< যিশাইয় ভাববাদীর বই 7 >

1 যিহূদার রাজা উষিয়ের নাতি যোথমের ছেলে আহসের দিনের অরামের রাজা রত্সীন ও ইস্রায়েলের রাজা, রমলিয়ের ছেলে পেকহ, যিরূশালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন, কিন্তু তারা তার বিরুদ্ধে জয়ী হতে পারলেন না।
Pamene Ahazi mwana wa Yotamu, mdzukulu wa Uziya anali mfumu ya Yuda, Rezini mfumu ya Siriya ndi Peka mwana wa Remaliya, mfumu ya Israeli anabwera kudzathira nkhondo mzinda wa Yerusalemu, koma sanathe kuwugonjetsa.
2 তখন দায়ূদের কুলকে জানানো গেল যে, অরাম ইফ্রয়িমের সঙ্গী হয়েছে। তাতে তাঁর হৃদয় ও তাঁর লোকদের হৃদয় কেঁপে গেল, যেমন বনের গাছ সব বাতাসের দ্বারা নড়ে যায়।
Tsono nyumba ya Davide inawuzidwa kuti, “Dziko la Siriya lagwirizana ndi Efereimu.” Choncho mfumu Ahazi ndi anthu ake ananjenjemera, monga momwe mitengo ya mʼnkhalango imagwedezekera ndi mphepo.
3 তখন সদাপ্রভু যিশাইয়কে বললেন, তুমি ও তোমার ছেলে শার-যাশূব আহসের সঙ্গে দেখা করার জন্যে উপরের পুকুরের জলনির্গমন-প্রণালীর মুখের কাছে ধোপার মাঠের রাস্তায় যাও।
Pamenepo Yehova anawuza Yesaya kuti, “Tuluka, iwe ndi mwana wako Seariyasubu, mupite mukakumane ndi Ahazi kumapeto kwa ngalande yamadzi yochokera ku Dziwe Lakumtunda, pa msewu wopita ku Munda wa mmisiri wochapa nsalu.
4 তাকে বল, সাবধান, সুস্থির হও; এই দুই পোড়া কাঠের শেষ অংশ থেকে রৎসীন ও অরামের এবং রমলিয়ের ছেলের, প্রচণ্ড ক্রোধ থেকে ভীত হয়ো না, তোমার হৃদয়কে নিরাশ হতে দিও না।
Ukamuwuze kuti, ‘Chenjera, khala phee ndipo usaope. Usataye mtima chifukwa cha zitsa ziwiri zomwe zikufuka, chifukwa cha ukali woopsa wa Rezini ndi Siriya, ndiponso wa Peka mwana wa Remaliya.
5 অরাম, ইফ্রয়িম ও রমলিয়ের ছেলে তোমার বিরুদ্ধে এই হিংসার পরিকল্পনা করেছে, তারা বলেছে,
Mfumu ya Siriya, Efereimu ndi mwana wa Remaliya apangana kuti akuchitire choyipa. Akunena kuti,
6 “এস, আমরা যিহূদাকে আক্রমণ করি এবং তাকে আতঙ্কিত করি এবং এস আমরা তাকে দমন করি এবং আমাদের মধ্যে টাবেলের ছেলেকে রাজা করি।”
‘Tiyeni tikalimbane ndi Yuda. Tiyeni tiliwononge ndi kuligawa; tiligawane pakati pathu, ndipo tilonge ufumu mwana wa Tabeeli kumeneko.’
7 প্রভু সদাপ্রভু বলেন, তা আর জায়গা নেবে না; এটা আর ঘটবে না,
Komabe zimene akunena Ambuye Yehova ndi izi: “‘Zimenezo sizidzatheka, sizidzachitika konse,
8 কারণ অরামের মাথা দম্মেশক ও দম্মেশকের মাথা রত্সীন। পঁয়ষট্টি বছরের মধ্যে ইফ্রয়িম ধ্বংস হবে এবং জাতি আর থাকবে না।
pakuti Siriya amadalira Damasiko, ndipo Damasiko amadalira mfumu Rezini basi. Zisanathe zaka 65 Efereimu adzawonongedwa kotheratu, sadzakhalanso mtundu wa anthu.
9 ইফ্রয়িমের মাথা শমরিয়া এবং শমরিয়ার মাথা রমলিয়ের ছেলে। তোমাদের বিশ্বাসে যদি তোমরা স্থির হয়ে না থাক তবে তোমরা কোনোভাবেই সুরক্ষিত থাকতে পারবে না।
Dziko la Efereimu limadalira Samariya ndipo Samariya amadalira mwana wa Remaliya basi. Mukapanda kulimbika pa chikhulupiriro chanu, ndithu simudzalimba konse.’”
10 ১০ সদাপ্রভু আহসকে বললেন,
Yehova anayankhulanso ndi Ahazi,
11 ১১ “তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর কাছে কোনো চিহ্ন জিজ্ঞাসা কর, গভীরে বা ওপরে জিজ্ঞাসা কর।” (Sheol h7585)
“Pempha chizindikiro kwa Yehova Mulungu wako, chikhale chozama ngati manda kapena chachitali ngati mlengalenga.” (Sheol h7585)
12 ১২ কিন্তু আহস বললেন, “আমি জিজ্ঞাসা করব না, সদাপ্রভুকে পরীক্ষাও করব না।”
Koma Ahazi anati, “Ine sindipempha; sindikufuna kuyesa Yehova.”
13 ১৩ তাই যিশাইয় বললেন, “দায়ূদের কুল, তোমরা শোন। মানুষের ধৈর্য্য পরীক্ষা করা কি যথেষ্ট নয়? তোমরা কি আমার ঈশ্বরের ধৈর্য্য পরীক্ষা করবে?
Apo Yesaya anati, “Imva tsopano, iwe nyumba ya Davide! Kodi sikokwanira kutopetsa anthu? Kodi mudzayeseranso kutopetsa Mulungu wanga?
14 ১৪ অতএব প্রভু নিজে তোমাদেরকে এক চিহ্ন দেবেন; দেখ, এক যুবতী মহিলা গর্ভবতী হয়ে ছেলের জন্ম দেবে ও তাঁর নাম ইম্মানূয়েল রাখবে।
Nʼchifukwa chake Ambuye mwini adzakupatsani chizindikiro: Onani, namwali adzakhala woyembekezera ndipo adzabala mwana wamwamuna, ndipo mwanayo adzamutcha Imanueli.
15 ১৫ যা খারাপ তা অগ্রাহ্য করার এবং যা ভালো তা মনোনীত করার জ্ঞান পাবার দিনের শিশুটি দই ও মধু খাবে।
Azidzadya chambiko ndi uchi, mpaka atadziwa kukana choyipa ndi kusankha chabwino.
16 ১৬ কারণ যা খারাপ তা অগ্রাহ্য করার ও যা ভালো তা মনোনীত করার জ্ঞান হওয়ার আগে, যে দেশের দুই রাজাকে তুমি ঘৃণা করছ, সে দেশ জনশূন্য হবে।
Koma nthawi yokana choyipa ndi kusankha chabwino kwa mwanayo isanafike, mayiko a mafumu awiri amene amakuopsaniwo adzakhala atasanduka bwinja.
17 ১৭ যিহূদা থেকে ইফ্রয়িমের আলাদা হবার দিন থেকে যা কখনো হয়নি, সদাপ্রভু তোমার জন্য ও তোমার পিতৃকুলের জন্য সেই দিন আনবেন, তিনি অশূরের রাজাকে আনবেন।”
Yehova adzabweretsa pa inu, pa anthu anu ndiponso pa nyumba ya bambo wanu masiku a mavuto woti sanakhalepo kuyambira tsiku limene Efereimu anapatukana ndi Yuda. Yehova adzabweretsa mfumu ya ku Asiriya.”
18 ১৮ সেই দিন সদাপ্রভু মিশর দেশের দূরের নদীগুলোর মাছি ও অশূর দেশের মৌমাছিদের শিশ দেবেন।
Tsiku limenelo Yehova adzalizira likhweru ntchentche zochokera ku mitsinje yakutali ku Igupto, ndiponso njuchi zochokera ku dziko la Asiriya.
19 ১৯ তাতে তারা সবাই এসে গিরিসঙ্কটের মধ্যে, পাহাড়ের ফাটলের মধ্যে, সব কাঁটাঝোপে ও সব মাঠে বসবে।
Onsewo adzafika ndi kudzakhazikika mu zigwa zozama, mʼmingʼalu ya matanthwe ndi mʼzitsamba zonse zaminga ndiponso ponse pamene pali malo omwetsera ziweto.
20 ২০ সেই দিন প্রভু [ফরাৎ] নদীর পারে অবস্থিত ভাড়া করা ক্ষুর দিয়ে, অশূর রাজার দ্বারা মাথা ও পায়ের লোম কামিয়ে দেবেন এবং তা দিয়ে দাড়িও কামাবেন।
Tsiku limenelo Ambuye adzalemba ganyu ometa ochokera kutsidya kwa Mtsinje, ndiye mfumu ya ku Asiriya, kudzameta tsitsi lanu la ku mutu ndi la mʼmiyendo ndi ndevu zomwe.
21 ২১ সেই দিন যদি কেউ একটি যুবতী গরু
Tsiku limenelo adzangosunga ngʼombe yayikazi yayingʼono ndi mbuzi ziwiri.
22 ২২ দুটি মেষ পোষে, তবে তারা যে দুধ দেবে সেই দুধের প্রাচুর্য্যতায় দই খাবে; কারণ দেশের মধ্যে বাকি সব লোক দই ও মধু খাবে।
Ndipo chifukwa cha kuchuluka kwa mkaka umene ziwetozi zidzapereka, munthuyo azidzadya chambiko. Aliyense amene adzatsalire mʼdzikomo azidzadya chambiko ndi uchi.
23 ২৩ সেই দিন, যে জায়গায় হাজার রূপার মুদ্রা দামের হাজার আঙ্গুর লতা আছে, সেই সব জায়গা কাঁটাঝোপ আর কাঁটাময় হবে।
Tsiku limenelo, paliponse pamene panali mitengo ya mpesa 1,000 ndipo mtengo wake ndi wokwana masekeli asiliva 1,000, padzamera mkandankhuku ndi minga.
24 ২৪ লোকে সেখানে তীর-ধনুক নিয়ে যাবে, কারণ সমস্ত দেশ কাঁটাঝোপে ও কাঁটাগাছে ভরে যাবে।
Anthu adzapita kumeneko kukachita uzimba ali ndi uta ndi mivi, popeza kuti mʼdziko monsemo mudzakhala mkandankhuku ndi minga.
25 ২৫ যে সব পাহাড়ী জায়গা কোদাল দিয়ে খোঁড়া যায় সেই সব জায়গায় কাঁটাঝোপের ও কাঁটার ভয়ে তুমি যাবে না; তা গরুর চরার জায়গা ও মেষের চরার জায়গা হবে।
Ndipo mʼmapiri monse mʼmene kale munkalimidwa ndi khasu, simudzapitamo kuopa mkandankhuku ndi minga; malowo adzasanduka odyetserako ngʼombe ndi nkhosa.

< যিশাইয় ভাববাদীর বই 7 >