< যিশাইয় ভাববাদীর বই 62 >

1 সিয়োনের জন্য আমি চুপ করে থাকব না এবং যিরূশালেমের পক্ষে আমি ক্ষান্ত থাকব না, যে পর্যন্ত না তার ধার্ম্মিকতা আলোর মত আর তার উদ্ধার জ্বলন্ত মশালের মত হয়ে দেখা দেয়।
Kwa niaba ya Sayuni sitatulia, na kwa naiba ya Yerusalemu sitanyamaza kimya, mpaka haki yake itakapotokea, na wokovu wake kama tochi.
2 সমস্ত জাতিরা তোমার ধার্ম্মিকতা দেখবে এবং সমস্ত রাজারা তোমার মহিমা দেখবে। তোমাকে একটা নতুন নামে ডাকা হবে; যা সদাপ্রভুই বেছে নেবেন।
Mataifa yataona haki yako, na wafalme wote wataona utukufu wako. Utaitwa kwa jina jipya ambalo Yahwe atalichagua.
3 তুমিও সদাপ্রভুর হাতে একটা সুন্দরতার মুকুট হবে এবং তোমার ঈশ্বরের হাতে একটা রাজমুকুটের মত হবে।
Pia utakuwa taji zuri katika mkono wa Yahwe, na kilemba cha ufalme katika mkono wa Mungu wako.
4 “পরিত্যক্ত,” তোমার বিষয়ে আর এই কথা বলা হবে না অথবা তোমার দেশেকে আর “জনশূন্য” বলা না, বরং তোমাকে “আমার প্রীতির পাত্রী” বলা হবে, আর তোমার দেশকে “বিবাহিতা” বলা হবে, কারণ সদাপ্রভু তোমার উপর খুশী হবেন এবং তোমার দেশ বিবাহিত হবে।
Hautaambiwa tena, ''Umetelekezwa''; wala kwa nchi yako hautasema tena, ''Ukiwa.'' kweli, itaitwa ''Neema yangu iko kwake'', na nchi yao ''ndoa'' mana furaha ya Yahwe ndani yenu, na nchi yenu itaolewa.
5 যেমন একজন যুবক একজন কুমারী মেয়েকে বিয়ে করে, তেমনি তোমার ছেলেরা তোমাকে বিয়ে করবে; যেমন বর বউকে নিয়ে আনন্দ করে তেমনি তোমার ঈশ্বরও তোমাকে নিয়ে আনন্দ করবেন।
Hakika, kama kijana mdogo akimuoa mwanamke mdogo, hivyo watoto wako watawaoa ninyi, na kama bwana harusi anavyofurahia juu ya bibi harusi, Mungu wenu atafuhai juu yenu.
6 হে যিরূশালেম, আমি তোমার দেয়ালের উপর পাহারাদার নিযুক্ত করেছি; তারা দিনের বা রাতে কখনও চুপ করে থাকবে না। তোমরা যারা সদাপ্রভুকে অবিরত মনে করিয়ে থাক, তোমরা চুপ করে থেকো না।
Nimemuweka mlinzi katika kuta zenu, Yerusalemu; hawatatulia mchana wala usiku. Utabaki kuwa Yahwe, usitulie.
7 তাঁকে বিশ্রাম নিতে দিয়ো না যতক্ষণ না তিনি যিরূশালেমকে পৃথিবীর মধ্যে প্রশংসার পাত্র করে স্থাপন করেন।
Usimuache apumzike mpaka ainzishe tena Yerusalemu na kmfanya asifiwe duniani.
8 সদাপ্রভু তাঁর ডান হাত, তাঁর শক্তিশালী হাত দিয়ে শপথ করে বলেছেন, “আমি আর কখনও তোমার শস্য খাবার হিসাবে শত্রুদের দেব না। যে নতুন আঙ্গুর রসের জন্য তোমরা পরিশ্রম করেছ তা আর বিদেশীরা খাবে না।
Yahwe ameapa kwa mkono wake wa kuume na kwa mkono wa nguvu zake, ''Hakika sitawapa tena nafaka kama chakula cha maadui zenu. Wageni hawatakunjwa mvinyo wenu uliompya maana mlifanya kazi.
9 কারণ যারা ফসল কাটবে তারাই সেই ফসল খাবে আর সদাপ্রভুর প্রশংসা করবে এবং যারা আঙ্গুর জড়ো করবে তারা আমার পবিত্র উঠানে তার রস খাবে।”
Kwale watakao vuna nafaka watazila na kumsifu Yahwe, na wale wanaochuma zabibu watakunjwa mvinyo katika mahakama ya madhebau yangu takatifu.''
10 ১০ তোমরা এগিয়ে যাও, ফটকের মধ্য দিয়ে এগিয়ে যাও! লোকদের জন্য পথ প্রস্তুত কর! তোমরা রাজপথ তৈরী কর, তৈরী কর! সব পাথর সংগ্রহ কর; জাতিদের জন্য একটা সংকেতের পতাকা তোল।
Njooni pitieni, pitieni katika lango! Tenegenezeni mapito ya watu! Itengenezeni, Tengeneza njia kuu! kusanyeni mawe! Nyanyueni juu ishara ya bendera kwa mataifa!
11 ১১ দেখ, সদাপ্রভু পৃথিবীর শেষ সীমা পর্যন্ত ঘোষণা করছেন, “সিয়োন কন্যাকে বল, ‘দেখ, তোমার উদ্ধারকর্তা আসছেন! দেখ, তাঁর পুরষ্কার তার কাছেই রয়েছে; তাঁর বেতন তাঁর কাছেই আছে’।”
Tazama, Yahwe ametangaza mwisho wa nchi, ''Waambie binti Sayuni: Tazama, Mkombozi wenu anakuja! Angalia, amebeba zawadi zake, na malipo yake yapo mbele yake.''
12 ১২ তারা তোমাদের, “পবিত্র লোক,” “সদাপ্রভুর মুক্ত করা লোক।” এবং তোমাকে বলা হবে, “খুঁজে পাওয়া শহর, অপরিত্যক্ত শহর।”
Watakuita wewe, ''Mtu mtakatifu; Mkombozi wa Yahwe,'' nawe utaitwa ''Ulioacha kabla; mji usiotelekezwa.''

< যিশাইয় ভাববাদীর বই 62 >