< যিশাইয় ভাববাদীর বই 60 >

1 ওঠো, আলোকিত হও, কারণ তোমার আলো এসে গেছে এবং সদাপ্রভুর মহিমা তোমার উপরে উদিত হয়েছে।
“Ki tashi, ki haskaka, gama haskenki ya zo, ɗaukakar Ubangiji ya taso a kanki.
2 যদিও অন্ধকার পৃথিবীকে এবং ঘন অন্ধকার জাতিদের ঢেকে ফেলবে, তবুও সদাপ্রভু তোমার উপরে উদিত হবেন ও তাঁর মহিমা তোমার উপরে প্রকাশিত হবে।
Duba, duhu ya rufe duniya duhu mai kauri kuma yana bisa mutane, amma Ubangiji ya taso a kanki ɗaukakarsa kuma ya bayyana a bisanki.
3 জাতিরা তোমার আলোর কাছে আসবে এবং রাজারা তোমার উজ্জ্বল আলো যা উদিত হচ্ছে তার কাছে আসবে।
Al’ummai za su zo wurin haskenki, sarakuna kuma zuwa asubahin sabon yininki.
4 চারপাশে তাকাও এবং দেখ, তারা সবাই নিজেদের একত্র করেছে এবং তোমার কাছে আসছে৷ তোমার ছেলেরা দূর থেকে আসবে এবং তোমার মেয়েদের কোলে করে আনা হবে।
“Ki ɗaga idanunki ki duba kewaye da ke. Duka sun tattaru suka kuma zo wurinki;’ya’yanki maza daga nesa, ana kuma ɗaukan’ya’yanki mata a hannu.
5 তখন তুমি দেখবে ও আনন্দে উজ্জ্বল হবে এবং তোমাদের হৃদয় আনন্দ করবে এবং আনন্দে পূর্ণ হবে; কারণ সমুদ্রের ধনসম্পদ তোমার কাছে ঢেলে দেওয়া হবে, জাতিদের ধনসম্পদ তোমার কাছে আসবে।
Sa’an nan za ki duba ki kuma haskaka zuciyarki zai motsa ya kuma cika da farin ciki; za a kawo miki wadata daga tekuna, za a kawo miki arzikin al’ummai.
6 মরুযাত্রীদের উট তোমাকে আবৃত করবে, মিদিয়ন ও ঐফার দ্রুতগামী উটেরা। তারা সোনা ও সুগন্ধি ধূপ নিয়ে শিবা দেশ থেকে আসবে এবং সদাপ্রভুর প্রশংসা গান গাইবে।
Manyan ayarin raƙuma za su cika ƙasar, ƙananan raƙuma ke nan daga Midiyan da Efa. Daga Sheba kuma duka za su zo, suna ɗauke da zinariya da turare suna shelar yabon Ubangiji.
7 কেদরের সমস্ত ভেড়ার পালগুলো তোমার কাছে জড়ো হবে, নবায়োতের ভেড়া তোমাদের প্রয়োজন মেটাবে; তারা আমার বেদির উপরে গ্রহণযোগ্য উৎসর্গ হবে এবং আমি আমার গৌরবময় গৃহকে মহিমান্বিত করব।
Dukan garkunan Kedar za su taru a wurinki ragunan Nebayiwot za su yi miki hidima; za a karɓe su kamar hadayu a kan bagadenki, zan kuma darjanta haikalina mai ɗaukaka.
8 এরা কারা মেঘের মত উড়ে আসছে এবং পায়রার মত নিজের নিজের বাসার দিকে যাচ্ছে?
“Su wane ne waɗannan da suke firiya kamar gizagizai, kamar kurciyoyi suna zuwa sheƙarsu?
9 সমস্ত উপকূল আমার জন্য তাকিয়ে থাকে ও দূর থেকে তোমার ছেলেদের ফিরিয়ে আনার জন্য তর্শীশের জাহাজগুলো পাঠানো হয়েছে এবং তাদের সোনা ও রূপা তাদের সঙ্গে আছে; তোমার ঈশ্বর সদাপ্রভুর নামে এবং ইস্রায়েলের সেই পবিত্র ঈশ্বরের জন্যই, কারণ তিনি তোমাকে সম্মানিত করেছেন।
Babu shakka tsibirai suna dogara gare ni; jiragen Tarshish kuma su ne a gaba, suna kawo’ya’yanki maza daga nesa, tare da azurfa da zinariya, domin su girmama Ubangiji Allahnki, Mai Tsarkin nan na Isra’ila, gama ya cika ki da daraja.
10 ১০ বিদেশীরা পুনরায় তোমার দেয়াল গাঁথবে এবং তাদের রাজারা তোমার সেবা করবে। যদিও আমার ক্রোধে আমি তোমাকে শাস্তি দিয়েছি, তবুও আমার দয়ায় আমি তোমাকে করুণা করব।
“Baƙi za su sāke gina katangarki, sarakunansu kuma za su yi miki hidima. Ko da yake a cikin fushi na buge ki, da tagomashi zan yi miki jinƙai.
11 ১১ তোমার ফটকগুলোও সব দিন খোলা থাকবে, দিনের ও রাতে কখনও সেগুলো বন্ধ থাকবে না, যাতে জাতিদের ধনসম্পদ তোমার কাছে আনা হয়; তাদের রাজাদেরও নিয়ে আসা হবে।
Ƙofofinki kullum za su kasance a buɗe, ba za a ƙara rufe su da rana ko da dare ba, saboda mutane su kawo miki dukiyar al’ummai, sarakunansu za su kasance a gaba a jerin gwanon nasara.
12 ১২ প্রকৃত পক্ষে, যে সমস্ত জাতি বা রাজ্য তোমার সেবা করবে না তারা ধ্বংস হবে, সেই সমস্ত জাতিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে।
Gama al’umma ko masarautar da ba tă bauta miki ba, za tă hallaka; za tă lalace sarai.
13 ১৩ লিবানোনের গৌরব তোমার কাছে আসবে; আমার পবিত্র জায়গা সাজানোর জন্য একসঙ্গে, বেরস, ঝাউ ও তাশূর গাছ আসবে; আমার পা রাখবার জায়গাকে আমি গৌরব দান করব।
“Darajar Lebanon za tă zo wurinki, itatuwan fir da dai ire-irensu da kuma itatuwan saifires duka za su zo don su ƙayatar da wurina mai tsarki; zan kuma ɗaukaka wurin ƙafafuna.
14 ১৪ তোমাকে যারা অত্যাচার করত তাদের ছেলেরা মাথা নীচু করে তোমার সামনে আসবে; যারা তোমাকে তুচ্ছ করত তারা তোমার পায়ের কাছে নত হয়ে প্রণাম করবে আর তারা তোমাকে সদাপ্রভুর শহর, ইস্রায়েলের সেই পবিত্রজনের সিয়োন বলে ডাকবে।
’Ya’ya maza masu zaluntarku za su zo suna rusunawa a gabanki; dukan waɗanda suka rena ki za su rusuna a ƙafafunki su kuma ce da ke Birnin Ubangiji, Sihiyona na Mai Tsarkin nan na Isra’ila.
15 ১৫ যদিও তোমাকে ত্যাগ ও ঘৃণা করা হয়েছিল, কেউ তোমার মধ্যে দিয়ে যেত না, তবুও আমি তোমাকে চিরদিনের র জন্য গর্বের পাত্র করব এবং এক বংশ থেকে আর এক বংশের কাছে আনন্দের বিষয় করব।
“Ko da yake an yashe ki aka kuma ƙi ki, har babu wani da ya ratsa a cikinki, zan mai da ke madawwamiyar abar taƙama da kuma farin cikin dukan zamanai.
16 ১৬ তোমরা জাতিদের দুধ পান করবে এবং রাজাদেরও দুধ পান করবে; তখন তুমি জানবে যে, আমি সদাপ্রভুই তোমার উদ্ধারকর্তা, তোমার মুক্তিদাতা, যাকোবের সেই শক্তিশালী জন।
Za ki sha madarar al’ummai a kuma shayar da ke da nonon sarauta. Sa’an nan za ki san cewa ni, Ubangiji, ni ne Mai Cetonki, Mai Fansarki, Mai Ikon nan na Yaƙub.
17 ১৭ আমি ব্রোঞ্জের বদলে সোনা আনব এবং লোহার বদলে রূপা আনব; কাঠের বদলে ব্রোঞ্জ আর পাথরের বদলে লোহা। আমি শান্তিকে তোমার শাসনকর্ত্তা করব আর সততাকে তোমার নেতা করব।
A maimakon tagulla zan kawo zinariya, azurfa kuma a maimakon baƙin ƙarfe. A maimakon katako zan kawo tagulla, baƙin ƙarfe kuma a maimakon duwatsu. Zan sa salama ta zama gwamnarki adalci kuma mai mulkinki.
18 ১৮ কোন অনিষ্টের কথা আর তোমার দেশে শোনা যাবে না, তোমার সীমানার মধ্যে শোনা যাবে না কোন ধ্বংস বা বিনাশের কথা; কিন্তু তুমি তোমার দেয়ালগুলোকে উদ্ধার আর তোমার ফটকগুলোকে প্রশংসা বলে ডাকবে।
Ba za a ƙara jin hayaniyar tashin hankali a ƙasarki ba, balle lalacewa ko hallaka a cikin iyakokinki, amma za ki kira katangarki Ceto ƙofofinki kuma Yabo.
19 ১৯ দিনের র বেলা সূর্য্যের আলো তোমাদের আর দরকার হবে না, চাঁদের উজ্জ্বলতাও আর তোমাদের প্রয়োজনে হবে না, কারণ সদাপ্রভুই হবেন তোমার চিরস্থায়ী আলো এবং তোমার ঈশ্বরই হবেন তোমার মহিমা।
Rana ba za tă ƙara zama haskenki a yini ba, balle hasken wata ya haskaka a kanki, gama Ubangiji zai zama madawwamin haskenki, Allahnki kuma zai zama ɗaukakarki.
20 ২০ তোমার সূর্য্য আর কখনও অস্ত যাবে না, তোমার চাঁদও আর ডুবে যাবে না বা অদৃশ্যও হবে না। সদাপ্রভুই তোমার চিরস্থায়ী আলো হবেন; তোমার শোকের দিন শেষ হবে।
Ranarki ba za tă ƙara fāɗuwa ba watanki kuma ba zai ƙara shuɗewa ba; Ubangiji zai zama madawwamin haskenki, kwanakin baƙin cikinki za su ƙare.
21 ২১ তোমার সমস্ত লোকেরা ধার্মিক হবে; তারা চিরদিনের র জন্য দেশ অধিকার দখল করবে। তারা আমার লাগানো চারা, আমার হাতের কাজ; যেন আমি তাদের মধ্যে মহিমান্বিত হই।
Sa’an nan dukan mutanenki za su zama masu adalci za su kuma mallaki ƙasar har abada. Su ne reshen da na shuka, aikin hannuwana, don nuna darajata.
22 ২২ তোমাদের মধ্য যে সব থেকে ছোট সে হাজার জন হবে এবং যে সবচেয়ে ছোট সে একটা শক্তিশালী জাতি হবে। আমি সদাপ্রভু; যখন দিন আসবে তখন আমি তা তাড়াতাড়িই সম্পন্ন করব।
Mafi ƙanƙanta a cikinki za tă zama dubu, ƙarami zai zama al’umma mai girma. Ni ne Ubangiji, cikin lokacinsa zan yi haka da sauri.”

< যিশাইয় ভাববাদীর বই 60 >