba wa milele, Mfalme wa Amani.
7 দায়ূদের সিংহাসন ও তাঁর রাজ্যের ওপরে কর্তৃত্ব বৃদ্ধি ও শান্তির সীমা থাকবে না, সুস্থির ও সুদৃঢ় করা হয়, ন্যায়বিচারে ও ধার্মিকতার সঙ্গে এখন থেকে অনন্তকাল পর্যন্ত। বাহিনীদের সদাপ্রভুর উদ্যোগে এটা করবে।
Enzi yake na amani yake haitakuwa na mwisho, maana anatawala katika kiti cha enzi cha Daudi, na juu ya ufalme wake, ataanzisha hukumu ya haki, tangu sasa na hata milele. Bidii ya Yahwenwa majeshi itafanya haya.
8 প্রভু যাকোবের কাছে এক বাক্য পাঠিয়েছেন তা ইস্রায়েলের ওপরে পড়েছে।
Bwana alituma neno juu ya Yakobo, na ikaanguka juu ya Israeli,
9 [দেশের] সব লোক, ইফ্রয়িম ও শমরিয়ার সব বাসিন্দারা, তা জানতে পারবে; তারা অহঙ্কারে ও হৃদয়ের গর্বে বলছে,
Watu wote watajua, Hata Samaria na wakazi wote wa Samaria, wanaongea kwa kiburi na moyo wenye kiburi,
10 ১০ “ইটগুলো পড়েছে, কিন্তু আমরা খোদাই করা পাথরে গাঁথব; সব ডুমুর গাছের কাঠ কেটে ফেলা হয়েছে, কিন্তু আমরা তার বদলে এরস কাঠ দেব।”
Matofali yameanguka, lakini tutajenga tena kwa jiwe la patasi; mkuyu umekatwa chini, lakini tutaotesha mierezi katika eneo lao.
11 ১১ অতএব সদাপ্রভু রৎসীনের বিরুদ্ধে তার শত্রুদেরকে তুলবেন আর তার বিরুদ্ধে শত্রুদেরকে উত্তেজিত করেছেন।
Hivyo basi Yahwe atamwinua juu yao Rezini, adui zake, atawakoroga adui zake,
12 ১২ অরামের সামনে পলেষ্টীয়েরা পিছনে; তারা মুখ হ্যাঁ করে ইস্রায়েলকে গ্রাস করবে। এই সবেও তাঁর ক্রোধ থামেনি। এখনও তাঁর হাত ওঠানো রয়েছে।
Waaramea upande wa mashariki, na wafilisti upande wa magharibi. Nao watamla Israeli kwa mdomo uliowazi. katika mambo yote haya hasira yake haijapungua; badala yake ameunyosha mkono wake nje.
13 ১৩ তবুও যিনি সদাপ্রভু তিনি লোকদেরকে আঘাত করেছেন তাঁর কাছে তারা ফিরে আসেনি, বাহিনীদের সদাপ্রভুর খোঁজ করনি।
Lakini hawatageuka kwa yule anayewapiga wao, wala kumtafuta Yahwe wa majeshi.
14 ১৪ এই জন্য সদাপ্রভু ইস্রায়েলের মাথা লেজ, খেজুরের ডাল ও খাগড়া এক দিনের কেটে ফেলবেন।
Hivyo basi yao atakata kichwa nakiwiwili cha Israeli, kuti na nyasi, katika siku moja.
15 ১৫ প্রাচীন ও সম্মানিত লোকেরা সেই মাথা, আর লেজ হল মিথ্যা শিক্ষাদানকারী নবীরা।
Viongozi na watu wenye vyeo na manabii wanaofundisha kuwa uongo ni mkia.
16 ১৬ এই জাতির পথদর্শকরাই এদের ঘুরিয়ে নিয়ে বেড়ায় এবং যারা তাদের দ্বারা চলে, তারা গ্রাসিত হচ্ছে।
Wale wanaowaongoza watu hawa wanawaongoza vibaya, na wale wanaongozwa wameangamia.
17 ১৭ এই জন্য প্রভু তাদের যুবকদের ওপরে আনন্দ করবেন না এবং তাদের পিতৃহীনদেরকে ও বিধবাদেরকে দয়া করবেন না; কারণ তারা সবাই ঈশ্বরের প্রতি ভক্তিহীন ও দুষ্ট, সবাই বোকা জিনিসের কথা বলে। এই সব হলেও তাঁর ক্রোধ থামবে না; কারণ এখনও তাঁর হাত উঠানোই রয়েছে।
Hivyo basi Bwana atafurahia juu ya vijana wadogo wala hatakuwa na huruma kwa yatima na wajane, maana kila mmoja hana Mungu na ni watenda dhambi, na kila mdomo unazungumza matendo mabaya. Mambo yote haya, hasira yake haijapungua; badala yake mkono wake umenyooka hata sasa.
18 ১৮ সত্যিই দুষ্টতা আগুনের মত জ্বলে, তার কাঁটাঝোপ আর কাঁটাগাছ গ্রাস করে। তা ঘন বনে জ্বলে ওঠে তা ধোঁয়ার থাম হয়ে ওঠে।
Matendo mabaya yataungua kama moto, moto hulao mbigili na miiba; itachoma hata vichaka vya mwitu, na safu ya moshi mkubwa upaa.
19 ১৯ বাহিনীদের সদাপ্রভুর ভীষণ ক্রোধে দেশ দগ্ধ এবং লোকেরা যেন আগুনের জন্য দাহ্য পদার্থের মতো হয়েছে; নিজের ভাইয়ের প্রতি মমতা করে না।
Japo hasira ya Yahwe wa majeshi imeunguza, na watu ni kama mafuta kwenye moto. Hakuna mtu aliyemuacha ndugu yake.
20 ২০ তারা কেউ ডান হাতের দিকে টেনে নেয়, তবুও ক্ষুধিত থাকে; আবার কেউ বাঁ হাতের দিকে গ্রাস করে, কিন্তু তৃপ্ত হয় না। প্রত্যেকে নিজেদের বাচ্ছার মাংস খায়;
Watanyakuwa chakula katika mkono kulia lakini bado watasikia njaa; watakula chakula kwa mkono wa kushoto lakini hawataridhika. Kila mmoja atakula nyama ya mkono wake mwenyewe.
21 ২১ মনঃশি ইফ্রয়িমকে ও ইফ্রয়িমও মনঃশিকে এবং তারা একসঙ্গে যিহূদাকে আক্রমণ করে। এই সবেও তাঁর ক্রোধ থামেনি; কিন্তু এখনও তাঁর হাত উঠানোই রয়েছে।
Manase; kwa pamoja watavamia Yuda. Mambo yote haya, hasira yake haitapungua; badala yake, amenyoosha mkono wake hata sasa.

< যিশাইয় ভাববাদীর বই 9 >